আইপিএলে চেন্নাইয়ের জয়রথ থামাল মুম্বাই
প্রকাশিত: ৫ এপ্রিল ২০১৯
আইপিএলের চলতি আসরে টানা তিন ম্যাচে জয় তুলে আকাশে উড়ছিল ক্যাপ্টেন কুল মাহেন্দ্র সিং ধোনির দল চেন্নাই সুপার কিংস। চতুর্থ ম্যাচে এসে সেই জয়রথ থামিয়ে দিল টুর্নামেন্টের ইতিহাসের অন্যতম সেরা দল মুম্বাই ইন্ডিয়ানস।
ঘরের মাঠে চেন্নাইকে ৩৭ রানের ব্যবধানে হারিয়ে রেকর্ড গড়েছে রোহিত শর্মার দল। সুপার ওভারে পাওয়া একটি জয়সহ আইপিএলে ১০০ ম্যাচ জেতা প্রথম এবং একমাত্র দল এখন মুম্বাই। দ্বিতীয় সর্বোচ্চ ৯৩টি জয় রয়েছে চেন্নাইয়ের ঝুলিতে।
বুধবার রাতে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে স্বাগতিকরা দাঁড় করায় ১৭০ রানের লড়াকু সংগ্রহ। যা তাড়া করতে নেমে কেদার যাদবের ফিফটির পরও নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৩ রানের বেশি করতে পারেনি চেন্নাই।
মুম্বাইয়ের মতো চেন্নাইয়ের দুই ওপেনারও ফিরে যান শুরুতেই। শেন ওয়াটসন ৫ রান করলেও আম্বাতি রাইডু আউট হন মুখোমুখি প্রথম বলেই। এছাড়া সুরেশ রায়না ১৫ বলে ১৬ এবং মাহেন্দ্র সিং ধোনির ব্যাট থেকে ২১ বলে মাত্র ১২ রান।
দলের পক্ষে বলার মতো ইনিংস খেলেন কেবল কেদার যাদব। ৮ চার ও ১ ছয়ের মারে ৫৪ বলে ৫৮ রান করেন তিনি। এছাড়া শেষদিকে শার্দুল ঠাকুরের ৫ বলে ১২ রান ব্যতীত আর কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি। মুম্বাইয়ের পক্ষে বল হাতে ৩টি করে উইকেট নেন লাসিথ মালিঙ্গা এবং হার্দিক পান্ডিয়া।
টস হেরে ব্যাট করতে নামে মুম্বাই ইন্ডিয়ান্স। আগের তিন ম্যাচের মধ্যে দুটিতে হেরে এমনিতেই কিছুটা ব্যাকফুটে ছিল তারা। সে হিসাবে চেন্নাইয়ের বিপক্ষে ম্যাচটি ছিল সত্যিই গুরুত্বপূর্ণ। এমন একটি ম্যাচে কি না টস হারতে হয় নিজেদের মাঠেই।
প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই হারাতে হয় কুইন্টন ডি কক আর রোহিত শর্মার উইকেট। ডি কক ৪ রান এবং রোহিত শর্মা করেন ১৩ রান। এরপর যুবরাজ সিংও ফিরে যান দ্রুত। মাত্র ৪ রান করে। ৫০ রানের মধ্যেই ৩ উইকেট হারিয়ে বসে মুম্বাই ইন্ডিয়ান্স।
চতুর্থ উইকেট জুটিতে ৬২ রান তোলেন সূর্যকুমার যাদব এবং ক্রুনাল পান্ডিয়া। দলীয় ১১২ রানের মাথায় ৩২ বলে ৪২ রান করে আউট হন ক্রুনাল। তখন চলছিল ১৭তম ওভারের খেলা। ৪৩ বলে ৫৯ রান করে আউট হয়ে যান সূর্যকুমার যাদবও। তিনিই করেন সর্বোচ্চ রান।
এরপরই মূলত তাণ্ডব চালায় হার্দিক পান্ডিয়া আর কাইরন পোলার্ড। শেষ দুই ওভারেই এ দু’জন তোলেন ৪৫ রান। বিশেষভাবে বললে, শেষ ওভারে ২৯ রান। ১৯তম ওভারে ২ ছক্কায় ১৬ রান তোলেন পোলার্ড আর হার্দিক। এরপর ২০তম ওভারে একাই চড়াও হন হার্দিক পান্ডিয়া।
ডোয়াইন ব্রাভোর বলে তিনটি ছক্কা, ১টি বাউন্ডারি, ৩ রানের একটি, দুটি নো, একটি ওয়াইড এবং ২টি সিঙ্গেল নেন পান্ডিয়া এবং পোলার্ড। হার্দিক পান্ডিয়া শেষ পর্যন্ত ৮ বলে ২৫ এবং পোলার্ড ৭ বলে ১৭ রানে অপরাজিত থাকেন।
- হরমুজে ২৪ ঘণ্টায় ৫ জাহাজে হামলা
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
