অধিকার আদায়ে সংঘবদ্ধ হওয়ার আহবান
প্রকাশিত: ১৪ মার্চ ২০২৬
বাগ’র ইফতার মাহফিলে কংগ্রেসওম্যান নাদিয়া ভেলাজকুইজ
পবিত্র রমজান উপলক্ষ্যে ধর্মীয় আমেজে মূলধারার রাজনীতিক, জনপ্রতিনিধি আর প্রবাসীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো বাংলাদেশী আমেরিকান এডভোকেসী গ্রুপ (বাগ) আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল। অনুষ্ঠানে গেষ্ট অব অনার ছিলেন ইউএস কংগ্রেসওম্যান নাদিয়া ভেলাজকুইজ। অনুষ্ঠানে বিশেষ আমন্ত্রিত অতিথি ছিলেন সাবেক ইউএস কংগ্রেসম্যান জামাল বোওম্যান। গত ১০ মার্চ মঙ্গলবার সিটির উডসাইডের গুলশান ট্যারেসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ইউএস কংগ্রেসওম্যান নাদিয়া ভেলাজকুইজ ট্রাম্প প্রশাসনের অভিবাসন বিরোধী কর্মকান্ডের তীব্র সমালোচনা করে বলেছেন, আমেরিকা গভীর সঙ্কটের মধ্যদিয়ে চলছে। তিনি আমেরিকান নাগরিক হিসেবে নিজেদের অধিকার আদায়ে সংঘবদ্ধ হওয়ার জন্য সকল কমিউনিটির প্রতি আহবান জানিয়ে বলেন- আগামী নির্বাচনে আমি আর প্রতিদ্বন্দ্বিতা করছি না। তবে আমেরিকানদের অধিকার আদায়ে মাঠে থাকবো, আপনাদের পাশে থাকবো। তিনি বলেন, আমরা বাংলাদেশী নাকি অন্য কমিউনিটির সেটা বড় কথা নয়, আমরা আমেরিকান নাগরিক। তাই আমাদের অধিকার আদায়ে প্রয়োজনে ঐক্যবদ্ধভাবে আন্দোলন, সংগ্রাম চালিয়ে যেতে হবে। আমরা কে বাংলাদেশী, কে মুসলিম আর কে পোটরিকান সেটা বড় কথা নয়। প্রত্যেক নাগরিককে একে অপরের পাশে থাকতে হবে। তিনি বাগ-এর কর্মকান্ডেরও প্রশংসা করেন।
অনুষ্ঠানে সাবেক কংগ্রেসম্যান জামাল বোওম্যান বলেন, অভিবাসীদের অধিকার আদায়ে ভয়েজ রেইজ করতে হবে। পাশাপাশি সিটি, ষ্টেট ও ফেডারেল ফান্ড আইস-এর মাধ্যমে অভিবাসীদের গ্রেফতারে ব্যবহার না করে সেই ফান্ড কমিউনিটির জন্য ব্যয় করার এবং শিক্ষা ব্যবস্থায় আরো অর্থ বিনিয়োগের আহ্বান জানান। তিনি বলেন, হাউজিং, হেলথ কেয়ার, হোম কেয়ার সার্ভিস, কমিউনিটি সেভ প্রভৃতি সকল নাগরিকের মানবাধিকার। আর এই অধিকার রক্ষায় কমিউনিটির ক্ষমতায়ন দরকার।
ব্যতিক্রমী এই অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন নিউইয়র্ক সিটি কাউন্সিলম্যান শেখর কৃষ্ণান, নিউইয়র্ক সিটি মেয়র অফিসের প্রতিনিধি নিসা আগাওয়োল ও ফাস্ট ডেপুটি কমিশনার জাগপ্রীত সিং। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাগ সভাপতি জয়নাল আবেদীন, নিউইয়র্ক মুসলিম অ্যাকশন নেটওয়ার্ক-এর মীর মাসুম আলী, নিউইয়র্ক ষ্টেট কম্পট্রোলার প্রার্থী রাজ গোয়েল, নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্টিক্ট-৩০ এর আগামী নির্বাচনে প্রার্থী মেরী জোবাইদা, ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্টিক্ট-৩৬ এর আগামী নির্বাচনে প্রার্থী ও রাইজ আপ-এর সভাপতি শামসুল হক, ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্টিক্ট-২৪ এর আগামী নির্বাচনে প্রার্থী মাহতাব খান, ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্টিক্ট-৩৭ এর আগামী নির্বাচনে প্রার্থী সামান্তা কাতান, ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্টিক্ট-৩৮ এর আগামী নির্বাচনে প্রার্থী ডেভিড অরকিন, কেয়ার-নিউইয়র্ক এর এক্সিকিউটিভ ডিরেক্টর আফাফ নাসের, পেট্রিয়টস বাংলাদেশ-এর মুখপাত্র আব্দুল কাদের প্রমুখ।
অনুষ্ঠানে নিউইয়র্ক সিটির পাবলিক এডভোকেট জুমানী ডি উলিয়ামস-এর প্রতিনিধি ও ইকনা সহ বিভিন্ন মানবাধিকার সংগঠনের প্রতিনিধি ছাড়াও বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী সপরিবারে উপস্থিত ছিলেন। এরমধ্যে উল্লেখযোগ্যরা ছিলেন এখন সময়.কম সম্পাদক কাজী শামসুল হক, বাংলা পত্রিকা’র সম্পাদক ও টাইম টিভির সিইও আবু তাহের, নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক আজকালের কন্ট্রিবিউটিং এডিটর মনোয়ারুল ইসলাম, সাপ্তাহিক হককথা ও আজকের টেলিগ্রাম এবং বার্তা সংস্থা ইউএনএ সম্পাদক এবিএম সালাহউদ্দিন আহমেদ, সাপ্তাহিক নিউইয়র্ক কাগজ সম্পাদক আফরোজা ইসলাম, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট এডভোকেট মজিবুর রহমান, এমদাদুল হক কামাল, কাজী আজম, আনোয়ারুল ইসলাম প্রমুখ।
শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ইমরান হোসাইন ও শফিক আবেদীন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাগ-এর জেনারেল সেক্রেটারী শাহানা মাসুম। মাঝে ভিডিও শো’র বাগ-এর কর্মকান্ড তুলে ধরা হয়। এছাড়াও ইফতার গ্রহনের আগে বিশেষ দোয়া করা হয়। সবশেষে ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন বাগ-এর কোষাধ্যক্ষ ইঞ্জিনিয়ার আব্দুর রহিম। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন নতুন প্রজন্মের তাজরিন রহমান ও কাজী তেজওয়ার। (সোর্স-ইউএনএ)
- মার্কিন কোম্পানিগুলোয় হামলার হুমকি দিল ইরান
- সন্তান জন্ম দিলেই ৬০ লাখ টাকা দেবে এশিয়ার যে দেশ!
- মার্কিন এইচ-১বি ভিসায় ১ লাখ ডলারের বেশি ফি কার্যকরের প্রস্তাব
- কলকাতায় ২ দিনে বন্ধ দুইশর বেশি হোটেল, বিপাকে বাংলাদেশি পর্যটক
- হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কমেছে ৯০ শতাংশ
- ব্রিটিশ নাগরিকত্বের প্রশ্নে প্রতিমন্ত্রী বললেন, ‘কার এত জ্বালা’
- ‘এক ফোঁটা তেলও রপ্তানি হবে না’
- সংসদে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব বণ্টন
- গাজায় নেই দাফনের জায়গা
- যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ
- যুক্তরাষ্ট্রে বিমান অবতরণের সময় যাত্রীর ল্যাপটপে আগুন
- রোহিঙ্গাদের হাতে বাংলাদেশি এনআইডি ও পাসপোর্ট
- থাইল্যান্ডের দক্ষিণে একযোগে ৫০ স্থানে অগ্নিসংযোগ ও ককটেল হামলা
- মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে বড় সুখবর, উচ্ছ্বসিত গমনেচ্ছুরা
- তিন স্থলবন্দরের মেগা প্রকল্পে ঋণের বোঝা, আয় অর্ধেক
- তিন স্থলবন্দরের মেগা প্রকল্পে ঋণের বোঝা, আয় অর্ধেক
- ভারতীয় বিদ্যুৎ আমদানিতে যুক্ত হচ্ছে নতুন চার্জ
- ৬০ লাখ বাংলাদেশির সিভি বিক্রির বিজ্ঞাপন হ্যাকারদের, ডলার দাবি
- যুক্তরাষ্ট্রের ‘অর্থনৈতিক যুদ্ধে’ অংশ নিলে শত্রু ভাববে ইরান
- ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ভূমি মন্ত্রণালয়ের কর্তারাই ভূমিখেকো
- ‘ফিলিস্তিনকে মুছে দিচ্ছে ইসরাইল’
- ২০২৫ সালে ২০ হাজারেরও বেশি যৌন নিপীড়ন ঘটেছে মার্কিন সেনাবাহিনীতে
- তালাবদ্ধ বাড়িতে চারজনের মরদেহ
- শুল্ক নিয়ে কানাডা ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি ঘোষণা
- বাংলাদেশসহ ৭৫ দেশে আরোপ করা ট্রাম্পের সেই ভিসানীতি বাতিল
- শিশুদের গোপনীয়তা লঙ্ঘনে যুক্তরাষ্ট্রকে ৪০ কোটি ডলার দেবে টিকটক
- ‘নিষেধাজ্ঞার’ এলএনজি কার্গো আমদানির অনুমোদন
- ভারতে ৭ বাংলাদেশি নিহত: শিখা ইন হোটেল মালিক গ্রেফতার
- তথ্যমন্ত্রী হলেন আন্দালিব রহমান পার্থ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১৩
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- ব্রংকসের খলিল চাইনিজ রেষ্টুরেন্ট বিক্রি হয়ে গেল
- গভীর সংকটে জালালাবাদ এসোসিয়েশন
- যুক্তরাষ্ট্র বিএনপি’র তিন নেতাকে খুঁজছে পুলিশ
- নারায়ণগঞ্জের এমপিদের জেলাতেই থাকা শ্রেয় : তরুণের অভিমত
- এ বি সিদ্দিক এবং জাস্টিসকে নিয়ে জামালপুর জেলা সমিতির নতুন কমিটি
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- জ্যাকসন হাইটসে গাড়ির ধাক্কায় বাংলাদেশি নিহত
- হোমিওপ্যাথিক ডক্টরস সোসাইটির ৪৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত
- সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
- বদলে গেল গ্রীনকার্ড ও ওয়ার্ক পারমিটের ডিজাইন
- আইসিটিইএবির নতুন কমিটি গঠিত
- সম্পাদকীয় নেতাদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ
- বিজয় দিবসে রাবিতে `ইচ্ছে`র পিঠা উৎসব
- বাংলাদেশিরা এখনও মূলধারায় স্থান করে নিতে পারেনি
- সাংবাদিকরা সমাজের দর্পণ : এমপি বাবু
