৯ লাখ টাকায় আপসের দাবি, তাতে কি ছাড়া পাবে ওই কিশোর
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীর বারিধারায় ফুটপাতে বসে থাকা নির্মাণশ্রমিক মেহেদী হাসানকে গাড়িচাপা দিয়ে মৃত্যুর ঘটনায় নিহতের পরিবারের সঙ্গে ৯ লাখ টাকায় আপস হয়েছে বলে দাবি করেছেন এ ঘটনায় আইনের সংস্পর্শে আসা কিশোরের আইনজীবী আলমগীর হোসাইন। তিনি বলেছেন, নিহত ব্যক্তির দাফন-কাফনের জন্য ১ লাখ টাকা এবং তাঁর বৃদ্ধ মা–বাবার ভবিষ্যতের কথা বিবেচনায় আরও ৮ লাখ টাকা দেওয়া হয়েছে। কিন্তু এই আপস হলেই এই ফৌজদারি মামলার কার্যক্রম শেষ হয়ে যাবে কি না, তা নিয়ে আইনি প্রশ্ন রয়েছে।
এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন-অর-রশীদ প্রথম আলোকে বলেছেন, সড়ক পরিবহন আইনে করা মামলা আপসযোগ্য নয়। বাদী ও আসামিপক্ষের মধ্যে আপস হলেও আদালত তা গ্রহণ করতে বাধ্য নন।
গত মঙ্গলবার বিকেলে বারিধারার ডিপ্লোমেটিক জোনের ১ নম্বর সড়কের ফুটপাতে মেহেদী হাসান (২৪) বিশ্রাম নেওয়ার সময় তাঁর ওপর প্রাইভেট কার উঠিয়ে দেওয়া হয়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এরপর উপস্থিত লোকজন ওই গাড়িতে কিশোরকে আটক করে পুলিশে সোপর্দ করে। রাতে মুচলেকা নিয়ে কিশোরকে ছেড়ে দেয় পুলিশ। এ ঘটনায় নিহত ব্যক্তির ভাই মুক্তাদীর ইসলাম গুলশান থানায় একটি মামলা করেন। তাতে ওই গাড়ির চালক আকাশ মারককে আসামি করা হয়। সেখানে কিশোরের নাম উল্লেখ ছিল না।
তবে সিসি ক্যামেরায় ধরা পড়া এ ঘটনার ভিডিও ফুটেজে দুর্ঘটনার পর গাড়ির চালকের আসন থেকে কিশোরকে নামতে দেখার বিষয়টি নিয়ে খবর প্রকাশিত হয়। এরপর বুধবার ওই কিশোরকে হেফাজতে নেয় পুলিশ। সড়ক পরিবহন আইনে দায়ের করা ওই মামলার তদন্ত কর্মকর্তা বৃহস্পতিবার ওই কিশোরকে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮–এ হাজির করেন। তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ওই কিশোরকে গাজীপুরের শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর আদেশ দিয়েছেন।
ঢাকা মহানগর পুলিশ সূত্রে জানা গেছে, ওই কিশোর ঢাকার গুলশান এলাকার একটি ইংরেজি মাধ্যম স্কুলের ‘ও’ লেভেলের শিক্ষার্থী। বয়স ১৭ বছর। তার বাবা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একজন ক্যাপ্টেন। আর দুর্ঘটনাকবলিত প্রাইভেট কারটি কিশোরের মায়ের নামে নিবন্ধিত।
আদালতের আদেশের পর ওই কিশোরের আইনজীবী আলমগীর হোসাইন সাংবাদিকদের বলেন, এই মামলায় বাদীপক্ষের সঙ্গে আসামিপক্ষের ৯ লাখ টাকায় আপস হয়েছে। রোববার জামিনের আবেদন করবেন। সেখানে আপসনামা তুলে ধরা হবে।
এ সময় আইনজীবী আলমগীর হোসাইন ওই আপসনামার অনুলিপি দেখিয়েছেন। তাতে প্রথম পক্ষ হিসেবে ওই কিশোরের ভাই এবং দ্বিতীয় পক্ষ হিসেবে নিহত মেহেদীর ভাই মুক্তাদীর ইসলামের নামে স্বাক্ষর রয়েছে। আপসনামায় বলা হয়েছে, ২২ সেপ্টেম্বর বিকেলে বারিধারা ডিপ্লোমেটিক এলাকার ১ নম্বর সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ফুটপাতে উঠে গেলে সেখানে বসে থাকা মেহেদী গুরুতর আহত হন এবং পরে মারা যান। আপসনামায় ঘটনাটিকে অনিচ্ছাকৃত দুর্ঘটনা হিসেবে উল্লেখ করা হয়। বলা হয়, নিহত ব্যক্তির পরিবারকে ১ লাখ টাকা দাফন-কাফনের জন্য এবং ৮ লাখ টাকা তাঁর বৃদ্ধ মা–বাবার ভবিষ্যতের কথা বিবেচনায় দেওয়া হয়েছে। এ ছাড়া মামলাটি প্রত্যাহারে সহযোগিতা করা, অভিযুক্ত কিশোর ও গাড়িচালকের জামিনে আপত্তি না জানানো এবং ভবিষ্যতে এ ঘটনায় আর কোনো অভিযোগ না করার বিষয়েও সমঝোতার কথা উল্লেখ করা হয়েছে।
আপস হয়েছে কি না, সে বিষয়ে জানতে নিহত ব্যক্তির ভাই মুক্তাদীর ইসলামের নম্বরে বৃহস্পতিবার বিকেল ও রাতে একাধিকবার ফোন করলেও তিনি ধরেননি। মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক (এসআই) আরেফীন ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আপসের বিষয়ে আমি কিছু জানি না। আপস হয়ে থাকলেও মামলার তদন্তে তার প্রভাব পড়বে না।’
যা বললেন রাষ্ট্রপক্ষের আইনজীবী
ওই আপসনামার বিষয়ে জানতে চাইলে রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন-অর-রশীদ প্রথম আলোকে বলেন, আইনে এমন কোনো বাধ্যবাধকতা নেই যে ওই আপসনামার ভিত্তিতে আদালত ওই কিশোরকে মুক্তি দেবেন। সড়ক পরিবহন আইনের মামলার বিচার হয় মামলার গুণাগুণ, তদন্তকারী কর্মকর্তার প্রতিবেদন এবং সাক্ষ্যের ভিত্তিতে। তিনি বলেন, অনেক সময় দেখা যায় আদালতের বাইরে আসামিপক্ষ বাদীপক্ষকে ক্ষতিপূরণ দিয়ে লেনদেনের মাধ্যমে মীমাংসার চেষ্টা করে, যা সম্পূর্ণ আইনবহির্ভূত। আইন এ ধরনের আপসকে অনুমোদন করে না। আপসযোগ্য নয়, এমন অপরাধে করা আপস আদালত গ্রহণ করতে বাধ্য নন। ফলে বাদী-বিবাদীর মধ্যে বাইরে যে আপস হয়েছে, তা আইনসিদ্ধ নয়। শুধু আপসনামা দাখিল করলেই আসামি জামিন পাবে বা খালাস পাবে—এমন কোনো সুযোগ নেই।
আইনজীবী হারুন-অর-রশীদ বলেন, থানায় মামলা হলে বাদী শুধু সংবাদদাতা। এরপর মামলাটি রাষ্ট্রপক্ষ বনাম আসামি হয়ে যায়। মামলার তদন্ত, সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতেই বিচার চলবে। বাদী কী বললেন বা আপস করলেন, সেটা আদালত মানতে বাধ্য নয়।
এ ধরনের আপসের ঘটনা অন্য বিত্তবানদেরও অপরাধমূলক কর্মকাণ্ডে উৎসাহিত করছে কি না, সে প্রশ্ন করেছেন মানবাধিকারকর্মী ও আইনজীবী সালমা আলী। তিনি প্রথম আলোকে বলেন, একটি দেশে আইন অনুযায়ী, অপরাধের মাত্রা অনুযায়ী শাস্তি হবে। দুর্ঘটনায় কেউ মারা গেলে তার বিচার হবে আদালতে। আদালত তথ্য-প্রমাণ দেখে সিদ্ধান্ত নেবে দুর্ঘটনার কারণ কী ছিল, অভিযুক্তের দোষ কতটুকু ছিল। কিন্তু ঘটনার পরপরই একেবারে ডিল (সমঝোতা) হয়ে যাওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি একটি মারাত্মক বিষয়। ক্রিমিনাল অফেন্স, যেখানে একজন মানুষ মারা গেছে, সেখানে এভাবে আপস হয় না।
এ ধরনের ঘটনা আগেও দেখেছেন উল্লেখ করে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির উপদেষ্টা সালমা আলী বলেন, ‘গৃহকর্মী হত্যার ঘটনায় ভিকটিমের পরিবারের পক্ষে কাজ করেছি। সবকিছু ঠিক করে দেওয়ার পরও দেখা গেছে তারা গ্রামে গিয়ে আপস করে। এটা কোনোভাবেই কাম্য নয়। আসামিপক্ষের আইনজীবী নিজেই ব্রিফিং করে বলেছেন, ৯ লাখ টাকায় আপস করা হয়েছে। টাকার মাধ্যমে এ ধরনের আপস কখনোই যৌক্তিক হতে পারে না।’
এ ধরনের আপস সমাজ ও আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর শামিল বলে মন্তব্য করেছেন মানবাধিকারকর্মী জিনাত আরা হক। তিনি প্রথম আলোকে বলেন, ‘এটি যদি আদালত গ্রহণ করেন, তাহলে প্রমাণিত হবে যে টাকা দিয়ে সব করা যায়। অভিযুক্ত ছেলেটি অপ্রাপ্তবয়স্ক। আইনিভাবে তাকে অপরাধী বলছি না, তবে তাকে সংশোধনের পথে আনতে হবে।’
জিনাত আরা হক বলেন, নিহত ব্যক্তির পরিবারের যে ক্ষতি হয়েছে, তার জন্য একটি নির্ধারিত মানদণ্ড অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া যায়। কিন্তু তার বিনিময়ে আপস হতে পারে না। এ ধরনের ঘটনায় দায়ী ব্যক্তিকে সংশোধনের রাস্তায় আনতে হবে, কোনোভাবেই অপরাধকে উৎসাহিত করা যাবে না।
এ দুর্ঘটনায় দায়ের করা মামলার আসামি গাড়িটির চালক আকাশ মারককে (৪৪) বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশের গুলশান বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ রুহুল কবীর খান জানিয়েছেন। তিনি প্রথম আলোকে বলেছেন, দুর্ঘটনার সময় গাড়িটির চালকের আসনে ছিল কিশোর। আর পাশে বসা ছিলেন আকাশ মারক। দুর্ঘটনার পেছনে আকাশ মারকের অবহেলা ছিল।
- মার্কিন রণতরিতে ৮ সেনার আত্মহত্যার চেষ্টার কথা স্বীকার
- জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ শুরু হতেই প্রতিনিধিদের ওয়াকআউট
- ‘বার্থ ট্যুরিজম’ ঠেকাতে নতুন ভিসা নীতি যুক্তরাষ্ট্রের
- বিশ্বের সেরা শহরের তালিকা প্রকাশ, শীর্ষে নিউইয়র্ক
- বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ডোনাল্ড ট্রাম্প
- ৯ লাখ টাকায় আপসের দাবি, তাতে কি ছাড়া পাবে ওই কিশোর
- সেই মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ জব্দ করল চীন
- জাতিসংঘে খলিলের কার্যালয়ের আইন কর্মকর্তা হলেন জাইমা রহমান
- শি জিনপিংকে লালগালিচায় বরণ ট্রাম্পের
- জাতিসংঘে আজ রাতে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
- চালকের আসনে থাকা কিশোর অবশেষে গ্রেফতার
- মাথা নত করব না: জাতিসংঘে ইরানের প্রেসিডেন্ট
- ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
- রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে ৫ দফা প্রস্তাব দিলেন প্রধানমন্ত্রী
- স্ত্রী গৌরী ও ম্যানেজার পূজাকে ঘিরে ফের আলোচনায় শাহরুখ
- এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখতে চান ট্রাম্প
- চার দশক পর এশিয়ান গেমসে ব্যক্তিগত পদক জিতল বাংলাদেশ
- ইরানকে ‘নিশ্চিহ্ন’ করা হবে, জাতিসংঘে ট্রাম্পের হুঁশিয়ারি
- হোয়াইট হাউস কভারেজ বন্ধ করল যুক্তরাষ্ট্রের প্রধান টেলিভিশনগুলো
- ‘যুক্তরাষ্ট্রের উন্নত প্রযুক্তি ইরানের নিয়ন্ত্রণে’
- পাকিস্তানি অনলাইন গেম, শিশুদের যৌন শোষণের ফাঁদ
- মামদানির বাসভবনে ট্রাম্প, রুদ্ধদ্বার বৈঠক
- পথে পথে ভাড়া নৈরাজ্য
- প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ফিলিপ্পো গ্রান্ডির বৈঠক
- চাকরি হারাচ্ছেন আরও ৬৩ পুলিশ কর্মকর্তা
- চাকরি হারাচ্ছেন আরও ৬৩ পুলিশ কর্মকর্তা
- নগ্ন দৃশ্যে অভিনয় করেও যে প্রস্তাবে অস্বীকৃতি জানালেন রাধিকা
- স্বীকৃতি থাকলেও স্বামীর বাড়িতে মর্যাদা পেতেন না মরিয়ম
- জাপানে আঘাত হানল টাইফুন দুজুয়ান
- জাতিসংঘে `আমাদের` বিরাট পদোন্নতি—বলে উচ্ছ্বাস ড. ইউনূসের
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
