অবশেষে শর্ত দিয়েই আর্জেন্টিনা দলে ফিরছেন মেসি!
প্রকাশিত: ৭ মার্চ ২০১৯
রাশিয়া বিশ্বকাপের পরপরই জাতীয় দলের হয়ে আপাতত আর খেলবেন না বলে জানিয়ে দেন লিওনেল মেসি। এরপর তিনি কি ফিরে আসবেন নাকি আসবেন না, সেটা নিয়েও ঘোর সন্দেহ রয়েছে। গত আট মাসে এ নিয়ে মিডিয়ার মুখোমুখিই হলেন না তিনি। পক্ষে-বিপক্ষে কোনে কথাই বললেন না। যদিও, সবার ধারণা আগামী জুনে হয়তো বা কোপা আমেরিকায় ফিরতে পারেন ৫ বারের বিশ্ব সেরা এই ফুটবলার।
তবে আর্জেন্টিনা ফুটবল সমর্থকদের জন্য দারুণ সুসংবাদ দিয়েছেন দেশটির কোচ লিওনেল স্কোলানি। লিওনেল মেসি নাকি দলে ফিরতে রাজি হয়েছেন এবং আগামী ২২ ও ২৬ মার্চ ভেনেজুয়েলা এবং মরক্কোর বিপক্ষে আর্জেন্টিনার প্রীতি ম্যাচে তাকে রেখেই দল ঘোষণা করবেন বলে জানিয়ে দিয়েছেন আর্জেন্টাইন কোচ।
তবে, ভিন্ন খবরে জানা যাচ্ছে মেসি দলে ফিরতে রাজি হয়েছেন নির্দিষ্ট কয়েকটি শর্ত দিয়ে। যার মধ্যে একটি শর্ত আবার বেশ হাস্যকর। এই শর্তগুলো পালন করা হলেই নাকি আর্জেন্টিনা দলের হয়ে কোপা আমেরিকার আগে শেষ দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবেন বলে রাজি হয়েছেন মেসি।
২২ মার্চ ভেনেজুয়েলার বিপক্ষে স্পেনের রজধানী মাদ্রিদে অ্যাটলেটিকো মাদ্রিদের হোম ভেন্যু ওয়ানডা মট্রোপোলিটানো স্টেডিয়ামে মাঠে নামবে আর্জেন্টিনা। মেসি খেলবেন এই ম্যাচে, তেমন বিজ্ঞাপন চালিয়েই কিন্তু টিকিট বিক্রি শুরু হয়েছে ওই ম্যাচের। মেসি খেলবেন ধরে নিয়েই ইতিমধ্যে ১০ হাজার টিকিট বিক্রি হয়ে গেছে।
তবে মেসি শর্ত দিয়েছেন ২৬ মার্চ মরক্কোর বিপক্ষে ম্যাচটি নিয়ে। ওই ম্যাচে তিনি খেলবেন কি খেলবেন না, সেটাও অবশ্য এখনও নিশ্চিত নয়। কারণ, ওই ম্যাচের চারদিন পরই লা লিগায় এস্পানিওলের বিপক্ষে বার্সার ম্যাচ। এমন সময়ে তিনি জাতীয় দলের হয়ে খেলবেন কি না তা নিয়ে কিছুটা দ্বিধা-দ্বন্দ্ব রয়েছে।
তবে ইউরোপিয়ান কয়েকটি মিডিয়া জানাচ্ছে, মরক্কোর গ্র্যান্ড স্টেডে ডি ট্যাঙ্গারে তিনি খেলতে রাজি। তবে কয়েকটি শর্ত মানতে হবে। মরক্কোর আল আখবার পত্রিকায় প্রকাশিত খবরে দেখা যাচ্ছে রয়্যাল মরক্কান ফুটবল ফেডারেশনের সঙ্গে এই শর্তগুলোর বিষয়ে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের চুক্তি স্বাক্ষরিত হয়ে গেছে ইতিমধ্যে।
মরক্কান ফুটবল ফেডারেশনের সূত্রে আল আখবার জানিয়েছে, ‘মরক্কোয় যাওয়ার পর কোথাও (এয়ারপোর্ট থেকে শুরু করে হোটেল কিংবা স্টেডিয়াম) কোনো ছবি তোলা যাবে না মেসির। ম্যাচের আগে কিংবা পরেও না। এমনকি মরক্কান ফুটবলাররাও মেসির সঙ্গে কোনো সেলফি কিংবা ছবি তুলতে পারবে না। সমর্থকদের সঙ্গে তো নয়ই।
শুধু ছবি তোলার ক্ষেত্রে নয়, মিডিয়ার জন্যও একটি নিয়মের বিষয়ে চুক্তি করা হয়েছে। ম্যাচের আগে কিংবা পরে মেসি মিডিয়ার মুখোমুখি হবেন না। কারো সাথে কথা বলবেন না, কোনো ইন্টারভিউ দেবেন না।
এসব শর্তই নয় শুধু, আর একটি মজার শর্ত জুড়ে দেয়া হয়েছে ওই চুক্তিতে। সেটা হলো, মাঠে মেসিকে কোনো ধরনের ট্যাকল করতে পারবে না মরক্কোর ফুটবলাররা। খুব বেশি প্রয়োজন হলে, সফট ট্যাকল করা যাবে। অর্থ্যাৎ, বিশ্বের অন্যতম সেরা ফুটবলারটি মাঠে খেলতে নেমে প্রতিপক্ষের কাচে অস্পৃশ্যই থেকে যাবেন?
আল আখবার জানাচ্ছে, মরক্কোয় গিয়ে আর্জেন্টিনা ফুটবল দল কোন হোটেলে থাকবেন, সেটা এখনও পর্যন্ত প্রকাশ করা হয়নি। এমনকি শর্ত হচ্ছে, মেসি এই ম্যাচটিতে খেলবেন কেবল ৬০ মিনিট। আরো কম খেলতেন; কিন্তু দর্শকদের কথা বিবেচনা করে ৬০ মিনিট খেলতে রাজি হয়েছেন তিনি।
- ভারতের আন্দোলনে রসদ যোগাচ্ছে ব্যাঙ্গাত্মক মিম ও রিলস
- ফ্রান্সে ১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ
- কানাডায় বন্দুক সহিংসতা
- দিল্লির বিক্ষোভে ভয় পেয়েছেন কঙ্গনা
- নিউইয়র্কে লাফিয়ে বাড়ছে ডিপোর্টেশন
- সৌদির ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চুক্তিতে ট্রাম্পের অনুমোদন
- ধর্ষণের পর স্কুলছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দেন প্রধান শিক্ষক
- আমেরিকানরা ইরান যুদ্ধের বিরোধী নয়: ট্রাম্প
- গ্যাস সরবরাহ কমেছে ৪৫ কোটি ঘনফুট চরম ভোগান্তি
- সরকারি নির্দেশেই দিল্লিতে ইন্টারনেট বন্ধ, দাবি টেলিকম সংস্থাগুলোর
- আন্দোলন নিয়ে আতঙ্কিত মোদি
- জামায়াত থেকে বহিষ্কারের পর গাজী নজরুল ইসলামের এমপি পদ কি থাকবে?
- এক দশক পর নিউইয়র্ক সিটির নির্বাচিত জনপ্রতিনিধিদের বেতন বাড়ছে
- নিউইয়র্কে গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুলের নামে সড়কের নাম
- গৃহকর্মীদের ইকামা নিয়ে বড় সুখবর দিলো সৌদি আরব
- ফের বিয়ের পিঁড়িতে জেনিফার
- ৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী
- সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করল হুতি
- সাবমেরিন কেবল নিয়ে চীন-যুক্তরাষ্ট্র ‘লড়াই’
- টানা দশম রাতেও ইরানে মার্কিন হামলা, কুয়েতে পালটা আঘাত তেহরানের
- স্বৈরাচার পতনের পর গুপ্ত বাহিনীর আত্মপ্রকাশ: প্রধানমন্ত্রী
- ১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত
- যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য বিশ্বব্যাপী ভ্রমণ সতর্কতা জারি
- সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দিতে পারে যুক্তরাষ্ট্র
- নেতানিয়াহুকে গ্রেফতার করাতে পারেন মামদানি
- ট্রাম্প দেখবেন খেলা, প্রস্তুত থাকবে এফ-১৬ যুদ্ধবিমান
- যুক্তরাষ্ট্রে লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসেছেন মার্কো
- ফাইনালে দুই পরিবর্তনসহ আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
- মার্কিন সেনা নিহতের ঘটনায় মুখ খুললেন ট্রাম্প
- নির্জনা হত্যা: আদালতে বাবার স্বীকারোক্তি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
