অস্ট্রেলিয়ার কাছে পাত্তাই পেল না পাকিস্তান
প্রকাশিত: ২৫ মার্চ ২০১৯
উসমান খাজা ও ফিঞ্চের রেকর্ড গড়া উদ্বোধনী জুটিতে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচেও পাত্তাই পেলো না পাকিস্তান। এ সিরিজে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি পেয়েছেন অ্যারন ফিঞ্চ। ১৪৩ বলে ১৫৫ রানের ঝলমলে ইনিংস খেলে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার পেয়েছেন অস্ট্রেলিয়ার নির্ভরযোগ্য এ ওপেনার।
২০৯ রানের উদ্বাধনী জুটি গড়ার পর ইনিংসের ৩৭তম ওভারে ইয়াসির শাহর বলে ব্যক্তিগত ৮৮ রান করে ইনাম-উল-হকের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন অস্ট্রেলিয়ান দলের একমাত্র মুসলিম খেলোয়াড় উসমান খাজা।
তবে আউট হওয়ার আগেই ফিঞ্চের সঙ্গে মিলে অনেকগুলো রেকর্ডের মালিক হয়ে যান এ দুই ওপেনার। শারজা মাঠে এটি উদ্বোধনী জুটিসহ যে কোনো জুটিতে সর্বোচ্চ রান। এছাড়াও মার্কওয়াহ ও স্টিভ ওয়াহর গড়া ২০৭ রানের উদ্বোধনী জুটির রেকর্ড ভেঙে দেন তিনি। কেনিয়ার বিরুদ্ধে ১৯৯৬ সালের ২৩ ফেব্রুয়ারি ২০৭ রানের উদ্বোধনী জুটি গড়েছিলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটের দুই কিংবদন্তী ওপেনার।
গত ৮ মার্চ ভারতের বিরুদ্ধে রাঁচিতে অ্যারন ফিঞ্চের সঙ্গে ১৯৩ রানের উদ্বোধনী জুটি গড়েছিলেন উসমান খাজা। দুই দিন পর অর্থাৎ ১০ মার্চ হ্যান্ডসকম্বের সঙ্গে তৃতীয় উইকেট জুটিতে ১৯২ রান সংগ্রহ করেন উসমান খাজা। তবে উদ্বোধনী জুটির সর্বোচ্চ রেকর্ডটিও অস্ট্রেলিয়ানদের দখলে। ২০১৭ সালের ২৬ জুন অ্যাডিলেডে পাকিস্তানের বিপক্ষে ডেভিড ওয়ার্নার ও ট্রাবিস হেডের উদ্বোধনী জুটিটিই এখন পর্যন্ত শীর্ষে রয়েছে। এ দুই ওপেনার উদ্বোধনী জুটিতে সংগ্রহ করেছিলেন ২৮৪ রান।
এর আগেও ভারতের বিরুদ্ধে সিরিজ ০-২ ব্যবধানে পিছিয়ে থাকার পর তার দুটি সেঞ্চুরি ও একটি ৯১ রানের ইনিংস অস্ট্রেলিয়াকে শুধু লজ্জার হাত থেকেই বাঁচানো নয় বরং সিরিজ জয়ও নিশ্চিত করেন দলের একমাত্র মুসলিম এ খেলোয়াড়।
রোববার শারজায় অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে মোহাম্মদ রেজওয়ানের অনবদ্য সেঞ্চুরিতে ২৮৪ রান সংগ্রহ করে পাকিস্তান। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে জয়ে অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল ২৮৫ রান।
সেই লক্ষ্যকে সামনে রেখে উদ্বোধনী জুটিই যদি ২০৯ রান করে ফেলে তখন আর ফল জানার আগ্রহই কি আর থাকে? শেষ পর্যন্ত ১৩ বল হাতে রেখেই ৮ উইকেটের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে অজিরা।
এর আগে বাংলাদেশ দলের বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে অভিষেক হওয়া মোহাম্মদ রেজওয়ান ক্যারিয়ারের ২৯তম ম্যাচে সেঞ্চুরির দেখা পান। রোববার আরব আমিরাতের শারজা ক্রিকেট স্টেডিয়ামে সেঞ্চুরি করেন রেজওয়ান।
এ ম্যাচে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করেন মোহাম্মদ রেজওয়ান। ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিলে দায়িত্বশীল ব্যাটিং করে ১২৬ বলে ১১টি চারের সাহায্যে ১১৫ রান করেন রেজওয়ান। তার ব্যাটেই ভর করে ৭ উইকেট হারিয়ে ২৮৪ রান তুলতে সক্ষম হয় পাকিস্তান। এছাড়া ৬১ বলে তিন চার ও এক ছক্কায় ৬০ রান করেন অধিনায়ক শোয়েব মালিক। ৩৪ রান করেন আগের ম্যাচে সেঞ্চুরি করা হারিস সোহেল।
২০১৫ সালে বাংলাদেশ দলের বিপক্ষে মিরপুরে অভিষেক হয় রেজওয়ানের। অভিষেক ম্যাচে ৬৭ রান করা পাকিস্তানের এই মিডল অর্ডার ব্যাটসম্যান পারফরম্যান্সের ধারাবাহিকতা অব্যাহত রাখতে না পারায় দলে আসা-যাওয়ার মধ্যেই ছিলেন।
দুই বছর পর গত জানুয়ারিতে জাতীয় দলে ফেরেন রেজওয়ান। সবশেষ তিন ম্যাচে মাত্র ২০ রান করা রেজওয়ান রোববার খেলেন ক্যারিয়ারের সেরা ইনিংস।
- ভারতের আন্দোলনে রসদ যোগাচ্ছে ব্যাঙ্গাত্মক মিম ও রিলস
- ফ্রান্সে ১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ
- কানাডায় বন্দুক সহিংসতা
- দিল্লির বিক্ষোভে ভয় পেয়েছেন কঙ্গনা
- নিউইয়র্কে লাফিয়ে বাড়ছে ডিপোর্টেশন
- সৌদির ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চুক্তিতে ট্রাম্পের অনুমোদন
- ধর্ষণের পর স্কুলছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দেন প্রধান শিক্ষক
- আমেরিকানরা ইরান যুদ্ধের বিরোধী নয়: ট্রাম্প
- গ্যাস সরবরাহ কমেছে ৪৫ কোটি ঘনফুট চরম ভোগান্তি
- সরকারি নির্দেশেই দিল্লিতে ইন্টারনেট বন্ধ, দাবি টেলিকম সংস্থাগুলোর
- আন্দোলন নিয়ে আতঙ্কিত মোদি
- জামায়াত থেকে বহিষ্কারের পর গাজী নজরুল ইসলামের এমপি পদ কি থাকবে?
- এক দশক পর নিউইয়র্ক সিটির নির্বাচিত জনপ্রতিনিধিদের বেতন বাড়ছে
- নিউইয়র্কে গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুলের নামে সড়কের নাম
- গৃহকর্মীদের ইকামা নিয়ে বড় সুখবর দিলো সৌদি আরব
- ফের বিয়ের পিঁড়িতে জেনিফার
- ৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী
- সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করল হুতি
- সাবমেরিন কেবল নিয়ে চীন-যুক্তরাষ্ট্র ‘লড়াই’
- টানা দশম রাতেও ইরানে মার্কিন হামলা, কুয়েতে পালটা আঘাত তেহরানের
- স্বৈরাচার পতনের পর গুপ্ত বাহিনীর আত্মপ্রকাশ: প্রধানমন্ত্রী
- ১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত
- যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য বিশ্বব্যাপী ভ্রমণ সতর্কতা জারি
- সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দিতে পারে যুক্তরাষ্ট্র
- নেতানিয়াহুকে গ্রেফতার করাতে পারেন মামদানি
- ট্রাম্প দেখবেন খেলা, প্রস্তুত থাকবে এফ-১৬ যুদ্ধবিমান
- যুক্তরাষ্ট্রে লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসেছেন মার্কো
- ফাইনালে দুই পরিবর্তনসহ আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
- মার্কিন সেনা নিহতের ঘটনায় মুখ খুললেন ট্রাম্প
- নির্জনা হত্যা: আদালতে বাবার স্বীকারোক্তি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
