অবিচার-দুর্নীতি করলে আমাকে জানাবেন: গণপূর্তমন্ত্রী
প্রকাশিত: ৯ জুন ২০১৯
গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব ধরনের সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। আমি তার কর্মী। কেউ ন্যূনতম অবিচার বা দুর্নীতি করলে আপনারা তার দাঁতভাঙা জবাব দেয়াসহ আমাকে জানাবেন।
তিনি আরো বলেন, এ এলাকার কোনো মানুষ যেন কোনো প্রকার অবিচার বা সন্ত্রাসের স্বীকার না হন সেদিকে সবাই খেয়াল রাখতে হবে। ভালো কাজের মাধ্যমে আমি আপনাদের মাঝে বেঁচে থাকতে চাই।
শুক্রবার রাতে উপজেলার শ্রীরামকাঠী ইউজেকে মাধ্যমিক বিদ্যালয় মাঠে শেখ রাসেল ক্রীড়া চক্রের উদ্যোগে ১৬ দলীয় নাইট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আমার প্রিয় নেতা জাতির পিতার সর্বকনিষ্ঠ সন্তান শেখ রাসেলকে ঘাতকরা নির্মমভাবে হত্যা করেছিল। তারা জাতিকে নেতাশূন্য করতেই এ হত্যাকাণ্ড চালিয়েছিল। তিনি যুবকদের খেলার প্রতি আকৃষ্ট ও মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ার আহ্বান জানান। এ সময় তিনি দলমতসহ সব ভেদাভেদ ভুলে সবাইকে নিয়ে এলাকার উন্নয়ন করতে চান বলেও জানান।
শেখ রাসেল ক্রীড়া চক্রের উপজেলা শাখার সভাপতি মো. ছিদ্দিকুর রহমান তুহিনের সভাপতিত্বে উপজেলা যুবলীগের সভাপতি এম খোকন কাজী ও শেখ রাসেল ক্রীড়া চক্রের উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক এস এম রোকনুজ্জামানের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত ওই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদের সদস্য মাস্টার অমূল্য রঞ্জন হালদার, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলহাজ এম মোশারেফ হোসেন খান, জেলা আইনজীবী সমিতির সভাপতি এস এম বেলায়েত হোসেন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও সোহরাওয়ার্দী সরকারি কলেজের ভিপি এস এম বায়েজিদ হোসেন, নাজিরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রঞ্জু, কৃষক লীগের কেন্দ্রীয় নেতা আতিয়ার রহমান চৌধুরী নান্নু, জেলা কৃষক লীগ সভাপতি ইউপি চেয়ারম্যান চাঁন মিয়া মাঝি, ব্যারিস্টার শেখ রাসেল, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. আলতাফ হোসেন বেপারী, ইউপি চেয়ারম্যান উত্তম কুমার মৈত্র, জেলা পরিষদের সদস্য তুহিন হালদার তিমির, উপজেলা ছাত্রলীগ আহ্বায়ক মো. তরিকুল ইসলাম চৌধুরী তাপস প্রমুখ।
- মক্কা চুক্তি ঘিরে সৌদি আরব ও আমিরাতের মধ্যে উত্তেজনা
- সবিতা ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ পেলেন
- চলে গেলেন মির্জা আজম
- জুলাই গণঅভ্যুত্থান স্মরণে যুক্তরাষ্ট্র বিএনপি
- সাইবার লায়ন্স ক্লাবের রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত
- কবিরহাট উপজেলার বার্ষিক বনভোজন
- বিয়ানীবাজারের ভোটাদের সঙ্গে ৪ প্রার্থীর মতবিনিময়
- বাড়ির মালিকদের ওপর কর বাড়াতে আদালতের না
- বাংলাদেশিদের নেতৃত্বে সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড অনুষ্ঠিত
- শিবিরের সেই নেতার কাছে কনস্যুলেটের দুঃখ প্রকাশ
- মন্তব্য প্রতিবেদন
কর্নেল অলির প্রার্থীতা ও কাজি মন্টুর কলাম - বঙ্গভবনের পথে দুঃসময়ের কান্ডারী
- আল কায়েদা ‘নেটওয়ার্ক’ নিয়ে হুঁশিয়ারি
- কন্ট্রাক্ট মেরিজে গ্রিনকার্ডঃ অনেক বাংলাদেশি উদ্বিগ্ন
- সংবর্ধনা ও মিলাদে ডুবে আছে যুক্তরাষ্ট্র বিএনপি
- সোসাইটি নির্বাচন ১৮ অক্টোবর
- আজকাল ৯৩৫
- ট্রাম্পকে ঘুম থেকে জাগাতে নারী ‘নিয়োগ’?
- ‘ট্রাম্পকে গুপ্তহত্যার ছক ইসরাইলের সাজানো নাটক’
- খোঁজা হচ্ছে শূন্য পাশের কারণ, বাতিল হতে পারে এমপিও
- শিল্পের গ্যাস দিয়ে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির চেষ্টা
- ঢাকায় এলো ‘গ্রামের লোডশেডিং’
- বাংলাদেশে সিরিজ খেলতে আসছে না ভারত
- কলম্বিয়ায় নিহত বেড়ে ২২৪
- দেড় বছর আগেই বিয়ে করেছেন সোহানা সাবা
- ট্রাম্পের নতুন শব্দ `জিহাদি`, লক্ষ্য এবার মুসলিম প্রার্থীরা
- ট্রাম্প প্রশাসনের কড়াকড়ি, যুক্তরাষ্ট্রে বাতিল ১ লাখ ৭৫ হাজার ভিসা
- ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৪ মানবাধিকার সংস্থার
- টরন্টোয় কনসাল জেনারেল খোকনের ক্ষমতার দম্ভ
- সেই ইসলামী ব্যাংক কর্মকর্তা বরখাস্ত
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
