২০১৯ বৈশ্বিক স্মার্টফোন বাজারের জন্য কেমন হবে?
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০১৮
বৈশ্বিক স্মার্টফোন বাজার কয়েক বছর ধরেই বড় ধরনের উত্থান-পতনের মধ্য দিয়ে যাচ্ছে। এখন স্মার্টফোন ডিভাইসের রমরমা ব্যবসা আগের মতো নেই। তবে আগামী বছর স্যামসাং ও হুয়াওয়ের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা তীব্র আকার ধারণ করবে বলে মনে হচ্ছে। এর সুবাদে বৈশ্বিক স্মার্টফোন বাজারে কিছু ইতিবাচক পরিবর্তনের দেখা মিলতে পারে। খবর ইয়াহু টেক।
মোবাইল ডিভাইস কেন্দ্রিক উদ্ভাবন ঘাটতির কারণে স্মার্টফোন বাজার খারাপ সময় পার করছে। তবে ডিভাইস নির্মাতারা এরই মধ্যে বেশকিছু উদ্ভাবনী প্রযুক্তি প্রদর্শন করেছে, যেগুলো আগামী বছর বাজারে দেখা যাবে। হ্যান্ডসেট কেন্দ্রিক উদ্ভাবনী প্রযুক্তি উন্মোচনের ক্ষেত্রে দক্ষিণ কোরিয়াভিত্তিক স্যামসাং ও চীনভিত্তিক হুয়াওয়ে টেকনোলজিস লিমিটেডকে এগিয়ে রাখা হচ্ছে। হ্যান্ডসেট ডিভাইস বাজারকে আগের অবস্থানে ফেরাতে ফোল্ডেবল স্মার্টফোনে বিশেষ গুরুত্ব দিচ্ছে এ দুই প্রতিষ্ঠান। পাশাপাশি ফোল্ডেবল স্মার্টফোন আনতে কাজ করছে অন্য ডিভাইস নির্মাতারাও।
বৈশ্বিক স্মার্টফোন বাজারে এক বছর আগে আইফোনের দশকপূর্তি সংস্করণ ‘আইফোন টেন’ দিয়ে কিছু উদ্ভাবনী প্রযুক্তির সঙ্গে পরিচয় করিয়েছে মার্কিন প্রযুক্তি কোম্পানি অ্যাপল। তবে আইফোনের চলতি বছরের তিন সংস্করণে তেমন বড় কোনো পরিবর্তনের দেখা মেলেনি। আগামী বছরের সংস্করণগুলোয়ও সৃজনশীল কোনো প্রযুক্তির দেখা মিলবে না বলে মনে করা হচ্ছে। এক্ষেত্রে বৈশ্বিক স্মার্টফোন বাজারে আগামী বছর প্রতিযোগিতা হবে স্যামসাং ও হুয়াওয়ের মধ্যে।
বিশ্বব্যাপী কয়েকটি বাজারে টেলিকম সরঞ্জামের নিরাপত্তা নিয়ে সংকটে পড়েছে হুয়াওয়ে। এর পরও চলতি বছর বৈশ্বিক স্মার্টফোন বাজারে ডিভাইস সরবরাহে অ্যাপলকে হটিয়ে দ্বিতীয় শীর্ষ অবস্থানে জায়গা করে নিয়েছে চীনা প্রতিষ্ঠানটি। সম্প্রতি বার্ষিক স্মার্টফোন সরবরাহের খতিয়ান প্রকাশ করেছে হুয়াওয়ে। এতে দেখা যায়, চলতি বছর প্রতিষ্ঠানটির ডিভাইস সরবরাহ প্রথমবারের মতো ২০ কোটি ইউনিট ছাড়িয়ে গেছে। তবে ডিভাইস সরবরাহে এখনো স্যামসাংয়ের চেয়ে অনেকটাই পিছিয়ে রয়েছে হুয়াওয়ে।
স্যামসাং বার্ষিক ডিভাইস সরবরাহের খতিয়ান এখনো প্রকাশ করেনি। তবে চলতি বছরের প্রথম তিন প্রান্তিকেই এর ডিভাইস সরবরাহ ২২ কোটি ৩০ লাখ ইউনিট ছাড়িয়ে গেছে। অর্থাৎ বছরের প্রথম নয় মাসেই ডিভাইস সরবরাহে হুয়াওয়ের বার্ষিক সরবরাহকে অতিক্রম করেছে স্যামসাং।
হুয়াওয়ের সিইও রিচার্ড ইয়ু গত অক্টোবরে ফোল্ডেল স্মার্টফোন নিয়ে কাজ করার কথা জানিয়েছিলেন। সর্বশেষ গত মার্চে হুয়াওয়ের ফোল্ডেবল স্মার্টফোনের পেটেন্ট ডায়াগ্রাম প্রকাশ হয়। হুয়াওয়ের ফোল্ডেবল স্মার্টফোনের নকশা অনেকটা বইয়ের মতো, যা ফোল্ড খুলে বড় আকৃতির ট্যাবলেট ডিভাইস হিসেবে ব্যবহারের সুবিধা মিলবে। সারফেস বুক ২-এর মতো কবজা দ্বারা এর স্ক্রিন যুক্ত থাকবে।
অন্যদিকে স্যামসাং ফোল্ডেবল স্মার্টফোন আনতে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এরই মধ্যে প্রতিষ্ঠানটির ফোল্ডেবল স্মার্টফোনের একটি অফিশিয়াল টিজার প্রকাশ পেয়েছে। আগামী বছরই এ ডিভাইস উন্মোচন করা হবে। বৈশ্বিক স্মার্টফোন বাজারে আসন্ন গ্যালাক্সি এক্স ফোল্ডেবল হ্যান্ডসেটটি ব্যাপক সাড়া ফেলবে বলে মনে করা হচ্ছে।
প্রযুক্তি ওয়েবসাইট টিথ্রির তথ্যমতে, গ্যালাক্সি এক্সে দুটি নয়, তিনটি ডিসপ্লে থাকবে। এর সুবাদে ডিভাইসটি স্মার্টফোনের পাশাপাশি ট্যাবলেট ডিভাইস হিসেবেও ব্যবহার করা যাবে। এর সম্মুখে ৩ দশমিক ৫ ইঞ্চির দুটি স্ক্রিন থাকবে, যা ফোল্ড খুলে ৭ ইঞ্চি ট্যাবলেট ডিভাইস হিসেবে ব্যবহার করার সুবিধা মিলবে। ডিভাইসটির ব্যাক প্যানেলে ৩ দশমিক ৫ ইঞ্চির তৃতীয় ডিসপ্লে থাকবে, ভাঁজ করা অবস্থায়ও এ স্ক্রিনে ডিভাইস অ্যাক্টিভিটি দেখা যাবে। অর্থাৎ স্যামসাংয়ের এ ডিভাইস জটিল বিভিন্ন কাজের জন্য ব্যবহার উপযোগী হবে।
আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে (এমডব্লিউসি) গ্যালাক্সি এক্স উন্মোচন করা হতে পারে।
ডিভাইস নির্মাতাদের ফোল্ডেবল স্মার্টফোনের কয়েকটি পেটেন্ট কাঠামো দেখে মনে করা হচ্ছে, ফোল্ডেবল স্মার্টফোন উন্নয়নে হিনজ বা কবজা ডিজাইন সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে। ডিভাইসগুলো গেম চেঞ্জার হবে। কারণ ফোল্ডেবল ডিভাইসে স্মার্টফোন ও ট্যাবলেটের সব সুবিধাই মিলবে।
- তৃতীয় বাংলাদেশি নারী হিসেবে নুরুননাহার নিম্নির এভারেস্ট জয়
- ওয়াশিংটনে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলা সাহিত্য উৎসব ২০২৬
- পছন্দ না হওয়ায় স্ত্রীকে ৫০ হাজারে বিক্রি করে দিল স্বামী
- ট্রাম্পের আহ্বান প্রকাশ্যে নাকচ করল সৌদি-পাকিস্তান
- যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বিস্ফোরণ
- আপস্টেট নিউইয়র্কে প্রচারসভায় প্রতিবাদ, ব্যাপক উত্তেজনা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৩৫ কিলোমিটার যানজট
- লেবাননে ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ৩১
- নিউইয়র্কে খোলা মাঠে ঈদুল আজহার নামাজের প্রস্তুতি
- নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির সঙ্গে অভিনয়ে জায়েদ খান
- ট্রাম্পের সর্বোচ্চ চাপেও কিউবার পরিণতি ভেনেজুয়েলার মতো হবে না
- সাকিবের বিরুদ্ধে মামলা অভিনেত্রীর
- এআই তৈরি নগ্ন ছবি ভাইরাল, পুলিশে অভিযোগ দিলেন অভিনেত্রী
- গাজীপুরে ২০ কিলোমিটার যানজট
- চীনের নতুন নীতিতে হুমকির মুখে ভারতের ১২০ বিলিয়ন ডলারের স্বপ্ন
- বাংলাদেশকে ৫ বিলিয়ন ডলার দেবে এডিবি
- স্বর্ণের সন্ধানে অবৈধ অনুপ্রবেশ, খনিধসে ২৮ জনের মৃত্যু
- ইরানের সঙ্গে হয় অর্থবহ চুক্তি, নয়তো কোনো চুক্তিই নয়: ট্রাম্প
- হাম ও হামের উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- ইরানি প্রশিক্ষণ নিয়ে ট্রাম্পকন্যাকে হত্যার নীলনকশা
- বান্দরবান সীমান্তে মাইন বিস্ফোরণে নিহত ৩
- মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- লোয়ার অর্ডারে নিজের ব্যাটিং রহস্য ফাঁস করলেন তাইজুল
- কয়েক ঘণ্টার মধ্যে বিশ্ববাসী সুখবর পাবে: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
- ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জুবায়দুর রহমানের পদত্যাগ
- দেশে হামের উপসর্গে আরও ১৬ শিশুর মৃত্যু
- আরাকান আর্মির জেলে ‘অপহরণ রহস্য’
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- আজকাল ৮৯৭
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০৪
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৯০১
- আজকাল ৮৯৮
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- আজকাল ৮৯৬
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- আজকাল ৯২১
- ‘গুগল প্লাস’ বন্ধ হচ্ছে
- টেসলা সিইওর ৫ হাজার কোটি ডলার বেতন যৌক্তিক!
- ডিজিটাল বাংলাদেশ সম্মাননা পেলেন অর্থমন্ত্রী
- টয়োটার মানব রোবট ৬ মাইল দূর থেকে নিয়ন্ত্রণযোগ্য
- গুগল ম্যাপসে বন্ধুকে লোকেশন জানাবেন যেভাবে
- সাবধান! হেডফোনে গান শুনতে গিয়ে কিশোরের মৃত্যু
- ছবি এডিটিং ফ্রিল্যান্সিংয়ে আয়
- ভাঁজ করা যাবে এই ফোন
- এআই ব্যবহারের অনুমতি পেল শিক্ষার্থীরা
- তরুণরাই এগিয়ে নিচ্ছে ডিজিটাল বাংলাদেশকে : অর্থমন্ত্রী
- ফ্রিল্যান্সারদের ১০ শতাংশ উৎসে কর প্রযোজ্য নয়: এনবিআর
- ফেসবুক অফিসে বোমাতঙ্ক
- হয়রানি বন্ধে ফেসবুকে নতুন ফিচার
- কেমন হবে নকিয়ার নতুন ফোন ৮.১? জেনে নিন বিস্তারিত…
- ফেসবুক ব্যবহারেও এখন করতে হবে টাকা খরচ
