আইপিএলে খেলতে এসে বিশ্বকাপ নিয়েই শঙ্কা!
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৯ এপ্রিল ২০১৯
এবারের আইপিএলে অনেক তারকাকেই ছাড়পত্র দেয়নি অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগ ক্রিকেট খেলতে গিয়ে বিশ্বকাপের আগে যেন দলের মূল তারকারা চোটে না পড়েন, সেটা নিশ্চিত করতে চেয়েছে অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডই নিশ্চয় এখন মাথা চাপড়াচ্ছে, এমন কিছু কেন করেনি তারা। তাহলেই তো বিশ্বকাপের দলে ডেল স্টেইন থাকবেন কি না, এমন দুশ্চিন্তায় এখন আর দিন কাটাতে হতো না তাদের।
আইপিএলের শুরুতে কোনো দলের সঙ্গেই যুক্ত ছিলেন না স্টেইন। নাথান কোল্টার-নাইল চোটে পড়ায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলতে এসেছিলেন স্টেইন। বদলি হিসেবে এসে উল্টো নিজেই চোটে পড়ে গেছেন। কাঁধের চোট পেয়ে আইপিএল থেকে ছিটকে গেছেন, বিশ্বকাপে না খেলার আশঙ্কাও আছে। নির্বাচকদের আহ্বায়ক লিন্ডা জন্ডি জানিয়েছেন, এর মাঝেই স্টেইনের বদলি খোঁজা শুরু করেছে দক্ষিণ আফ্রিকা বোর্ড।
৩০ মে বিশ্বকাপ শুরু হয়ে যাবে। এর আগে স্টেইনকে পাওয়া যাবে কি না, সন্দেহ আছে জন্ডির, ‘ডেল স্টেইনের পরিস্থিতি অবশ্য দুশ্চিন্তার বিষয়। অস্ট্রেলিয়ায় চোট পাওয়ার পর থেকেই ওর প্রতি আলাদা খেয়াল রাখা হয়েছে। ওকে সমর্থন দিয়েছি। চোট থেকে ফেরার পর যেভাবে বল করেছে সেটা খুবই আশাব্যঞ্জক ছিল। এখন আমরা চিকিৎসক দলের মতামতের অপেক্ষায় আছি। আমি জানি সে এর মধ্যেই বিশেষজ্ঞের সঙ্গে দেখা করেছে এবং আমরা সে অনুযায়ীই সিদ্ধান্ত নেব।’
স্টেইনের জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করলেও তাঁর বিকল্প খোঁজার কাজ থেমে নেই। বিশ্বকাপের আগে কোনো ঝুঁকি নিতে রাজি নন জানিয়ে জন্ডি বলেছেন, ‘আমাদের বিকল্প আছে, কিন্তু দলের সবাই যখন একত্র হবে, তখনই সিদ্ধান্ত নেওয়া হবে। আমাদের “প্ল্যান বি” করা আছে। ওদের (স্টেইনের সম্ভাব্য বিকল্প) জানিয়ে রাখা হয়েছে। আমরা তাদের সঙ্গে যোগাযোগ করেছি এবং সামনের পরিকল্পনা সম্পর্কে তারা অবগত। ওরা কেমন আছে, কী করছে, আমরা সেটা সব সময় নজরে রাখছি। স্কোয়াড ঘোষণার সময় ওদের সবাইকে জানানো হবে।’
এবার যেতে না পারলে আর কখনো বিশ্বমঞ্চে দেখা যাবে না স্টেইনকে। ২০২৩ সালে যে ৩৯ বছর হয়ে যাবে তাঁর। আইপিএলে খেলে ছন্দ ফেরাতে গিয়ে এমন ঝামেলায় পড়বেন কে জানত!
- হরমুজে ২৪ ঘণ্টায় ৫ জাহাজে হামলা
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
