অন্তর্বর্তী সরকারই তত্ত্বাবধায়কে রূপান্তরিত হতে পারে
প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২৪
রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান জানিয়েছেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারই নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের রূপ নিতে পারে।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল সংক্রান্ত পঞ্চদশ সংশোধনীর আংশিক অবৈধ ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সাংবিধানিকভাবে তত্ত্বাবধায়ক সরকারে রূপান্তরিত হতে পারে। তিনি উদাহরণ দিয়ে বলেন, 'জেলা ও দায়রা জজ একই ব্যক্তি। সিভিল মামলায় তিনি জেলা জজ এবং ক্রিমিনাল মামলায় দায়রা জজ হিসেবে দায়িত্ব পালন করেন। তেমনি অন্তর্বর্তীকালীন সরকারের ব্যক্তিরাই তত্ত্বাবধায়ক সরকারের কাঠামোয় কাজ করতে পারেন। এতে কোনও সাংবিধানিক সংঘর্ষ হবে না।'
তিনি আরও বলেন, পঞ্চদশ সংশোধনীর কিছু ধারা হাইকোর্ট সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক বলে বাতিল করেছে। বিশেষ করে, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলুপ্তি সংক্রান্ত ২০ ও ২১ ধারা অবৈধ ঘোষণা করা হয়েছে। ফলে ভবিষ্যৎ নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থায় ফিরে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
হাইকোর্টের রায়ে বলা হয়েছে, পঞ্চদশ সংশোধনীর ৭ ক ও ৭ খ অনুচ্ছেদ সংবিধানের মৌলিক কাঠামোর সঙ্গে সাংঘর্ষিক। গণভোটের বিধান বিলুপ্তি সংক্রান্ত ধারা বাতিল করায় গণভোটের বিধান পুনর্বহাল হয়েছে। তবে সংশোধনীর অন্য ধারাগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব পরবর্তী জাতীয় সংসদের ওপর ছেড়ে দেওয়া হয়েছে।
অ্যাটর্নি জেনারেল জানান, ত্রয়োদশ সংশোধনীর রিভিউ মামলা আপিল বিভাগে বিচারাধীন থাকলেও, হাইকোর্টের রায়ের ভিত্তিতে অন্তত দুটি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে পারে। কারণ ত্রয়োদশ সংশোধনীর রায়ের দ্বিতীয় অংশে বলা হয়েছিল, পরবর্তী নির্বাচন নির্দলীয় সরকারের অধীনে অনুষ্ঠিত হবে।
বিচারপতি ফারাহ মাহবুব ও দেবাশীষ রায় চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ পঞ্চদশ সংশোধনীর কয়েকটি ধারা অবৈধ ঘোষণা করলেও পুরো সংশোধনী বাতিল করেনি। রায়ে বলা হয়েছে, সংসদ ভবিষ্যতে জনমতের ভিত্তিতে সংশোধনী আইন পর্যালোচনা করতে পারবে।
রুল শুনানিতে সুজনের পক্ষে ড. শরিফ ভূঁইয়া এবং বিএনপির পক্ষে জয়নুল আবেদীনসহ কয়েকজন জ্যেষ্ঠ আইনজীবী যুক্ত ছিলেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে নেতৃত্ব দেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার বিলোপ নিয়ে হাইকোর্টের এ রায় রাজনৈতিক ও সাংবিধানিক অঙ্গনে নতুন দিগন্ত উন্মোচন করেছে। আগামী দিনে এ ইস্যুতে রাজনৈতিক দল ও সংসদের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
- মা হারালেন চিত্রনায়িকা পপি
- অর্ণব পরবর্তী ১০ ঘূর্ণিঝড় নিয়ে তথ্য প্রকাশ
- ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রের সব ম্যাচ স্থগিত
- যুক্তরাষ্ট্রের ফেডারেল নির্বাচন কমিশনের ওয়েবসাইটে সাইবার হামলা
- এক লিটার দুধের উৎপাদন খরচ ৪৪.৮০ টাকা, বিক্রি হচ্ছে ১০০-১১০ টাকায়
- যুক্তরাষ্ট্রকে শিক্ষা দিতে চায় ইরান
- স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে ভয়াবহ পরিস্থিতি, নিহত বেড়ে ৬৪
- ইসরায়েলে রেকর্ড আসন পেয়েও কেন ‘কিংমেকার’ হতে পারছে না আরব দলগুলো?
- জন্মদিনের পার্টিতে নাচে ঝড় তুললেন পরীমনি, সঙ্গী কে?
- উন্নত দেশ গঠনে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান
- আমি তোমার যত্ন নেব’ বলেই ধর্ষণ করেন ট্রাম্প
- ইউনিক্লোকে বাংলাদেশে আরও বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
- ৬.৩ বিলিয়ন ডলার বিনিয়োগ ও দুই লাখ কর্মসংস্থানের ঘোষণা
- সৌদিকে সামরিক সহায়তা দিচ্ছে মিসর, ক্ষুব্ধ হুতি
- একই পরীক্ষায় রোগীর খরচ কোথাও ৬৫৭, কোথাও ১৩০০
- ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ পেলে যেসব সংকটে পড়বেন ট্রাম্প
- ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ছাড়াল ৪৭০০ কোটি ডলার
- নেতানিয়াহু শিবির ৫২, বিরোধী জোট ৫০, সরকার গঠনে জটিলতা
- নেতানিয়াহু থাকছেন নাকি বিদায় নিচ্ছেন, রায় আজ
- ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেইন
- জনমত জরিপকে ‘ভুয়া’ বললেন ট্রাম্প, নিজের সমর্থন ৬০ শতাংশ দাবি
- ট্রাম্পের নির্দেশ পেলে ৯৬ ঘণ্টার মধ্যে ইরানে হামলার প্রস্তুতি যুক
- সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল রোম
- বিদেশে পাচার হচ্ছে কোটি কোটি টাকার প্রত্নসম্পদ
- দেশ ছাড়ার খবর জানিয়ে রুমি বললেন— ‘আপনারা ভালো থাকেন’
- ভারতের গুয়াহাটিতে হোটেলে গুলি, নিহত ৫
- মাদকের অর্থে হোটেল রিসোর্ট
- যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে ইউরোপকে দূরত্ব বজায় রাখার আহ্বান ইরান
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোট দিলেন ট্রাম্প
- প্রশ্নবিদ্ধ বাংলাদেশিদের গ্রহণযোগ্যতা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩২
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
