৭৬ যাত্রীবাহী রুশ বিমান ছিনতাই
নিউজ ডেক্স
প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০১৯
সাইবেরিয়া থেকে রাশিয়ার মস্কোগামী যাত্রীবাহী একটি বিমান ছিনতাই করেছে সশস্ত্র এক যাত্রী। মঙ্গলবার রাশিয়ার স্থানীয় সময় দুপুরের দিকে এ ঘটনা ঘটেছে। অ্যারোফ্লোট এয়ারলাইন্সের ওই বিমানে সাত ক্রু-সহ ৭৬ জন আরোহী ছিলেন।
ব্রিটিশ দৈনিক ডেইলি মিরর এক প্রতিবেদনে বলছে, অ্যারোফ্লোট এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭ বিমানটি সাইবেরিয়া থেকে মস্কোর উদ্দেশে যাত্রা শুরু করেছিল। যাত্রা শুরুর পর এক যাত্রী পিস্তলের মুখে পাইলটকে জিম্মি করে বিমানটি আফগানিস্তানে নিয়ে যাওয়ার নির্দেশ দেন।
কিন্তু পাইলট আফগানিস্তানে যাওয়ার মতো পর্যাপ্ত জ্বালানি নেই জানিয়ে অস্ত্রধারী ওই যাত্রীকে বুঝানোর চেষ্টা করেন। পরে বিমানটির জ্বালানি নেয়ার জন্য রাশিয়ার খান্তি-মানসিইস্ক শহরের বিমানবন্দরে অবতরণ করতে চান পাইলট; এতে রাজি হন ওই অস্ত্রধারী।
টেলিভিশন চ্যানেল টিভি-৩৬০'র প্রচারিত এক ভিডিও ফুটেজে দেখা যায়, বিমানটি খান্তিতে অবতরণ করছে। পরে সশস্ত্র কর্মকর্তারা বিমানবন্দরে গিয়ে বিমান থেকে ওই যাত্রীকে আটক করেন। ছিনতাইকারীকে ধোকা দিতে রুশ নিরাপত্তাবাহিনীর সদস্যরা বিমানবন্দরের নিরাপত্তাবাহিনীর ইউনিফর্ম পরে বিমানটিতে উঠেন।
বিমানে উঠে ওই ছিনতাইকারীর কাছে থেকে অস্ত্র ছিনিয়ে নেন নিরাপত্তাবাহিনীর সদস্যরা। ছিনতাইকারীকে বিমান থেকে নামিয়ে আনার আগে তার কাছে আরো অস্ত্র আছে কি-না তা জানতে শরীর তল্লাশি করেন। ছিনতাইকারীকে বিমানের পেছনে নিয়ে আসা হলে অন্য আরোহীরা নিরাপত্তা কর্মকর্তা ও পাইলটের সাহসী সিদ্ধান্তের ভূয়সী প্রশংসা করেন।
ম্যাশ অনলাইন নিউজের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, বিমানের ভেতরে হঠাৎ এক যাত্রী পকেট থেকে আগ্নেয়াস্ত্র বের করে পাইলটকে জিম্মি করেন। পরে পাইলট ছিনতাইকারীকে বুঝিয়ে বিমানটি জ্বালানি নেয়ার জন্য রাশিয়ার ওই শহরে নেয়ার কথা জানান।
এতে রাজি হয়ে যান ছিনতাইকারী। এর মাঝেই পাইলটের এই কথোপকথন এয়ার ট্রাফিক কন্ট্রোল রুমের কর্মকর্তাদের কাছে পৌঁছে যায়। তারা বিমানের পাইলটের জিম্মিদশার তথ্য জানালে দ্রুত বিমানবন্দরে পৌঁছান দেশটির নিরাপত্তাবাহিনীর সদস্যরা। পরে কোনো ধরনের হতাহত ছাড়াই রুশ এই বিমানের জিম্মিদশার অবসান ঘটে।
তবে বিমানের জিম্মিদশার ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হয়নি অ্যারোফ্লোট। রুশ এই বিমানসংস্থার এক প্রতিনিধি বলেছেন, আমরা আপনাকে রুশ জাতীয় সন্ত্রাসবিরোধী কমিটির সঙ্গে কথা বলার পরামর্শ দিচ্ছি।
পরে ওই বিমানের আরোহীদের গন্তব্যে পৌঁছে দেয়ার জন্য অপর একটি বিমান মস্কো থেকে পাঠানো হয়। ডেইলি মিরর বলছে, বিমানটি সাইবেরিয়ার সারগাত শহর থেকে স্থানীয় সময় দুপুর ২টা ৫৫মিনিটে যাত্রা শুরু করেছিল। মস্কোর শেরেমেটিয়েভো বিমানবন্দরে অবতরণের কথা ছিল ৪টা ২০ মিনিটে।
বিমান ছিনতাইয়ের এই ঘটনায় তদন্ত শুরু করেছে রাশিয়ার জাতীয় তদন্ত কমিটি। সশস্ত্র ওই যাত্রীকে আটক করেছে রুশ নিরাপত্তাবাহিনী। ছিনতাই নাটকের সব দিক বিবেচনা করে তদন্ত এগিয়ে চলছে বলে জানিয়েছে মস্কো।
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
