হজের নতুন আইন কার্যকর, অমান্য করলে কঠোর শাস্তি
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২ জুন ২০২৪
পবিত্র হজ বিষয়ে নতুন আইন কার্যকর করল সৌদি আরব। আজ রোববার (২ জুন) থেকে আগামী ২০ জুন পর্যন্ত সৌদিতে অবস্থানকারী সবাইকে এ আইন মানতে হবে। নয়তো জরিমানাসহ কঠোর শাস্তি ভোগ করতে হবে।
খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়, সৌদি নাগরিক, পর্যটক, যে কোনো উদ্দেশ্যে সৌদিতে অবস্থানকারী ব্যক্তি সবাই নতুন আইনের আওতাভুক্ত হবেন। তারা কেউ অনুমতি ছাড়া হজ করতে পারবেন না।
অনুমতি না নিয়ে হজ পালনকারীদের শনাক্তে কাজ করবে কর্তৃপক্ষ। এমন কাউকে পবিত্র নগরীতে পাওয়া গেলে ১০ হাজার সৌদি রিয়াল জরিমানা করা হবে।
এ ছাড়া কেউ অনুমতিহীন হজযাত্রীদের পরিবহনও করতে পারবেন না। করলে তাকে ছয় মাস পর্যন্ত কারাদণ্ড দেওয়া হবে। সঙ্গে ৫০ হাজার সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা করার বিধান রাখা হয়েছে। যা বাংলাদেশি মুদ্রায় সাড়ে ১৫ লাখ টাকার বেশি।
মক্কা নগরী, হজের কেন্দ্রীয় এলাকা, পবিত্র স্থান, হারামাইন ট্রেন স্টেশন, নিরাপত্তা চেকপয়েন্ট, স্ক্রিনিং সেন্টার এবং অস্থায়ী নিরাপত্তা চেকপয়েন্ট এলাকায় অনুমতি ছাড়া কেউ যেতে পারবেন না।
নতুন আইন অনুযায়ী, বিধি লঙ্ঘনকারী প্রবাসী হলে তার কাছ থেকে জরিমানা আদায় করে নিজ দেশে পাঠানো হবে। এমনকি ফের সৌদিতে প্রবেশও তার জন্য নিষিদ্ধ করা হতে পারে।
আইনে আরও বলা আছে, ভিজিট ভিসাধারীরা হজ করতে পারবেন না। তাদের হজ করার অনুমতি নেই। দর্শনার্থীদের ২ জুন থেকে ২১ জুন মক্কায় ভ্রমণ বা অবস্থান এড়াতে পরামর্শ দেওয়া হয়েছে। নয়তো তাদেরও শাস্তির আওতায় আনা হবে।
কর্তৃপক্ষ জানিয়েছে, ভিজিট ভিসাসহ ২০ হাজারের বেশি দর্শনার্থী হজের বিধান লঙ্ঘন করেছে। তাদের মক্কায় থাকতে নিষেধ করা হয়েছে।
এদিকে হজ ফ্লাইট শুরু হওয়ার পর এখন পর্যন্ত মোট ৫৫ হাজার ১১৬ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। রোববার (২ জুন) হজ পোর্টালের আইটি হেল্পডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।
অপরদিকে হজ পালন করতে গিয়ে সৌদি আরবে আরও এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। নিহতের নাম মো. নুরুল আলম (৬১), তার বাড়ি কক্সবাজারের রামুতে। এ নিয়ে সৌদি আরবে ৯ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেলেন। শুক্রবার (৩১ মে) মক্কায় মারা যান তিনি।
চাঁদ দেখা সাপেক্ষে এবারের হজ অনুষ্ঠিত হবে আগামী ১৬ জুন। হজযাত্রীদের সৌদি আরব যাওয়ার প্রথম ফ্লাইট শুরু হয় গত ৯ মে। ফ্লাইট চলবে আগামী ১২ জুন পর্যন্ত। হজ শেষে আগামী ২০ জুন ফিরতি ফ্লাইট শুরু হবে। আগামী ২২ জুলাই বাংলাদেশে ফেরার ফ্লাইট শেষ হবে।
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে: ট্রাম্প
- হিসাব মেলানোই দায়
- প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব
- ইরানে ফের মার্কিন বিমান হামলা শুরু, জানালেন ট্রাম্প
- ‘আমি বেঁচে গেছি, কিন্তু আমার ভাই-বোন পারেনি’
- ৪৯ বছরে বিএনপি
- পালটা-পালটি হামলার পর এবার ইরানকে আরও কঠোর হুমকি দিলেন ট্রাম্প
- ইরানে পারমাণবিক হামলার সম্ভাবনা নাকচ করলেন ট্রাম্প
- ইরান-যুক্তরাষ্ট্রের নতুন সংঘাতের প্রভাব তেলের বাজারে
- পে-স্কেলের প্রস্তাবিত গেজেটে দেখুন কার বেতন কত বাড়ল
- শীর্ষ সন্ত্রাসীদের হাতে লুটের অস্ত্র
- বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনা, বিমানবাহিনীর ৩ সদস্য নিহত
- জ্বালানির বহুমুখী সংকটে বিদ্যুৎ পরিস্থিতি নাজুক
- নিউ ইয়র্কে তোপের মুখে আরএসএস প্রধান মোহন ভাগবত
- নেপালে বন্যা বিপর্যয়: সর্বশেষ প্রাণহানি ও নিখোঁজ কতজন?
- নিউ ইয়র্কে পুতুলনাচের আসরে ইসরাইলবিরোধী বিক্ষোভ
- মান নিয়ে প্রশ্ন, তবু বেড়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়
- ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র
- মার্কিন হামলার জবাবে ইরানের পাল্টা হামলা শুরু
- প্রতিদিন ৭ বিলিয়ন ডলার করে বাড়ছে যুক্তরাষ্ট্রের ঋণ
- নবম পে-স্কেলের দুয়ারে সরকারি চাকরিজীবীরা
- সব পাপ ধুয়েমুছে আল্লাহ-খোদার নাম নিয়ে মরতে চাই: পপি
- বিমানবন্দর ছাত্রদলের সভাপতি-সম্পাদকসহ গ্রেফতার ৩
- ঢাকার ভোর ভয়ংকর
- বছরে কোটি টাকার বেশি বৃত্তিতে যুক্তরাষ্ট্রে ফেলোশিপের সুযোগ
- মধ্যরাতে সড়ক দুর্ঘটনার কবলে তিশা
- ইরান যুদ্ধ ও বাণিজ্য উত্তেজনা, মধ্যবর্তী নির্বাচনের আগে চাপে ট্রা
- ভেনেজুয়েলার বিশাল তেল ভাণ্ডারের নিয়ন্ত্রণ নিচ্ছে যুক্তরাষ্ট্র
- পাকিস্তানে ঘন ঘন ভিড়ছে তুর্কি সামরিক বিমান, দুশ্চিন্তায় ভারত
- প্রেম-বিয়ে যেকোনো বিচ্ছেদেই মিলবে ৭ দিনের বেতনসহ ছুটি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯০৯
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
