৯১তম একাডেমি অ্যাওয়ার্ডস অস্কার হবে সঞ্চালক ছাড়া?
নিউজ ডেক্স
প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০১৯
মাত্র তিন সপ্তাহ বাকি। এরপরই হলিউডের সেই কাঙ্ক্ষিত রাতটি ফিরে আসবে-অস্কার রাত। কিন্তু সেই ক্ষণটিতে পৌঁছানোর আগে অস্কার আয়োজকদের অনেক কাঠখড় পোড়াতে হচ্ছে এ বছর। আসর সঞ্চালনার জন্য খুঁজে পাওয়া যাচ্ছে না কোনো জুতসই সঞ্চালক। শুরুতে কৌতুকশিল্পী কেভিন হার্ট এই দায়িত্ব পালনের জন্য নির্বাচিত হলেও সমকামিতা নিয়ে বিদ্রূপাত্মক টুইট করায় অস্কার সঞ্চালনা থেকে বাদ পড়েন তিনি। এরপর থেকেই শুরু হয় গুঞ্জন-এবার কি তবে সঞ্চালক ছাড়াই বসবে অস্কার আসর?
আগামী ২৪ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে বসবে ৯১ তম একাডেমি অ্যাওয়ার্ডসের চূড়ান্ত আসর। প্রতিবছর এই অস্কার আসর সঞ্চালনা কে করবেন-এ নিয়ে অনেক কৌতূহল থাকে। প্রায় মাস ছয় আগে থেকে ঘোষণা দেওয়া হয় সেই সঞ্চালকের নাম। এবারও সেই নিয়মেই এগোচ্ছিল সব। অস্কার সঞ্চালনার জন্য ঘোষণা করা হয়েছিল কৌতুকাভিনেতা কেভিন হার্টের নাম। কিন্তু হঠাৎ করেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায় কেভিন হার্টের কিছু পুরোনো টুইট, যেখানে তিনি সমকামিতা নিয়ে বিদ্রূপাত্মক মন্তব্য করেছিলেন। টুইটগুলো করা হয়েছিল ২০০৯ থেকে ২০১১ সালের মধ্যে। এগুলো নতুন করে ভাইরাল হলে একটি গোষ্ঠী কেভিনের বিরুদ্ধে অবস্থান নেয়। অস্কার আয়োজক একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সের পক্ষ থেকে কেভিনকে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে ক্ষমাপ্রার্থনার জন্যও বলা হয়। কিন্তু সেটা করতে অস্বীকৃতি জানান কেভিন এবং সঞ্চালনার দায়িত্ব থেকে সরে দাঁড়ান। এরপরই তৈরি হয় শূন্যস্থান, শঙ্কা ও সংশয়।
সম্প্রতি গোল্ডেন গ্লোব পুরস্কারের পর থেকেই শুরু হয় অস্কার আসরের নতুন সঞ্চালক নিয়ে গুঞ্জন। পুরোনো সঞ্চালক, অর্থাৎ এলেন ডি’জেনারেস, জিমি কিমেলের নামও সেই আসরে অনেকের মুখ থেকে শোনা যায়। ভ্যারাইটি সাময়িকী এ বিষয়ে একটি বিশেষ প্রতিবেদনে উল্লেখ করেছে, গোল্ডেন গ্লোব পুরস্কার-পরবর্তী পার্টিতে জোর গুঞ্জন শোনা যায়, এ বছর নাকি অস্কার কর্তৃপক্ষ কোনো সঞ্চালক আর নিয়োগ দেবে না। একেকটি বিভাগের পুরস্কার একেকজন তারকার মাধ্যমে তুলে দেবেন অর্থাৎ পুরোনো রীতিতেই ‘প্রেজেন্টার’ তুলে দেবেন পুরস্কার, থাকবে না শুধু ‘হোস্ট’ (সঞ্চালক)।
অস্কার ইতিহাসে এর আগে শুধু একবারই ঘটেছিল এমন ঘটনা, তাও আজ থেকে ৩০ বছর আগে। সেবারই প্রথমবারের মতো সঞ্চালক ছাড়া অস্কার অনুষ্ঠানের আয়োজন করা হয়। তবে এর জন্য আয়োজকদের অনেক পরিশ্রম করতে হয়েছিল। সঞ্চালকের বিশেষ ‘মনোলগ’-এর (মূল অনুষ্ঠান শুরুর আগে সঞ্চালকের একক বক্তৃতা) পরিবর্তে সেই বছর ১১ মিনিটের একটি বিশেষ গান ও নাচের পারফরম্যান্স দিয়ে শুরু করতে হয় পুরস্কার অনুষ্ঠান।
এবার আয়োজকেরা কোন পদ্ধতিতে এগোবেন, তা জানতে আরও সময় বাকি। এর আগে আছে আরও অনেক আনুষ্ঠানিকতা। ২২ জানুয়ারি ঘোষণা করা হবে ৯১ তম অস্কারের চূড়ান্ত মনোনয়ন তালিকা। এরপর মনোনয়নপ্রাপ্তদের নিয়ে হবে ‘অস্কার লাঞ্চন’ (অস্কার ভোজ) এবং সবশেষে ২৪ ফেব্রুয়ারি চূড়ান্ত অস্কার অনুষ্ঠান, তবে তা হচ্ছে সঞ্চালক ছাড়া।
- ভারতের আন্দোলনে রসদ যোগাচ্ছে ব্যাঙ্গাত্মক মিম ও রিলস
- ফ্রান্সে ১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ
- কানাডায় বন্দুক সহিংসতা
- দিল্লির বিক্ষোভে ভয় পেয়েছেন কঙ্গনা
- নিউইয়র্কে লাফিয়ে বাড়ছে ডিপোর্টেশন
- সৌদির ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চুক্তিতে ট্রাম্পের অনুমোদন
- ধর্ষণের পর স্কুলছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দেন প্রধান শিক্ষক
- আমেরিকানরা ইরান যুদ্ধের বিরোধী নয়: ট্রাম্প
- গ্যাস সরবরাহ কমেছে ৪৫ কোটি ঘনফুট চরম ভোগান্তি
- সরকারি নির্দেশেই দিল্লিতে ইন্টারনেট বন্ধ, দাবি টেলিকম সংস্থাগুলোর
- আন্দোলন নিয়ে আতঙ্কিত মোদি
- জামায়াত থেকে বহিষ্কারের পর গাজী নজরুল ইসলামের এমপি পদ কি থাকবে?
- এক দশক পর নিউইয়র্ক সিটির নির্বাচিত জনপ্রতিনিধিদের বেতন বাড়ছে
- নিউইয়র্কে গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুলের নামে সড়কের নাম
- গৃহকর্মীদের ইকামা নিয়ে বড় সুখবর দিলো সৌদি আরব
- ফের বিয়ের পিঁড়িতে জেনিফার
- ৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী
- সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করল হুতি
- সাবমেরিন কেবল নিয়ে চীন-যুক্তরাষ্ট্র ‘লড়াই’
- টানা দশম রাতেও ইরানে মার্কিন হামলা, কুয়েতে পালটা আঘাত তেহরানের
- স্বৈরাচার পতনের পর গুপ্ত বাহিনীর আত্মপ্রকাশ: প্রধানমন্ত্রী
- ১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত
- যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য বিশ্বব্যাপী ভ্রমণ সতর্কতা জারি
- সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দিতে পারে যুক্তরাষ্ট্র
- নেতানিয়াহুকে গ্রেফতার করাতে পারেন মামদানি
- ট্রাম্প দেখবেন খেলা, প্রস্তুত থাকবে এফ-১৬ যুদ্ধবিমান
- যুক্তরাষ্ট্রে লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসেছেন মার্কো
- ফাইনালে দুই পরিবর্তনসহ আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
- মার্কিন সেনা নিহতের ঘটনায় মুখ খুললেন ট্রাম্প
- নির্জনা হত্যা: আদালতে বাবার স্বীকারোক্তি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
