আইসিবির প্রিন্সিপাল শাখায়ও টাকা নেই
প্রকাশিত: ২০ মে ২০২৪
টাকার জন্য ঘুরছেন গ্রাহক
ইতালি প্রবাসী আফসার উদ্দিন। বাড়ি মুন্সীগঞ্জের বিক্রমপুরে। এফডিআরের টাকা তোলার জন্য ঘুরছেন আইসিবি ইসলামিক ব্যাংকের মতিঝিল শাখায়। তিন দিন এসেছেন। কিন্তু এক দিনও ব্যাংক ম্যানেজারকে পাননি। টাকা চাইলে হেড অফিসে যোগাযোগ করতে বলেন। গতকাল রোববার দুপুরে আইসিবি ইসলামিক ব্যাংক মতিঝিল শাখার গেটের সামনে সাংবাদিকদের এমনটাই জানালেন আফসার উদ্দিন।
সাংবাদিকদের আফসার উদ্দিন বলেন, আমি ১৯৮৮ সালের পর থেকে আইসিবি ইসলামিক ব্যাংকের সঙ্গে লেনদেন করছি। এর আগে আমি কুয়েতে থাকতাম, বর্তমানে ইতালিতে থাকি। আমি প্রথমে আইসিবি ইসলামিক ব্যাংকে পাঁচ লাখ ৮০ হাজার টাকা রেখেছিলাম। বর্তমানে আমার টাকা আছে সাত লাখ ২০ হাজার। আমি আজ নিয়ে তিনবার এলাম। তারা আমাকে দেব দেব বলে ঘোরাচ্ছে। তিন দিনের মধ্যে একদিনও এসে ম্যানেজারকে পাইনি। যখনই আসি, তখনই বলা হয় ম্যানেজার বাইরে চলে গেছেন। শুনেছি আইসিবির অন্যান্য শাখায়ও নাকি গ্রাহক টাকা তুলতে পারছেন না। তারা আমাকেও বলেছেন তাদের টাকার সংকট আছে। আর টাকার বেশি দরকার হলে হেড অফিসে যেতে বলেছেন।
আফসার উদ্দিনের অভিযোগের বিষয়ে জানতে আইসিবি ইসলামিক ব্যাংকের ভেতর প্রবেশ করতে গেলে সাংবাদিক বুঝতে পেরেই আটকে দেন এক নিরাপত্তাকর্মী। বলেন, ম্যানেজার স্যার নেই। কোনো বিষয়ে জানার থাকলে হেড অফিসে যান। এখানে জানার কিছু নেই।
আইসিবি ইসলামিক ব্যাংকের দুরবস্থা নিয়ে কথা বললে পলিসি রিসার্স ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর দৈনিক আমার সংবাদকে বলেন, এই ব্যাংকের বিষয়ে সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। এখানে সরকারকে হস্তক্ষেপ করতে হবে। সেটা আর্থিকভাবে করুক আর আইনগতভাবেই করুক। অন্যথায় এর প্রভাব অন্য ব্যাংকগুলোতেও পড়বে। দ্রুত সমাধান না করলে ব্যাংক নিয়ে মানুষের মধ্যে ভয়-আতঙ্ক ছড়িয়ে পড়বে।
এ বিষয়ে আইসিবি ইসলামিক ব্যাংকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে দৈনিক আমার সংবাদকে বলেন, খেলাপি বেড়ে যাওয়ায় কিছু সমস্যা পূর্ব থেকেই চলে আসছে। আর গত ডিসেম্বরে ব্যাংক একীভূতকরণের আলোচনা শুরুর পর থেকেই মূলত আইসিবি ইসলামিক ব্যাংকের সমস্যা বড় আকার ধারণ করেছে। মার্জারের কথা শুনে সাম্প্রতিক সময়ে গ্রাহকরা প্রচুর আমানত তুলে নিয়েছেন। যার কারণে হঠাৎ করে আমরা এতটা সংকটে পড়েছি। এখন শুনছি বাংলাদেশ ব্যাংক নাকি সহায়তা করবে। যদি বাংলাদেশ ব্যাংক সহায়তা করে, তাহলে সংকট দ্রুত কাটিয়ে উঠতে পারব।
এ বিষয়ে জানতে চাইলে আইসিবি ইসলামিক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর শফিক বিন আব্দুল্লাহ দৈনিক আমার সংবাদকে বলেন, এ মুহূর্তে আমাদের কিছু ক্রাইসিস চলছে। আমরা আমানত সংগ্রহের চেষ্টা করছি এবং বিতরণকৃত ঋণগুলোও আদায়ের চেষ্টা করছি। আশা করি আমরা এগুলো ওভারকাম করতে পারব।
কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ডিসেম্বর শেষে আইসিবি ইসলামিক ব্যাংকের বিতরণকৃত ঋণের স্থিতি দাঁড়িয়েছে ৭৯০ কোটি টাকা। এর মধ্যে ৬৮৬ কোটি টাকা তথা ৮৬ দশমিক ৯১ শতাংশ খেলাপি ঋণ। এছাড়া ২০২৩ সালের সেপ্টেম্বর শেষে ব্যাংকটির মূলধন ঘাটতি ছিল এক হাজার ৮২৩ কোটি টাকা।
জানা গেছে, ২০০৮ সালে ওরিয়েন্টাল ব্যাংকের নাম পরিবর্তন করে আইসিবি ইসলামিক ব্যাংক করা হয়। চরম তারল্য সংকটের কারণে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, আমানতকারীদের টাকাও ফেরত দিতে পারছে না ব্যাংকটি। শুধু প্রিন্সিপাল শাখা নয়, আরও বিভিন্ন শাখা থেকে খালি হাতে ফিরতে হচ্ছে অনেক গ্রাহককে। ব্যাংকটির কাছে মানসম্পন্ন সিকিউরিটিজ না থাকায় তারল্য সহায়তায় সাড়া দিচ্ছে না বাংলাদেশ ব্যাংকও।
গত সপ্তাহে ব্যাংকটির মৌলভীবাজার শাখায় টাকা তুলতে গেলে কোনো টাকা পাননি ১৫ গ্রাহক। একই পরিস্থিতি রাজধানীর পল্টন ও কারওয়ান বাজার শাখায়ও। টাকা তুলতে এসে আমানতকারীরা খালি হাতেই ফিরে যাচ্ছেন। গত বৃহস্পতিবার নয়াপল্টন শাখায় এক গ্রাহক দুই লাখ টাকার চেক নিয়ে গেলে তাকে খালি হাতেই ফিরতে হয়। যদিও শাখা ম্যানেজার আমানতকারীদের আশ্বস্ত করেছেন তারা টাকা তুলতে পারবেন।
জানা গেছে, চরম তারল্য সংকটে থাকা ব্যাংকটি গত ৩১ জানুয়ারি বাংলাদেশ ব্যাংকের কাছে জামানতমুক্ত তারল্য সহায়তা হিসেবে ৫০ কোটি টাকা চেয়েছিল। তবে এরই মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের কাছে আইসিবি ইসলামিক ব্যাংকের ৪২৫ কোটি টাকা দেনা রয়েছে। ফলে নতুন করে তারল্য সহায়তার আবেদনে সাড়া দেয়নি বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের বিআরপিডি ও ডিওএস ডিপার্টমেন্টের কর্মকর্তারা জানান, মূলধন ঘাটতি, উচ্চ খেলাপি আর তারল্য সংকটে পদ্ধতিগত ঝুঁকির মধ্যে রয়েছে আইসিবি ইসলামিক ব্যাংক। পরিস্থিতি এখন খুবই জটিল পর্যায়ে চলে এসেছে। ব্যাংকটির কাছে এমন কোনো জামানত নেই, যার বিপরীতে অন্য ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে নগদ অর্থ ধার করতে পারবে। কর্মীদের বেতনও ধাপে ধাপে পরিশোধ করা হচ্ছে ব্যাংকটিতে।
এ বিষয়ে জানতে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হকের মোবাইলে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।
- বাংলাদেশ ডে প্যারেডের আয়োজকদের মিট এন্ড গ্রিট
- বইমেলা উপলক্ষ্যে সংবাদ সম্মেলন
- উদ্যমী তোফায়েল চৌধুরীর অগ্রযাত্রা
- এস্টোরিয়ায় নতুন রিয়েল এস্টেট কোম্পানির অফিস উদ্বোধন
- সোসাইটির নির্বাচনে প্রার্থীতা ঘোষণা রাব্বী সৈয়দের
- যাদের জন্য ভিসাবন্ড শিথিল হলো
- বৃহত্তর ময়মনসিংহবাসী ইউএসএ’র পিকনিক উদযাপন কমিটি
- রাসেল সভাপতি ও তপন সম্পাদক পদে বিজয়ী
- একমন্ত্রী যেতেই আরও দুই মন্ত্রী নিউইয়র্কে
- যুক্তরাষ্ট যুবলীগের সভাপতি সেবুল সভাপতি ও সম্পাদক মিজান
- ‘হিন্দুদের সাথে বৈষম্যের করছেন শেখ হাসিনা’
- প্রবাসী কার্ড চালু করা হবে
- চীন-ভারতের চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ
- কমিউনিটির ভালবাসায় অভিষিক্ত শাহ নেওয়াজ
- আজকাল ৯২২
- ঢাকার সড়ক মগের মুল্লুক
- আরেক প্রমোদতরীতে ভাইরাস ছড়ানোর সন্দেহ, ফ্রান্সে অবরুদ্ধ ১৭০০
- ইরান যুদ্ধ নিয়ে মার্কিন মিডিয়ার সংবাদকে ‘ভার্চুয়াল বিশ্বাসঘাতকতা’
- হামে আক্রান্ত সেই শিশুর পাশে দাঁড়ালেন জুবাইদা রহমান
- ইরান যুদ্ধে ৩৯টি মার্কিন বিমান ধ্বংস
- সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া
- যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে চীনকে গ্যারান্টর হিসেবে চায় ইরান
- প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ
- ইরানে এক রাতে ৯ বার ভূমিকম্প, বড় বিপর্যয়ের আশঙ্কা
- তোরা নিশ্চিহ্ন হয়ে যাবি বাংলাদেশ থেকে: সারজিসকে নীলা ইসরাফিল
- এশিয়ার অর্থনীতিতে জ্বালানি সংকটের দ্বিতীয় ধাক্কা আসছে
- হান্টাভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে নয়, সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য
- বছরের ব্যবধানে দ্বিগুণ সরকারের ব্যাংকঋণ
- ৪ মন্ত্রীর পদত্যাগ, গভীর সংকটে কিয়ার স্টারমার
- দম্ভ ছেড়ে শি জিনপিংয়ের দরবারে যাচ্ছেন ট্রাম্প
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৯৪
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- আজকাল ৮৯৭
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০৪
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৯০১
- আজকাল ৮৯৮
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- আজকাল ৮৯৬
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
