অনামিকায় কেন পরানো হয় বিয়ের আংটি, জানেন কি?
প্রকাশিত: ২৪ আগস্ট ২০১৯
বিয়েতে অনামিকায় আংটি পরানোর চল সারা বিশ্বেই। কিন্তু আংটিটা কেন অনামিকাতেই পরানো হয় তা অনেকেরই অজানা। আবার আংটির আকার গোলাকার হওয়ারও বিশেষ কারণ আছে। বৃত্তের কোনো প্রান্ত নেই, অসীম এর যাত্রা। ভালোবাসারও যাতে কোনো প্রান্ত না থাকে, তারই রূপক উপস্থাপন ছিল এর আকারে।
প্রাচীন গ্রিক ও রোমানরা বিশ্বাস করতেন, বাঁ হাতের অনামিকা সরাসরি হৃৎপিণ্ডের সঙ্গে সংযুক্ত। যার কারণে তারা এর নাম দিয়েছিলেন ভেনা আমোরিস বা ভালোবাসার ধমনি। এই বিশ্বাসে অনামিকায় আংটি পরানো হতো। দুটি প্রেমপূর্ণ হৃদয়ের মিলন ঘটতো গোলাকার আংটির রূপ ধরে।
চীনা উপকথায় অনামিকা নিয়ে আরেক ধরনের তত্ত্ব আছে। চীনারা বিশ্বাস করে, হাতের পাঁচ আঙুল আমাদের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ প্রকাশ করে। এই তত্ত্বের ছোট একটা পরীক্ষাও আছে। আমাদের বুড়ো আঙুল প্রতিনিধিত্ব করে আমাদের বাবা-মাকে। তর্জনী আমাদের সন্তানদের। মধ্যমা আমাদের নিজেকে। অনামিকায় আছে আমাদের জীবনসঙ্গী। কনিষ্ঠায় আমাদের নাতি-নাতনিরা।
এবার দুই হাতে সবগুলো আঙুলের মাথা পরস্পর স্পর্শ করুন। মধ্যমা আমাদের নিজের চিহ্ন, তাই একে ভাঁজ করে ভেতরের দিকে রাখুন যাতে মধ্যমার গাঁট দুটো লেগে থাকে। এবার এক এক করে ওপরে থাকা আঙুলগুলো আলাদা করার চেষ্টা করুন। বুড়ো আঙুল আলাদা করা যায়, অর্থাৎ আমরা বাবা-মায়ের কাছ থেকে আলাদা হয়ে যাব। তর্জনী আলাদা করা যায়, মানে আমাদের সন্তানেরাও সব সময় আমাদের সঙ্গে থাকে না। কনিষ্ঠাও তা-ই, নাতি-নাতনিরাও সারা জীবন পাশে থাকে না। কিন্তু অনামিকা আলাদা করা যায় না।
শুধু পশ্চিমা সংস্কৃতি নয়, অনামিকায় আংটি পরানোর রীতি এখন সারা বিশ্বে। সব আঙুল আলাদা করা গেলেও মধ্যমা দুটো ভেতরের দিকে ভাঁজ করে রাখা অবস্থায় কেবল অনামিকা আলাদা করা যায় না। অর্থাৎ সঙ্গীর সঙ্গে থাকতে হবে সারা জীবন। এ জন্যই অনামিকায় আংটি পরানো হয়। তবে এসবই তত্ত্ব, উপকথা বা নেহাত যুক্তিহীন বিশ্বাস। আপনার সঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে ভালোবাসা থাকলে, যে হাতের যে আঙুলেই আংটি পরেন না কেন, নিশ্চয়ই সুখী জীবন যাপন করবেন।
- এবার পাকিস্তানে ‘ককরোচ আওয়ামী পার্টি’
- যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড আবেদনকারীদের নতুন নির্দেশনা
- দুই দেশের সীমান্তে ইসরায়েলের হামলা
- ক্যালিফোর্নিয়ায় যেকোনো সময় বিস্ফোরণ
- ইরানের হামলায় মার্কিন ‘রিপার’ ড্রোনের ২০ শতাংশ ধ্বংস
- বেঁচে গিয়ে বিধ্বস্ত হেলিকপ্টারের পাশে ভারতীয় ৩ কর্মকর্তার সেলফি
- ফের মার্কিন হামলার আশঙ্কা
- হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ১৩ শিশুর মৃত্যু
- রামিসার ডিএনএ টেস্টের রিপোর্ট হস্তান্তর
- রামিসার হত্যাকারীর শাস্তি এক মাসের মধ্যে: প্রধানমন্ত্রী
- নিউইয়র্কে ঈদমেলা ও বিনোদন অনুষ্ঠান ২৪ মে
- সিটিতে প্রি-কে’র আসন সংখ্যা বাড়লো
- ক্যালিফোর্নিয়ায় মসজিদে বন্দুক হামলকারীসহ নিহত ৫
- রিয়েল স্টেট, মর্টগেজ ও ট্যাক্স শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
- প্রধানমন্ত্রীর এসিড টেস্ট ‘স্থানীয় সরকার নির্বাচন’
- ‘দেশী প্যারেডে বিদেশী নৃত্য’
- লাল-সবুজের পতাকায় বাংলাদেশ ডে প্যারেড
- শেখ হাসিনার দেশে ফেরা না ফেরার প্রশ্নে হঠাৎ আলোচনা কেন?
- ব্রঙ্কসে নতুন প্রিসিংক্ট উদ্বোধন করলেন মামদানি
- নিহত রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
- রাজনৈতিক বংশতন্ত্রের বিরুদ্ধে লড়ছেন শামসুল হক
- সম্পাদকের ঈদ শুভেচ্ছা
- নিউইয়র্কে ঈদ জামাত কখন কোথায় হবে
যুক্তরাষ্ট্রে ঈদ বুধবার - রামিসা ধর্ষণ ও হত্যায় তোলপাড় বাংলাদেশ
- আজকাল ৯২৩
- ধর্ষককে শাস্তি দিতে মবজাস্টিস চান ‘ব্যাচেলর পয়েন্ট’র শুভ
- কিউবাকে কি ভেনেজুয়েলা ভেবেছে ওয়াশিংটন?
- ভারতে ইবোলা ঠেকাতে বিমানবন্দরে কড়া নজরদারি
- ট্রাম্প-পুতিনের পর এবার চীনে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
- বসুন্ধরা যেন রাষ্ট্রের ভেতর আরেক রাষ্ট্র
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- আজকাল ৮৯৭
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০৪
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৯০১
- আজকাল ৮৯৮
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- আজকাল ৮৯৬
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম ১০টি দেশ
- বাসর রাতে ‘সেক্স’, বোকামি ছাড়া আর কিছুই নয়!
- সৌন্দর্যময় স্তন গড়ে তুলতে যেসব বিষয় জেনে রাখা উচিত
- চুমু কত রকম, জানেন?
- ছেলেদের কিছু হেয়ারস্টাইল
- সহধর্মিনীতে সুখ চান; ঘরে তুলুন মোটা মেয়ে!
- আজ ভালোবাসা দিবস
- যতনে বাঁধিও চুল, খোপায় বাঁধিও ফাল্গুনী ফুল
- ছেলেদের সাইড ব্যাগ কেন এত উপকারী
- রোজায় ডায়াবেটিস রোগীরা যেসব নিয়ম মানবেন
- যে ৫ উক্তি আপনার জীবন বদলে দেবে
- নকশা করা কাঠের আসবাব পরিষ্কারের উপায়
- কেন পছন্দ করবেন খাটো মেয়ে?
- হতাশা রোধ করবেন যেভাবে...
- পুরুষের গোপন সমস্যায় ভায়াগ্রার চেয়েও কার্যকর তরমুজ!
