অলিম্পিক লিওঁ’র বিপক্ষে মেসির জোড়া গোলে জিতল বার্সা
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৪ মার্চ ২০১৯
ঘরের মাঠে অলিম্পিক লিওঁ’র বিপক্ষে জয় পেয়েছে বার্সেলোনা। তবে এ ম্যাচে নায়ক বনে গেছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। নিজে ২ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন ২ গোল। আর তাতেই দুই লেগ মিলিয়ে ৫-১ গোলের ব্যবধান নিয়ে কোয়ার্টারে পা রাখলো কাতালান জায়ান্টরা।
বুধবার রাতে ক্যাম্প ন্যুয়ে অনুষ্ঠিত চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ম্যাচের চতুর্থ মিনিটেই গোল পাওয়ার খুব কাছে থেকেও গোল পাননি মেসি। বক্সের বাইরে থেকে বল বাড়িয়ে দিয়েছিলেন সুয়ারেজ কিন্তু লিওঁ’র পর্তুগিজ গোলরক্ষক অ্যান্থনি লোপেস কর্নারের বিনিময়ে মেসির শট ঠেকিয়ে দেন। কিন্তু গোল পেতে খুব বেশি সময় অপেক্ষায় থাকতে হয়নি মেসিকে। ১৬ মিনিটে শট নিতে উদ্যত সুয়ারেজকে ঠেকাতে গিয়ে ফাউল করে বসেন লিওঁ গোলরক্ষক। রেফারি সরাসরি পেনাল্টির বাঁশি বাজান। দারুণ এক চিপে লোপেসকে বোকা বানিয়ে চলতি আসরে নিজের ৭ম গোল করেন বার্সা অধিনায়ক।
বার্সার দ্বিতীয় গোলটি আসে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ফিলিপ্পে কৌতিনহোর পা থেকে। খেলার ৩১ মিনিটে পায়ের আলতো ছোঁয়ায় বল বক্সে থাকা সুয়ারেজের কাছে পৌঁছে দেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার আর্থার। সুয়ারেজ লিওঁ’র ডিফেন্ডার ফার্নান্দো মার্সেলকে পাশ কাটিয়ে বল দেন কৌতিনহোর পায়ে। এমন সহজ সুযোগ হেলায় নষ্ট করেননি তিনি।
প্রথমার্ধের খেলা শেষে ম্যাচে ফেরার প্রাণপণ চেষ্টা চালায় লিওঁ। খেলার ৫৮ মিনিটে ফলও পেয়ে যায় ফরাসি ক্লাবটি। ডাচ তারকা ম্যামফিস ডিপে’র ক্রস থামাতে নিজের লাইন ছেড়ে উঠে আসেন বার্সা গোলরক্ষক মার্ক আন্দ্রে টের স্টেগান। ওদিকে বার্সা ডিফেন্ডার ল্যাংলেটকে পরাস্ত করে বল নিয়ন্ত্রণে নিয়ে হেড করেন মার্সেলো আর গোলমুখে বল পেয়ে নিচু শটে বল জালে জড়িয়ে ব্যবধান কমান লিওঁমিডফিল্ডার লুকাস তৌসার্ট।
ম্যাচের ৭৮তম মিনিটে নিজের দ্বিতীয় ও দলের দ্বিতীয় গোল করেন মেসি। সার্জিও বুসকেতসের পাস থেকে বল নিয়ে একক প্রচেষ্টায় লিওঁ’র ডিফেন্স ভেদ করে ডান পায়ে জোরালো শট নেন মেসি, কিন্তু প্রথমবার হাত লাগিয়ে সেই শট ঠেকিয়ে দেন লিওঁ গোলরক্ষক। তবে তার গোল ঠেকানোর এই চেষ্টা ব্যর্থ হয়। চ্যাম্পিয়নস লিগের চলতি মৌসুমে নিজের অষ্টম গোল করে শীর্ষ গোলদাতা বনে যান মেসি। তবে এই তালিকায় সমান ৮ গোল নিয়ে যৌথভাবে শীর্ষে আছেন বায়ার্ন মিউনিখের রবার্ট লেভানডভস্কি।
এদিকে দলের এমন গোল উৎসবে অংশ নেন বার্সা ডিফেন্ডার জেরার্ড পিকেও। তবে গোলের উৎস কিন্তু পুরো ম্যাচেই অসাধারণ খেলতে থাকা মেসি। কাউন্টার অ্যাটাক থেকে বল নিয়ে ডি-বক্সে পাহারাবিহীন অবস্থায় থাকা পিকের দিকে বল তিনিই বাড়িয়ে দেন আর অমন সুযোগ কেউ মিস করে! মিস করেননি পিকে।
লিওঁ’র কফিনে শেষ পেরেক ঠুকে দেন উসমানে ডেম্বেলে। লিওঁ ডিফেন্সের একদম মাঝখানে দৌড়ে গিয়ে মেসি আলতো পাসে বল ঠেলে দেন আনমার্ক অবস্থায় থাকা ডেম্বেলের পায়ে। গোলমুখে নিচু শট নেন ডেম্বেলে। লিওঁ’র বদলি গোলরক্ষক জর্জেলিন হাত বাড়িয়ে বল ছুঁয়ে দিলেও তা ঠেকানোর মতো যথেষ্ট ছিল না।
এই জয়ে রেকর্ড টানা ১২বারের মতো চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে পা দিল বার্সেলোনা। সর্বশেষ ২০০৬-০৭ মৌসুমে লিভারপুলের কাছে হেরে বিদায় নিয়েছিল দলটি।
- হরমুজে ২৪ ঘণ্টায় ৫ জাহাজে হামলা
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
