২০৫০ বছর পর খোঁজ মিললো ক্লিওপেট্রা’র সমাধিস্থলের!
প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০১৯
ইতিহাসের এক বিস্ময়কর নাম প্রাচীন মিসরের রানি ক্লিওপেট্রা। ইতিহাসের অন্যতম সবচেয়ে বিখ্যাত নারীও তিনি। প্রায় ২০৫০ বছর আগে তার মৃত্যু হয়েছিলো। তার প্রেমিক মার্ক অ্যান্টনিও তার সাথে ছিলেন। বহু বছর ধরে তাদের সমাধিস্থলের খোঁজে সন্ধান চালিয়ে যাচ্ছেন বিশ্বের অনেক প্রত্নতত্ত্ববিদেরা। কিন্তু তাদের কেউ এখন পর্যন্ত সফল হননি। তবে অবশেষে সেই ঐতিহাসিক প্রাচীন সমাধিস্থলের খোঁজ মিলতে যাচ্ছে বলে জানিয়েছেন মিশরীয় প্রত্নতত্ত্ববিদ ও দেশটির সাবেক প্রত্নতত্ত্ব বিষয়ক মন্ত্রী জাহি হাওয়াস।
তিনি দাবি করেছেন, মিসরের আলেকজান্দ্রিয়া থেকে ১৮ মাইল দূরে প্রাচীন শহর তাপোসিরিস ম্যাগনা’তেই রানি ক্লিওপেট্রা ও তার প্রেমিক সেনানায়ক মার্ক অ্যান্টনি শায়িত রয়েছেন।

তিনি জানান, একই সমাধিস্থলে শায়িত করা হয়েছিলো তাদের দু’জনকে। প্রাচীন ইতিহাসে ক্লিওপেট্রা ও অ্যান্টোনির প্রেমের কথাই ঘুরে ফিরে এসেছে বারবার। ক্লিওপেট্রার স্বামীর কথা খুব একটা জানা যায়না।
ওই সমাধিস্থলের কাছে প্রাচীন আমলের স্বর্ণমুদ্রাও মিলতে পারে বলে জানিয়েছেন ইতিহাসবিদরা। ইতিহাস বলছে, ক্লিওপেট্রার স্বামী ছিলেন গ্রিক। ত্রয়োদশ টলেমি ওই বংশের শেষ সক্রিয় শাসক। মার্ক অ্যান্টনি ছিলেন ওই বংশের বিখ্যাত বীর।

ক্লিওপেট্রা, তাকে মনে করা হয় সম্মোহনী সৌন্দর্য আর সীমাহীন ক্ষমতার অধিকারী হিসেবে এবং সীমিত শক্তিকে অসাধারণ কৌশলে অসীমে নিয়ে যাওয়ার রূপকার হিসেবে। ক্লিওপেট্রা প্রাচীন মিসর এবং ইতিহাসের এক বিস্ময়কর নাম। ইতিহাসের অন্যতম সবচেয়ে বিখ্যাত নারীও তিনি।
প্রেম আর মৃত্যু এই নারীর জীবনে একাকার হয়ে গেছে। তিনি যেমন ভালোবাসার উদ্যাম হাওয়া বইয়ে দিতে পারতেন, তেমনি প্রয়োজনে মারাত্মক হিংস্রও হতে পারতেন। পথের কাঁটা মনে করলে যে কাউকে নির্মমভাবে সরিয়ে দিতে বিন্দুমাত্র কুণ্ঠাবোধ করতেন না।
আধুনিক ইতিহাসবিদদের মতে, পরমাসুন্দরী হিসেবে তার খুব বেশি খ্যাতি ছিল না। কিন্তু তীক্ষ্ণ বুদ্ধিমত্তা, অন্যকে বশ করার প্রত্যয়ী মমতা, সহজাত রসবোধ এবং প্রচণ্ড উচ্চাভিলাষ ও তা বাস্তবায়নের অদম্য ইচ্ছাশক্তির জোরে তিনি সর্বকালের সেরা নারীদের কাতারে স্থান করে নিয়েছেন।

রোমান সম্রাট অক্টাভিয়াস অগাস্টাস সিজারের কাছে মার্ক অ্যান্টনির পরাজয় ও ছুরি দিয়ে আত্মহত্যা রোমের ইতিহাসের অন্যতম ঘটনা। এই যুগলের জীবন ঘিরে রয়েছে প্রচুর রহস্য। তাই সম্প্রতি তাদের সমাধিস্থল নিশ্চিত হওয়ার পর তা খনন করা নিয়ে উৎসাহ বেড়েছে ইতিহাসবিদদের।
বুকে বিষাক্ত সাপের দংশন নিয়ে ক্লিওপেট্রার মৃত্যুর কোলে ঢলে পড়ার ঘটনাটিই মোটামুটি মিথ হয়ে গেছে ইতিহাসে। আবার কেউ বলেছেন, ক্লিওপেট্রার সঙ্গে সেনানায়কের প্রেমের কারণেই দু’জনকেই হত্যা করা হয়েছিল।
অ্যান্টনির পরাজয়ের খবর পেয়েই নাকি ক্লিওপেট্রা এই সিদ্ধান্ত নেন। এই ঘটনা নিয়ে ইতিহাসবিদরাও দুই ভাগে বিভক্ত। তাদের মৃতদেহের অবশেষ মিললে এই প্রশ্নের উত্তর মিলবে বলেই মনে করছেন ইতিহাসবিদরা।
ক্লিওপেট্রা সুশাসক ছিলেন, খাল কেটে মিশরে জলসেচের বন্দোবস্ত করেছিলেন-এ কথাও রয়েছে ইতিহাসে। কিন্তু তার চেয়েও বেশি মানুষ জানে, পৃথিবীর অন্যতম সুন্দরী ছিলেন ক্লিওপেট্রা। গাধার দুধ দিয়ে তার গোসলের কথাও লেখা রয়েছে কোনো কোনো জায়গায়।
অক্টাভিয়ান বাহিনীর সঙ্গে যুদ্ধের পর এই যুগল ধরা পড়ে যান ৩০ খ্রিস্টপূর্ব নাগাদ। বলা হয়, ১২ আগস্ট আত্মঘাতী হন অ্যান্টনি। প্রভাবশালী রানী ক্লিওপেট্রার কাহিনী ও তার অকালমৃত্যুর ঘটনা জনপ্রিয় কিংবদন্তিতে পরিণত হয়েছে।

এ নিয়ে হলিউডের রুপোলি পর্দা থেকে শুরু করে টিভি পর্দায়ও তৈরি হয়েছে বহু সিনেমা। যদিও কোনো কোনো গবেষক সাপের কামড়ে মৃত্যুর বিষয়টি উড়িয়ে দেন। তাই এই সমাধিস্থল খননের বিষয়টি প্রকৃত ইতিহাস জানার জন্য আরও বেশি জরুরি।
ইতালিয় কবি ও দার্শনিক দান্তের মতে, লালসার শাস্তি হিসেবে কিওপেট্রা নরকের দ্বিতীয় স্তরে দাউ দাউ করে পুড়ছেন। কারো কারো দৃষ্টিতে তিনি ছিলেন ‘সারপেন্ট অব দ্য নাইল’। অনেকেই তার যৌন আবেদনময়ী দিকটিকেই বেশি গুরুত্ব দিয়েছেন।
পশ্চিমা লেখকদের অনেকেই তাকে এশিয়ান হিসেবে এবং এশিয়ানদের সব কিছুই যে খারাপ তা বোঝানোর জন্যও তার নেতিবাচক দিকগুলোকে প্রাধান্য দিয়েছেন বা তাদের উর্বর মস্তিষ্কে অনেক কিছু আবিষ্কৃতও হয়েছে। তা ছাড়া অক্টাভিয়ান তার বিজয়ের পর যাতে শুধু রোমানদের লেখা ইতিহাসই টিকে থাকে সে জন্য মিসরের প্রায় দুই হাজার নথিপত্র পুড়িয়ে দিয়েছিলেন। এ কারণেও প্রকৃত ইতিহাস অনেকাংশেই পাওয়া যায় না।
সূত্র : আনন্দ বাজার
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
