আগুয়েরোর রেকর্ড হ্যাটট্রিকে শীর্ষে ম্যান সিটি
প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০১৯
সার্জিও আগুয়েরোর রেকর্ড হ্যাট্রিকে ইংলিশ প্রিমিয়ার লিগ টেবিলের শীর্ষে ফিরেছে ম্যানচেস্টার সিটি। আগুয়েরোর হ্যাট্রিক ও রাহিম স্টার্লিংয়ের জোড়া গোলে চেলসিকে ৬-০ গোল উড়িয়ে দিয়েছে সিটি। দলের হয়ে অন্য গোলটি করেছেন গুন্ডোগান।
রোববার ইতিহাদ স্টেডিয়ামে গোলের মালা পরিয়েই চেলসিকে আতিথ্য দিল ম্যানসিটি। ম্যাচের চতুর্থ মিনিটে প্রথম গোলটি করেন স্টার্লিং। এরপর একে একে আরো ৫ গোল হজম করতে হয় অতিথিদের। এর মধ্য দিয়ে মধুর প্রতিশোধও নিল বর্তমান চ্যাম্পিয়নরা। প্রথম লেগে ২-০ গোল হারিয়ে সিটিকে মৌসুমের প্রথম হার উপহার দিয়েছিল মারিও সারির দলটি।
এদিন ঘরের মাঠে শুরুর ২৫ মিনিটের মধ্যেই ৪ গোল দিয়ে ফেলে সিটি। ইংলিশ মিডফিল্ডার স্টার্লিংয়ের পা থেকে আসে প্রথম গোল। এরপর শুরু হয় আগুয়েরোর জাদু। ছয় মিনিটের ব্যবধানে চেলসির জালে দুইটি গোল জড়ান এই আর্জেন্টাইন স্ট্রাইকার। ত্রয়োদশ মিনিটে ২৫ গজ দূর থেকে বুলেট শটে নিজের প্রথম গোল করে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। আর উনিশ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন।
দলের হয়ে চতুর্থ গোলটি করেন গুন্ডোগান। ম্যাচের ২৫ মিনিটে ২৫ গজ দূর থেকে লক্ষ্য ভেদ করেন এই জার্মান ডিফেন্ডার।
আগুয়েরো নিজের হ্যাটট্রিকটি পূর্ণ করেন ম্যাচের ৫৬ মিনিটে। ডি-বক্সে স্টার্লিংকে প্রতিপক্ষের খেলোয়াড় ফাউল করলে পেনাল্টি পায় সিটি। আর সফল স্পট-কিক থেকে রেকর্ড ছোঁয়া হ্যাটট্রিক করে আগুয়েরো। একই সঙ্গে আসরে ১৭ গোল নিয়ে গোলদাতার তালিকায় যৌথভাবে মোহামেদ সালাহর সঙ্গে শীর্ষে উঠলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।
এ নিয়ে লিগে টানা দ্বিতীয় হ্যাটট্রিক পেলেন সিটির আর্জেন্টাইন এই স্ট্রাইকার। ছুঁয়ে ফেললেন ইংলিশ প্রিমিয়ার লিগে সবচে বেশি হ্যাটট্রিকের মালিক অ্যালেন শিয়েরারকে। প্রিমিয়ার লিগে এটি ছিল আগুয়েরোর একাদশ হ্যাটট্রিক।
ম্যাচের ৮০ মিনিটে ম্যাচে নিজের দ্বিতীয় গোল করে চেলসির কফিনে ষষ্ঠ ও শেষ পেরেকটি ঠোঁকেন স্টার্লিং।
এই জয়ে ২৭ ম্যাচে শীর্ষে ফেরা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৬৫। একই পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে দ্বিতীয় স্থানে আছে লিভারপুল। তৃতীয় স্থানে থাকা টটেনহামের পয়েন্ট ৬০।
- ধর্ষককে শাস্তি দিতে মবজাস্টিস চান ‘ব্যাচেলর পয়েন্ট’র শুভ
- কিউবাকে কি ভেনেজুয়েলা ভেবেছে ওয়াশিংটন?
- ভারতে ইবোলা ঠেকাতে বিমানবন্দরে কড়া নজরদারি
- ট্রাম্প-পুতিনের পর এবার চীনে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
- বসুন্ধরা যেন রাষ্ট্রের ভেতর আরেক রাষ্ট্র
- এশিয়ার বাজারে ঢুকছে ৬০ লাখ ব্যারেল তেল
- মেটায় বড় ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৮ হাজার কর্মী
- পাসপোর্টে ফের যুক্ত হচ্ছে ‘ইসরাইল ব্যতীত’
- আমি যা বলব, নেতানিয়াহু সেটাই করবেন: ট্রাম্প
- নানা কৌশলেও হরমুজ সচল করতে পারেনি আমেরিকা, দাবি ইরানের
- হাম ও হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট ৪৮৮
- বাংলাদেশে জামাতিদের ‘চিড়বিড়ানি’ বেড়ে গেছে: শুভেন্দু অধিকারী
- চীনের ‘গুপ্তচর’ হয়ে কাজ করেছেন ক্যালিফোর্নিয়ার মেয়র !
- অটোরিকশায় কুপোকাত এআই ট্রাফিকব্যবস্থা
- যুক্তরাষ্ট্রে মসজিদ কমপ্লেক্সে হামলায় নিহত ৩
- আরব দেশগুলোর অনুরোধে ইরানে নতুন হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের
- ‘কুমারী মেয়ের’ নীরবতাই বিয়ের সম্মতি, নতুন আইন আফগানিস্তানে
- ‘কুমারী মেয়ের’ নীরবতাই বিয়ের সম্মতি, নতুন আইন আফগানিস্তানে
- ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার
- ইসরাইলি হামলায় লেবাননের দৈনিক ক্ষতি ৩০ মিলিয়ন ডলার
- মেসিকে ভালোবাসি : পরীমণি
- যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের জ্বালানি চুক্তিতে কী আছে?
- পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলা : আরব আমিরাতের হুঁশিয়ারি
- যুক্তরাষ্ট্র-ইসরায়েলের নতুন পরিকল্পনা
- ইরানকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের
- সৌদি আরবে ঈদুল আজহা ২৭ মে
- বাংলাদেশ ডে প্যারেডের আয়োজকদের মিট এন্ড গ্রিট
- বইমেলা উপলক্ষ্যে সংবাদ সম্মেলন
- উদ্যমী তোফায়েল চৌধুরীর অগ্রযাত্রা
- এস্টোরিয়ায় নতুন রিয়েল এস্টেট কোম্পানির অফিস উদ্বোধন
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- আজকাল ৮৯৭
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০৪
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৯০১
- আজকাল ৮৯৮
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- আজকাল ৮৯৬
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- আউট, অর নট-আউট!
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
