২৬ শতাংশ মানুষ সুপেয় পানি পাচ্ছে না : জাতিসংঘ
প্রকাশিত: ২৫ মার্চ ২০২৩
আজকাল ডেস্ক
বিশ্বের মোট জনসংখ্যার ২৬ শতাংশ নিরাপদ সুপেয় পানির সুবিধা থেকে বঞ্চিত। এ ছাড়া মৌলিক পয়ঃনিষ্কাশনের জন্য নিয়মিত পানির নিশ্চয়তা নেই ৪৬ শতাংশ মানুষের। আন্তর্জাতিক পানি দিবস উপলক্ষে জাতিসংঘের প্রকাশিত এক প্রতিবেদনে এসব বলা হয়। খবর বিবিসি, আলজাজিরা ও সিএনএনের। ইউএন ওয়াটার অ্যান্ড ইউনেস্কোর প্রকাশ করা ওই প্রতিবেদনে বিশ্বজুড়ে পানির অপচয় রোধের আহ্বান জানিয়ে বলা হয়, অতিরিক্ত ব্যবহার এবং দূষণের কারণে পানির সংকট স্থায়ী হয়ে যাচ্ছে। এ ছাড়া বৈশ্বিক উষ্ণায়নের কারণে যেসব অঞ্চলে এখনো পর্যাপ্ত পানি রয়েছে এবং যেসব অঞ্চলে এরই মধ্যে সংকট দেখা দিয়েছেÍউভয় অঞ্চলেই মৌসুমি পানি সংকট বাড়ছে।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গত বুধবার শুরু হয়েছে তিন দিনের জাতিসংঘের পানি সম্মেলন। বিশ্বের হাজারো প্রতিনিধি এতে অংশ নিচ্ছেন। আন্তর্জাতিক পানি দিবস উপলক্ষে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, পানি হলো মানব সভ্যতার জীবনীশক্তি। যথেচ্ছ ব্যবহার, পরিবেশ দূষণ এবং এখনো আমলে না নেওয়া বৈশ্বিক উষ্ণায়নের কারণে পানি কমে যাচ্ছে।
সংখ্যার হিসাবে বর্তমানে বিশ্বে ২০০ কোটিরও বেশি মানুষের নিরাপদ সুপেয় পাানির নিশ্চয়তা নেই। আর পয়ঃনিষ্কাশনের জন্য নিয়মিত পানির সুবিধা নেই ৩৬০ কোটিরও বেশি মানুষের। পানির অপচয় রোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রায় ৫ দশক আগে ২২ মার্চকে পানি দিবস ঘোষণা করে জাতিসংঘ। তবে সম্প্রতি এ ইস্যুতে জাতিসংঘ আরও বেশি মনোযোগ দিচ্ছে। স্থানীয় সময় গত মঙ্গলবার প্রকাশিত এই প্রতিবেদনে বলা হয়, এককথায় বলতে গেলে, বিশ্বের অর্ধেক মানুষকে বর্তমানে বছরের কোনো না কোনো সময়ে তীব্র পানি সংকটের মধ্যে কাটাতে হয়। ২০৩০ সালের মধ্যে বিশ্বের সব মানুষের জন্য নিরাপদ সুপেয় এবং পয়ঃনিষ্কাশনের জন্য প্রয়োজনীয় পানির নিশ্চিয়তা চেয়েছে জাতিসংঘ।
প্রতিবেদনের প্রধান লেখক রিচার্ড ক’নর বলেন, জাতিসংঘ যে লক্ষ্য নিয়েছে তা পূরণ করতে হলে এখন থেকেই প্রতিবছর ব্যয় করতে হবে ৬০ হাজার কোটি থেকে ১ লাখ কোটি ডলার। এ প্রকল্পকে এগিয়ে নিতে আন্তর্জাতিক মহলকে এগিয়ে আসতে হবে। চার দশক ধরে প্রতিবছর বিশ্বে পানি ব্যবহারের পরিমাণ বেড়েছে ১ শতাংশ করে। বর্তমানে বিশ্বজুড়ে জনসংখ্যা বৃদ্ধির যে হার, তাতে আগামী ২০৫০ সাল পর্যন্ত এ ধারা অব্যাহত থাকবে। যদি আমরা এ সংকটের সমাধান না করি, তবে নিশ্চিতভাবেই এটি বৈশ্বিক সংকটে পরিণত হবে।
রিচার্ডের মতে, পানির ব্যবহার মূলত বাড়ছে উন্নয়নশীল ও উদীয়মান অর্থনীতির বিভিন্ন দেশে। প্রতিবছর এসব দেশে একদিকে যেমন বাড়ছে কৃষি ও শিল্পোৎপাদন, তেমনি পাল্লা দিয়ে বাড়ছে জনসংখ্যাও। জলবায়ু পরিবর্তনজনিত কারণেও পানির ওপর চাপ বাড়ছে। জলবায়ু পরিবর্তনের কারণে গত কয়েক বছরে বিশ্বের বিভিন্ন দেশের অনেক কৃষি অঞ্চল খরাপ্রবণ হয়ে উঠছে। ফলে উৎপাদন চালু রাখতে সেচের ওপর নির্ভর করতে হচ্ছে কৃষকদের। বর্তমানে বিশ্বের স্বাদু পানির ৭০ শতাংশই ব্যবহার হচ্ছে কৃষি খাতে। পানির অপচয় রোধে ব্যবহৃত পানি পুনর্ব্যবহারযোগ্য করে তোলা আবশ্যক। এর ফলে অপচয় ব্যাপকভাবে রোধ করা সম্ভব। প্রতিদিন বিশ্বজড়ে ৮০ শতাংশ ব্যবহৃত পানি অপচয় হচ্ছে এবং উন্নয়নশীল দেশগুলোতে এ হার প্রায় ৯৯ শতাংশ।
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
