হাদীসে বর্ণিত চিরন্তন মহৌষধ কালোজিরা
প্রকাশিত: ১৫ মার্চ ২০১৯
হযরত আবু হুরাইরা (রা.) থেকে বর্ণিত হাদিসে এসেছে, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সা.) কে কালোজিরা সম্পর্কে বলতে শুনেছি,
شِفَاءٌ مِنْ كُلِّ دَاءٍ إِلَّا السَّامَ
“কালোজিরা সকল রোগের প্রতিষেধক, মৃত্যু ব্যতীত।” (বুখারী, হাদিস নং : ৫৬৮৮)
রাসূলুল্লাহ (সা.) এর এই হাদীসের প্রেক্ষিতে শত শত বছর ধরে মুসলমানদের মধ্যে কালোজিরার ব্যবহার প্রচলিত রয়েছে।
বিশ্বজুড়ে কালোজিরার ব্যবহার তিন হাজার বছর থেকেই চালু আছে। রাসূলুল্লাহ (সা.) এর বর্ণিত ঔষধসমূহের মধ্যে কালোজিরার অবস্থান অন্যতম।
কুরআন ও হাদীসে বিভিন্ন ঔষধি উদ্ভিদ ও প্রাকৃতিক প্রতিষেধক সম্পর্কে সংক্ষেপে উল্লেখ করা হয়েছে। পরবর্তীতে ইবনে সিনা ও ইবনে রুশদ সহ অন্যান্য মুসলিম চিকিৎসাবিজ্ঞানী এগুলোর গুনাগুন বর্ণনা করে বিস্তারিত বিবরণ প্রদান করেন।
কালোজিরাই একমাত্র প্রতিষেধক যার সম্পর্কে হাদীসে উল্লেখ করা হয়েছে যে তা মৃত্যু ছাড়া সকল রোগের প্রতিষেধক।
রাসুলুল্লাহ (সা.) এর আগে কালোজিরার ব্যবহার খুব একটা জনপ্রিয় ছিল না। রাসুলুল্লাহ (সা.) এর হাতেই কালোজিরার ব্যবহার ব্যপকভাবে ছড়িয়ে পড়ে। তার পরবর্তীতে কালোজিরা সম্পর্কে মুসলিম-অমুসলিম সকল চিকিৎসাবিজ্ঞানীই গবেষণা করেন।
রাসুলুল্লাহ (সা.) এর পূর্বে চিকিৎসাক্ষেত্রে চারশ প্রকারের ঔষধি উদ্ভিদের ব্যবহার প্রচলিত ছিল এবং গ্যালেন ও হিপোক্রেটাসের মত প্রাচীন চিকিৎসাবিজ্ঞানীদের হাতে তা লিপিবদ্ধ হয়েছিল। সেখানে কালোজিরার ব্যবহার খুব প্রচলিত ছিল না।
রাসুলুল্লাহ (সা.) এর সাথে সংশ্লিষ্টতার কারনে কালোজিরা ‘রাসূলের ঔষধ’ হিসেবে অধিক পরিচিতি লাভ করে।
কালোজিরার উপকারিতা বর্ণনাই শুধু নয়, রাসুলুল্লাহ (সা.) কালোজিরা ব্যবহারের নির্দেশনাও দিয়েছেন। রাসুলুল্লাহ (সা.) এর চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন হাদীসে এই নির্দেশনা পাওয়া যায়।
রাসুলুল্লাহ (সা.) এর গুরুত্ব প্রদানের কারনে মুসলিম ইতিহাসে এমন কোন যুগ থাকেনি যখন মুসলিম চিকিৎসাবিজ্ঞানীরা কালোজিরা নিয়ে গবেষণা করেননি।
কালোজিরার মধ্যে একশটিরও অধিক উপকারী উপাদান রয়েছে। ফ্যাটি এসিড, প্রোটিন, কার্বোহাইড্রেটসহ বিভিন্ন ভিটামিন ও খনিজ পদার্থ কালোজিরার মধ্যে রয়েছে।
স্টেরোল বিশেষ করে বিটা-স্টেরোলে কালোজিরা বিশেষভাবে সমৃদ্ধ। বিভিন্ন পোকার আক্রমন প্রতিহত করতে এটি ব্যবহৃত হতে পারে।
ভারত উপমহাদেশে রান্নায় এটি বহুল ব্যবহৃত উপাদান। বিশেষ করে গরম মশলা ও পাঁচফোরনের সাথে মিশ্রিত হয়ে কালোজিরা বিভিন্ন রান্নায় ব্যবহৃত হচ্ছে। এছাড়া বায়ুনাশক ও ক্লান্তিনাশক ঔষধি হিসেবে এর ব্যবহার প্রচলিত আছে। পাশাপাশি গর্ভকালীন জটিলতা দূর করতে ও নবজাতকের জন্য মায়ের বুকে দুধ আসতে কালোজিরা ব্যবহৃত হয়ে আসছে।
সকল রোগের ঔষধ হলেও সতর্কতার সাথে কালোজিরার ব্যবহার করা উচিত। কেননা কালোজিরার মধ্যে ম্যালানথিন, নিজিলাইন, ট্যানিন সহ বিভিন্ন উপাদান রয়েছে, যেগুলো কালোজিরার অধিক ব্যবহারে পার্শ্বপ্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। সুতরাং, কালোজিরার ব্যবহার পরিমিতভাবে করতে হবে।
- জিটিএ সিক্স খেলতে স্ত্রীর সঙ্গে ‘চুক্তি’, এক সপ্তাহ সংসারের কোনো
- পর্ন তারকাকে ঘুষ দেওয়া মামলায় সাজা বাতিল চেয়ে ট্রাম্পের আপিল
- ডিসেম্বরের পর আয়কর রিটার্ন জমায় বাড়তি কর, কত গুনতে হবে?
- রাশিয়ায় ইউক্রেনের দূরপাল্লার হামলা, সমালোচনা যুক্তরাষ্ট্রের
- যুক্তরাষ্ট্রে বড় ব্যাংকগুলোর অনলাইন লেনদেনে বিপর্যয়
- সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন
- জাতীয় গ্রিডে প্রথম বার পারমাণবিক বিদ্যুৎ
- যুক্তরাষ্ট্র-জাপানের ‘আলু যুদ্ধের’ নতুন মোড়
- বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা
- ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পালটাপালটি হামলা, মধ্যপ্রাচ্যে যুদ্ধ
- মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার গোপন যোগাযোগ নেটওয়ার্কে বিভ্রাট
- কারাগারে আর বাঁচতে পারবেন কিনা, শঙ্কায় ইমরান খান
- লন্ডনে নাহিদের সংবর্ধনা শেষে আ.লীগ-এনসিপি সংঘর্ষ, আহত ৪
- ইরান সংঘাত দীর্ঘস্থায়ী যুদ্ধে রূপ নিতে দেবেন না ট্রাম্প: ভ্যান্স
- সাঈদ খোকনকে ডিবিতে হস্তান্তর
- তুরস্কে মোসাদের দুঃসাহসিক অভিযান,ইরানি জেনারেলকে তুলে নিয়ে হত্যা
- মৃত্যুদণ্ড নিয়ে বদলে গেল মার্কিনিদের অবস্থান, জরিপে চমক
- টেস্ট লিখে ডায়াগনস্টিক সেন্টারগুলো থেকে চিকিৎসকরা বছরে কমিশন পান
- লিটন-হৃদয়ের শতকে দক্ষিণ আফ্রিকায় রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
- মডেল হওয়ার স্বপ্ন দেখিয়ে পর্নোগ্রাফিতে বাধ্য করা হয় তরুণীকে
- হঠাৎ ওয়াশিংটনে মোসাদপ্রধান
- যুক্তরাষ্ট্রে দ্বিতীয় দিনেও বাতিল ৫ হাজারের বেশি ফ্লাইট
- যুক্তরাষ্ট্রের হেলিকপ্টার ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা
- সেই এসপি গ্রেফতার
- হরমুজে ২৪ ঘণ্টায় ৫ জাহাজে হামলা
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- আজকাল ৯২১
- আজকাল ৯৩২
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯২৪
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯৩৮
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৫
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- মন্তব্য প্রতিবেদন
কর্নেল অলির প্রার্থীতা ও কাজি মন্টুর কলাম - আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- আজকাল ৯২৬
- আজকাল ৯২৩
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- মন্তব্য প্রতিবেদন
ম্লান যুক্তরাষ্ট্র বিএনপি : উজ্জীবিত ‘নিষিদ্ধ’
- স্বামী-স্ত্রী সর্বোচ্চ কতদিন কথা না বলে থাকা জায়েয?
- শিয়া সুন্নী দ্বন্দ্বের আদ্যোপান্ত
- পাঁচ অবস্থার আগে পাঁচ অবস্থার মূল্যায়ন করুন
- মৃতের আত্মা কখনও আত্মীয়-স্বজনের সঙ্গে সাক্ষাত করতে আসে না
- দুনিয়ার সর্বোত্তম সম্পদ নেককার স্ত্রী
- কেমন হবে হাশরের ময়দান
- কবরে কি নবীজীর ছবি দেখিয়ে প্রশ্নোত্তর করা হবে?
- হিজামার স্বাস্থ্য উপকারিতা
- পরিচ্ছন্নতা ও সুস্বাস্থ্য সম্পর্কে নবীজির ১০ বাণী
- সন্তানের প্রতি লোকমান হাকীমের ১১ উপদেশ (প্রথম পর্ব)
- ইসলামের দৃষ্টিতে হিংসার কুফল
- জীবনে সুখী হওয়ার পাঁচ পরামর্শ
- পথ চলার আদব!
- মুসলিম হিসেবে মৃত্যু লাভের দোয়া
- কোরআন-হাদিসের আলোকে কবর জিয়ারতের দোয়া
