আইপিএলের নেটে রশিদকে খেলে বিশ্বকাপ প্রস্তুতি গাপটিলের
প্রকাশিত: ২৯ মার্চ ২০১৯
বর্তমান বিশ্বের অন্যতম সেরা ওপেনার নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল। তিন ফরম্যাটের ক্রিকেটেই সমান পারদর্শীতার সঙ্গে খেলেন ৩২ বছর বয়সী এ ডানহাতি ব্যাটসম্যান। সে তুলনায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেটে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি গাপটিল।
২০১৭ সালের আইপিএলে খেলেছেন পাঞ্জাবের হয়ে, সুযোগ মেলেনি গত আসরে। তবে চলতি আসরে তাকে ১ কোটি রুপিতে দলে ভিড়িয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। তবে এখনো মাঠে নামা হয়নি গাপটিলের। হায়দরাবাদের বর্তমান অবস্থায় অন্তত প্রথম ৫-৬ ম্যাচে দলে সুযোগ পাওয়া সহজ হবে না তার জন্য।
তবে এ ব্যাপারে সম্পূর্ণ ওয়াকিবহাল রয়েছেন গাপটিল নিজেও। তিনি নিজেও ধৈর্য্যহারা হচ্ছেন না একাদশে সুযোগ না পেয়ে। এর চেয়ে বরং নিজের সুযোগের অপেক্ষায় রয়েছেন এ কিউই তারকা।
গাপটিল বলেন, ‘এটা হাস্যকরা। আমি যখন এখানে এসেছি তখনই জানতাম যে প্রথম থেকেই সুযোগ পাবো না। পাঞ্জাবের হয়ে ২০১৭ সালেও এমন হয়েছিল। আমি শুরুতেই খেলতে পারিনি। এখন আমার কাজ হলো বসে বসে দেখা এবং যারা খেলছে তাদের সর্বাত্মক সহযোগিতা।’
তবে মাঠে সুযোগ না পেলেও প্র্যাকটিস নেটে রশিদ খানকে খেলে বিশ্বকাপ প্রস্তুতি সেরে নেয়ার পরিকল্পনা এঁটেছেন গাপটিল। আসন্ন ওয়ানডে বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচেই আফগানিস্তানের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। সে ম্যাচে রশিদকে ভালোভাবে সামলানোর জন্য তাকে নেটে খেলে অভ্যস্ত হতে চান গাপটিল।
তিনি বলেন, ‘আমি এখনো রশিদ খানকে পাইনি নেটে। তবে কয়েক বছর আগে সিপিএলে তার সঙ্গে খেলেছি। সে দুর্দান্ত বোলার, তার বিপক্ষে খেলা বেশ কঠিন। আমি তার বিপক্ষে নেটে খেলতে মুখিয়ে আছি। কারণ বিশ্বকাপে আমাদের তৃতীয় ম্যাচেই আফগানিস্তানের বিপক্ষে খেলতে হবে। তাই এখন নেটে তাকে খেললে বিশ্বকাপের জন্য কিছু পরিকল্পনা করে রাখতে পারবো।
এসময় গাপটিল আরও জানান আইপিএলে সুযোগ পেলে বাংলাদেশের বিপক্ষে সিরিজের ধারাবাহিকতা ধরে রাখার চেষ্টা করবেন তিনি। গাপটিলের ভাষ্যে, ‘বাংলাদেশের বিপক্ষে সিরিজের আগে পরে আমি কঠোর পরিশ্রম করেছি। যার ফলও পেয়েছি, দুইটি সেঞ্চুরি করেছি। আমি এখন সেই ফর্ম এবং ছন্দ আইপিএলেও ধুরে রাখতে চাই। যদি একাদশে সুযোগ পাই।’
- বাংলাদেশে জামাতিদের ‘চিড়বিড়ানি’ বেড়ে গেছে: শুভেন্দু অধিকারী
- চীনের ‘গুপ্তচর’ হয়ে কাজ করেছেন ক্যালিফোর্নিয়ার মেয়র !
- অটোরিকশায় কুপোকাত এআই ট্রাফিকব্যবস্থা
- যুক্তরাষ্ট্রে মসজিদ কমপ্লেক্সে হামলায় নিহত ৩
- আরব দেশগুলোর অনুরোধে ইরানে নতুন হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের
- ‘কুমারী মেয়ের’ নীরবতাই বিয়ের সম্মতি, নতুন আইন আফগানিস্তানে
- ‘কুমারী মেয়ের’ নীরবতাই বিয়ের সম্মতি, নতুন আইন আফগানিস্তানে
- ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার
- ইসরাইলি হামলায় লেবাননের দৈনিক ক্ষতি ৩০ মিলিয়ন ডলার
- মেসিকে ভালোবাসি : পরীমণি
- যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের জ্বালানি চুক্তিতে কী আছে?
- পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলা : আরব আমিরাতের হুঁশিয়ারি
- যুক্তরাষ্ট্র-ইসরায়েলের নতুন পরিকল্পনা
- ইরানকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের
- সৌদি আরবে ঈদুল আজহা ২৭ মে
- বাংলাদেশ ডে প্যারেডের আয়োজকদের মিট এন্ড গ্রিট
- বইমেলা উপলক্ষ্যে সংবাদ সম্মেলন
- উদ্যমী তোফায়েল চৌধুরীর অগ্রযাত্রা
- এস্টোরিয়ায় নতুন রিয়েল এস্টেট কোম্পানির অফিস উদ্বোধন
- সোসাইটির নির্বাচনে প্রার্থীতা ঘোষণা রাব্বী সৈয়দের
- যাদের জন্য ভিসাবন্ড শিথিল হলো
- বৃহত্তর ময়মনসিংহবাসী ইউএসএ’র পিকনিক উদযাপন কমিটি
- রাসেল সভাপতি ও তপন সম্পাদক পদে বিজয়ী
- একমন্ত্রী যেতেই আরও দুই মন্ত্রী নিউইয়র্কে
- যুক্তরাষ্ট যুবলীগের সভাপতি সেবুল সভাপতি ও সম্পাদক মিজান
- ‘হিন্দুদের সাথে বৈষম্যের করছেন শেখ হাসিনা’
- প্রবাসী কার্ড চালু করা হবে
- চীন-ভারতের চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ
- কমিউনিটির ভালবাসায় অভিষিক্ত শাহ নেওয়াজ
- আজকাল ৯২২
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৯৪
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- আজকাল ৮৯৭
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০৪
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৯০১
- আজকাল ৮৯৮
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- আজকাল ৮৯৬
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- আউট, অর নট-আউট!
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
