অভিষেকে আইপিএলের এক দশকের রেকর্ড ভাঙলেন জোসেফ
প্রকাশিত: ৮ এপ্রিল ২০১৯
মুম্বাইয়ের বিরুদ্ধে মাত্র ১৩৭ রানের টার্গেট তাড়া করতে নেমে ৯৬ রানে গুটিয়ে গেলো সানরাইজার্স হায়দরাবাদ। হায়দরাবাদ দলে বেয়ারস্টো-ওয়ার্নারের মতো বিধ্বংসী ব্যাটসম্যান। স্বল্প রানের পুঁজির সামনে জয় পাওয়ার কাজটা অনেকটাই সহজ বলে মনে হলেও সানরাইজার্সের সব পরিকল্পনায় পানি ঢেলে দিলেন ক্যারিবিয়ান পেসার পেসার আলজারি জোসেফ।
নির্ধারিত ৪ ওভারের কোটা শেষ করার আগে (৩.৪ ওভার হাত ঘুরিয়ে) ১২ রান খরচ করে ৬ উইকেট তুলে নিয়ে সানরাইজার্স'র একাই ধস নামান জোসেফ। অভিষেক ম্যাচে মুম্বাইয়ের জয়ের নায়ক ২৩ বছরের এই ক্যারিবিয়ান সেনশেসন। তার হাত ধরেই ১৩৬ রানের পুঁজির ভরসায় লড়াইয়ে নেমে আলজারির বিধ্বংসী বোলিংয়ের ভর করেই ৪০ রানে ম্যাচ জিতল মুম্বাই ইন্ডিয়ান্স। সানরাইজার্সের ইনিংস গুটিয়ে যায় ৯৬ রানে।
আইপিএলে ব্যাটসম্যানদের রাজত্বের মাঝে এদিন বল হাতে স্বপ্নের অভিষেক হয় আলজারি জোসেফের। আইপিএল অভিষেকেই টুর্নামেন্টের রেকর্ডবুকে নাম তুলে ফেললেন তিনি। প্রথমবারের জন্য আইপিএলের মেগা মঞ্চে পা রেখেই মাত্র ১২ রান খরচ (একটি মেডেন সহ) করে ৬টি উইকেট তুলে নেন আলজারি। আর এতেই আইপিএলের রেকর্ডবুকে নাম তুললেন নবাগত পেসার৷
এর আগে আইপিএলের সর্বকালীন সেরা স্পেল ছিল পাক ক্রিকেটার সোহেল তনভিরের৷ আইপিএলের প্রথম মরশুম অর্থাৎ ২০০৮ সালে জয়পুরে চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচে রাজস্থানের হয়ে ১৪ রানে ৬ উইকেট তুলে নিয়েছিলেন তনভির৷ ১১ বছর আগের সেই রেকর্ডই এদিন ভেঙে দিলেন আলজারি৷ ম্যাচে ১২ রানে খরচ করে ৬ উইকেট পান ডানহাতি পেসার৷
নিজের প্রথম ওভারের প্রথম বলেই ওয়ার্নারের উইকেট নেন জোসেফ। অভিষেকে নিজের প্রথম ওভারেই তুলে নেন মেইডেন উইকেট। এরপর একে একে সাজঘরে পাঠান বিজয় শঙ্কর, দীপক হুদা, রশিদ খান, ভুবনেশ্বর কুমার ও সিদ্ধার্থ কাউলকে। উপ্পলে শনিবার রাতে সানরাইজার্সের বিরুদ্ধে তাঁর স্পেলই এখন আইপিএলের ইতিহাসের সর্বকালীন সেরা বোলিং রেকর্ড৷
একনজরে আইপিএলের সর্বকালীন সেরা বোলিং স্পেল-
১। আলজারি জোসেফ- প্রতিপক্ষ সানরাইজার্স, দল-মুম্বই, ১২/৬, ২০১৯ সাল
২। সোহেল তনভির- প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস, দল-রাজস্থান রয়্যালস, ১৪/৬, ২০০৮ সাল
৩। অ্যাডাম জাম্পা- প্রতিপক্ষ সানরাইজার্স, দল রাইজিং পুনে, ১৯/৬, ২০১৬ সাল
৪। অনিল কুম্বলে- প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস , দল রয়্যাল চ্যালেঞ্চার্স ব্যাঙ্গালোর,৫/৫, ২০০৯ সাল
৫। ইশান্ত শর্মা- প্রতিপক্ষ কোচি , দল-ডেকান চাজার্স, ১২/৫, ২০১১ সাল
৬। লসিথ মালিঙ্গা- প্রতিপক্ষ ডেকান চাজার্স, দল মুম্বই ইন্ডিয়ান্স ১৩/৫, ২০১১ সাল
৭। অঙ্কিত রাজপুত- প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ, দল কিংস ইলেভেন, ১৪/৫, ২০১৮ সাল
সেই সঙ্গে এদিন আইপিএলে বল হাতে সেরা অভিষেকের রেকর্ডও গড়ে ফেললেন জোসেফ। এক নজরে রেকর্ড-
১। আলজারি জোসেফ- ১২/৬, ২০১৯ সালে
২। অ্যান্ড্রু টাই- ১৭/৫, ২০১৭ সালে
৩। শোয়েব আখতার- ১১/৪, ২০০৮ সালে
- `বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ানো নারীরা অশুভ`
- পশ্চিমা সম্প্রসারণবাদই ইউক্রেন সংকটের মূল: রুশ পররাষ্ট্রমন্ত্রী
- সাত মাসে ৪০০ ধর্ষণ, শিশুদের বিরুদ্ধে সহিংসতার ঘটনা ৬০৬
- মন্ত্রিসভায় পাস হলেও গেজেট হচ্ছে না পে-স্কেলের
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির
- মধ্যবর্তী নির্বাচনের আগে ‘দুর্বল’ ট্রাম্প
- জ্বালানিসংকট সমাধানে কয়লা উত্তোলনে জোর
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড, আগস্টেই প্রবৃদ্ধি ২৫.৬৫ শতা
- ইরানের হামলায় মার্কিন ঘাঁটিতে ধ্বংস শত শত ভবন ও ড্রোন
- রেলের জমিতে দখলের রাজত্ব
- এয়ারলাইন্সের বিল ডলারে নেওয়ার সিদ্ধান্ত
- হুতিদের ঠেকাতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সৌদি-ইসরায়েল যোগাযোগ
- গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ
- গ্যাস-বিদ্যুৎ সংকটে ৫৫% নিটওয়্যার রপ্তানি আদেশ বাতিল বা কমেছে
- পে-স্কেলে বড় পরিবর্তন
নিচের গ্রেডে ৫% ইনক্রিমেন্ট - রাজধানীতে বাড়ছে অজ্ঞাত লাশ
- ভাঙনের পথে যুক্তরাজ্য
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- ট্রেনে রুশ ড্রোন হামলা পুতিনের পরিকল্পিত উসকানি
- সিন্ডিকেটে বন্দি খাদ্যগুদাম
- ৮৯৩ বন্ডেড প্রতিষ্ঠানের নথি গায়েব!
- নেতার মোটরসাইকেল আটক,পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও
- বিদেশে ১ পয়সা বিনিয়োগের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দিবো
- তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার
- মমেকে আগুনের পর ৬ মৃত্যু নিয়ে ধোঁয়াশা
- ভেনেজুয়েলার মতো ইরানের তেলের দখল চান ট্রাম্প
- দেশ জুড়ে ঘরে ঘরে জ্বর, হাম-ডেঙ্গুর সঙ্গে টাইফয়েড
- রাশিয়ার হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
- ভাড়াটিয়ার তথ্য যাচাই ছাড়া ফ্ল্যাট ভাড়া নয়, হাউজিং মালিকদের র্যাব
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
