কমিউনিটিতে গ্রেফতার আতংক
অবৈধ বাংলাদেশিরা আত্মগোপনে
আজকাল রিপোর্ট -
প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২৫
বাংলাদেশি কমিউনিটিতে আতংক ও উদ্বেগ বিরাজ করছে। কাগজপত্রহীন অবৈধ ইমিগ্রান্টরা অনেকেই সাময়িক আড়ালে চলে গেছেন। বিশেষ করে যাদের নামে ডিপোর্টেশন অর্ডার রয়েছে তারা লোক সমাগমে আসছেন না। জ্যাকসন হাইটস, জামাইকা, ব্রংকসের পার্কচেষ্টার কিংবা ব্রুকলিনের চার্চ ম্যাকডোনাল্ডসের রেষ্টুরেন্টগুলোতে আড্ডা কমে গেছে। সন্ধ্যার পর আগের মতো সেই প্রানবন্ত পরিবেশ গত ৩ দিন দেখা যায় নি।। কাজে যাওয়া বন্ধ করে দিয়েছেন অনেকে। এমনকি বাসস্থান পরিবর্তন করেছেন। ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে ২০ জানুয়ারি শপথ নেবার পর থেকেই প্রবাসীদের মধ্যে এক ধরনের ভীতির সঞ্চার হয়েছে।
কমিউনিটির কল্যাণে নিবেদিত সংগঠনগুলোর কোন আওয়াজ নেই। কমিউনিটির পাশে অভয়ের বাণী নিয়ে এখনই দাঁড়ানো দরকার। প্রয়োজন সচেতনতামূলক আলোচনা বা সেমিনারের। ভীতির সংস্কার দূর করতে এগিয়ে আসতে হবে। গুজবে সয়লাব এখন বাংলাদেশি কমিউনিটি। তা আটলান্টিক পেরিয়ে বঙ্গোপসাগরের পাড়ে বাংলাদেশে ঢেউ তুলেছে। বাংলাদেশের একটি পাঠকপ্রিয় পত্রিকা ব্রুকলিনের ফুলটনে ‘নিউইয়র্কে ৪ বাংলাদেশি গ্রেফতার’ শীর্ষক সংবাদ ছাপা হবার পর তা ভাইরাল হয়ে যায়। বিভিন্ন টিভি স্টেশন স্ক্রল করে তা প্রচার করতে থাকে। কিন্তু গত বুধবার গ্রেফতারের ঘটনাস্থল ফুলটনে একাধিক সাংবাদিক গিয়ে খবরের সত্যতা পান নি। খবরটির সত্যতা কেউই নিশ্চিত করতে পারেননি। অথচ এই খবরকে কেন্দ্র করে কমিউনিটিতে বাংলাদেশি গ্রেফতারের ঢালপালা প্রসারিত হচ্ছে। সোশাল মিডিয়ায় একজন বলছেন, ওজন পার্ক থেকে ৪ জন বাংলাদেশি গেফতার হয়েছেন। এমনই বিভ্রান্তিতে ছেয়ে গেছে কমিউনিটি।
এমতাবস্থায় বাংলাদেশ কনস্যুলেট কিংবা ওয়াশিংটনস্থ দূতাবাসের কিছু করনীয় আছে কি? কমিউনিটির এই দুঃসময়ে তারা কিভাবে পাশে দাঁড়াতে পারেন? এ ব্যাপারে নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল নাজমুল হুদার দৃষ্টি আর্কষন করা হয়। তিনি আজকালকে বলেন, নতুন প্রেসিডেন্ট ৩ দিন হলো দায়িত্ব গ্রহন করেছেন। ইমিগ্রেশন নিয়ে তার নির্বাচনী এজেন্ডা বাস্তবায়নের পথেই এগুচ্ছেন। ইমিগ্রান্ট প্রশ্নে তার পদক্ষেপগুলো আমরা জানার চেষ্টা করছি। কমিউনিটির উদ্বেগ ও উৎকন্ঠা আমরা অবহিত। তা নিয়ে বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম সহ বিভিন্ন সংগঠন ও ইমিগ্রান্ট ল’ ইয়ারদের সাথে কথা বলছি। আমাদের কি করণীয় আছে তা নিয়ে শলাপরামর্শ চলছে। এ ব্যাপারে ঢাকার নির্দেশনা দরকার হলে আমরা নেব। তবে গুজবে কান না দিয়ে সঠিক তথ্য জানার চেষ্টা করতে হবে। সাংবাদিকদেরও দায়িত্বশীলতার সাথে সংবাদ পরিবেশন করতে হবে।
বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিমের দৃষ্টি আর্কষন করলে আজকালকে বলেন, ইমিগ্রান্ট কমিউনিটির ক্রান্তিকাল শুরু হয়েছে। সবার মধ্যে উৎকন্ঠা । বিষয়টি নিয়ে সোসাইটির কর্মকর্তাদের সাথে আলোচনা করেছি। ফেব্রুয়ারির মাঝামাঝি আইনজীবি, কমিউনিটি লিডার ও সাংবাদিকদের নিয়ে বাংলাদেশ সোসাইটি একটি সেমিনার করবে। ডোনাল্ড ট্রাম্পের ইমিগ্রেশন বিরোধী বিভিন্ন পদক্ষেপ ও কাগজপত্রহীন কমিউনিটির সদস্যদের করণীয় নিয়ে আলোচনা হবে। কমিউনিটিকে এই ভয়ের আবহ থেকে বের করে আনতে সোসাইটি কাজ করবে।
নোয়াখালি সমিতির সাবেক সাধারন সম্পাদক জাহিদ মিন্টু আজকালকে বলেন, আমি ব্রুকলিনে বাস করি। বাংলাদেশি গ্রেফতারের খবরটি সত্য নয়। আমি অনেকের সাথেই কথা বলেছি। কেউ কিছু জানেন না। তবে ট্রাম্প ক্ষমতায় আসায় বাংলাদেশিদের মধ্যে এক ধরনের আতংক বিরাজ করছে। নোয়াখালি সমিতি বিষয়টির ওপর একটি সেমিনার করার চিন্তা করছে।
- ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসর
- চাঁদা না পেয়ে হামলা-ককটেল বিস্ফোরণ
- ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছ
- সুন্দরবনে থামছে না হরিণ শিকার, ৩৪৫৩ কেজি মাংস উদ্ধার!
- ইরান যুদ্ধে ‘আটকে’ গেছেন ট্রাম্প
- ‘পাকিস্তানে এক প্লেট বিরিয়ানির জন্য বিক্রি হয়ে যায় মানুষ’
- কান নষ্ট ভয়ংকর শব্দে
- বিশ্বের একমাত্র দেশ যেখানে নেই কোনও ট্রাফিক সিগন্যাল
- ফিলিস্তিনের দুটি মসজিদে ইসরায়েলিদের অগ্নিসংযোগ
- এবার কি ভারতে!
‘পোস্ট ডিলিট করো, নয়তো সমস্যা হবে’ - পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
- দাঁত মাজার পেস্টেই বিষ!
- ‘গ্রি মেকানিক্যাল ইয়ংকার্স’ দিচ্ছে বিনামূল্যে কাপড় শুকানোর ড্রায়া
- জামালপুর সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত
- ইয়েলো সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- লং আইল্যান্ডে বৃহত্তম ইসলামিক হাই স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ
- এনসিপি ডায়াসপোারার স্মরণসভা ১ আগস্ট
- জ্যামাইকায় ‘জল খাবার’ রেস্টুরেন্ট উদ্বোধন
- নিউইয়র্ক সিনিয়র ডে কেয়ারের বনভোজন অনুষ্ঠিত
- ৯ আগস্ট সাউথ এশিয়ান প্যারেড জ্যাকসন হাইটসে
- মুনার বনভোজন অনুষ্ঠিত
- জামায়াতে ইসলামীতে নজীরবিহীন কান্ড!
- সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা
- মোদি সরকার বেকায়দায়
- কে হচ্ছেন বাংলাদেশের পরবর্তি রাষ্ট্রপতি
- রাষ্ট্রপতি চুপ্পু বললেন: কোথায় কি, কোথায় পদত্যাগ!
- আজকাল ৯৩২
- ভারতের আন্দোলনে রসদ যোগাচ্ছে ব্যাঙ্গাত্মক মিম ও রিলস
- ফ্রান্সে ১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ
- কানাডায় বন্দুক সহিংসতা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- ব্রংকসের খলিল চাইনিজ রেষ্টুরেন্ট বিক্রি হয়ে গেল
- গভীর সংকটে জালালাবাদ এসোসিয়েশন
- যুক্তরাষ্ট্র বিএনপি’র তিন নেতাকে খুঁজছে পুলিশ
- নারায়ণগঞ্জের এমপিদের জেলাতেই থাকা শ্রেয় : তরুণের অভিমত
- এ বি সিদ্দিক এবং জাস্টিসকে নিয়ে জামালপুর জেলা সমিতির নতুন কমিটি
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- জ্যাকসন হাইটসে গাড়ির ধাক্কায় বাংলাদেশি নিহত
- হোমিওপ্যাথিক ডক্টরস সোসাইটির ৪৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত
- সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
- বদলে গেল গ্রীনকার্ড ও ওয়ার্ক পারমিটের ডিজাইন
- আইসিটিইএবির নতুন কমিটি গঠিত
- সম্পাদকীয় নেতাদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ
- বিজয় দিবসে রাবিতে `ইচ্ছে`র পিঠা উৎসব
- সাংবাদিকরা সমাজের দর্পণ : এমপি বাবু
- বাংলাদেশিরা এখনও মূলধারায় স্থান করে নিতে পারেনি
