অবশেষে দিবালা-রোনালদোর যুগল উৎসব
প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০১৯
পাওলো দিবালা আছেন। ক্রিস্তিয়ানো রোনালদোর সঙ্গে এই আর্জেন্টাইনের জুটিটা দারুণ জমবে। দু’জন মিলে দলকে ভাসাবেন গোল-বন্যায়। এই আশাবাদ থেকেই গত গ্রীষ্মে অভিজ্ঞ গঞ্জালো হিগুয়েইনকে ছেড়ে দেয় জুভেন্টাস। কিন্তু জুভিদের এই আশায় পানি ঢেলে দেয় দিবালার অফফর্ম। রিয়াল ছেড়ে আসা রোনালদো নামের মর্যাদা রেখে একের পর এক গোল করে গেলেও দিবালা যেন কোথায় হারিয়ে যান। গোল করাই ভুলে যান আর্জেন্টাইন তারকা! অবশেষে দীর্ঘ প্রায় পৌনে তিন মাস পর যুগলবন্দী গোল উৎসব করলেন দিবালা-রোনালদো।
এই দুজনের সঙ্গে কাল গোল করেছেন লিওনার্দো বোনাচ্চিও। ফোজিননের বিপক্ষে জুভেন্টাসও পেয়েছে ৩-০ গোলের অনায়াস জয়। সহজ এই জয়ে লিগ শিরোপার পথটা আরেকটু পরিস্কার হলো জুভিদের। দ্বিতীয় স্থানে থাকা নাপোলির চেয়ে এগিয়ে গেল ১১ পয়েন্টে।
রোনালদো গোল করেছেন নিয়মিতই। গতকালের গোলটি যেমন লিগে সর্বশেষ ৪ ম্যাচে তার পঞ্চম গোল। অন্যদিকে দিবালা লিগে গোল করলেন দীর্ঘ পৌনে তিন মাস পর! সিরি আ’তে তিনি সর্বশেষ গোলটা করেছিলেন গত নভেম্বরে। সব মিলে এটা এবারের মৌসুমে তার মাত্র তৃতীয় লিগ গোল। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে অষ্টম গোল।
অন্যদিকে রোনালদোর এটা ১৯তম লিগ গোল। এই গোলের মধ্যদিয়ে রোনালদো ইউরোপিয়ান গোল্ডেন বুটের দৌড়ে চলে গেলেন চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির আরও কাছে। মেসির চেয়ে আর মাত্র দুই গোলে পিছিয়ে তিনি। বার্সেলোনার হয়ে মৌসুমে লিগে ২১টি গোল করেছেন মেসি। যা গোল্ডেন বুটের দৌড়ে আর্জেন্টাইন সুপারস্টারকে রেখেছে সবার ওপরে।
আগামী বুধবার অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোল’র প্রথম লেগ। গুরুত্বপূর্ণ সেই ম্যাচের কথা মাথায় রেখে ফ্রোজিননের বিপক্ষে ক্রিস্তিয়ানো রোনালদোকে বিশ্রাম দেওয়া হতে পারে বলেই আভাস ছিল। কিন্তু জুভেন্টাস কোচ মাসিমিলিয়ানো অ্যালেগ্রি সেই ধারণাকে মিথ্যা প্রমাণ করে ঠিকই পর্তুগিজ সুপারস্টারকে নামিয়ে দেন শুরুর একাদশে।
আর তাতেই মিলেছে দিবালা-রোনালদোর যুগলবন্দী উৎসব। একবার নয়, কাল জুভেন্টাসের ঘরের মাঠ জুভেন্টাস স্টেডিয়ামে দৃশ্যটা ঘটেছে দুবার। প্রথম দৃশ্যটির জন্ম দেন দিবালা। ম্যাচের ৬ মিনিটেই দর্শনীয় এক গোল করে জুভেন্টাসকে এগিয়ে দেন আর্জেন্টাইন তরুণ। দলকে এগিয়ে দেওয়ার পাশাপাশি কাটান দীর্ঘ গোলখরা। বন্ধ করেন সমালোচকদের মুখ।
দিবালা গোল করতেই দৌড়ে এসে তাকে অভিনন্দন জানান রোনালদো। উদযাপন করেন দুজনে মিলে। ৬৩ মিনিটে আবার সেই একই দৃশ্যের অবতারণা। তবে এবার গোলদাতার নাম রোনালদো। দিবালা হন তার উদযাপনসঙ্গী। দিবালা-রোনালদোর এই দুই যুগলবন্দী উৎসবের মাঝে অবশ্য আরও একবার গোল উৎসব করেছে জুভেন্টাস।
ম্যাচের ১৭ মিনিটে সেই গোলটি করেছেন লিওনার্দো বোনাচ্চি। ৬৩ মিনিটে গোল করার পরপরই অবশ্য রোনালদোকে মাঠ থেকে তুলে দেন জুভেন্টাস কোচ। রোনালদোর পরিবর্তে মাঠে নামান ফেড্রেরিকো বার্নারদেশিকে।
এই জয়ে লিগে জুভেন্টাসের অপরাজিত দৌড় অব্যহতই থাকল। ২৪ ম্যাচের ২১টিতেই জয়। বাকি ৩টিতে ড্র। হারের তেতো স্বাদ এখনো গিলতে হয়নি। ২৪ ম্যাচে অর্জন ৬৬ পয়েন্ট। রেকর্ড ৩৪ বারের লিগজয়ী জুভেন্টাস বলতে গেলে টানা অষ্টম শিরোপাটা দেখতে পাচ্ছে।
- ধর্ষককে শাস্তি দিতে মবজাস্টিস চান ‘ব্যাচেলর পয়েন্ট’র শুভ
- কিউবাকে কি ভেনেজুয়েলা ভেবেছে ওয়াশিংটন?
- ভারতে ইবোলা ঠেকাতে বিমানবন্দরে কড়া নজরদারি
- ট্রাম্প-পুতিনের পর এবার চীনে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
- বসুন্ধরা যেন রাষ্ট্রের ভেতর আরেক রাষ্ট্র
- এশিয়ার বাজারে ঢুকছে ৬০ লাখ ব্যারেল তেল
- মেটায় বড় ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৮ হাজার কর্মী
- পাসপোর্টে ফের যুক্ত হচ্ছে ‘ইসরাইল ব্যতীত’
- আমি যা বলব, নেতানিয়াহু সেটাই করবেন: ট্রাম্প
- নানা কৌশলেও হরমুজ সচল করতে পারেনি আমেরিকা, দাবি ইরানের
- হাম ও হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট ৪৮৮
- বাংলাদেশে জামাতিদের ‘চিড়বিড়ানি’ বেড়ে গেছে: শুভেন্দু অধিকারী
- চীনের ‘গুপ্তচর’ হয়ে কাজ করেছেন ক্যালিফোর্নিয়ার মেয়র !
- অটোরিকশায় কুপোকাত এআই ট্রাফিকব্যবস্থা
- যুক্তরাষ্ট্রে মসজিদ কমপ্লেক্সে হামলায় নিহত ৩
- আরব দেশগুলোর অনুরোধে ইরানে নতুন হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের
- ‘কুমারী মেয়ের’ নীরবতাই বিয়ের সম্মতি, নতুন আইন আফগানিস্তানে
- ‘কুমারী মেয়ের’ নীরবতাই বিয়ের সম্মতি, নতুন আইন আফগানিস্তানে
- ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার
- ইসরাইলি হামলায় লেবাননের দৈনিক ক্ষতি ৩০ মিলিয়ন ডলার
- মেসিকে ভালোবাসি : পরীমণি
- যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের জ্বালানি চুক্তিতে কী আছে?
- পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলা : আরব আমিরাতের হুঁশিয়ারি
- যুক্তরাষ্ট্র-ইসরায়েলের নতুন পরিকল্পনা
- ইরানকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের
- সৌদি আরবে ঈদুল আজহা ২৭ মে
- বাংলাদেশ ডে প্যারেডের আয়োজকদের মিট এন্ড গ্রিট
- বইমেলা উপলক্ষ্যে সংবাদ সম্মেলন
- উদ্যমী তোফায়েল চৌধুরীর অগ্রযাত্রা
- এস্টোরিয়ায় নতুন রিয়েল এস্টেট কোম্পানির অফিস উদ্বোধন
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- আজকাল ৮৯৭
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০৪
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৯০১
- আজকাল ৮৯৮
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- আজকাল ৮৯৬
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- আউট, অর নট-আউট!
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
