অ্যালজাইমার্স ও হার্ট সুস্থ রেখে মেদও কমায় যে ডায়েট
প্রকাশিত: ৪ আগস্ট ২০১৯
গবেষণায় উঠে এসেছে মন সুস্থ রাখার সঙ্গে সঙ্গে অ্যালজাইমার্স ঠেকাতেও অনবদ্য কিছু ডায়েট প্রক্রিয়া৷ ৯২৩ জন বয়স্ক মানুষের উপর প্রায় এক যুগের বেশি সময় ধরে গবেষণায় এই তথ্য উঠে এসেছে৷ যারা যত বেশি দিন ধরে এই ডায়েটে অভ্যস্ত তাদের উপকারের পাল্লাও তত বেশি।
জার্নাল অব অ্যালজাইমার্স অ্যান্ড ডিমেনসিয়া, দ্য জার্নাল অব দ্য অ্যালজাইমার্স অ্যাসোয়িয়েশন-এ প্রকাশিত হয়েছে এই তথ্য৷
পুষ্টিবিজ্ঞানে এর নাম ‘মাইন্ড ডায়েট’। বিজ্ঞানীদের মতে, যারা নিয়মিত এই খাবার ডায়েটে রাখেন তাদের মধ্যে অ্যালজাইমার রোগের আশঙ্কা প্রায় ৫৩ শতাংশ কম৷ আর যারা মাঝে মধ্যে রাখেন তাদের কমে প্রায় ৩৫ শতাংশের মতো৷
বিজ্ঞানীরা জানিয়েছেন, এই ডায়েট খেলে রক্তচাপও বশে রাখা সহজ৷ কোলেস্টেরল-ট্রাইগ্লিসের প্রকোপ থাকে কম৷ কাজেই যাদের মধ্যে এসব রোগ বা রোগের প্রবণতা আছে, তারা অনায়াসে এই খাবারগুলো ডায়েটে রাখতে পারেন৷
ওজন কমাতেও এই খাবারের ভাল ভূমিকা রয়েছে৷ উপরি হিসেবে পাবেন উজ্জ্বল ত্বক৷
মোট কথা এই ডায়েট অ্যালজাইমার্স রোগ থেকে বাঁচায়, হার্ট সুস্থ রাখতে সাহায্য করে, মন ভাল রাখে এবং ত্বক উজ্জ্বল করে।
এবার জানা যাক কি আছে এই ডায়েটে:
এই ডায়েট বানানো হয়েছে হার্টের বন্ধু মেডিটেরিয়ান ডায়েট ও রক্তচাপ ঠেকানোর ডায়েট ড্যাশ (ডায়াটারি অ্যাপ্রোচেজ টু স্টপ হাইপারটেনশন)–এর উপকার ছেঁকে৷ কাজেই এখানে যথাসম্ভব প্রাকৃতিক খাবার খেতে হবে৷ বাদ দিতে হবে মিষ্টি, প্রক্রিয়াজাত খাবার, অস্বাস্থ্যকর ফ্যাট ও রেডমিট৷
আর ড্যাশ ডায়েটে যেমন খাবারে লবণের পরিমাণ তথা সোডিয়াম কম রাখা হয়, প্রেশার বাড়াতে পারে এমন খাবার-দাবার রাখা যাবে না৷ এই ডায়েটে ১০ ধরনের স্বাস্থ্যকর খাবার খেতে হয়।
সব্জি, সবুজ শাক, বেরি- বিশেষ করে ব্লু বেরি, বাদাম, বিন্স, হোল গ্রেন অর্থাৎ ব্রাউন রাইস, আটা, জোয়ার, বাজরা, রাগি, ওটস ইত্যাদি। এছাড়া মাছ, চিকেন, ডিম, অলিভ অয়েল থাকবে এই ডায়েটে।
বাদ দিতে হবে ৫টি অস্বাস্থ্যকর খাবার। যেমন-ভাজাভুজি ও ফাস্ট ফুড, রেড মিট, চিজ, মাখন ও মার্জারিন এবং ফল বাদে সব রকম মিষ্টি খাবার৷
খাওয়ার নিয়ম
* ভাত–রুটির পরিমাণ অল্প অল্প করে কমান এবং সাদা চাল বা ময়দার বদলে ব্রাউন রাইস বা আটার রুটি খান। সাদা পাউরুটির বদলে খান ব্রাউন ব্রেড৷ তাও আগে দুটো খেলে এখন খাবেন একটা৷ প্লেট ভরে স্যালাড খান, লেবু বা অল্প অলিভ অয়েল মিশিয়ে খেতে পারেন৷ বাদ দিন হাই ক্যালোরিযুক্ত খাবার৷ সব্জি খান প্রতিদিন৷
* প্রায় প্রতিদিন কোন না কোন বাদাম খান৷ পরিমাণে ২৫ গ্রামের মতো৷
* সপ্তাহে ৩ থেকে ৪ দিন ৩/৪ কাপ বিনস খান৷
* ডিম একটি, ৭৫ থেকে ১০০ গ্রাম চিকেন ও বেরি কম করে সপ্তাহে দু’বার৷
* সপ্তাহে অন্তত একদিন মাছ খাবেন৷ তা হতে হবে ৭৫ থেকে ১০০ গ্রামের মধ্যে৷ তৈলাক্ত ও সামুদ্রিক মাছ হলে আরও ভাল৷
* অস্বাস্থ্যকর খাবার সপ্তাহে একদিনের বেশি নয়৷ তবে না খেলেই ভাল।
* মাখন খান দিনে এক চামচেরও কম৷
- ইরানি প্রশিক্ষণ নিয়ে ট্রাম্পকন্যাকে হত্যার নীলনকশা
- বান্দরবান সীমান্তে মাইন বিস্ফোরণে নিহত ৩
- মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- লোয়ার অর্ডারে নিজের ব্যাটিং রহস্য ফাঁস করলেন তাইজুল
- কয়েক ঘণ্টার মধ্যে বিশ্ববাসী সুখবর পাবে: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
- ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জুবায়দুর রহমানের পদত্যাগ
- দেশে হামের উপসর্গে আরও ১৬ শিশুর মৃত্যু
- আরাকান আর্মির জেলে ‘অপহরণ রহস্য’
- ইরান আলোচনা থেকে ইসরায়েলকে প্রায় বাদ দিয়েছে যুক্তরাষ্ট্র
- এবার পাকিস্তানে ‘ককরোচ আওয়ামী পার্টি’
- যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড আবেদনকারীদের নতুন নির্দেশনা
- দুই দেশের সীমান্তে ইসরায়েলের হামলা
- ক্যালিফোর্নিয়ায় যেকোনো সময় বিস্ফোরণ
- ইরানের হামলায় মার্কিন ‘রিপার’ ড্রোনের ২০ শতাংশ ধ্বংস
- বেঁচে গিয়ে বিধ্বস্ত হেলিকপ্টারের পাশে ভারতীয় ৩ কর্মকর্তার সেলফি
- ফের মার্কিন হামলার আশঙ্কা
- হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ১৩ শিশুর মৃত্যু
- রামিসার ডিএনএ টেস্টের রিপোর্ট হস্তান্তর
- রামিসার হত্যাকারীর শাস্তি এক মাসের মধ্যে: প্রধানমন্ত্রী
- নিউইয়র্কে ঈদমেলা ও বিনোদন অনুষ্ঠান ২৪ মে
- সিটিতে প্রি-কে’র আসন সংখ্যা বাড়লো
- ক্যালিফোর্নিয়ায় মসজিদে বন্দুক হামলকারীসহ নিহত ৫
- রিয়েল স্টেট, মর্টগেজ ও ট্যাক্স শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
- প্রধানমন্ত্রীর এসিড টেস্ট ‘স্থানীয় সরকার নির্বাচন’
- ‘দেশী প্যারেডে বিদেশী নৃত্য’
- লাল-সবুজের পতাকায় বাংলাদেশ ডে প্যারেড
- শেখ হাসিনার দেশে ফেরা না ফেরার প্রশ্নে হঠাৎ আলোচনা কেন?
- ব্রঙ্কসে নতুন প্রিসিংক্ট উদ্বোধন করলেন মামদানি
- নিহত রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- আজকাল ৮৯৭
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০৪
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৯০১
- আজকাল ৮৯৮
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- আজকাল ৮৯৬
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম ১০টি দেশ
- বাসর রাতে ‘সেক্স’, বোকামি ছাড়া আর কিছুই নয়!
- সৌন্দর্যময় স্তন গড়ে তুলতে যেসব বিষয় জেনে রাখা উচিত
- চুমু কত রকম, জানেন?
- ছেলেদের কিছু হেয়ারস্টাইল
- সহধর্মিনীতে সুখ চান; ঘরে তুলুন মোটা মেয়ে!
- আজ ভালোবাসা দিবস
- যতনে বাঁধিও চুল, খোপায় বাঁধিও ফাল্গুনী ফুল
- ছেলেদের সাইড ব্যাগ কেন এত উপকারী
- রোজায় ডায়াবেটিস রোগীরা যেসব নিয়ম মানবেন
- যে ৫ উক্তি আপনার জীবন বদলে দেবে
- নকশা করা কাঠের আসবাব পরিষ্কারের উপায়
- কেন পছন্দ করবেন খাটো মেয়ে?
- হতাশা রোধ করবেন যেভাবে...
- পুরুষের গোপন সমস্যায় ভায়াগ্রার চেয়েও কার্যকর তরমুজ!
