১০ ঘণ্টা পর স্বাভাবিক ফেসবুক-ইনস্টাগ্রাম
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৪ মার্চ ২০১৯
প্রায় ১০ ঘণ্টা পর স্বাভাবিকভাবে চালু হয়েছে ফেসবুক। একইসঙ্গে ফেসবুক মেসেঞ্জার এবং প্রতিষ্ঠানটিরই মালিকানাধীন ইনস্টাগ্রামও এই বিপর্যয় কাটিয়ে উঠেছে।
গতরাতে ঘটে যাওয়া এই বিষয়টিকে 'টোটাল ব্ল্যাকআউট' বলে জানিয়েছেন প্রযুক্তিবিষয়ক বিশ্লেষকরা।
বুধবার রাত ১০ টা থেকে ফেইসবুকে কোনো লিংক শেয়ার কিংবা পোস্ট দেওয়া যাচ্ছিল না; ফেসবুকের মেসেঞ্জার ও ইনস্টাগ্রামেও একই সমস্যা দেখা দিচ্ছিল। এতে ভোগান্তিতে পড়েছেন ব্যবহারকারীরা।
এ সমস্যা শুধু বাংলাদেশেই নয়, বিশ্বের অনেক দেশেই দেখা দিয়েছে বলে বিবিসি জানিয়েছে।
তাদের প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ সময় রাত ১০টা থেকে এই সমস্যার শুরু। পাসওয়ার্ড দিয়ে লগইন করলে ইরর লেখা দেখেন ব্যবহারকারীরা।
রাতে শুধু সামজিক যোগাযোগমাধ্যমই নয় বিশ্বের নানা দেশে বিভিন্ন ওয়েবসাইটেও সমস্যা দেখা দিয়েছিল।
যুক্তরাজ্যের দৈনিক ইনডিপেনডেন্ট জানিয়েছে, ফেইসবুকের পাশাপাশি বিশ্বের নানা দেশে বিভিন্ন ওয়েবসাইটে সমস্যা দেখা দিয়েছিল। এর মধ্যে যুক্তরাষ্ট্রের ডাক বিভাগের ওয়েবসাইটও রয়েছে।
আর ফেসবুকের পাশাপাশি একই ধরনের সমস্যা দেখা গিয়েছিল ইনস্টাগ্রামেও। একইসঙ্গে জিমেইলও খুব ধীর গতিতে কাজ করছিল।
এ বিষয়ে কিছু ব্যবহারকারী ফেইসবুক ও প্রতিষ্ঠানটির অন্য অ্যাপ ব্যবহারে সমস্যা পাচ্ছেন স্বীকার করে সমস্যাটির দ্রুততম সময়ে সমাধানের কাজ চলছে বলে জানায় ফেসবুক কর্তৃপক্ষ।
বিবিসি জানিয়েছে, বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশেই এ সমস্যা দেখা দেয়। ডাউন ডিটেক্টরের মানচিত্র অনুযায়ী, এশিয়া ও আমেরিকা, যুক্তরাজ্য এবং উত্তর ইউরোপজুড়ে অনেক দেশেই এই সমস্যা হচ্ছিল।
তবে বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল প্রায় ৮টা নাগাদ ফেসবুক, মেসেঞ্জার এবং ইনস্টাগ্রাম কারিগরি জটিলতা কাটিয়ে উঠে।
কী কারণে এই সমস্যা দেখা দিয়েছে, তা এখনও অস্পষ্ট। অবশ্য প্রথমে জানা যায়, হ্যাকিংয়ের কারণে অ্যাকাউন্ট সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। তবে পরে জানা যায়, হ্যাকিং নয় ফেসবুকে কিছু কারিগরি সমস্যা হওয়ায় তা সাময়িক বন্ধ করে দেয়া হয়।
- নিউইয়র্কে খোলা মাঠে ঈদুল আজহার নামাজের প্রস্তুতি
- নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির সঙ্গে অভিনয়ে জায়েদ খান
- ট্রাম্পের সর্বোচ্চ চাপেও কিউবার পরিণতি ভেনেজুয়েলার মতো হবে না
- সাকিবের বিরুদ্ধে মামলা অভিনেত্রীর
- এআই তৈরি নগ্ন ছবি ভাইরাল, পুলিশে অভিযোগ দিলেন অভিনেত্রী
- গাজীপুরে ২০ কিলোমিটার যানজট
- চীনের নতুন নীতিতে হুমকির মুখে ভারতের ১২০ বিলিয়ন ডলারের স্বপ্ন
- বাংলাদেশকে ৫ বিলিয়ন ডলার দেবে এডিবি
- স্বর্ণের সন্ধানে অবৈধ অনুপ্রবেশ, খনিধসে ২৮ জনের মৃত্যু
- ইরানের সঙ্গে হয় অর্থবহ চুক্তি, নয়তো কোনো চুক্তিই নয়: ট্রাম্প
- হাম ও হামের উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- ইরানি প্রশিক্ষণ নিয়ে ট্রাম্পকন্যাকে হত্যার নীলনকশা
- বান্দরবান সীমান্তে মাইন বিস্ফোরণে নিহত ৩
- মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- লোয়ার অর্ডারে নিজের ব্যাটিং রহস্য ফাঁস করলেন তাইজুল
- কয়েক ঘণ্টার মধ্যে বিশ্ববাসী সুখবর পাবে: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
- ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জুবায়দুর রহমানের পদত্যাগ
- দেশে হামের উপসর্গে আরও ১৬ শিশুর মৃত্যু
- আরাকান আর্মির জেলে ‘অপহরণ রহস্য’
- ইরান আলোচনা থেকে ইসরায়েলকে প্রায় বাদ দিয়েছে যুক্তরাষ্ট্র
- এবার পাকিস্তানে ‘ককরোচ আওয়ামী পার্টি’
- যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড আবেদনকারীদের নতুন নির্দেশনা
- দুই দেশের সীমান্তে ইসরায়েলের হামলা
- ক্যালিফোর্নিয়ায় যেকোনো সময় বিস্ফোরণ
- ইরানের হামলায় মার্কিন ‘রিপার’ ড্রোনের ২০ শতাংশ ধ্বংস
- বেঁচে গিয়ে বিধ্বস্ত হেলিকপ্টারের পাশে ভারতীয় ৩ কর্মকর্তার সেলফি
- ফের মার্কিন হামলার আশঙ্কা
- হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ১৩ শিশুর মৃত্যু
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- আজকাল ৮৯৭
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০৪
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৯০১
- আজকাল ৮৯৮
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- আজকাল ৮৯৬
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- ‘গুগল প্লাস’ বন্ধ হচ্ছে
- টেসলা সিইওর ৫ হাজার কোটি ডলার বেতন যৌক্তিক!
- ডিজিটাল বাংলাদেশ সম্মাননা পেলেন অর্থমন্ত্রী
- টয়োটার মানব রোবট ৬ মাইল দূর থেকে নিয়ন্ত্রণযোগ্য
- গুগল ম্যাপসে বন্ধুকে লোকেশন জানাবেন যেভাবে
- সাবধান! হেডফোনে গান শুনতে গিয়ে কিশোরের মৃত্যু
- ছবি এডিটিং ফ্রিল্যান্সিংয়ে আয়
- ভাঁজ করা যাবে এই ফোন
- এআই ব্যবহারের অনুমতি পেল শিক্ষার্থীরা
- তরুণরাই এগিয়ে নিচ্ছে ডিজিটাল বাংলাদেশকে : অর্থমন্ত্রী
- ফ্রিল্যান্সারদের ১০ শতাংশ উৎসে কর প্রযোজ্য নয়: এনবিআর
- ফেসবুক অফিসে বোমাতঙ্ক
- হয়রানি বন্ধে ফেসবুকে নতুন ফিচার
- কেমন হবে নকিয়ার নতুন ফোন ৮.১? জেনে নিন বিস্তারিত…
- ফেসবুক ব্যবহারেও এখন করতে হবে টাকা খরচ
