`স্বাধীনতাবিরোধীদের রাষ্ট্রীয় পদে দেখতে চাই না`
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০১৮
রাজধানীর রায়েরবাজারে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বুদ্ধিজীবী সন্তানদের মানববন্ধন
রাষ্ট্রীয় ক্ষমতায় স্বাধীনতাবিরোধী কোনও ব্যক্তি, তাদের সহযোগী, মদদদাতা এবং স্বাধীনতাবিরোধীদের সন্তানদের আমরা দেখতে চাই না। আমরা স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চাই বলে মন্তব্য করেছেন বুদ্ধিজীবীদের সন্তানরা।
শুক্রবার সকালে রাজধানীর রায়েরবাজারে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে তারা এ দাবি জানান। প্রজন্ম ৭১ -এর ব্যানারে শহীদ বুদ্ধিজীবীদের সন্তানরা রায়েরবাজার বধ্যভূমিতে মানববন্ধন করেন। এর আগে তারা শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বধ্যভূমি স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান।
মানববন্ধনে শহীদ বুদ্ধিজীবী ডা. এএফএম আবদুল আলীম চৌধুরীর মেয়ে ডা. নুজহাত চৌধুরী শম্পা বলেন, সামনে নির্বাচন। আমরা জনগণের কাছে আপিল রাখতে চাই- যুদ্ধাপরাধীকে, যুদ্ধাপরাধীদের সহযোগীকে, যুদ্ধাপরাধীদের সন্তানকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেন। তাদের ভোট না দেন। আমাদের মূল উদ্দেশ্য ছিল মুক্তিযুদ্ধের চেতনায় দেশটি গড়ে উঠবে। যুদ্ধাপরাধীদের যে অপরাজনীতি তা নির্মূল করতে হবে।
এসময় শহীদ সাংবাদিক সিরাজুদ্দীন হোসেনের ছোট ছেলে তৌহিদ রেজা নূর বলেন, সামনে জাতীয় সংসদ নির্বাচন। আমরা দেশের নাগরিকদের অনুরোধ জানাচ্ছি, রাষ্ট্রীয় ক্ষমতায় এমন কাউকে সমর্থন করবেন না, যারা স্বাধীনতাবিরোধী এবং স্বাধীনতাবিরোধীদের মদদ দেয়। স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে ভোট দিন। তিনি আরো বলেন, ‘শহীদ পরিবারের সদস্য হিসেবে নয়, একজন নাগরিক হিসেবেই বলবো, রক্তের বিনিময়ে এই দেশ সৃষ্টি হয়েছে। অবশ্যই এ দেশের রাষ্ট্রের ক্ষমতা গ্রহণ করবে- মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি। আজকে শোকের দিন, জাতিকে মেধাশূন্য করার অভিপ্রায় নিয়ে বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছে। এই বেদনা বাংলাদেশের তরুণরা তাদের হৃদয়ে ধারণ করে বলে আমরা বিশ্বাস করি। আমাদের প্রত্যাশা, তরুণরা এই বিজয়ের মাসে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে যুদ্ধাপরাধী ও তাদের মদদদাতাদের বিরুদ্ধে ভোট দেবে। আমরা নতুন প্রজন্মকে তাদের বয়কট করার দাবি জানাচ্ছি।
শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরীর ছোট ছেলে আসিফ মুনীর বলেন, মুক্তিযুদ্ধের সময় আমাদের বাবাদের সঙ্গে যারা ছিলেন, তাদের বন্ধুরা অনেকে এখনও বেঁচে আছেন। তাদের উচিৎ নতুন প্রজন্মকে সেই সময়ের প্রেক্ষাপট বেশি-বেশি জানানো। তাহলে নতুন প্রজন্ম দেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সম্পর্কে সত্যিকারের ইতিহাস জানতে পারবে। তিনি বলেন, এ বিষয়ে এখনও খুব বেশি বই নেই, যেখানে আমাদের ছোটরা শহীদ বুদ্ধিজীবীদের সম্পর্কে জানতে পারবে। যারা স্বাধীনতাবিরোধী আমরা তাদের বিরুদ্ধে। এ জায়গায় কোনও আপস নেই।
শহীদ নিজাম উদ্দিন আহমেদের ছেলে সাফকার নিজাম বলেন, ‘স্বাধীনতার ৪৭ বছর পরও বাংলাদেশের মাটিতে বন্ধ হয়নি স্বাধীনতাবিরোধীদের ষড়যন্ত্র। ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে পাওয়া এ দেশে এখনও তরুণ প্রজন্মকে বিভ্রান্ত করে চলেছে স্বাধীনতাবিরোধী চক্র, যেমনটা করেছিল একাত্তরে। নতুন প্রজন্মের কাছে সত্যিকারের ইতিহাস প্রচার করে তাদের প্রতিহত করতে হবে।
উল্লেখ্য, মুক্তিযুদ্ধের শেষ দিকে ডিসেম্বরে এসে নিজেদের পরাজয় অনিবার্য জেনে পাকিস্তানি বাহিনী ও তাদের এ দেশীয় দোসররা বাংলাদেশকে মেধাশূন্য করার গোপন নীলনকশা গ্রহণ করে। নিঃশর্ত আত্মসমর্পণের দুইদিন আগে একাত্তরের ১৪ ডিসেম্বর সহস্রাধিক বুদ্ধিজীবীকে ধরে নিয়ে পৈশাচিকভাবে হত্যা করে ঘাতকরা।
- সোসাইটির ভোটার সংখ্যা নিয়ে বাকবিতন্ডা
- যুক্তরাষ্ট্র আ.লীগ ও জাসদের প্রতিবাদ সভা
- জুলাই নিয়ে রাজনৈতিক বিভাজন
- আদালত কর্তৃক ট্রাম্পের জরিমানা ৫ মিলিয়ন ডলার
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- জ্যাকসন হাইটসে পবিত্র আশুরা পালিত
- আসেফ বারীর বিদায়ী অনুষ্ঠান
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- নতুন জীবন পেলেন রোনালদো
- যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর
- বাংলাদেশে বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে পাশে থাকবে চীন: রাষ্ট্রদূত
- ১৮ অক্টোবর সোসাইটির নির্বাচন!
- যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব বহালে অভিবাসীদের স্বস্তি
- শামসুল হক এখন ২ ভোটে পিছিয়ে
- ফুটবল নিয়ে স্বপ্ন দেখছেন আমেরিকানরা
- আজকাল ৯২৯তম সংখ্যা
- নারীর মরদেহ থেকে স্বর্ণের কানের দুল খুলে নিলেন কর্মচারী
- অনলাইনে পোস্ট নিয়ে হজ ও ওমরাহ যাত্রীদের গ্রেপ্তার করছে সৌদি
- শুধু জুনেই হতাহত ৩৮ হাজারের বেশি ইউক্রেনীয় সেনা
- যুবদল নেতার কার্যালয়ে আটকে ৪ যুবককে নির্যাতন, ভিডিও ভাইরাল
- খামেনি হত্যার প্রতিশোধ নেবে ইরান
- গাজা-পশ্চিম তীরে দখল বাড়াচ্ছে ইসরাইল
- সার্কাসের দড়িতে হাঁটছে বিশ্বশান্তি
- ট্রমা সেন্টার নিজেই ট্রমায়
- লেনদেনে বাংলা কিউআর কোড ব্যবহারে নতুন নির্দেশনা
- জুলাই নিয়ে আপত্তিকর পোস্ট করলেন মেহের আফরোজ শাওন
- ‘শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে দেশে ফেরানোর চেষ্টা চলছে’
- সুইডেনকে উড়িয়ে দিল ফ্রান্স, শেষ ষোলোয় প্রতিপক্ষ প্যারাগুয়ে
- ৮ মাসের ভাড়া না দিয়ে হোটেল থেকে চম্পট দেন এনসিপি নেতারা
- মস্কোর স্যাটেলাইট সেন্টারে ইউক্রেনের ড্রোন হামলা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০৪
- আজকাল ৯০১
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- কোচ জাকির মৃত্যুতে মাশরাফি-তাসকিনদের শোক
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
