হেড কোচ ডোমিঙ্গো যখন হয়ে গেলেন ফিল্ডিং কোচ!
প্রকাশিত: ২৬ আগস্ট ২০১৯
হোক তা টেস্ট, ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি; বাংলাদেশের ক্রিকেটারদের সবচেয়ে বড় দুর্বলতার জায়গা হলো ফিল্ডিং ও ক্যাচিং। ফিল্ডিং ব্যর্থতা ও প্রতিপক্ষের ব্যাটসম্যানদের ব্যাট থেকে আসা গুরুত্বপূর্ণ ক্যাচ ফেলে দিয়ে ম্যাচ হাত ছাড়ার নজির বহু।
বেশি পেছনে তাকাতে হবে না। এবারের বিশ্বকাপে অস্ট্রেলিয়া, ভারত আর পাকিস্তানের বিপক্ষে তিন তিনটি গুরুত্বপূর্ণ ক্যাচ ফেলে দিয়েছেন বাংলাদেশের ফিল্ডাররা। অস্ট্রেলিয়ার বিপক্ষে ডেভিড ওয়ার্নার দশের কোটা পার হওয়ার আগেই জীবন পেয়ে যান। পরে দেড়শ রানের ইনিংস খেলে টাইগারদের বারোটা বাজিয়ে ছাড়েন। ভারতের রোহিম শর্মা তামিম ইকবালের হাতে বেঁচে গিয়ে করেন সেঞ্চুরি। সাব্বিরের হাতে জীবন পেয়ে শতরান করতে না পারলেও, পাকিস্তানের বাবর আজম ৯০+ ইনিংস খেলে ব্যবধান গড়ে দিয়েছিলেন।
গত এক বছরের বেশি সময়ে বাংলাদেশ যে ক'টি ম্যাচ হেরেছে, তার প্রায় প্রতিটায় গুরুত্বপূর্ণ সময়ে ক্যাচ ফেলার রেকর্ড আছে। তার মানে ক্যাচ ধরায় আছে বড় ধরনের দুর্বলতা। ব্যাটিং-বোলিং ভাল হলেও ক্যাচ ধরে রাখতে না পারলে দিন শেষে জয়ের মালা গলায় পরা কঠিন।
দায়িত্ব নেয়ার আগেই যেন এ কঠিন সত্যটা জেনে গেছেন টাইগারদের নতুন রাসেল ডোমিঙ্গো। তাই কোচ হিসেবে কাজ শুরু করেই উইকেটকিপার, স্লিপ ও গালি ফিল্ডারদের ক্যাচ ধরায় পারদর্শী করে তুলতে বদ্ধ পরিকর টাইগারদের নতুন হেড কোচ। আজ (রোববার) শেরে বাংলায় ছয় ঘণ্টার বেশি সময়ের দীর্ঘ প্র্যাকটিস সেশনে, প্রায় অর্ধেক সময় ডোমিঙ্গো টাইগারদের স্লিপ ক্যাচিং অনুশীলন করিয়েছেন।

পদবি হেড কোচ। কাজেই তিনি ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং যেকোন কোচিংই করাতে পারেন। তাতে না নেই। এমন নয় বাংলাদেশের কোন বিদেশি কোচ আগে কখনো ব্যাটিং, বোলিং বা ফিল্ডিং প্র্যাকটিস করাননি। কিন্তু একদিনের প্রায় ছয় ঘণ্টার প্র্যাকটিস সেশনে, তিন ঘন্টার মত ক্যাচিং প্র্যাকটিস করানোর নজির খুব কম।
আজ সেই কাজটিই করলেন টাইগারদের নতুন হেড কোচ রাসেল ডোমিঙ্গো। রোববার শেরে বাংলায় টাইগারদের অনুশীলনে হেড কোচ ডোমিঙ্গো রীতিমত হাজির হলেন ফিল্ডিং ও ক্যাচিং কোচের ভূমিকায়। সাকিব আল হাসান ছাড়া প্র্যাকটিস বহরে যারা ছিলেন, তাদের একটা বড় অংশকে নিয়ে স্লিপ ক্যাচ প্র্যাকটিস করিয়েছেন ডোমিঙ্গো।
উইকেটকিপার মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, লিটন দাস, মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, মেহেদি হাসান মিরাজসহ আরও অনেকে পর্যায়ক্রমে ঐ ক্যাচ প্র্যাকটিসে অংশ নিয়েছেন। হেড কোচ প্রায় তিন ঘন্টা উইকেটের পেছনে যাওয়া ক্যাচ প্র্যাকটিস করিয়েছেন। তাহলে ফিল্ডিং কোচ রায়ান কুক কী করলেন? প্রশ্ন জাগছে তাই না?

আসলে রায়ান কুকও ছিলেন ঐ ক্যাচিং প্র্যাকটিস পর্বে। তিনি ক্রমাগত বল ছুড়ে দিয়েছেন আর হেড কোচ ডোমিঙ্গো তাতে ব্যাট ছুঁইয়ে দিয়েছেন। কখনও খুব জোরে বুক, মুখ ও মাথা সমান উচ্চতায় আবার কোন সময় আলতো করে ব্যাট ছুঁইয়ে ফিল্ডারদের নাগালে বাইরে নিচু ক্যাচ দিয়েছেন। উইকেটের পেছনে মুশফিকুর রহীম এবং স্লিপ ও গালিতে ওৎ পেতে থাকা লিটন, সৌম্য, মিঠুন, সাব্বির, ইমরুল আর মাহমুদুউল্লাহসহ আরও কজন দীর্ঘ সময় ধরে ঐ স্লিপ ক্যাচ প্র্যাকটিস করিয়েছেন।
বোঝাই গেল, হেড কোচ শুরু থেকেই দলের দুর্বল দিকগুলো নিয়ে কাজ শুরু করেছেন। ব্যাটসম্যানের ব্যাটের বাইরের কানা ছুঁয়ে অতি দ্রুত বল চলে যায় উইকেটের পেছনে কিপার ও স্লিপ-গালিতে দাঁড়িয়ে থাকা ফিল্ডারদের হাতে। সেই ক্যাচ অনেক দ্রুতগতি আর কম সময়ে চলে আসে কিপার-ফিল্ডারদের হাতে।
সেসব লুফে নিতে শুধু ক্যাচ ধরার সনাতন ও ক্রিকেটীয় স্কিল জানা থাকলেই চলবে না। এজন্য সবার আগে দরকার মনোযোগ-মনোসংযোগ, ক্ষিপ্রতা আর চপলতা। শুরু থেকে সেই অতি জরুরি কাজগুলো করানোর চেষ্টায় ডোমিঙ্গো। এখন টাইগাররা এই প্র্যাকটিসকে শুধু রুটিন ওয়ার্ক না ভেবে নিজেদের স্লিপ ফিল্ডার হিসেবে দক্ষ করে তোলার চেষ্টা করলেই চলে।
- কানাডার দাবানলে নিউইয়র্কে সর্তকতা
- নিউইয়র্কে মতিউর রহমান চৌধুরীর মতবিনিময়
- হাসিনার ফেরা নিয়ে সরব রাজনীতি
- ডা. মাকসুদ রোটারি ডিস্ট্রিক্ট ৭২৩০ এর গভর্নর
- বৃহত্তর ময়মনসিংহবাসীদের বনভোজন
- পোস্টাল এ্যামপ্লয়িজ এসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত
- নোয়াখালী সোসাইটির ফিউনারেল হোম প্রতিষ্ঠার উদ্যোগ
- আর্জেন্টিনার ঐতিহাসিক ফিরে আসার গল্প
- বাংলাদেশি সাইফুল্লাহ’র ২৫ বছরের কারাদন্ড!
- যৌন নিপীড়নের মামলায় ট্রাম্পের ৫.৬ মিলিয়ন ডলার জরিমানা
- স্টুডেন্ট ও সাংবাদিকদের ভিসায় রশি টানছে যুক্তরাষ্ট্র
- কে জিতবেন? আর্জেন্টিনা নাকি স্পেন
- সেমিফাইনালের জয় ম্যারাডোনাকে উৎসর্গ
- আজকাল ৯৩১
- আর্জেন্টিনা তুমি একটা বিউটি: কেয়া পায়েল
- রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক
- ৩০ ঊর্ধ্ব মার্কিন সেনাদের টেস্টোস্টেরন পরীক্ষা করবে যুক্তরাষ্ট্র
- এবার লোহিত সাগর বন্ধে হুথিদের প্রস্তুতির নির্দেশ দিল ইরান
- ট্রাম্পের চেহারা সংবলিত ১ ডলারের কয়েন আনবে যুক্তরাষ্ট্র
- ইরানে ক্যানসার হাসপাতালের পাশে যুক্তরাষ্ট্রের বোমা হামলা
- ট্রাম্পের রিসোর্টের বিরুদ্ধে ‘ফ্লেমিংগো বিপ্লবে’ ডুয়া লিপার সমর্থ
- পাকিস্তান ভেঙে বেলুচিস্তানের ‘স্বাধীন রাষ্ট্র’ হওয়ার দাবি
- সৌদির কাছে ২০০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র
- মালয়েশিয়ায় ৮১ বাংলাদেশিসহ ১১৩ অবৈধ অভিবাসী আটক
- রাজধানীতে শক্তিশালী ভূমিকম্পের আভাস
- চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য
- আলোচনায় না এলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলা: ট্রাম্প
- ১৯৬৬ সালে স্পেনে যেভাবে চারটি পারমাণবিক বোমা ফেলেছিল যুক্তরাষ্ট্র
- নিউইয়র্কে বেকারত্ব ভাতা জালিয়াতি তদন্তে ফেডারেল "স্ট্রাইক টিম"
- জনমতের লড়াইয়ে যুক্তরাষ্ট্রে পিছিয়ে পড়ছে ইসরাইল: ভ্যান্স
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
