অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২৬
প্রায় অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। সবকিছু ঠিক থাকলে আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই শুরু হতে পারে নাসার মানববাহী চন্দ্রাভিযান ‘আর্টেমিস-২’।
শনিবার (১৭ জানুয়ারি) উৎক্ষেপণের প্রস্তুতির অংশ হিসেবে নাসা তাদের বিশাল স্পেস লঞ্চ সিস্টেম (এসএলএস) রকেট এবং ওরিয়ন স্পেস ক্যাপসুলকে ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টারের ভেহিকল অ্যাসেম্বলি বিল্ডিং (ভিএবি) থেকে উৎক্ষেপণ মঞ্চে নিয়ে আসে।
প্রায় ১০ দিনব্যাপী এই মিশনের মাধ্যমে আর্টেমিস–২ এর নভোচারীরা ইতিহাসে আগের যে কোনো মানুষের তুলনায় মহাকাশের আরও গভীরে পৌঁছাতে পারবেন। এই অভিযান ভবিষ্যতে আবার চাঁদের বুকে মানুষের অবতরণের পথ তৈরি করবে, যা শেষবার ঘটেছিল ১৯৬০ ও ৭০-এর দশকে ‘মিশন অ্যাপোলো’র সময়।
কবে উড়াল দেবে আর্টেমিস-২?
সব কিছু ঠিক থাকলে সবচেয়ে আগাম উৎক্ষেপণ তারিখ হতে পারে শুক্রবার (৬ ফেব্রুয়ারি)। তবে শুধু রকেট প্রস্তুত থাকলেই হবে না, চাঁদের অবস্থানও উৎক্ষেপণের জন্য উপযুক্ত হতে হবে।
শনিবার (১৭ জানুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪১ মিনিটে কেনেডি স্পেস সেন্টারের প্যাড ৩৯বি-তে রকেটটি পৌঁছায়। বিশাল মহাকাশযান বহন করে নিয়ে যায় ‘ক্রলার-ট্রান্সপোর্টার’ নামের এক দানবীয় বাহন। এর সর্বোচ্চ গতি ছিল ঘণ্টায় মাত্র ১ দশমিক ৩ কিলোমিটার (০.৮২ মাইল)! কচ্ছপগতির এই দৃশ্য সরাসরি উপভোগ করেছেন অসংখ্য মানুষ।
জানুয়ারির শেষ দিকে নাসা ‘ওয়েট ড্রেস রিহার্সাল’ নামে একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা চালাবে, যা মূলত উৎক্ষেপণের আগে রকেটে জ্বালানি ভরে পরীক্ষামূলক কার্যক্রম। কোনো সমস্যা দেখা দিলে অতিরিক্ত কাজ করা হতে পারে।
সম্ভাব্য উৎক্ষেপণ তারিখগুলো হলো-
ফেব্রুয়ারি: ৬, ৭, ৮, ১০ ও ১১
মার্চ: ৬, ৭, ৮, ৯ ও ১১
বিজ্ঞাপন
এপ্রিল: ১, ৩, ৪, ৫ ও ৬
কারা থাকছেন আর্টেমিস-২-এর ক্রুতে?
চার সদস্যের এই মিশনে নেতৃত্ব দেবেন নাসার কমান্ডার রিড উইসম্যান। পাইলট হিসেবে থাকবেন ভিক্টর গ্লোভার। মিশন স্পেশালিস্ট হিসেবে থাকছেন ক্রিস্টিনা কখ। এছাড়া কানাডিয়ান স্পেস এজেন্সির নভোচারী জেরেমি হ্যানসেনও মিশন স্পেশালিস্ট হিসেবে অংশ নেবেন।
পৃথিবীর কক্ষপথে পৌঁছানোর পর নভোচারীরা ওরিয়ন মহাকাশযানের নিয়ন্ত্রণ ও পরিচালনা পরীক্ষা করবেন। ভবিষ্যতে চাঁদে অবতরণের প্রস্তুতি হিসেবে তারা হাতে নিয়েই ক্যাপসুল চালানো, দিকনির্দেশনা ও অবস্থান নির্ধারণের অনুশীলন করবেন।
এরপর তারা চাঁদের অনেক দূরে, কয়েক হাজার কিলোমিটার অতিক্রম করে যাবে। সেখানে ওরিয়নের জীবনধারণ ব্যবস্থা, চালনা, বিদ্যুৎ ও ন্যাভিগেশন সিস্টেম পরীক্ষা করা হবে।
নভোচারীরা চিকিৎসাবিজ্ঞানের পরীক্ষার অংশ হিসেবেও কাজ করবেন এবং গভীর মহাকাশ থেকে তথ্য ও ছবি পাঠাবেন।
ওজনশূন্য পরিবেশে তারা ছোট একটি কেবিনে কাজ করবেন। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের তুলনায় বিকিরণের মাত্রা বেশি হলেও তা নিরাপদ সীমার মধ্যেই থাকবে।
পৃথিবীতে ফেরার সময় নভোচারীদের বায়ুমণ্ডল পেরোনোর সময় ঝাঁকুনিপূর্ণ অভিজ্ঞতা হবে। পরে যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলের কাছে প্রশান্ত মহাসাগরে ক্যাপসুল অবতরণ করবে।
আর্টেমিস-২ কি চাঁদে অবতরণ করবে?
বিজ্ঞাপন
না। এই মিশনে চাঁদে অবতরণ করা হবে না। এটি আর্টেমিস-৩ মিশনের মাধ্যমে চাঁদে মানুষের অবতরণের প্রস্তুতি হিসেবে কাজ করবে।
নাসার ভাষ্য অনুযায়ী, আর্টেমিস-৩-এর উৎক্ষেপণ ২০২৭ সালের আগে হবে না। তবে বিশেষজ্ঞদের ধারণা, বাস্তবে ২০২৮ সালের আগে এটি সম্ভব নয়।
শেষ কবে মানুষ চাঁদে গিয়েছিল?
সবশেষ মানববাহী চন্দ্রাভিযান ছিল অ্যাপোলো-১৭। এটি ১৯৭২ সালের ডিসেম্বরে চাঁদে অবতরণ করে ও একই মাসে পৃথিবীতে ফিরে আসে।
এ পর্যন্ত মোট ২৪ জন নভোচারী চাঁদে গেছেন, যাদের মধ্যে ১২ জন চাঁদের পৃষ্ঠে হাঁটেন। এদের সবাই মিশন অ্যাপোলোর অংশ ছিলেন। এই ২৪ জনের মধ্যে বর্তমানে জীবিত আছেন মাত্র পাঁচজন।
যুক্তরাষ্ট্র প্রথম চাঁদে গিয়েছিল মূলত সোভিয়েত ইউনিয়নের সঙ্গে ভূরাজনৈতিক ও প্রযুক্তিগত প্রতিযোগিতায় এগিয়ে থাকার লক্ষ্যে। সেই লক্ষ্য অর্জনের পর রাজনৈতিক আগ্রহ, জনসমর্থন ও অর্থায়ন কমে যায়।
‘মিশন আর্টেমিস’ মূলত দীর্ঘমেয়াদি লক্ষ্য নিয়ে মানুষকে আবার চাঁদে ফেরানোর উদ্যোগ, যেখানে নতুন প্রযুক্তি ও বাণিজ্যিক অংশীদারত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অন্য দেশগুলোর পরিকল্পনা কী?
২০৩০-এর দশকে আরও কয়েকটি দেশ মানুষকে চাঁদে পাঠানোর পরিকল্পনা করছে। ইউরোপীয় নভোচারীরা ভবিষ্যতের আর্টেমিস মিশনে যোগ দেবেন ও জাপানও এতে অংশ নেওয়ার সুযোগ নিশ্চিত করেছে।
চীন নিজস্ব মহাকাশযান তৈরি করছে ও ২০৩০ সালের মধ্যে চাঁদের দক্ষিণ মেরুর কাছে প্রথম অবতরণের লক্ষ্য নির্ধারণ করেছে।
রাশিয়াও ২০৩০ থেকে ২০৩৫ সালের মধ্যে চাঁদে নভোচারী পাঠানো ও একটি ছোট ঘাঁটি তৈরির কথা বলছে। অন্যদিকে, ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ২০৪০ সালের মধ্যে মানুষকে চাঁদে পাঠানোর লক্ষ্য ঘোষণা করেছে।
সূত্র: বিবিসি
- ট্রাম্প দেখবেন খেলা, প্রস্তুত থাকবে এফ-১৬ যুদ্ধবিমান
- যুক্তরাষ্ট্রে লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসেছেন মার্কো
- ফাইনালে দুই পরিবর্তনসহ আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
- মার্কিন সেনা নিহতের ঘটনায় মুখ খুললেন ট্রাম্প
- নির্জনা হত্যা: আদালতে বাবার স্বীকারোক্তি
- পাসপোর্টে ফিরল ‘ইসরায়েল ব্যতীত’ শব্দ, জলছাপে ৩ জুলাই শহীদের ছবি
- ইরানের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা
- টিএসসিতে বিশ্বকাপের খেলা দেখতে এসে প্রাইভেট কার খোয়ালেন দর্শক
- কানাডার দাবানলে নিউইয়র্কে সর্তকতা
- নিউইয়র্কে মতিউর রহমান চৌধুরীর মতবিনিময়
- হাসিনার ফেরা নিয়ে সরব রাজনীতি
- ডা. মাকসুদ রোটারি ডিস্ট্রিক্ট ৭২৩০ এর গভর্নর
- বৃহত্তর ময়মনসিংহবাসীদের বনভোজন
- পোস্টাল এ্যামপ্লয়িজ এসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত
- নোয়াখালী সোসাইটির ফিউনারেল হোম প্রতিষ্ঠার উদ্যোগ
- আর্জেন্টিনার ঐতিহাসিক ফিরে আসার গল্প
- বাংলাদেশি সাইফুল্লাহ’র ২৫ বছরের কারাদন্ড!
- যৌন নিপীড়নের মামলায় ট্রাম্পের ৫.৬ মিলিয়ন ডলার জরিমানা
- স্টুডেন্ট ও সাংবাদিকদের ভিসায় রশি টানছে যুক্তরাষ্ট্র
- কে জিতবেন? আর্জেন্টিনা নাকি স্পেন
- সেমিফাইনালের জয় ম্যারাডোনাকে উৎসর্গ
- আজকাল ৯৩১
- আর্জেন্টিনা তুমি একটা বিউটি: কেয়া পায়েল
- রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক
- ৩০ ঊর্ধ্ব মার্কিন সেনাদের টেস্টোস্টেরন পরীক্ষা করবে যুক্তরাষ্ট্র
- এবার লোহিত সাগর বন্ধে হুথিদের প্রস্তুতির নির্দেশ দিল ইরান
- ট্রাম্পের চেহারা সংবলিত ১ ডলারের কয়েন আনবে যুক্তরাষ্ট্র
- ইরানে ক্যানসার হাসপাতালের পাশে যুক্তরাষ্ট্রের বোমা হামলা
- ট্রাম্পের রিসোর্টের বিরুদ্ধে ‘ফ্লেমিংগো বিপ্লবে’ ডুয়া লিপার সমর্থ
- পাকিস্তান ভেঙে বেলুচিস্তানের ‘স্বাধীন রাষ্ট্র’ হওয়ার দাবি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- ‘গুগল প্লাস’ বন্ধ হচ্ছে
- টেসলা সিইওর ৫ হাজার কোটি ডলার বেতন যৌক্তিক!
- ডিজিটাল বাংলাদেশ সম্মাননা পেলেন অর্থমন্ত্রী
- সাবধান! হেডফোনে গান শুনতে গিয়ে কিশোরের মৃত্যু
- টয়োটার মানব রোবট ৬ মাইল দূর থেকে নিয়ন্ত্রণযোগ্য
- গুগল ম্যাপসে বন্ধুকে লোকেশন জানাবেন যেভাবে
- ভাঁজ করা যাবে এই ফোন
- এআই ব্যবহারের অনুমতি পেল শিক্ষার্থীরা
- তরুণরাই এগিয়ে নিচ্ছে ডিজিটাল বাংলাদেশকে : অর্থমন্ত্রী
- ছবি এডিটিং ফ্রিল্যান্সিংয়ে আয়
- ফ্রিল্যান্সারদের ১০ শতাংশ উৎসে কর প্রযোজ্য নয়: এনবিআর
- ফেসবুক অফিসে বোমাতঙ্ক
- হয়রানি বন্ধে ফেসবুকে নতুন ফিচার
- কেমন হবে নকিয়ার নতুন ফোন ৮.১? জেনে নিন বিস্তারিত…
- ফেসবুক ব্যবহারেও এখন করতে হবে টাকা খরচ
