২০১৮-তে আবির্ভাব যাদের
প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০১৯
খুব ভালো কেটেছে বলিউডের ২০১৮। সে বছর তৈরি হয়েছে অনেক সিনেমা, প্রেম হয়েছে অনেক তারকার আর বিয়েও হয়েছে অনেক দর্শক ক্রাশ তারকার। তবে সবচেয়ে বড় তথ্য হলো- ২০১৮ সালে বলিউডে আরেকটি জিনিস হয়েছে তা হলো, সে বছর বলিউডে বহু নতুন মুখের অর্থাৎ নবাগত তারকার আবির্ভাবও হয়েছে। তাই অনায়াসে বলা যায়, বলিউড দর্শকদের জন্য বেশ ভালো একটি বছর কেটেছে ২০১৮।
এদিকে, বলিউডের প্রতি শুধু সে দেশের নয় বরং আমাদের দেশের দর্শকদেরও মাথা ব্যথা রয়েছে। এ দেশের দর্শকরাও তাদের সিনেমাকে প্রথম চয়েস হিসেবে রেখেছেন। শুধু তাই নয়, এদেশের দর্শকদের কাছে ঢালিউড নায়ক-নায়িকার চেয়ে বেশি প্রিয় বলিউড তারকারা।
আজ এ দর্শকদের কথা মাথায় রেখে ডেইলি বাংলাদেশ পাঠকদের জানাবো, বলিউডের এমন কিছু নবাগত নায়িকার নাম, যারা গত বছর তারকা হিসেবে সেখানে নিজেদের আবির্ভাব ঘটিয়েছেন।
চলুন দেখা যাক কারা তারা?
জাহ্নবী জাহ্নবী কাপুর। প্রয়াত অভিনেত্রী শ্রীদেবী ও চিত্র নির্মাতা বনি কাপুরের এই কন্যাকে নিয়ে জনপ্রিয় বলিউড নির্মাতা করণ জোহর ‘ধড়ক’ ছবিতে অভিনয়ের সুযোগ করে দেন। মারাঠি ছবি সাইরাতের হিন্দি রিমেক ছিল এটি। শশাঙ্ক খইতান পরিচালিত ধড়ক বক্স অফিসে ভাল ফল করে। এরপর থেকে বেশ ভালো পরিচয় পায় জাহ্নবী।
সারা আলি খান বলিউডের আরেক নবাগত সারা আলি খান। অভিষেক কাপুরের ‘কেদারনাথ’ ছবিতে সুশান্ত সিং রাজপুতের বিপরীতে তিনি অভিনয় করেন। গত বছরের ৭ ডিসেম্বর কেদারনাথ মুক্তির পর বহু মানুষের প্রশংসা লাভ করেছে সারা। ২০১৩ সালের বন্যার প্রেক্ষাপটে এই ছবিটি তৈরি হয়েছে।
ইশান খাট্টা আরেক নবাগত নায়ক ইশান খাট্টা। ‘ধড়ক’-এ অভিনয়ের পর বলিউডে তার পরিচিতি পেলেও সেটি তার প্রথম ছবি নয়। তিনি প্রথম অভিনয় করেন ছবি ‘মাজিদ মাজিদির বিয়ন্ড দ্য ক্লাউডস’ ছবিতে, যেটি বক্স অফিসে ভাল ফল করলেও ইশানের অভিনয় সেভাবে নজর কাড়েনি। সদ্য আয়োজিত স্টার স্ক্রিন অ্যাওয়ার্ডে ইশান দ্য মোস্ট প্রমিসিং নিউকামার (মেল) পুরষ্কার লাভ করেন।
আয়ুশ শর্মা বলিউডের আরেক নয়া তারকা ভাইজান সালমান খানের বোন অর্পিতার স্বামী আয়ুশ শর্মা। তিনি ‘লাভযাত্রী’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন। খানদানের সকলে তার পাশে থাকলেও ছবিটা বক্সঅফিসে ভাল ফল করতে পারেনি। সালমান খানের মা ছবিটা প্রযোজনা করেন। এতে মডেল ওয়ারিনা হুসেন আয়ুশ শর্মার বিপরীতে অভিনয় করেন। লাভযাত্রীর আগে তিনি ক্যাডবেরি ডেয়ারি মিল্ক সিল্কের বিজ্ঞাপন ও অন্যান্য বিজ্ঞাপনে কাজ করেছিলেন।
মৌনী রায় মৌনী রায়। রিমা কাগতির ‘গোল্ড’ ছবিতে অক্ষয় কুমারের বিপরীতে ডেব্যু করেন মৌনী রায়। ১৯৪৮ সালের সামার অলিম্পিককে কেন্দ্র করে ছবিটি তৈরি হয়েছে। এই ছবিতে অক্ষয় কুমারের স্ত্রীর চরিত্রে তিনি অভিনয় করেন। গোল্ডের পর অয়ন মুখার্জির ব্রহ্মাস্ত্র ছবিতে মৌনীকে অমিতাভ বচ্চন, আলিয়া ভাট, রণবীর কাপুর, আক্কিনেনি নাগার্জুনা, ডিম্পল কাপাডিয়া প্রমুখের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে।
বানিতা সান্ধু ভারতীয় নব্য মডেল বানিতা সান্ধু। গত বছর ‘অক্টোবর গার্ল’ ছবিতে বরুন ধাওয়ানের বিপরীতে অভিনয় করে বলিউডে প্রবেশ করেন তিনি। এই ছবিতে শিউলির ভুমিকায় তিনি অভিনয় করেন। অক্টোবর এক আনকন্ডিশনাল প্রেমের গল্প যা সকলের খুব পছন্দ হয়েছিল।
মিথিলা পালকার গত বছরের অগাস্ট মাসে মুক্তি পায় ‘কারওয়া’ নামের একটি সিনেমা। সেখানে গার্ল ইন দ্য সিটি ও লিটিল থিংস ওয়েব সিরিজ খ্যাত মিথিলা পালকার অভিনয় করেন। ওই সময় মিথিলার সঙ্গে মালায়লম সুপারস্টার দালকর সালমানও এই ছবির হাত ধরেই বলিউড ডেব্যু করেন। এই ছবিতে মিথিলা ও দালকরের সহ-অভিনেতা ইরফান খান।
রোহন মেহেরা বলিউডের প্রয়াত অভিনেতা বিনোদ মেহেরার ছেলে রোহন মেহেরা। তিনি সাইফ আলি খানের ‘বাজার’ ছবির হাত ধরে বলিউডে ডেব্যু করেন। বক্সঅফিসে ভাল ফল না করলেও বাজারে রোহনের অভিনয় বহু মানুষের প্রশংসা লাভ করে।
রাধিকা মদন বলিউডের আরেক নয়া নায়িকা রাধিকা মদন। তিনি ২০১৮ সালে ‘মেরি আশিকি তুম সে হি’ ধারাবাহিকের হাত ধরে নিজের অভিনয় জীবন শুরু করেন। তারপর ‘পাটাখা’ ছবিতে তাকে কাস্ট করেন বিশাল ভরদ্বাজ। সমালোচকদের প্রশংসা লাভ করলেও বক্সঅফিসে ভাল ফল করেনি এই ছবিও।
- জাতিসংঘে তারেকের ৯৬ ঘন্টার সফর
- `বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ানো নারীরা অশুভ`
- পশ্চিমা সম্প্রসারণবাদই ইউক্রেন সংকটের মূল: রুশ পররাষ্ট্রমন্ত্রী
- সাত মাসে ৪০০ ধর্ষণ, শিশুদের বিরুদ্ধে সহিংসতার ঘটনা ৬০৬
- মন্ত্রিসভায় পাস হলেও গেজেট হচ্ছে না পে-স্কেলের
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির
- মধ্যবর্তী নির্বাচনের আগে ‘দুর্বল’ ট্রাম্প
- জ্বালানিসংকট সমাধানে কয়লা উত্তোলনে জোর
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড, আগস্টেই প্রবৃদ্ধি ২৫.৬৫ শতা
- ইরানের হামলায় মার্কিন ঘাঁটিতে ধ্বংস শত শত ভবন ও ড্রোন
- রেলের জমিতে দখলের রাজত্ব
- এয়ারলাইন্সের বিল ডলারে নেওয়ার সিদ্ধান্ত
- হুতিদের ঠেকাতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সৌদি-ইসরায়েল যোগাযোগ
- গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ
- গ্যাস-বিদ্যুৎ সংকটে ৫৫% নিটওয়্যার রপ্তানি আদেশ বাতিল বা কমেছে
- পে-স্কেলে বড় পরিবর্তন
নিচের গ্রেডে ৫% ইনক্রিমেন্ট - রাজধানীতে বাড়ছে অজ্ঞাত লাশ
- ভাঙনের পথে যুক্তরাজ্য
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- ট্রেনে রুশ ড্রোন হামলা পুতিনের পরিকল্পিত উসকানি
- সিন্ডিকেটে বন্দি খাদ্যগুদাম
- ৮৯৩ বন্ডেড প্রতিষ্ঠানের নথি গায়েব!
- নেতার মোটরসাইকেল আটক,পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও
- বিদেশে ১ পয়সা বিনিয়োগের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দিবো
- তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার
- মমেকে আগুনের পর ৬ মৃত্যু নিয়ে ধোঁয়াশা
- ভেনেজুয়েলার মতো ইরানের তেলের দখল চান ট্রাম্প
- দেশ জুড়ে ঘরে ঘরে জ্বর, হাম-ডেঙ্গুর সঙ্গে টাইফয়েড
- রাশিয়ার হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
