বৃহস্পতিবার   ২৭ আগস্ট ২০২৬   ভাদ্র ১১ ১৪৩৩   ১৩ রবিউল আউয়াল ১৪৪৮

সর্বশেষ:
৫ জনের জাল ভিসা শনাক্ত হতেই বিমানবন্দর থেকে উধাও বাকি ৭১ জন ট্রাম্পকে অভিনন্দন প্রধানমন্ত্রীর ‘খামেনির রক্তের প্রতিশোধ নেওয়া হবে’-লাখো ইরানির প্রতিজ্ঞা গাজা উপত্যকার গণহত্যা আর কতকাল উপেক্ষা করবে পশ্চিমা বিশ্ব? বাংলাদেশ ও আমেরিকা একে অপরের ইতিহাস বিনির্মাণে সহায়তা করেছে যুক্তরাজ্যে অভিবাসী পৌঁছানো কমেছে ৪১ শতাংশ ফের রোহিঙ্গা ঢলের শঙ্কা কানাডাকে কাঁদিয়ে সবার আগে শেষ আটে মরক্কো টেইলর সুইফটের বিয়ে নিয়ে হোয়াইট হাউসের ট্রোল তাপপ্রবাহের কবলে নিউইয়র্ক, স্বাস্থ্যঝুঁকি নিয়ে সতর্কতা যুক্তরাষ্ট্রে অনেক শহরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বাতিল যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ভারতীয় শিক্ষার্থীর হাত-পা বাঁধার ভিডিও অস্ট্রিয়ায় স্কুলে সন্ত্রাসী হামলায় ৭ শিক্ষার্থীসহ নিহত ৯ যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ভারতীয় শিক্ষার্থীর হাত-পা বাঁধার ভিডিও রুশ-যুক্তরাষ্ট্র তৃতীয় দফা আলোচনা শীঘ্রই যুক্তরাষ্ট্রের ন্যাশনাল গার্ড কী, কখন মোতায়েন করা হয়? যুক্তরাষ্ট্রের টিকা কমিটির সবাইকে বরখাস্ত করলেন কেনেডি ফ্রান্সগামী উড়োজাহাজে চড়ে ইসরাইল ছাড়লেন গ্রেটা থুনবার্গ না ফেরার দেশে চিত্রনায়িকা তানিন সুবাহ সিঙ্গাপুরের ঘাম ঝরিয়েও হার বাংলাদেশের যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বিক্ষোভ মার্কিন যুদ্ধবিমানের ওপর উপসাগরীয় দেশগুলোর নিষেধাজ্ঞা ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি বন্ধে মার্কিন কংগ্রেসে বিল উত্থাপন ইরান-ইয়েমেনের কাছাকাছি পারমাণবিক বোমারু বিমান মোতায়েন কফিতে মশগুল ব্রিটেনে পলাতক সাবেক মন্ত্রীরা! নিউইয়র্ক টাইমসের নিবন্ধে বাংলাদেশের ভুল চিত্র তুলে ধরেছে ভূমিকম্পে ১৭০ প্রিয়জন হারালেন এক ইমাম ইসরায়েলি হামলায় আরও ৪২ ফিলিস্তিনি নিহত ট্রাম্প কি আসলেই তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হতে পারবেন লিবিয়ায় অপহৃত ২৩ বাংলাদেশি উদ্ধার দুদিনে নিহত ১৩, চট্টগ্রামের জাঙ্গালিয়া যেভাবে মরণফাঁদ হয়ে উঠলো বাংলাদেশের অর্থপাচার তদন্তে ব্রিটিশ এমপিদের বিভ্রান্ত করার চেষ্টা ভেনিজুয়েলার তেল-গ্যাস কিনলেই শুল্কারোপের হুমকি ট্রাম্পের সাভারে চলন্ত বাসে আবার ডাকাতি, চালক ও সহকারী আটক ছুটিতে এটিএম সেবা সবসময় চালু রাখার নির্দেশ উসকানিতে প্রভাবিত না হতে বললেন সেনাপ্রধান রেড ফ্ল্যাগ সতর্কতার আওতায় ২৫ মিলিয়নের বেশি মানুষ এনসিপি নেতা হান্নানের পথসভায় হামলা, আহত ‘অর্ধশতাধিক’ নির্বাচনী ট্রেনে বাংলাদেশ বাংলাদেশ সোসাইটি অব ব্র্রঙ্কসের সাধারণ সভা অনুষ্ঠিত সাবওয়ে ট্রেনে সন্তান প্রসব নিউইয়র্কে আইস পুলিশের বিশাল অফিস উদ্বোধন মেয়রের মামলা প্রত্যাহারে প্রসিকিউটরের পদত্যাগ হাসিনা নিজেই হত্যার নির্দেশদাতা জন্ম নাগরিকত্ব বাতিল আদেশ আটকে দিল আদালতে নিউইয়র্কে ডিমের ডজন ১২ ডলার নিউইয়র্কে ভালোবাসা দিবস উৎযাপন আমেরিকান বাংলাদেশী টেক কোয়ালিশন’র আত্মপ্রকাশ জামালপুর সমিতির সভাপতি সিদ্দিক ও সম্পাদক জাস্টিস শেখ হাসিনার আমলে বছরে গড়ে ১৬ বিলিয়ন ডলার পাচার হয়েছে বাংলাদেশিদের অস্ত্রোপচার বাতিলে কলকাতাজুড়ে হাসপাতালে হাহাকার দি‌ল্লি যাওয়া ছাড়াই পাওয়া যাবে মে‌ক্সি‌কান ভিসা বাজার থেকে উধাও বোতলজাত সয়াবিন কেউ আপনার স্ত্রীকে ‘হট’ বললে সেটা কি ভালো লাগে, প্রশ্ন সানার পাচারের ১৭ লাখ কোটি ফেরাবে কে এবাদুলের মিলিয়ন ডলারের কোম্পানি হংকং-দুবাইয়ে পাচারকারীরা বেপরোয়া ছিল শেখ পরিবারের প্রশ্রয়ে সোনার দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ, ভরি ১ লাখ ৪২ হাজার টাকা আবু সাঈদের মৃত্যু নিয়ে শেখ হাসিনার বক্তব্য কতটুকু সত্য? দিনে মাত্র একবেলা খাচ্ছে গাজার অনেক মানুষ পছন্দের লোক নিয়োগ দিতে বদলে দেয়া হয় মেট্রোরেলের নিয়োগবিধি যানজটের কারণে নষ্ট হচ্ছে দৈনিক ১৩৯ কোটি টাকা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নজর চার খাতে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন হাথুরুসিংহের অপকর্ম ধামাচাপা দেন পাপন ‘ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ আমেরিকার জন্য বিশাল হুমকি হবে’ নীরবে সরবে চাঁদাবাজি পাকিস্তানকে হোয়াইটওয়াশের দ্বারপ্রান্তে বাংলাদেশ ইন্টারনেট ছাড়াই গুগল ম্যাপ ব্যবহারের উপায় নেতানিয়াহুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ বাইডেনের ভাড়া ফাঁকিবাজদের ধরতে চলছে সাঁড়াশি অভিযান সীমান্তে বাংলাদেশি কিশোরীকে গুলি করে মরদেহ নিয়ে গেল বিএসএফ ভিসা ফি ছাড়াই এবার পাকিস্তান যেতে পারবেন বাংলাদেশিরা ঢাকার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার কাফি আটক সাবেক আইজিপি বেনজীরের সম্পত্তি ক্রোকের নির্দেশ যুক্তরাষ্ট্রে ব্যয়বহুল সফরে ২৬ ব্যাংক এমডি যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ সাবেক সেনাপ্রধান ইরানের ওপর যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা দিনের বেলায় মরুভূমির চেয়েও উত্তপ্ত চাঁদ ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৩২৭ ৬ কংগ্রেসম্যানের চিঠির সত্যতা চ্যালেঞ্জ করে ২৬৭ প্রবাসী বাংলাদেশি অক্টোবরের মধ্যেই ‘আন্দোলনের ফসল’ ঘরে তুলতে চায় বিএনপি শর্তসাপেক্ষে নিউইয়র্কে মসজিদে আজানের অনুমতি বাংলাদেশ থেকে বিনা খরচে মালয়েশিয়া গেলেন ৩১ কর্মী খেলাপি ঋণ কমাতে কঠোর নির্দেশ জার্মানে পাঁচ বছর বাস করলেই পাওয়া যাবে নাগরিকত্ব বিএনপি-জাপা বৈঠক সিঙ্গাপুরে বাইডেন প্রশাসনকে হাসিনার কড়া বার্তা এবার হাসিনার পাশে রাশিয়া বঙ্গ সম্মেলনের ইতিহাসে ন্যাক্কারজনক ঘটনা স্টুডেন্ট লোন মওকুফ প্রস্তাব বাতিল বাংলাদেশিদের ওপর উপর্যুপরি হামলা যুক্তরাষ্ট্রের উচিত আগে নিজ দেশে মানবাধিকার রক্ষা করা: শেখ হাসিনা তামিমের অবসর অভিযোগের তীর পাপনের দিকে নিউইয়র্কে এখন চোরের উপদ্রুব যুক্তরাষ্ট্রের ২৪৭তম স্বাধীনতা দিবস উদযাপন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে হাতিরঝিলের ক্ষতি হবেই ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধবিরতি, পাঁচ দিনে নিহত ৩৫ যুক্তরাষ্ট্রে একের পর এক বন্দুক হামলার ঘটনা ঘটছে বাখমুত থেকে পিছু হটেছে সেনারা, স্বীকার করল রুশ প্রতিরক্ষা মন্ত্রণ ঘূর্ণিঝড় ‘মোখা’ সুপার সাইক্লোন হবে না, দাবি আবহাওয়া অধিদপ্তরের সুদানে যুদ্ধে সাড়ে ৪ লাখ শিশু বাস্তুচ্যুত : জাতিসংঘ পারস্য উপসাগরে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র দক্ষিণ এশিয়ায় খেলাপি ঋণে দ্বিতীয় বাংলাদেশ বিদ্যুৎ ও গ্যাস সংকটে সারা দেশে ভোগান্তি রুশ হামলা সামলে ফের বিদ্যুৎ রপ্তানি করতে যাচ্ছে ইউক্রেন রিজার্ভ সংকট, খাদ্যমূল্য বৃদ্ধির জন্য সরকারের দুর্বল নীতিও দায়ী পূজার ‘জিন’ একা দেখতে পারলেই মিলবে লাখ টাকা! সিরিয়ায় আর্টিলারি হামলা শুরু করেছে ইসরায়েল বাইডেন না দাঁড়ালে প্রার্থী হবেন কে নাইজেরিয়ায় ৭৪ জনকে গুলি করে হত্যা ভারতে বাড়ছে করোনা, বিধিনিষেধ জারি তিন রাজ্যে ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন লুলা যে কোনো দিন খুলবে স্বপ্নের বঙ্গবন্ধু টানেল শীতে কাঁপছে উত্তরাঞ্চল দেশে করোনার নতুন ধরন, সতর্কতা বিএনপির সব পদ থেকে বহিষ্কার আব্দুস সাত্তার ভূঁইয়া নৌকার প্রার্থীর পক্ষে মাঠে কাজ করবো: মাহিয়া মাহি মর্মান্তিক, মেয়েটিকে ১২ কিলোমিটার টেনে নিয়ে গেল ঘাতক গাড়ি! স্ট্যামফোর্ড-আশাসহ ৪ বিশ্ববিদ্যালয়ের ভর্তি বন্ধ রাখার সিদ্ধান্ত বর্ষবরণে বায়ু-শব্দদূষণ জনস্বাস্থ্যে ধাক্কা কোনো ভুল মানুষকে পাশে রাখতে চাই না বাসস্থানের চরম সংকটে নিউইয়র্কবাসী ট্রাকসেল লাইনে মধ্যবিত্ত-নিম্নবিত্ত একাকার! ছুটি ৬ মাসের বেশি হলে কুয়েতের ভিসা বাতিল ১০ হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত চুক্তিতে বিয়ে করে ইউরোপে পাড়ি আইফোন ১৪ প্রোর ক্যামেরায় নতুন দুই সমস্যা পায়ের কিছু অংশ কাটা হলো গায়ক আকবরের ১৫ দিনে রেমিট্যান্স এসেছে ১০০ কোটি ডলার নারী ফুটবলে দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন বাংলাদেশ অতীতের সব রেকর্ড ভেঙে আবার বাড়লো স্বর্ণের দাম

২০ চীনা যুদ্ধবিমান, ব্যয় ২৬ হাজার কোটি টাকা

প্রকাশিত: ২৬ আগস্ট ২০২৬  

চীন থেকে চতুর্থ প্রজন্মের ২০টি জে-১০সিই মাল্টিরোল যুদ্ধবিমান কেনার আলোচনার জন্য চুক্তির খসড়া তৈরি করেছে বাংলাদেশ। অন্তর্বর্তী সরকারের এই উদ্যোগ এগিয়ে নিচ্ছে বিএনপি সরকার। ২ দশমিক ১৪ বিলিয়ন ডলারের সমপরিমাণ ২৬ হাজার ৩১৪ কোটি টাকা ব্যয় হবে এতে। আট অর্থবছরে দাম পরিশোধ করা হবে। ১০টি বিমান ঘাটতি পূরণে (টিওঅ্যান্ডই) কেনা হবে। বাকি ১০টি বিমান কেনা হবে বিমানবাহিনীর নতুন স্কোয়াড্রন গঠনে।

সরকারের বিভিন্ন সূত্র এই তথ্য জানিয়েছে সমকালকে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান গতকাল মঙ্গলবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে জানিয়েছেন, চীন থেকে জে-১০ যুদ্ধবিমান কেনার প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে সরকার।

নথি সূত্রে জানা গেছে, ৪ আগস্ট প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিমানবাহিনীর চিঠিতে যুদ্ধবিমানগুলোর ব্যয় এবং প্রশিক্ষণ-পরিবহন সরঞ্জামের খরচ সম্পর্কে জানানো হয়। প্রতিটি যুদ্ধবিমানের দাম ৬ কোটি ২৭ লাখ ডলার।

প্রতি ডলার ১২৩ টাকা হিসেবে প্রতিটি বিমানের দাম পড়বে ৭৭১ কোটি টাকা। ২০টি বিমানের জন্য খরচ হবে ১২৫ কোটি ৬২ লাখ ডলার বা সাড়ে ১৫ হাজার কোটি টাকা। ২০টি বিমান পরিচালনার প্রশিক্ষণ, প্রয়োজনীয় অপারেশন সরঞ্জামের জন্য খরচ হবে ৮৮ লাখ ৮৩ হাজার ডলার। ছয়টি খাতে এই ব্যয় হবে।

অন্তর্বর্তী সরকারের সময়ে বলা হয়েছিল, ২০২৫-২৬ এবং ২০২৬-২৭ অর্থবছরে এই চুক্তিটি বাস্তবায়ন হবে। তবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাম্প্রতিক নথি সূত্রে জানা গেছে, চলতি ২০২৬-২৭ অর্থবছরে শুরু হয়ে ২০৩৪-৩৫ অর্থবছর পর্যন্ত এই ক্রয় প্রক্রিয়া চলবে। অর্থাৎ, এই সময়ের মধ্যে টাকা পরিশোধ করতে হবে। প্রতিরক্ষা সূত্র জানিয়েছে, ২০২৭ সালের মধ্যে ছয়টি জে-১০ চায় বাংলাদেশ। বাকি ১৪টি পরবর্তী সময় ধাপে ধাপে আসবে।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানিয়েছে, বিমান ক্রয়ের কারিগরি ও আর্থিক প্রস্তাবনা মূল্যায়ন করছে বিমানবাহিনী। যুদ্ধবিমান ছাড়াও অ্যান্টি-ড্রোন সিস্টেম, দূরপাল্লার রাডার, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম ও প্যাসিভ ডিফেন্স সিস্টেম কেনার কারিগরি মূল্যায়ন চলছে।

নথি সূত্রে জানা গেছে, জে-১০ এবং অ্যাটাক হেলিকপ্টার ক্রয়ে গঠিত কমিটি নেগোসিয়েশন বৈঠকের মাধ্যমে খসড়া চুক্তিপত্র তৈরি করে সশস্ত্র বাহিনী বিভাগে পাঠিয়েছে। চুক্তি সাপেক্ষে বিমানবাহিনীর নতুন মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট ইউনিট গঠন করা হবে। এয়ার ওয়ারফেয়ার সেন্টার, ফিল্ড ইউনিট, বিমানবাহিনী ঘাঁটি পুনর্গঠন করা হবে। অ্যারোস্পেস গবেষণা ও উন্নয়ন কমপ্লেক্স স্থাপনের কিছু কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নথি অনুযায়ী, বাংলাদেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলে বিমানবাহিনীর উড্ডয়ন ও পরিচালন কার্যক্রম সম্প্রসারণে বগুড়ায় পূর্ণাঙ্গ বিমানঘাঁটি স্থাপনে ভূমি অধিগ্রহণের কাজ চলমান রয়েছে।

নথিতে বলা হয়েছে, চীন থেকে সরকার টু সরকার (জিটুজি) পদ্ধতি অথবা চীনের যুদ্ধবিমান প্রস্তুতকারী প্রতিষ্ঠান চায়না ন্যাশনাল অ্যারো-টেকনোলজি ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্টের (সিএটিআইসি) সঙ্গে সরাসরি আলোচনার মাধ্যমে ২০টি যুদ্ধবিমান কেনা হবে। গত বছরের ৫ এপ্রিল অন্তর্বর্তী সরকার এই ক্রয় প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছিল।

গত বছরের অক্টোবরে তৎকালীন সরকার চীন থেকে যুদ্ধবিমান কেনার কথা আনুষ্ঠানিকভাবে জানায়। তবে তখন স্পষ্ট করা হয়নি সরাসরি নাকি জিটুজি পদ্ধতিতে কেনা হবে। সাম্প্রতিক নথিতে জানা গেছে, জিটুজি পদ্ধতিতে কিনবে বাংলাদেশ।

বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা শক্তিশালী করতে যুদ্ধবিমান কেনার কথা জানিয়েছিল অন্তর্বর্তী সরকার। তাদের যুক্তি ছিল, বাংলাদেশের যুদ্ধবিমানগুলো পুরোনো। আধুনিক নিরাপত্তাব্যবস্থায় কার্যকর কি না, সন্দেহ রয়েছে।

পেহেলগাঁও হামলার পর গত বছর মে মাসে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক অভিযান চালায় ভারত। চার দিনের এই যুদ্ধে পাকিস্তান চীনের তৈরি জে-১০সিই বিমান ব্যবহার করে। ২০১০ সালে চুক্তির পর ২০২০ সালে এই মডেলের যুদ্ধবিমান পেয়েছে পাকিস্তান।

সামরিক শক্তিতে এগিয়ে থাকা ভারত গত বছরের যুদ্ধে জে-১০-এর প্রতিরোধ ও হামলায় অভাবনীয় ক্ষয়ক্ষতির শিকার হয়। ফ্রান্সের তৈরি রাফালের মতো আধুনিক ও ব্যয়বহুল যুদ্ধবিমান হারায় ভারত। জে-১০-এর তুলনায় রাফাল অন্তত তিন গুণ দামি। পাকিস্তান চীনের কাছ থেকে কত দামে প্রতিটি জে-১০ যুদ্ধবিমান কিনেছিল, তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি। তবে দেশটির সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, প্রতি বিমান ৪ থেকে ৫ কোটি ডলারে কেনা হয়েছিল। ভারত ২০১৬ সালে ফ্রান্সের কাছ থেকে প্রতিটি রাফাল অস্ত্রসহ ২৪ কোটি ডলারে কিনেছিল।

যুদ্ধে জে-১০ ব্যবহার করে ৩ থেকে ৪টি রাফালসহ ভারতের ছয়টি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান। আন্তর্জাতিক সংবাদমাধ্যমে সিএনএনের খবর অনুযায়ী, ১ থেকে ৪টি রাফাল হারিয়েছে ভারত। ভারত সংখ্যা প্রকাশ না করলেও জানিয়েছিল, বৈমানিকরা নিরাপদে ফেরত আসেন।

পাকিস্তানের এই সফলতার পর কয়েকটি দেশ চীনের জে-১০ যুদ্ধবিমান কেনার আগ্রহ প্রকাশ করে। বাংলাদেশও এই তালিকায় রয়েছে। তবে বাংলাদেশ ২০১৬ সাল থেকে যুদ্ধবিমান কেনার চেষ্টা করছে। জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সরকারের সময় চীন থেকে যুদ্ধবিমান কিনতে আগ্রহ দেখায়নি। ফ্রান্সের তৈরি রাফাল, ইউরোপিয়ান ইউনিয়নের ইউরোফাইটার টাইফুন এবং যুক্তরাষ্ট্রের তৈরি এফ-১৬ কেনার আলোচনা হয়েছিল।

২০২৩ সালের সেপ্টেম্বরে সফরে ঢাকায় এসে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ রাফাল যুদ্ধবিমান কেনার প্রস্তাব দিয়েছিলেন। ২০২১ সালে শেখ হাসিনার ফ্রান্স সফরে তাঁর সঙ্গে দেখা করেছিলেন রাফালের নির্মাতা প্রতিষ্ঠান দাসোল্ট এভিয়েশনের প্রধান নির্বাহী।

শব্দের চেয়ে দ্বিগুণ গতিতে উড়তে সক্ষম জে-১০সিই যুদ্ধবিমান আক্রমণ এবং প্রতিরক্ষা উভয় কাজে ব্যবহার করা যায়। বাংলাদেশের বর্তমান যুদ্ধবিমানের সবই প্রতিরক্ষামূলক। হামলা চালানোর মতো বিমান নেই বাংলাদেশে।

ইন্টারনেট থেকে প্রাপ্ত তথ্য এবং বিমানবাহিনীতে কাজ করা সাবেক এক কর্মকর্তা জানিয়েছেন, জে-১০সিই তুলনামূলক ছোট রানওয়ে ব্যবহার করে উড্ডয়ন ও অবতরণ করতে পারে। দ্রুতগতিতে গতিপথ পরিবর্তন করে হামলা এবং প্রতিরোধ করতে পারে, অন্য যুদ্ধবিমানের সঙ্গে আকাশে লড়াইয়ে যা অপরিহার্য। শত্রুবিমানকে ফাঁকি দিতে পারে জে-১০সিই। ক্ষেপণাস্ত্রকেও ফাঁকি দিতে পারে। রাফাল এবং জে-১০সিই উভয়েই ৪.৫ প্রজন্মের যুদ্ধবিমান। কিন্তু রাফালের চেয়ে জে-১০-এর রাডার শক্তিশালী।

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান মঙ্গলবার বলেছেন, জে-১০সিই এবং অ্যাটাক হেলিকপ্টার কিনতে দরকষাকষি বৈঠকের জন্য খসড়া চুক্তিপত্র প্রস্তুত করেছে সরকারের কমিটি। ভারত-পাকিস্তানে যখন যুদ্ধ হয়েছিল, ভারতের রাফাল ভূপাতিত হয়েছিল; এবং তা করেছিল চীনের জে-১০— এই তথ্য এখন প্রতিষ্ঠিত।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, রাফালকে বলা হয় ৪.৫ প্রজন্মের সবচেয়ে আধুনিক যুদ্ধবিমানগুলোর একটি। এর সঙ্গে যুদ্ধক্ষেত্রে জে-১০সিই খুবই ভালো করেছে। ফলে বিমানটি নিয়ে বাংলাদেশ গুরুত্বের সঙ্গে ভাবছে। চতুর্থ প্রজন্মের মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট (এমআরসিএ), ফাইটার এয়ারক্রাফট, অ্যাটাক হেলিকপ্টার, ভিআইপি হেলিকপ্টার ও ইউএভি সিস্টেম সংগ্রহের কার্যক্রম চলমান রয়েছে। 

সাপ্তাহিক আজকাল
সাপ্তাহিক আজকাল
এই বিভাগের আরো খবর