অতি-প্রক্রিয়াজাত খাবারে হৃদরোগ-ডায়াবেটিসসহ ৩২ স্বাস্থ্যঝুঁকি
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৯ ফেব্রুয়ারি ২০২৪
যারা অতি-প্রক্রিয়াজাত খাবারের (আল্ট্রা প্রোসেসড ফুড-ইউপিএফ) ওপর নির্ভরশীল—তাদের হৃদরোগ, ডায়াবেটিস, ক্যানসার, মানসিক স্বাস্থ্যসমস্যাসহ অন্তত ৩২ ধরনের রোগ ও শারীরিক জটিলতায় আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক বেশি থাকে। সাম্প্রতিক এক গবেষণায় জানা গেছে এই তথ্য।
যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স ব্লুমবার্গ স্কুল অব পাবলিক হেলথ, ইউনিভার্সিটি অব সিডনি এবং ফ্রান্সের সোরবোন ইউনিভার্সিটিসহ বিশ্বের বেশ কয়েকটি নেতৃস্থানীয় প্রতিষ্ঠানের বিশেষজ্ঞরা এই গবেষণায় জড়িত ছিলেন। আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী বিএমজিতে সম্প্রতি তাদের গবেষণা প্রবন্ধ প্রকাশিতও হয়েছে।
সেই প্রবন্ধে বলা হয়েছে, যারা নিয়মিত পর্যাপ্ত পরিমাণে চিনিযুক্ত সিরিয়েল, প্রোটিন বার, কোমল পানীয়, ফাস্টফুড, রেডি মিল প্রভৃতি গ্রহণ করেন— তাদের হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর ঝুঁকি ৫০ শতাংশ বেড়ে যায়। এছাড়া টাইপ ২ ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি বৃদ্ধি পায় ১২ শতাংশ এবং মানসিক অবসাদ-উদ্বেগ জাতীয় রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি ৪৮ থেকে ৫৩ শতাংশ।
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অন্যান্য অনেক উন্নত দেশে বর্তমানে অতি প্রক্রিয়াজাত খাবারের চাহিদা দিন দিন বাড়ছে। বিশেষ করে যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্রের তরুণ প্রজন্ম ও অপেক্ষাকৃত দরিদ্র জনগোষ্ঠীর অন্তত ৮০ শতাংশ এ জাতীয় খাবারের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল।
গবেষণায় যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্রের বিভিন্ন বয়সের ৯৯ লাখ মানুষের শারীরিক-মানসিক স্বাস্থ্য, খাদ্যাভ্যাস সংক্রান্ত তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করা হয়েছে বলে জানা গেছে।
অতি প্রক্রিয়াজাত খাবার ঘুম সংক্রান্ত সমস্যাও উস্কে দেয়। ইউপিএফে নির্ভরশীলদের নিদ্রাহীনতায় আক্রান্ত হওয়ার ঝুঁকি অন্যান্যদের তুলনায় ৪০ থেকে ৬০ শতাংশ বেশি। এছাড়া হাঁপানি, গ্যাস্ট্রিক জটিলতা যে কোনো শারীরিক সমস্যায় মৃত্যুর ঝুঁকি ২১ শতাংশ বাড়িয়ে দেয় ইউপিএফ।
বিএমজে-তে প্রকাশিত প্রতিবেদনের উপসংহারে বলা হয়েছে, সামগ্রিকভাবে অকাল মৃত্যু, ক্যানসার ও মানসিক স্বাস্থ্য সমস্যা, শ্বাসযন্ত্র, কার্ডিওভাসকুলার, গ্যাস্ট্রোইনটেস্টাইনাল এবং বিপাকীয় স্বাস্থ্য সমস্যাসহ মানব স্বাস্থ্যের ৩২টি ক্ষতিকারক প্রভাবের সঙ্গে আল্ট্রা-প্রসেসড ফুডের সরাসরি সম্পৃক্ততা পাওয়া গেছে।
গবেষকরা জানিয়েছেন, ইউপিএফ বা অতি-প্রক্রিয়াজাত খাবারগুলোতে সাধারণত উচ্চমাত্রার ফ্যাট, চিনি, কন্টেইন ক্যামিকেল, কৃত্রিম রং, সুইটেনার ও প্রিজারভেটিভ জাতীয় উপাদান থাকে। নিয়মিত যারা অতিপ্রক্রিয়াজাত খাবার গ্রহণ করেন বা এ জাতীয় খাবারের ওপর নির্ভরশীল, তাদের প্রায় সবাই শারীরিক স্থুলতায় (ওবেসিটি) ভোগেন। আর এই স্থুলতা টাইপ ২ ডায়াবেটিস, হৃদরোগ, যকৃৎ অকার্যকর হওয়াসহ বেশ কিছু শারীরিক জটিলতার জন্য প্রাথমিকভাবে দায়ী।
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
- যুক্তরাষ্ট্রের সিনেটর হতে পারেন রেসলার কেইন
- ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা, ৬টি শৈত্যপ্রবাহের আশঙ্কা
- ইরানের হামলার আশঙ্কায় সামরিক ঘাঁটিতে আশ্রয়
- এনভিডিয়ার চিপ কিনেছিল চীনের সামরিক-সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়
- নতুন ‘মিসাইল সিটি’ উন্মোচন করে বিশ্বকে যে হুঁশিয়ারি দিল ইরান
- ‘যুদ্ধমন্ত্রী’ পিট হেগসেথের অভিশংসন আটকে দিল রিপাবলিকানরা
- প্রেমিক বা প্রেমিকা নেই? তাতে কী! একা থাকারও আছে উদযাপন
- এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠক
- বাংলাদেশি টিকটকারের ভিডিও ঘিরে বিতর্ক
- আখাউড়ায় তিতাস কমিউটার ট্রেনের বগিতে আগুন, আটক ২
- যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
- ইরান যুদ্ধের খরচ এবার ইসরায়েল-আরব মিত্রদের ওপর চাপাতে চান ট্রাম্প
- লভ্যাংশ থেকে ইঞ্জিনিয়ারকে উপহার দিলে সেটা ঘুষ নয়
- যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, ফের সুদের হার বাড়ানোর শঙ্কা
- আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক
- সুপারশপের ফ্রিজ হ্যাকের ঘটনায় ইরানকে দায়ী করল ফ্রান্স
- ‘স্ত্রীকে শেষবারের মতো চুমু দিয়ে আসুন, কাল জেলে যেতে হবে’
- এনভিডিয়া প্রধানের সঙ্গে কথা বলেছেন ট্রাম্প, তদন্ত করছে এফবিআই
- ঢাকা-গাজীপুরে ৪ বাসে আগুন, ৭ স্থানে ককটেল বিস্ফোরণ
- বনানী কবরস্থানে ২৫ বছরের জন্য একটি কবরের ফি দেড় কোটি টাকা
- ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ৪৮ জনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি
- কেন ফারুকীর কাছে কিছু প্রত্যাশা করেন না, জানালেন তিশা
- পাঁচ রকম মাদকের শীর্ষে পাঁচ জেলা, পার্বত্যাঞ্চলে কম
- দুই কারণে শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করেছে: জামায়াত
- নতুন টাস্কফোর্স কি সত্যিই ইরানের সরবরাহ লাইন বন্ধ করতে পারবে?
- আড়তে ৪৫ টাকা, খুচরায় ৭০
- পারশার সঙ্গে বিয়ের কথা স্বীকার আসাদ নূরের
- পারশাকে বিয়ে করেছেন আসাদ নূর?
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম ১০টি দেশ
- বাসর রাতে ‘সেক্স’, বোকামি ছাড়া আর কিছুই নয়!
- সৌন্দর্যময় স্তন গড়ে তুলতে যেসব বিষয় জেনে রাখা উচিত
- চুমু কত রকম, জানেন?
- ছেলেদের কিছু হেয়ারস্টাইল
- সহধর্মিনীতে সুখ চান; ঘরে তুলুন মোটা মেয়ে!
- আজ ভালোবাসা দিবস
- যতনে বাঁধিও চুল, খোপায় বাঁধিও ফাল্গুনী ফুল
- ছেলেদের সাইড ব্যাগ কেন এত উপকারী
- নকশা করা কাঠের আসবাব পরিষ্কারের উপায়
- কোন খাবারে কত ক্যালরি
- রোজায় ডায়াবেটিস রোগীরা যেসব নিয়ম মানবেন
- কেন পছন্দ করবেন খাটো মেয়ে?
- যে ৫ উক্তি আপনার জীবন বদলে দেবে
- হতাশা রোধ করবেন যেভাবে...
