অবসরে গেলেন হাশিম আমলা
প্রকাশিত: ৯ আগস্ট ২০১৯
আন্তর্জাতিক ক্রিকেটের সব ফরম্যাট থেকেই অবসরের ঘোষণা দিলেন হাশিম আমলা। দক্ষিণ আফ্রিকার জার্সিতে এই ব্যাটসম্যানকে আর দেখা যাবে না।
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও ঘরোয়া ক্রিকেটে খেলা চালিয়ে যাবেন তিনি। ৩৬ বছর বয়সী এই ব্যাটসম্যান প্রোটিয়াদের জার্সিতে সব ফরম্যাট মিলিয়ে ৩৫৯ ম্যাচে করেছেন ১৮ হাজারের উপরে রান, আছে ৫৫টি সেঞ্চুরি।
অবসরের ঘোষণায় আমলা বলেছেন, সবার প্রথমে, সব কৃতিত্ব ও মহিমা মহান সর্বশক্তিমানের, যিনি আমাকে প্রোটিয়াদের হয়ে খেলার সুযোগ করে দিয়েছেন। এই ভ্রমণটা ছিল আনন্দ ও গৌরবে পরিপূর্ণ। এই সফরে আমি অনেক কিছু শিখেছি, অনেক বন্ধু তৈরি হয়েছে। সবচেয়ে বড় বিষয় হলো একে অন্যের সঙ্গে ভালোবাসা ভাগাভাগি করেছি।
বিদায়বেলায় সবার প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতাও প্রকাশ করে তিনি বলেছেন, আমি ধন্যবাদ দিতে চাই আমার বাবা-মাকে, যারা আমাকে ভালোবাসা ও সমর্থন দিয়েছেন। একই সঙ্গে এই দুর্দান্ত ভ্রমণে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি আমার পরিবার, বন্ধু ও এজেন্ট, আমার সতীর্থ এবং সাপোর্ট স্টাফের প্রত্যেক সদস্যকে।
দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে নিজেকে অনন্য উচ্চতায় তুলে আন্তর্জাতিক ক্রিকেটে ইতি টেনে দিলেন আমলা। মাঠের দুর্দান্ত পারফরম্যান্সের সঙ্গে বিনয়ী আমলা ভক্ত হৃদয়ে আলাদা জায়গা করে নিয়েছেন। প্রোটিয়াদের সাফল্যের পথে ব্যাটে তার পারফরম্যান্স ছিল এককথায় অসাধারণ।
যদিও বিশ্বকাপের আগে ও টুর্নামেন্ট চলার সময় বাজে সময় পার করেছেন এই ব্যাটসম্যান। এরপরও আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচটা রাঙানো থাকলো হার না মানা ৮০ রানের ইনিংস দিয়ে। বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে চেস্টার-লি-স্ট্রিটের ম্যাচটিই হয়ে থাকলো তার শেষ ম্যাচ।
আমলার ব্যাটেই দক্ষিণ আফ্রিকা প্রথমবার দেখেছে ট্রিপল সেঞ্চুরি। প্রোটিয়াদের একমাত্র খেলোয়াড় হিসেবে টেস্টে ট্রিপল সেঞ্চুরি (৩১১*) করেছেন তিনি। একই সঙ্গে টেস্টে ইংল্যান্ড, ভারত ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনিই এখন পর্যন্ত প্রোটিয়াদের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসের মালিক।
২০০৪ সালে কলকাতায় ভারতের বিপক্ষে তার টেস্ট অভিষেক। এ বছরের ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছেন সবশেষ টেস্ট। ১৫ বছরের ক্যারিয়ারে ১২৪ টেস্টে ২৮ সেঞ্চুরিতে করেছেন ৯ হাজার ২৮২ রান।
ওয়ানডেতে অভিষেক হয়েছেন অনেক দেরিতে। টেস্ট অভিষেকের প্রায় চার বছর পর খেলেন প্রথম ওয়ানডে। অথচ সময়ের সেরা ব্যাটসম্যান হিসেবে বিবেচিত বিরাট কোহলির চেয়েও দ্রুতগতিতে রান তুলেছেন এই ওপেনার!
এখন পর্যন্ত ওয়ানডেতে দ্রুততম ২ হাজার, ৩ হাজার, ৪ হাজার, ৫ হাজার, ৬ হাজার ও ৭ হাজার রানের রেকর্ড তার দখলে। ১৮১ ম্যাচে ২৭ সেঞ্চুরিতে ৫০ ওভারের ফরম্যাটে তার রান ৮ হাজার ১১৩। আর ৪৪ টি-টোয়েন্টিতে নামের পাশে যোগ করেছেন ১ হাজার ২৭৭ রান।
- কানাডার দাবানলে নিউইয়র্কে সর্তকতা
- নিউইয়র্কে মতিউর রহমান চৌধুরীর মতবিনিময়
- হাসিনার ফেরা নিয়ে সরব রাজনীতি
- ডা. মাকসুদ রোটারি ডিস্ট্রিক্ট ৭২৩০ এর গভর্নর
- বৃহত্তর ময়মনসিংহবাসীদের বনভোজন
- পোস্টাল এ্যামপ্লয়িজ এসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত
- নোয়াখালী সোসাইটির ফিউনারেল হোম প্রতিষ্ঠার উদ্যোগ
- আর্জেন্টিনার ঐতিহাসিক ফিরে আসার গল্প
- বাংলাদেশি সাইফুল্লাহ’র ২৫ বছরের কারাদন্ড!
- যৌন নিপীড়নের মামলায় ট্রাম্পের ৫.৬ মিলিয়ন ডলার জরিমানা
- স্টুডেন্ট ও সাংবাদিকদের ভিসায় রশি টানছে যুক্তরাষ্ট্র
- কে জিতবেন? আর্জেন্টিনা নাকি স্পেন
- সেমিফাইনালের জয় ম্যারাডোনাকে উৎসর্গ
- আজকাল ৯৩১
- আর্জেন্টিনা তুমি একটা বিউটি: কেয়া পায়েল
- রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক
- ৩০ ঊর্ধ্ব মার্কিন সেনাদের টেস্টোস্টেরন পরীক্ষা করবে যুক্তরাষ্ট্র
- এবার লোহিত সাগর বন্ধে হুথিদের প্রস্তুতির নির্দেশ দিল ইরান
- ট্রাম্পের চেহারা সংবলিত ১ ডলারের কয়েন আনবে যুক্তরাষ্ট্র
- ইরানে ক্যানসার হাসপাতালের পাশে যুক্তরাষ্ট্রের বোমা হামলা
- ট্রাম্পের রিসোর্টের বিরুদ্ধে ‘ফ্লেমিংগো বিপ্লবে’ ডুয়া লিপার সমর্থ
- পাকিস্তান ভেঙে বেলুচিস্তানের ‘স্বাধীন রাষ্ট্র’ হওয়ার দাবি
- সৌদির কাছে ২০০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র
- মালয়েশিয়ায় ৮১ বাংলাদেশিসহ ১১৩ অবৈধ অভিবাসী আটক
- রাজধানীতে শক্তিশালী ভূমিকম্পের আভাস
- চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য
- আলোচনায় না এলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলা: ট্রাম্প
- ১৯৬৬ সালে স্পেনে যেভাবে চারটি পারমাণবিক বোমা ফেলেছিল যুক্তরাষ্ট্র
- নিউইয়র্কে বেকারত্ব ভাতা জালিয়াতি তদন্তে ফেডারেল "স্ট্রাইক টিম"
- জনমতের লড়াইয়ে যুক্তরাষ্ট্রে পিছিয়ে পড়ছে ইসরাইল: ভ্যান্স
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
