৮ লাখ টাকায় ওমানে গিয়ে পেলেন টয়লেট পরিষ্কারের কাজ
প্রকাশিত: ৭ আগস্ট ২০২৩
৪ লাখ করে মোট ৮ লাখ টাকার বিনিময়ে ওমানে যান ময়মনসিংহের জাকিরুল ইসলাম (১৮) ও তুষার মিয়া। ভালো বেতনের প্রলোভনে তাদের দেশটিতে পাঠান মনিরুল ইসলাম নামে স্থানীয় এক দালাল।
অভিযোগ উঠেছে, ভবন নির্মাণকাজের শ্রমিক হিসেবে তাদের ওমানে পাঠানোর পর দেওয়া হয় টয়লেট ও রাস্তা পরিষ্কারের কাজ। সেই কাজ করতে না চাইলে চলে শারীরিক নির্যাতন। পরে মনিরুল ইসলামের ভাই ওমান প্রবাসী আবদুর রহমানের নির্যাতনে ওই কাজ করতে বাধ্য হন জাকিরুল ও তুষার।
মাস শেষে জাকিরুল ও তুষারের বেতনের টাকা জোর করে হাতিয়ে নিতেন আবদুর রহমান। বেতনের টাকা না দিলে তাদের মারধরের পাশাপাশি চলত অমানবিক নির্যাতন। নির্যাতন সহ্য করতে না পেরে গত মাসে দেশে ফিরে আসেন তারা।
জানা যায়, দালাল মনিরুল ইসলাম এবং নির্যাতনের শিকার জাকিরুল ও তুষার একই এলাকার বাসিন্দা। তাদের সবার বাড়ি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়নের বড়ভাগ গ্রামে।
জাকিরুল ও তুষার জানান, দালাল আবদুর রহমান ও তার ভাড়াটে লোকজন ওমানে প্রতিনিয়ত তাদের শারীরিকভাবে নির্যাতন করতেন। দুই-তিন দিনে তাদের একবেলা খাবার দিতেন। তাদের জোর করে সাদা কাগজ ও স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে বেতনের টাকা হাতিয়ে নেওয়া হতো। এসব অমানবিক নির্যাতনের ভিডিও গোপনে দেশে পরিবারের কাছে পাঠান তারা। এরপর পরিবারের সদস্যরা টাকা পাঠিয়ে তাদের দেশে ফেরত আনেন।
নির্যাতনের শিকার দুই যুবকের মা শাহনাজ বেগম ও মোছা. নাজমা জানান, জমি বিক্রি ও ধারদেনা করে মনিরুল ইসলামের মাধ্যমে মোট ৮ লাখ টাকায় দুই ছেলেকে ওমান পাঠান। সেখানে মনিরুল ইসলামের ভাই আবদুর রহমান তাদের অমানবিক নির্যাতন করেন। নির্যাতনের খবর পেয়ে বাড়ি থেকে টাকা পাঠিয়ে তিন মাস পর তাদের দেশে ফিরিয়ে আনেন। দালালের খপ্পরে পড়ে সহায়-সম্বল হারিয়ে কষ্টে জীবনযাপন করছেন তারা।
এ ঘটনায় এলাকায় সালিস হলেও হাতিয়ে নেওয়া টাকা ফেরত দেননি দালাল মনিরুল ইসলাম। এখন টাকা ফেরত না দিয়ে উল্টো মিথ্যা মামলা করার হুমকি দিচ্ছেন মনিরুল ইসলাম।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে মনিরুল ইসলাম জানান, জাকিরুল ও তুষারকে বৈধভাবে ওমানে পাঠিয়েছেন তিনি। সেখানে কাজ ভালো না লাগায় তিন মাস পর তারা স্বেচ্ছায় দেশে ফিরে আসেন। বাড়িতে আসার পর টাকা ফেরত দেওয়ার জন্য তাকে হুমকি দেওয়া হচ্ছে। তিনি জাকিরুল ও তুষারের বিরুদ্ধে গৌরীপুর থানায় অভিযোগ করেছেন।
স্থানীয় বাসিন্দা মো. রাসেল জানান, প্রতারণা ও নির্যাতনের ঘটনায় এলাকায় সালিসের মাধ্যমে তাদের টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু মনিরুল ইসলাম সিদ্ধান্ত অমান্য করে টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানান।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান জানান, মনিরুল ইসলামের অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ গতকাল ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে দুই যুবককে ওমানে নির্যাতনের বিষয়ে থানায় কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
- ইলহান ওমরের বাসায় ফেডারেল এজেন্টদের অভিযান
- ট্রাম্পকে নির্বাচনে ২৭৬ মিলিয়ন ডলার দিলেন ইলন মাস্ক
- বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে বিতর্কের আয়োজন
- আবাস’র নবনির্বাচিত কমিটি ঘোষণা
- নিউইয়র্কে বিডিএফএনএ’র সম্বর্ধনা ও মতবিনিময়
- হুইপ জি কে গউছকে নিউইয়র্কে সংবর্ধনা
- ‘কুনু-ফিরোজ’ প্যানেলকে ঢাকাবাসী’র সমর্থন
- সোসাইটিতে স্বতন্ত্র প্রার্থী রাব্বি সৈয়দের ইশতেহার
- নিউইয়র্কে আইস পুলিশ নিষিদ্ধ করুন
- ৯ মাসে সিটিতে মুসলিমবিদ্বেষী ৩২ হামলা
- অবৈধদের বহিষ্কারে বিমানের পরিবর্তে জাহাজ
- ২৪ অক্টোবর জামাইকা মসজিদের ফান্ডরেইজিং ডিনার
- বাংলাদেশের অর্থনীতিতে অশনি সংকেত
- প্রধানমন্ত্রী মোদীর চ্যালেঞ্জান কে এই নেহা বোরা
- গোল্ডেনএজ হোম কেয়ারও সাইবার লায়নের উদ্যোগে টিকাদান কর্মসূচী
- ওয়াশিংটনে ইউনূস,ওয়াকার ও মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক!
- কুনু-ফিরোজ প্যানেলের ইশতেহার প্রকাশ
- ব্রঙ্কসে সেলিম-আলী পরিষদের নির্বাচিত সভা
- বড় ভাইয়ের মৃত্যু শোক কাটার আগেই ছোট ভাইয়ের মৃত্যু
- গভর্নর নির্বাচনে জরিপে এগিয়ে হোকুল
- তারেক রহমানের নির্দেশে ড.ইউনূসের বিশেষ নিরাপত্তা
- কুনুর ভরসা বিয়ানীবাজারেঃপাশা সেলিমের হাতে
- সিনেটের যে ৮টি আসনে উদ্বিগ্ন ট্রাম্প
- আজকের সংখ্যা আজকাল ৯৪৪
- ড.ইউনূসকে হয়রানি ও হেনস্তায় তীব্র ক্ষোভ সাবেক ১২ উপদেষ্টার
- ইরানে ফের হামলার ছক?
- ইরান নিয়ে সম্ভবত আমরা বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
- তেলের দাম বাড়াতে হুতিরা হামলা চালাচ্ছে: ট্রাম্প
- সৌদির রাষ্ট্রীয় তেল কোম্পানিতে হুথিদের হামলা
- কেন হুথিদের হামলা ঠেকাতে পারছে না সৌদি?
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯৩২
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- পঞ্চম-অষ্টমের সমাপনীর ফল ২৪ ডিসেম্বর
- ঢাবিতে আরবি ভাষা শিক্ষা কোর্সে ভর্তি
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- আন্তর্জাতিক ফোরামে সিকৃবির শিক্ষার্থী
- এক যুগে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ
- আজকের সংখ্যা ৮৪৪
- তারুণ্যের বিজয় ভাবনা
- কাতারে অগ্নিকাণ্ডে ৪ বাংলাদেশি নিহত
- নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত
- জ্যাকসন হাইটসের বাঙালি আড্ডা
- বাংলাদেশ থেকে কর্মী নেবে মলদোভা
- কুবির বাংলা বিভাগে পিঠা পার্বণের আয়োজন
- ফরিদপুরে প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতা আটক
- এক ছাতার নিচে আসছে মাধ্যমিকের উপবৃত্তি
- দেশে আয় পাঠাতে প্রবাসীদের জন্য দারুণ সুযোগ
