অবসরের গুজব উড়িয়ে দিলেন ক্যাসিয়াস
প্রকাশিত: ১৮ মে ২০১৯
হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন বেশ কিছুদিন হয়েছে। কিন্তু হৃদরোগে আক্রান্ত হওয়ার ঘটনা তার ক্যারিয়ারে বয়ে এনেছে প্রবল অনিশ্চয়তা। পেশাদার ফুটবল থেকে অবসর নিচ্ছেন বিশ্বজয়ী ইকার ক্যাসিয়াস। শুক্রবার এমনই খবরে বিশ্বজুড়ে জল্পনা তুঙ্গে ওঠে ক্যাসিয়াস অনুরাগীদের মধ্যে।
তবে এমন গুজব উড়িয়ে ক্যাসিয়াস আশ্বস্ত করলেন তার অনুরাগীদের। জানিয়ে দিলেন এখনই অবসর নিচ্ছেন না তিনি। ২০১৫ রিয়াল মাদ্রিদ থেকে পর্তুগিজ ক্লাব এফসি পোর্তো’তে যোগদান করেন স্পেনের হয়ে বিশ্বকাপ ও ইউরো জয়ী এই কিংবদন্তি গোলরক্ষক। গত ১ মে পোর্তোর ট্রেনিং সেশনে মর্মান্তিক হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে অনুরাগীদের মধ্যে। এরপর হৃদযন্ত্রে সফল অস্ত্রোপচার ও বেশ কিছু সফল পরীক্ষা-নিরীক্ষার পর হাসপাতাল থেকে ছাড়া পান ৩৭ বছরের এই গোলরক্ষক।
সুস্থ হয়ে উঠলেও পরবর্তীতে তার পেশাদার ফুটবল কেরিয়ার বড়সড় প্রশ্নচিহ্নের মুখে পড়ে। ক্যাসিয়াস হয়তো আর খেলা চালিয়ে যেতে পারবেন না, এমন খবরে উত্তাল হয়ে ওঠে সোশ্যাল মিডিয়া। গতকাল শুক্রবার তার অবসরের বিষয়ে ফের একবার গুজব মাথাচাড়া দিয়ে উঠতেই আসরে নামেন ক্যাসিয়াস স্বয়ং।
জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তিনি স্পষ্ট জানিয়ে দেন, অবসরের বিষয়ে কোনও সিদ্ধান্ত গ্রহণ করেননি তিনি। একধাপ এগিয়ে তিনি আরও লেখেন, ‘অবসর? সেদিনই নেব যেদিন সত্যিই অবসর প্রয়োজন হয়ে পড়বে। সময় আসলে আমি নিজেই জানিয়ে দেব অবসরের সিদ্ধান্ত। আপাতত নিশ্চিন্তে থাকুন।’
ক্যাসিয়াসের টুইট ভেসে আসতেই হাঁফ ছেড়ে বাঁচেন বিশ্বজুড়ে তার প্রবল অনুরাগীরা। ফের তাকে দস্তানা হাতে দেখতে পাওয়ার খবরে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে ফ্যানেদের মধ্যে। তার শারীরীক অবস্থা এই মুহূর্তে ঠিক কেমন, তা জানার অপেক্ষায় ছিলেন ফুটবল ভক্তরা। হতাশ করেননি ক্যাসিয়াস। পোর্তো গোলরক্ষক জানিয়ে দেন, ‘বৃহস্পতিবারই চিকিৎসকের সঙ্গে আলোচনা হয়েছে তার। সবকিছু ঠিকঠাক দিকেই এগোচ্ছে। এই ভালো খবরটা তোমাদের সঙ্গে ভাগ করে নেওয়ার ছিল।’
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
