অদক্ষ চালক বেপরোয়া গতি
প্রকাশিত: ৩ জানুয়ারি ২০২৫
অদক্ষ চালক, বেপরোয়া গতিসহ নানা কারণে মারণফাঁদে পরিণত হয়েছে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে। রাজধানী ঢাকার সঙ্গে দক্ষিণাঞ্চলের যোগাযোগ সহজতর করার জন্য ঢাকার কেরানীগঞ্জ, মুন্সিগঞ্জের শ্রীনগর, সিরাজদীখান, মাদারীপুরের শিবচর এবং ফরিদপুরের ভাঙ্গার ওপর দিয়ে নির্মিত হয় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে।
মাদারীপুর প্রতিনিধি জানান, এই মহাসড়কটি পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল মহাসড়ক। যার প্রতি কিলোমিটারে ব্যয় হয়েছে ২০০ কোটি ৮০ লাখ টাকা। গত এক বছরে মাদারীপুর অংশে কমপক্ষে ২০টি দুর্ঘটনা ঘটছে। তবে নিহতের প্রকৃত সংখ্যা নেই প্রশাসনের কাছে। গত এক বছরে এই সড়কের মাদারীপুর অংশে কমপক্ষে ২ হাজার ৩০০টি মামলা হয়েছে।
কুয়াশা, ঝড়-বৃষ্টি এবং বেপরোয়া গাড়ি চালানোর কারণেই বেশি দুর্ঘটনা ঘটছে। এক্সপ্রেসওয়েতে সাইন-সংকেত ব্যবস্থা আধুনিক নয়। নেই সিসিটিভি। ঘনকুয়াশার কারণে একটি যানবাহন দুর্ঘটনায় পড়লে পেছন থেকে একের পর এক যান এসে ধাক্কা দেয়।
মহাসড়কের শিবচরের পাচ্চর এলাকার বাসিন্দা রুবেল খান জানান, পাচ্চর, সূর্যনগর, বাখরেরকান্দি এক্সপ্রেসওয়েতে বেশি দুর্ঘটনা ঘটে। পুলিশ এসব এলাকায় নামমাত্র টহল দেয়। কুয়াশাসহ বিভিন্ন দুর্যোগে পুলিশসহ সড়কের দায়িত্বে থাকা ব্যক্তিদের জোরালো আইন প্রয়োগ করা দরকার। গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের নিরাপত্তা চৌকি বসানো দরকার। সড়ক আইন মানে না এমন চালক ও পরিবহন মালিকদের বিচারের আওতায় আনা দরকার।
মাদারীপুর সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সহসভাপতি শরীফ ফাইজুল ইসলাম বলেন, এসব দুর্ঘটনা ঘন কুয়াশায় ফগ লাইট না জ্বালানো, ট্রাফিক আইন না মেনে বেপরোয়া গতিতে গাড়ি চালানো, চালকদের গাফিলতি, ঘুম ঘুম ভাব নিয়ে গাড়ি চালানো, আগে যাওয়ার প্রতিযোগিতা, যত্রতত্র গাড়ি থামানো, ত্রুটিযুক্ত গাড়ি রাস্তায় বের করার কারণে দুর্ঘটনা ঘটেছে। ট্রাফিক আইন মেনে গাড়ি চালানো, চালকদের বাস্তবসম্মত প্রশিক্ষণ দেওয়া ও যাত্রীরা সচেতন হলেই এই দুর্ঘটনা কমিয়ে আনা সম্ভব।
শিবচর হাইওয়ে থানার ওসি জহুরুল ইসলাম জানান, পুলিশের সামনে ধীরগতিতে গাড়ি চালালেও পুলিশ চলে গেলে আবার চালকরা বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছেন। ফলে এসব দুর্ঘটনা ঘটছে বলে মনে করেন তিনি।
মুন্সিগঞ্জ প্রতিনিধি হাইওয়ে পুলিশের গাজীপুর অঞ্চলের পুলিশ সুপার ড. আ ক ম আকতারুজ্জামান বসুনিয়ার বরাতে জানান- ‘আগে যখন মহাসড়ক ভাঙা ছিল, তখন দুর্ঘটনা কম হতো। এখন ভালো সড়কে চালকরা দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছেন। গতি নিয়ন্ত্রণ করতে দিনে স্পিডগান ব্যবহার করছে হাইওয়ে পুলিশ। বেপরোয়া গতিতে গাড়ি চালালে মামলা দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন- দু-চারজন অতিরিক্ত গতিতে গাড়ি চালালে মামলা দিয়ে থামানো যায়। এখানে সবাই দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছে। সচেতনতার বিকল্প নেই। এ ছাড়া সিস্টেমকেও অনেকে দায়ী করেছেন। ফগ লাইটের ব্যবহার, সড়কে পেভমেন্ট মার্কিং, স্পিড লিমিট প্রয়োজন অনুসারে বাড়ানো-কমানোর মাধ্যমে যান চলাচল নিরাপদ করা যেতে পারে বলে অনেকে মনে করেন। ফিটনেসবিহীন গাড়ি, হেলপার দিয়ে গাড়ি চালানো, যত্রতত্র যাত্রী ওঠানামা করানোও দুর্ঘটনার কারণ বলে জানান ওয়াকিবহাল মহল। ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি জানান, মোটরসাইকেল দুর্ঘটনা বেড়েছে আশঙ্কাজনক হারে। ডিসেম্বর মাসে কমপক্ষে দুটি মোটরসাইকেল দুর্ঘটনায় জোড়ায় জোড়ায় মৃত্যুর ঘটনা ঘটেছে। অধিকাংশ মোটরসাইকেল দুর্ঘটনা ঘটাচ্ছে কিশোর ও তরুণ চালকেরা। হেলমেট ব্যবহার না করা, সড়ক নিয়ন্ত্রণকারীদের দায়িত্ব পালনে শৈথিল্য, মহাসড়কে অবৈধ যান চলাচল, বাস ও ট্রাক চালকদের বেপরোয়া আচরণ, ট্রাফিক আইন মেনে না চলাও দুর্ঘটনার কারণ। মোটরসাইকেল দুর্ঘটনার পেছনে অভিভাবকদের তার কিশোর ও তরুণ সন্তানদের মোটরসাইকেল কিনে দেওয়াকেও দায়ী করেছেন অনেকে। ভাঙ্গা উপজেলা থেকে পদ্মা সেতু পর্যন্ত ৩২ কিলোমিটার এক্সপ্রেসওয়ে। এর মধ্যে ১৫ কিলোমিটার ভাঙ্গা উপজেলার মধ্যে পড়েছে। ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক আবদুল্লাহ হেল বাকী বলেন, ট্রাফিক আইন মানতে চায় না অনেকেই। সচেতনতা বাড়াতে প্রচারণা চালানো হচ্ছে। কেরানীগঞ্জ (ঢাকা) : বেপরোয়া গতি আর ওভারটেকিংয়ে ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে। এ ছাড়া ফ্লাইওভার, আন্ডারপাস, ইন্টারচেঞ্জ, ওভার ব্রিজেও ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল কাদের জিলানী বলেন, এক্সপ্রেসওয়েতে বেপরোয়া গতির কারণে বাড়ছে দুর্ঘটনা। বসানো হয়েছে চেকপোস্ট। চালকদের অসাবধানতায় গতি কমানো যাচ্ছে না।
- জুন মাসের মধ্যে ব্যারাকে ফিরবেন মাঠের সব সেনা সদস্য
- ইরানের শর্তই মানতে বাধ্য হচ্ছে যুক্তরাষ্ট্র?
- ‘এই ধরনের প্রশ্ন করে মানুষকে কেন কষ্ট দেন?’
- মিসাইল হামলার ‘শঙ্কা’, ‘বাংলার জয়যাত্রা’র অবস্থান বদল
- সড়কে ভয়ংকর প্রক্সি বাহিনী
- হামে আক্রান্তদের মৃত্যু বাড়াচ্ছে নিউমোনিয়া!
- যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম ফের ঊর্ধ্বমুখী
- এনসিপিতে যোগ দিলেন নিজামীর ছেলে নাদিমুর রহমান
- ইরান নিয়ে ট্রাম্পের হুমকিতে রিপাবলিকানদের অস্বস্তি, ক্ষোভ
- ফের বিয়ে করলেন সেই সুবাহ, এবার পাত্র কে?
- ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত: ট্রাম্প
- নিহত লিমন ও বৃষ্টিকে মরণোত্তর পিএইচডি ডিগ্রি
- ৭ বীরশ্রেষ্ঠের গলায় দড়ি
- পশ্চিমবঙ্গে কে হচ্ছেন মুখ্যমন্ত্রী?
- বিদ্যুতের দাম ইউনিটে দেড় টাকা বাড়ানোর প্রস্তাব
- কুমিল্লায় স্বামীর কাছ থেকে ছিনিয়ে নিয়ে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ
- আমাকে জোর করে হারানো হয়েছে: মমতা
- ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণা রাশিয়ার
- পশ্চিমবঙ্গে সংখ্যাগরিষ্ঠতা অর্জন, সরকার গঠন বিজেপির
- একদিনে হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু ১৭
- সরকারি কর্মকর্তারা ‘২৫ বছর’ আতঙ্কে
- টিন সার্টিফিকেট ছাড়া মিলবে না যেসব সেবা
- ইরানকে ‘পৃথিবীর বুক থেকে মুছে ফেলার’ হুমকি ট্রাম্পের
- পলাতক আসামি রন হক সিকদারের মৃত্যু
- শাপলা ট্র্যাজেডি: ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ
- মার্কিন সামরিক বিমানে ঠাসা মধ্যপ্রাচ্যের আকাশপথ রণপ্রস্তুতির আভাস
- ৮ মাস পর ঘুরে দাঁড়াল রপ্তানি, এপ্রিলে আয় ৩৩% বৃদ্ধি
- নতুন প্রস্তাব তেহরানের, ৩০ দিনের মধ্যে যুদ্ধ বন্ধ চায় ইরান
- শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি
- হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৯৪
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- আজকাল ৯০২
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- আজকাল ৯০০
- আজকাল ৮৯৭
- এআই বিভাগ থেকে ৬০০ কর্মী ছাঁটাই করবে মেটা
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৯০৪
- আজকাল ৮৯৮
- আজকাল ৯০১
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
- দেশকে বাঁচাতে নির্বাচনে বিজয়ের কোনো বিকল্প নেই : এইচটি ইমাম
