হাতছানি দিয়ে ডাকছে স্বপ্ন পূরণ
প্রকাশিত: ১৭ মে ২০১৯
"এত কাছে,তবু কত দূরে" এমন কথাই বারবার নিয়তি হিসেবে মেনে নিতে হয়েছে বাংলাদেশ দলকে । "এবার কি পারবে বাংলাদেশ?" আয়ারল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ওঠার পর বাংলাদেশের ক্রীড়া ভক্তদের মনে আরো একবার তাই ভেসে উঠছে এই প্রশ্ন।
যে প্রশ্নের উত্তর পাওয়া যাবে আজ ১৭ই মে, শুক্রবার ডাবলিনে অনুষ্ঠিত ফাইনালে।
বিশ্বকাপের প্রস্তুতি উপলক্ষে মে মাসের শুরুতেই আয়ারল্যান্ড সফরে যায় বাংলাদেশ। স্বাগতিক আয়ারল্যান্ড, উইন্ডিজ ও বাংলাদেশকে নিয়ে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে প্রত্যাশার চাইতে দাপটের সঙ্গে খেলে ফাইনালে উঠে মাশরাফি বাহিনী।

গ্রুপ পর্বের সব ম্যাচে অপরাজিত থেকে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে টিম টাইগার্স। উইন্ডিজের বিপক্ষে বহুজাতিক এই টূর্ণামেন্টের ফাইনালে অধরা ট্রফি জিতেই বিশ্বকাপে যেতে চায় বাংলাদেশ দল।
তবে ফাইনালের আগে বাংলাদেশ দলের নির্বাচকরা একটি মধুর সমস্যায় পড়তে পারেন। কারণ মূল একাদশে যারা খেলেছেন তাদের সঙ্গে পাল্লা দিয়ে সমানতালেই ভালো পারফর্ম করেছে শেষ ম্যাচে সুযোগ পাওয়া অন্য সদস্যরাও।
দলে তামিমের জায়গা নিয়ে সংশয় না থাকলেও ভাবতে হচ্ছে ওপেনে কে হচ্ছেন তার সঙ্গী। নির্বাচকদের প্রথম পছন্দ সৌম্য সরকার হলেও শেষ ম্যাচে সুযোগ পেয়ে ৬৭ বলে ৭৬ রানের ঝড়ো ইনিংস খেলে দলে নিজের দাবী জানিয়ে রেখেছেন আরেক টাইগার ওপেনার লিটন দাস। ডান-বাম কম্বিনেশনও এক্ষেত্রে লিটনকে এগিয়ে রাখবে, যেখানে দুই ম্যাচেই পঞ্চাশোর্ধ ইনিংস খেলে দাবী শক্ত করে রেখেছেন সৌম্য সরকার।

এক্ষেত্রে তিনজনকে সুযোগ দিতে গেলে সাকিবকে পাঁচে ব্যাট করতে হতে পারে, যেখানে মিথুন বিগত কয়েক সিরিজ ধরেই সাফল্য দেখিয়ে আসছেন। শেষ ম্যাচে সাকিব হালকা ইঞ্জুরড হওয়ায় তার খেলা নিয়েও নিশ্চয়তায় নেই টিম ম্যানেজমেন্ট। চারে মুশি ও ছয়ে রিয়াদ নিশ্চিত থাকলেও পরবর্তী অবস্থান নিয়েও নির্বাচকদের বিচক্ষণতার পরিচয় দেওয়া ছাড়া উপায় নেই। মাশরাফি ও মুস্তাফিজের জায়গা বলা যায় নিশ্চিত। সাব্বির, সাইফুদ্দিন ও মিরাজের ভেতর কোন দুইজনকে খেলানো হবে সেটিও দেখার বিষয়।
এদিকে রাহী শেষ ম্যাচে ৫ উইকেট নিয়ে দলে নিজের দাবী জোরালো করেছেন। যেখানে রুবেলও সুযোগ পাওয়ার দাবী রাখেন। তবে সাব্বির,সাইফ ও মিরাজ তিনজনই খেললে রুবেল ও রাহী দুজনকেই সাইডবেঞ্চে বসে কাটাতে হতে পারে।
উইন্ডিজ শিবির অবশ্য বাংলাদেশের মতো মধুর সমস্যায় নেই। গ্রুপ পর্বে দুই ম্যাচেই বাংলাদেশের কাছে হারায় আন্ডারডগ হিসেবে ফাইনালে মাঠে নামবে তারা। শেই হোপ বলতে গেলে একাই বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচে ব্যাট হাতে লড়াই করেছেন। সুনিল আম্ব্রিস ভালো শুরুর পড়েও ইনিংস বড় করতে পারছেন না। ড্যারেন ব্রাভো রানে না থাকাটাও বড় একটা চিন্তার ভাজ ফেলে দিচ্ছে নির্বাচকদের ভাবনায়। চেজ ও হোল্ডার একটি করে ম্যাচে পঞ্চাশোর্ধ ইনিংস পেলেও বাকী ব্যাটসম্যানরা কেউই তেমন ভূমিকা রাখতে পারছেন না।
বোলিং ডিপার্টমেন্ট নিয়েও যথেস্ট দুশ্চিন্তার অবকাশ রয়েছে উইন্ডিজ শিবিরে। বাংলাদেশের সঙ্গে মুখোমুখি হওয়া দুই ম্যাচে উইন্ডিজ বোলাররা সাকুল্যে নিতে পেরেছেন মাত্র সাত উইকেট। তাই ব্যাটিংয়ের পাশাপাশি বোলিং ডিপার্টমেন্টেও তারা পরিবর্তন আনতে পারে, যদিও বেঞ্চের প্লেয়াররা সেভাবে নিজেদের প্রমাণ করতে পারেনি।

ত্রিদেশীয় টূর্ণামেন্টের ফাইনালে তাই বাংলাদেশকেই ফেভারিট হিসেবে ক্রিকেটবোদ্ধারা এগিয়ে রাখছেন।
বাংলাদেশ জিতলে এটিই হবে বহুজাতিক টূর্ণামেন্টে তাদের প্রথম শিরোপা। তবে ফাইনাল মানেই যেনো টাইগারদের কাছে বিষাদময় কাব্যগ্রন্থ, অন্তত বাংলাদেশের অতীত ইতিহাস এমনটাই বলছে।
ত্রিদেশীয় সিরিজ মানেই বাংলাদেশের কাছে যেন এক হতাশার ও আক্ষেপের নাম। বহুজাতিক বিভিন্ন টূর্ণামেন্টের ফাইনালে এর আগেও উঠেছে বাংলাদেশ। কিন্তু তীরে এসে তরী ডোবানোর ঘটনা ঘটেছে বারবার।
বাংলাদেশ প্রথম ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ওঠে ২০০৯ সালে। দেশে অনুষ্ঠেয় শ্রীলংকা ও জিম্বাবুয়ে কে নিয়ে হওয়া সিরিজে। সে ম্যাচে শুরুতে ব্যাট করে বাংলাদেশ মাত্র ১৫২ রানে অল আউট হলেও শ্রীলংকার শুরুর ৫ উইকেট তুলে নেয় ৬ রানে। জয়ের সুবাস পাওয়া সেই ম্যাচে বাংলাদেশ ২ উইকেটে হেরে যায় কুমার সাংগাকারা ও মুরালিধরণের অতিমানবীয় পারফরমেন্সে।
এরপর আরো কয়েকটি ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠলেও কান্নাভেজা কন্ঠেই সন্তষ্ট থাকতে হয়েছে বাংলাদেশকে।
এবার কি সেই খরা ঘুচবে টাইগারদের? বাংলাদেশ কি তাহলে বহুজাতিক শিরোপা ঘরে তুলতে যাচ্ছে? দলের সাম্প্রতিক পারফরম্যান্স ও বিশ্লেষন তো সেই ইঙ্গিতই দিচ্ছে।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ
তামিম ইকবাল, সৌম্য সরকার/লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মাদ মিথুন, মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মেহেদী মিরাজ, মাশরাফি মোর্তাজা, মুস্তাফিজুর রহমান, আবু জায়েদ রাহী/সাইফউদ্দিন।
উইন্ডিজের সম্ভাব্য একাদশ
শেই হোপ, সুনিল আম্ব্রিস, ড্যারেন ব্র্যাভো, রস্টন চেজ, জোনাথন কার্টার, জেসন হোল্ডার, ফাবিয়েন এলেন, এশলে নার্স, কেমার রোচ, শেলডন কটরেল, শ্যানন গ্যাব্রিয়েল।
- ১১৬ টাকার তেল বিক্রি হচ্ছিল ১৬০ টাকায়, ব্যবসায়ীকে শাস্তি
- তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
- আরব দেশগুলোর ওপর ইরান যুদ্ধের খরচ চাপাতে চান ট্রাম্প
- অস্ত্র পরিবহনে ইসরায়েলকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি ফ্রান্স
- গ্ল্যামার জগতকে বিদায় জানিয়ে বিয়ে, প্রশংসায় ভাসছেন লুবাবা
- মিত্রদের ‘সাহস করে’ হরমুজে গিয়ে তেল ‘ছিনিয়ে নিতে’ বললেন ট্রাম্প
- হরমুজ প্রণালি কার্যত স্থবির, আজ পারি দিয়েছে মাত্র ৩টি জাহাজ
- ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের আইন পাস ইসরায়েলি পার্লামেন্টে
- মার্কিন প্রযুক্তি কোম্পানিকে লক্ষ্যবস্তু করার হুমকি ইরানের
- হামসহ ছয় টিকার সংকট
- চাঁদা তোলা নিয়ে যুবদলের দুগ্রুপে সংঘর্ষ, আহত ১০
- স্কুল-কলেজে ৩ দিন অনলাইন ক্লাস, ৩ দিন অফলাইনে
- একা হয়ে পড়ছেন ট্রাম্প, পোস্টে অধৈর্য ও অসহিষ্ণুতা
- এবার যুক্তরাষ্ট্রের জন্য আকাশসীমা বন্ধ করল স্পেন
- লিবিয়ার দালাল কে এই আজিজ
- সত্যি বলতে ইরানের তেল নেওয়াই আমার প্রধান কাজ : ট্রাম্প
- সিএমপি’র সাবেক কমিশনার জলিল মন্ডল গ্রেপ্তার
- কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে তিন শিশুর মৃত্যু
- ইরানে ব্রিটিশ সেনা পাঠানো নিয়ে যে সিদ্ধান্ত জানালেন স্টারমার
- হুহু করে বাড়ছে তাইজুল ইসলামের ফলোয়ার
- ‘জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ মঙ্গলবার’
- আর কত লোক মারা গেলে সড়কমন্ত্রী অস্বস্তি বোধ করবেন
- মার্কিন স্থল সেনাদের জন্য যে ‘নরক’ তৈরি করেছে ইরান
- ইরানে পারমাণবিক হামলা করবে যুক্তরাষ্ট্র
- যুক্তরাষ্ট্রে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখ লাখ মানুষের সমাগম
- গ্রিস উপকূলে ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু: ২১ বাংলাদেশি উদ্ধার
- আওয়ামী পরিবারের স্বাধীনতা দিবস উদযাপন
- ব্র্রংকস কমিউনিটির উদ্যোগে আলবেনিতে বাংলাদেশ ডে
- ব্রংকসে ডিটেকটিভ দিদারের নামে রাস্তা
- ‘ড. ইউনূসকে ২০২৯ পর্যন্ত রাখতে চেয়েছিল’
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৭
- আজকাল ৮৮৯
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- আজকাল ৮৯৪
- শাহ নেওয়াজ গ্রুপে নতুন মুখ
- আজকাল ৮৯০
- ডাকসু ইলেকশন মেটিকুলাসলি ডিজাইন্ড!
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- সব ভিসাতেই পালন করা যাবে ওমরাহ
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- শেখ হাসিনা একজন ছোটখাটো হিটলার: মাহমুদুর রহমান
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- আউট, অর নট-আউট!
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
