২০১৯ এ বিয়ে করবেন যেসব বলি তারকা
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৫ জানুয়ারি ২০১৯
২০১৮ সাল ছিল বলিউডপাড়ায় বিয়ের ধুম। সাত পাঁকে বাঁধা পড়েছেন একের পর এক বড় তারকারা।
প্রিয়াংকা-নিক, দীপিকা-রণবীর, সোনম-আহুজার বিয়ের খবরে মগ্ন ছিলেন ভারতীয় সিনেপ্রেমীরা।
সেই রেশ কাটতে না কাটতেই ২০১৯ সালের শুরুতেই ফের বলিউডে বিয়ের সানাই বাজতে শুরু করেছে।
কারণ চুপিসারে বাগদান সেরেছেন ব্রিটিশ মডেল ও বলি অভিনেত্রী এমি জ্যাকসন। এ বছরেই বিয়ে করার ঘোষণা দিয়েছেন তিনি।
এবার দেখা যাক নতুন বছরে বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন আরও কোন কোন তারকা:
রণবীর কাপুর ও আলিয়া ভাট
নতুন বছরের বলিউড পাড়ার সবচেয়ে আকর্ষণীয় ও হাইপ্রোফাইল বিয়ে বলে ধরা হচ্ছে তাদের বিয়েকে।
দুজনের প্রেমই এখন স্বীকৃত। দীপিকা, ক্যাটরিনাকে মুছে দিয়ে আলিয়া ভাটকে মনে আসনে বসিয়েছেন রণবীর।
মূলত ‘ব্রহ্মাস্ত্র’ ছবির শুটিংয়ের সময় থেকে আলিয়ার সঙ্গে সম্পর্কে জড়ান রণবীর। তাদের এই সম্পর্ক নিয়ে বরাবরই উচ্ছ্বসিত কাপুর পরিবার।
আলিয়া ভাটের বাড়ি থেকেও সায় রয়েছে কাপুর পরিবারের সঙ্গে সম্পর্ক গড়ার।
গুঞ্জন ছিল, ২০২০ সাল নাগাদ আলিয়ার সঙ্গে রণবীর কাপুরের বিয়ে হতে পারে বলে জল্পনা।
তবে এর মধ্যে আবার শোনা যাচ্ছে নতুন খবর, বাবা ঋষি কাপুরের অসুস্থতার কারণে চলতি বছরেই বিয়ে করতে পারেন আলিয়া ও রণবীর।
জি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, শিগগিরই বিয়ে করে সংসারি হতে চান রণবীর কাপুর।
বরুণ ধাওয়ান ও নাতাশা
দীর্ঘদিনের বান্ধবী নাতাশ দালালকে এ বছরই বিয়ে করবেন ডেভিড ধাওয়ান পুত্র অভিনেতা বরুণ ধাওয়ান।
গত বছর বিভিন্ন অনুষ্ঠানে তাদের দুজনকে দেখা গিয়েছিল। যদিও স্কুলজীবনের বান্ধবী নাতাশাকে শেষতক বিয়ে করবেন কিনা এ বিষয়ে বেশ গুঞ্জন ওঠে বলিমহলে।
ফিল্মফেয়ার ডট কমের খবর অনুযায়ী, সেসব গুঞ্জনের মাঝেই বরুন ঘোষণা দেন ২০১৯ সালেই ছোটবেলার বান্ধবীকে বিয়ে করছেন নাতাশা।
অর্জুন ও মালাইকা
এক বছরেরও বেশি সময় ধরে বলি অভিনেতা অর্জুন কাপুর প্রকাশ্যে প্রেম করছেন ১২ বছরের বড় অভিনেত্রী মালাইকা আরোরার সঙ্গে।
গত বছর ধরে বলিউডের প্রায় প্রতিটি অনুষ্ঠানে, হোটেল, বারে একসঙ্গে দেখা গেছে এ দুজনকে।
প্রথম দিকে এ সম্পর্কে প্রবল আপত্তি থাকলেও আরবাজ খানের সঙ্গে মালাইকার ডিভোর্সের পর চাচা অনিল ও সঞ্জয় কাপুরের অনুমতি পেয়ে গেছেন অর্জুন।
আর তাই নতুন বছরেই বলি আইটেম কুইন মালাইকার সঙ্গে সাত পাকে ঘুরতে পারেন বনি কাপুরের ছেলে অর্জুন কাপুর।

ফারহান আখতার ও শিবানি দান্ডেকর
বিবাহ বিচ্ছেদের পর শিবানি দান্ডেকরের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন ফারহান আখতার।
সম্প্রতি শিবানীকে ফারহান তার ইন্সটাগ্রাম প্রোফাইলে জন্মদিনের শুভেচ্ছা জানানোর পরেই তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়।
যদিও নিজেদের সম্পর্কের কথা নিয়ে প্রকাশ্যে মুখ খুলেন নি ফারহান বা শিবানী। তবে মিডিয়ার খবর, ইতিমধ্যে ফারহানের দুই সন্তান বাবার প্রেমিকাকে খুব পছন্দও করেছে। নতুন বছরেই এক ছাদের তলা দেখা যেতে পারে দুজনকে।
এমি জ্যাকসন ও জর্জ
বছরের শুরুতেই চুপিসারে বাগদান সেরেছেন ২.০ এর অভিনেত্রী এমি জ্যাকসন। গত মঙ্গলবার ইনস্টাগ্রামে একটি রোমান্টিক ছবি পোস্ট করেন এমি।
সেখানে দেখা গেছে, জাম্বিয়ার নৈসর্গিক সৌন্দর্যে হবু বর জর্জের কপালে চুমু দিচ্ছেন এমি।
কে এই জর্জ!
জানা গেছে, জর্জ একজন ব্রিটিশ ব্যবসায়ী। এবিলিটি গ্রুপের প্রতিষ্ঠাতার ছেলে ধনকুবের জর্জ।
জর্জের বাবার রয়েছে কয়েকটি বিলাসবহুল হোটেল৷ যার মধ্যে হলটন, ডবল ট্রি, পার্ক প্লাজা অন্যতম।
আর সেই জর্জের সঙ্গে হীরের আংটি বিনিময় করে অনেকটা চুপিসারে বাগদান পর্ব সেরেছেন এমি জ্যাকসন।
বলি সূত্রের খবর, ২০১৫ সাল থেকে জর্জের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন এমি জ্যাকসন। যদিও তাদের এই প্রেমকে কখনই প্রকাশ্যে আনেননি এই অভিনেত্রী।
এ বছরেই হতে যাচ্ছে তাদের বিয়ে।

- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- সে ভাইরাল ভিডিও নিয়ে ‘অভিযোগ’ মেহজাবিনের
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
