২০ দিনে প্রবাসী আয় ১৩১ কোটি ডলার
প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২৩
নতুন বছরে প্রবাসী আয় সুবাতাস দিয়ে শুরু করে দ্বিতীয় সপ্তাহেও এ ধারা অব্যাহত ছিল। এরপর তৃতীয় সপ্তাহে এসে কিছুটা ছন্দপতন হলেও গত মাসগুলোর তুলনায় মাসের ২০ দিনে প্রবাসী আয় এখনও ঊর্ধ্বমুখী। রবিবার বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে ২০ জানুয়ারি পর্যন্ত প্রবাসী আয়ের এ তথ্য প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক।
জানুয়ারি মাসের ২০ দিনে দেশে প্রবাসী আয় আসে ১৩১ কোটি ৫২ লাখ ৫০ হাজার ডলার। এর মধ্যে প্রথম ও দ্বিতীয় সপ্তাহে আসে যথাক্রমে ৪০ কোটি ৮৩ লাখ ৮০ হাজার ও ৫২ কোটি দুই লাখ ৬০ হাজার ডলার। তৃতীয় সপ্তাহে কিছুটা কমে ৩৮ কোটি ৬৬ লাখ ১০ ডলারে নামে। এ ধারা অব্যাহত থাকলে মাস শেষে প্রবাসী আয়ের পরিমাণ ১৭৫ কোটি ৩০ লাখ ডলার ছাড়িয়ে যাবে। আর তাতে ইতিবাচক ধারায় থাকবে প্রবাসী আয়।
মাসের তৃতীয় সপ্তাহে বেশি প্রবাসী আয় আসা ব্যাংকের মাধ্যমে প্রবাহ কমে যাওয়ায় রেমিট্যান্সের ইতিবাচক ধারা ব্যাহত হয়েছে। একক ব্যাংক হিসেবে দেশের সর্বোচ্চ প্রবাসী আয় আসে বেসরকারি ইসলামী ব্যাংকের মাধ্যমে।
বছরের প্রথম মাস জানুয়ারির তৃতীয় সপ্তাহে ইসলামী ব্যাংকের মাধ্যমে আসা প্রবাসী আয় অর্ধেকে নামার সঙ্গে সঙ্গে মোট প্রবাসী আয়েও নেতিবাচক প্রভাব পড়ে। ব্যাংকটির মাধ্যমে ১৪ থেকে ২০ জানুয়ারি পর্যন্ত এক সপ্তাহে রেমিট্যান্স আসে পাঁচ কোটি ২৬ লাখ ৭০ হাজার ডলার। আগের দুই সপ্তাহে যা ছিল যথাক্রমে নয় কোটি ৫২ লাখ ৬০ হাজার ও ১০ কোটি ডলার। ২০ জানুয়ারি পর্যন্ত ব্যাংকটির মাধ্যমে প্রবাসী আয় এসেছে ২৪ কোটি ৮০ লাখ ডলার।
দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয় আনা ব্যাংক হলো আল আরাফা ইসলামী ব্যাংক। ব্যাংকটির মাধ্যমে এ সময়ে প্রবাসী আয় এসেছে ১০ কোটি ১২ লাখ ৭০ হাজার ডলার। অন্যান্য ব্যাংকের মধ্যে মার্কেন্টাইল ব্যাংকের মাধ্যমে এসেছে আট কোটি ৯৪ লাখ ৭০ হাজার ডলার, সাউথইস্ট ব্যাংকের মাধ্যমে পাঁচ কোটি আট লাখ ডলার, এনসিসি ব্যাংকের মাধ্যমে পাঁচ কোটি ১০ লাখ ডলার, ডাচ বাংলার মাধ্যমে পাঁচ কোটি ১২ লাখ ৪০ হাজার ডলার উল্লেখযোগ্য। এর বাইরে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে সর্বোচ্চ প্রবাসী আয় এসেছে অগ্রণী ব্যাংকের মাধ্যমে। ব্যাংকটির মাধ্যমে প্রবাসী আয় এসেছে সাত কোটি ৬০ লাখ ডলার।
সাধারণত কম প্রবাসী আয় আসে- এমন ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স আসা কিছুটা বেড়েছে। এ ধরণের ব্যাংকগুলো হলো ব্যাংক এশিয়া, পূবালী, শাহজালাল ইসলামী ও সোশ্যাল ইসলামী।
প্রবাসী আয়ের তথ্য পর্যালোচনা করলে দেখা যায়, ২০২২-২৩ অর্থবছরে প্রথম দুই মাসে ভালো রেমিট্যান্স আসে। বছরের প্রথম মাস জুলাই-এ আসে ২০৯ কোটি ৬৩ লাখ এবং আগস্টে আসে ২০৯ কোটি ৬৯ লাখ ডলার। এরপর সেপ্টেম্বর মাসে রেমিট্যান্স কমে ১৫২ কোটি ৬৯ ডলারে নামে। ডলারের এ ছন্দপতন অর্থনীতির অস্থিরতা আরও বাড়িয়ে দেয়।
সেপ্টেম্বরে প্রবাসী আয়ের ছন্দ পতনের পরপরই নড়েচড়ে বসে সরকার। রেমিট্যান্স প্রবাহ বাড়াতে সরকার বিভিন্ন রকম উদ্যোগ নেয়। এ সময় মানি ট্রান্সফার ও ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স আসার ক্ষেত্রে ফি মওকুফের ঘোষণা দেওয়া হয়, নির্দিষ্ট পরিমাণ রেমিট্যান্স পাঠাতে অর্থের উৎস নিয়ে প্রশ্ন না তোলা, মোবাইল ফাইনান্সিং ব্যবহার করে দ্রুত টাকা পাঠানো সুবিধার ঘোষণা এবং রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে হুন্ডির মাধ্যমে পাঠানোর কুফল প্রচার করা শুরু হয়।
এর সুফলও পাওয়া যায়। পরের মাস থেকে বাড়তে শুরু করে প্রবাসী আয়। ডিসেম্বর মাসে এটি একটি দৃশ্যমান ভালো অবস্থানে এসে দাঁড়ায়। ফলে স্বস্তির আভাস মেলে বৈদেশিক বাণিজ্যে। চলতি বছরের শুরুটা ইতিবাচক ধারা দিয়েই শুরু হয়। এরই মধ্যে তৃতীয় সপ্তাহে এসে কিছুটা কমে যায়। তবে প্রবাসী আয় চলমান থাকায় আশার সঞ্চার হচ্ছে।
- ইরান যুদ্ধের খরচ মেটাতে ৮৮ বিলিয়ন ডলার চাইলেন ট্রাম্প
- মুন্সীগঞ্জ বিক্রমপুর অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠিত
- বিএনপির জিল্লু ৬ মাস পর ফিরলেন
- শত্রুর বিরুদ্ধে মিন্টুর হুংকার
- ৩০ জুনই নির্বাচনী মহড়ার প্রাথমিক দৃশ্য
- যুক্তরাষ্ট্রের আদালতে আইস’র গ্রেপ্তার সাময়িকভাবে নিষিদ্ধ
- নতুন তারকার জন্ম হয়নি এবারের বিশ্বকাপে
- বঙ্গবন্ধু গোল্ড কাপের পুরস্কার বিতরণ
- নিউইয়র্কে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- অভিবাসী বিতারণে সুপ্রিম কোর্টের রায়ে ট্রাম্পের বিজয়
- প্রধানমন্ত্রীর চীন সফরে ভারত চাপে
- সেই রাজকুমার হারলেন
- বিশেষ একাউন্ট: প্রবাসীরা বিনিয়োগ ফেরত আনতে পারবে
- ডেমোক্র্যাটিক প্রাইমারি
বাংলাদেশি প্রার্থীরা কে কোথায় - রাজনীতিতে কিংমেকার মামদানি!
- সিটিজেনশীপ আবেদন ফি ১৩৩০ ডলার হচ্ছে
- আমাদের ছিলেন একজন শামসুল হক
- আজকাল ৯২৮
- ‘বিশ্বকাপ বিক্রি হয়ে যাচ্ছে’
- নিউইয়র্কে মেয়র মামদানি-সমর্থিত প্রার্থীদের জয়জয়কার
- এবার শ্যামলীতে হাসপাতালের অব্যবস্থাপনায় শিশুর মৃত্যু
- ব্রাজিল-স্কটল্যান্ড মহারণ, নেইমারের অপেক্ষায় কোটি ভক্ত
- একমাত্র পারমাণবিক অস্ত্রই পারে বিশ্বযুদ্ধ ঠেকাতে: রাশিয়া
- সাংবাদিকদের বাথরুম পরিষ্কারের দায়িত্ব দেওয়া উচিত
- খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযান
- জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা
- ভ্যাটের আওতায় আসছে মুদি দোকান ও বিউটি পার্লার
- দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’
- অলস ২৩ হাজার কোটির বিনিয়োগ
- ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- আজকাল ৯০৪
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০১
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- পঞ্চম-অষ্টমের সমাপনীর ফল ২৪ ডিসেম্বর
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- ঢাবিতে আরবি ভাষা শিক্ষা কোর্সে ভর্তি
- আন্তর্জাতিক ফোরামে সিকৃবির শিক্ষার্থী
- এক যুগে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ
- আজকের সংখ্যা ৮৪৪
- তারুণ্যের বিজয় ভাবনা
- কাতারে অগ্নিকাণ্ডে ৪ বাংলাদেশি নিহত
- নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত
- বাংলাদেশ থেকে কর্মী নেবে মলদোভা
- জ্যাকসন হাইটসের বাঙালি আড্ডা
- ফরিদপুরে প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতা আটক
- কুবির বাংলা বিভাগে পিঠা পার্বণের আয়োজন
- এক ছাতার নিচে আসছে মাধ্যমিকের উপবৃত্তি
- দেশে আয় পাঠাতে প্রবাসীদের জন্য দারুণ সুযোগ
