হজে যেতে পারেননি বহু প্রবাসী
আজকাল রিপোর্ট -
প্রকাশিত: ২২ জুন ২০২৪
ট্রাভেল এজেন্টদের খামখেয়ালি কারণে বিড়ম্বনা
ট্রাভেল এজেন্টদের খামখেয়ালিতে কয়েকশ প্রবাসী এবার হজে যেতে পারেননি। সব প্রস্তুতি সম্পন্ন করেও নিউইয়কের্র ২ শতাধিক বাংলাদেশি হজ পালন থেকে বঞ্চিত হয়েছেন। হজের জন্য প্রয়োজনীয় অর্থ (সিকিউরিটি ডিপোজিট) জমা দেবার পর এ ঘটনা ঘটেছে। অনেকেই পারিবারিকভাবে হজে যাবার সকল প্রস্তুতি সম্পন্ন করেছিলেন। কিন্তু শেষ মুহূর্তে তাদের জনানো হয় ভিসা ও টিকেট কোনটাই হয়নি। মাথায় হাত পড়ে তাদের। নিয়ত করার পরও তাদের আল্লাহ’র ঘরে যাবার ইচ্ছের পরিসমাপ্তি ঘটে। এ ঘটনা নিয়ে হজ পালনে আগ্রহী প্রবাসীদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
এমন ঘটনা ঘটেছে নিউইয়র্কের দুটি ট্রাভেল এজেন্সীর ক্ষেত্রে। তাদের অপরিপক্ক ও অপেশাদার কর্মকান্ডের কারণেই এমনটি ঘটেছে বলে অভিযোগ উঠেছে। এ দুটি প্রতিষ্ঠানে হজে যাবার জন্য অর্থ জমা দিয়েছিলেন ভুক্তভোগীরা। এদের মধ্যে ছিলেন কমিউনিটির পরিচিত মুখ ও বারী হোম কেয়ারের কর্নধার আসেফ বারী টুটুল, কমিউনিটি নেতা জয়নাল আবেদিন, জসীম ভুঁইয়া, কাজী নয়নের মতো বিশিষ্টজনেরা। কিন্তু শেষ মুহূর্তে আসেফ বারী টুটুল যখন জানতে পারেন সংশ্লিষ্ট ট্রাভেল এজেন্ট তার পরিবারের হজ প্যাকেজ চূড়ান্ত করতে ব্যর্থ হয়েছে তখন তিনি দ্রুত ব্যবস্থা নিয়ে বেশি অর্থ ব্যয়ে স্পেশাল প্যাকেজে হজে গমন করেন। কিন্তু জয়নাল আবেদীন, জসিম ভূইঁয়া ও কাজী নয়নরা যেতে ব্যর্থ হন।
এ প্রসঙ্গে দৃষ্টি আর্কষণ করা হলে ট্রাভেল এজেন্টগুলো বলেছে, নসুক এর তত্ত্বাবধানে আমরা হজ প্যাকেজ পরিচালনা করেছিলাম। প্রবাসী বাংলাদেশিরা এই প্যাকেজের মাধ্যমে হজে যেতে আগ্রহ প্রকাশ করেন। তাদের কাছ থেকে ৫ হাজার ডলার করে ডিপোজিট মানিও নিয়েছিলাম। কিন্তু নসুকের কোটা জটিলতার কারণে আমাদের কিছু যাত্রী হজে যেতে পারেননি। এজন্য আমরা দুঃখিত। তবে সকল যাত্রীর অর্থ আমরা ফেরত দিয়েছি। কারও টাকা আটকে রাখা হয়নি। একজন যাত্রীও এ অভিযোগ করতে পারবেন না।
এজেন্টগুলো আরও বলেছে, নসুকের মাধ্যমে হজ প্যাকেজ চালু একটি নতুন পদ্ধতি। আমরা সবাইকে এটি আগেই অবহিত করেছিলাম যে, কেউ যেতে চাইলে আমরা চেষ্টা করতে পারি। তারা আগ্রহী হয়ে ডিপোজিট মানিও জমা দেন। কিন্তু শেষ পর্যন্ত নসুকের অনুমোদিত হজ প্যাকেজ প্রোভাইডাররা কোটা স্বল্পতার কারণে অপারগতা প্রকাশ করে। সাথে সাথে আমরা তা ক্লায়েন্টদের অবহিত করি এবং তাদের টাকা ফেরত দেই। যারা নিয়ত করে হজে যেতে পারেননি তাদের কাছে আমরা দুঃখিত। তাদের একটি পয়সাও আমরা আটকে রাখিনি। যা ঘটেছে তা অপ্রত্যাশিত। আমাদের হাতে নিয়ন্ত্রণ ছিল না।
আমেরিকান ট্রাভেল এজেন্টস এসোসিয়েশন অব বাংলাদেশ এর সভাপতি মোহাম্মদ হারুন সেলিম এ ব্যাপারে প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, বিষয়টি আমি শুনেছি। বিষয়টি মোটেও ভালো না। যারা এমন একটি নতুন প্রক্রিয়ায় হজে লোক পাঠানোর উদ্যোগ নিচ্ছিলেন তাদের সাথে আমার কথাও হয়েছিল। যারা ক্লায়েন্ট ছিলেন তাদের উচিত ছিল জেনেশুনে হজে যাবার মতো একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া।
উল্লেখ্য, সম্প্রতি সৌদি মিনিস্ট্রি অব হজ এর অধীনে নসুক হজ্ব প্যাকেজ বিক্রির কার্যক্রম শুরু করেছে। যা সম্পূর্ণ অনলাইন পোর্টাল নির্ভর। তাদের হয়ে সৌদি বেজড বেশ কয়েকটি প্রতিষ্ঠান হজের জন্য প্রাইভেট প্যাকেজ বিক্রি শুরু করে। তাদের কাছে প্রায় ১ হাজারের মতো কোটা ছিল। নিউইয়র্কের কয়েকটি বাংলাদেশি ট্রাভেল এজেন্ট তাদের সাথে যোগাযোগ ও অনুমোদন নিয়ে হজ প্যাকেজ বিক্রি করেছিল। কিন্তু শেষ পর্যন্ত ব্যাপক চাহিদা থাকায় বাংলাদেশি ট্রাভেল এজেন্ট দুটির ভাগ্যে প্যাকেজ জোটেনি।
- ‘এআই ফোর্স’ গঠনের পরিকল্পনা ট্রাম্পের, নিয়োগ দেবেন ‘জার’
- মস্কোতে ইউক্রেনের ‘নজিরবিহীন’ ড্রোন হামলা, নিহত ২
- ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা
- ভাষার উচ্চারণ নিয়ে বিতর্ক, রাশমিকার কড়া জবাব
- নির্বাচন সামনে রেখে ট্রাম্পের একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড
- যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক লড়াইয়ে জড়াতে চায় না হুথি: ট্রাম্প
- ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ছাড়াল ৪৫ বিলিয়ন ডলার
- অপ্রতীম হত্যা: দায় স্বীকার করে আদালতে তিন আসামির জবানবন্দি
- ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
- আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, নিহত বেড়ে ৮
- দাম বাড়ল সবধরনের জ্বালানি তেলের
- ট্রাম্প অবৈধ অভিবাসীদের তৃতীয় দেশে পাঠাতে পারবেন না
- যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে শর্ত দিয়েছে ইরান
- সৌদির বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশ্বকে যে বার্তা দিল হুথি
- গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৩
- রাশিয়ার ভয়াবহ হামলায় ইউক্রেনে নিহত ৮, একাধিক জাহাজ ধ্বংস
- অপ্রতীম হত্যা: তিন ‘ঘাতকের’ সঙ্গে মিলল সেই আইফোনও
- গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’!
- অর্থনীতিতে বাড়তি চাপের শঙ্কা
- সিএনএনসহ তিন সংবাদমাধ্যমকে হোয়াইট হাউসে নিষিদ্ধ করলেন ট্রাম্প
- প্রধানমন্ত্রীর সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
- মেয়রের অনুদান পেল আটলান্টিক সিটির কমিউনিটি সংগঠ
- ‘লেখকের অঙ্গন’র গ্রন্থালোচনা অনুষ্ঠিত
- বরিশাল বিভাগীয় সোসাইটি ইউএসএ’র নতুন কমিটি
- প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে কর্মিসভা অনুষ্ঠিত
- বিসমিল্লাহ্ পোল্ট্রীতে হালাল লাইভ গোট বিক্রী শুরু
- নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের বারবিকিউ ও কমিউনিটি সম্মিলন
- ভারতের ওপর যুক্তরাষ্ট্রের ১০০ শতাংশ শুল্ক আরোপ
- যুক্তরাষ্ট্র ইউরোপীয় সখ্যতা হুমকির মুখে
- প্রধানমন্ত্রীর সফরে বিএনপির ব্যস্ততা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- স্বামী-স্ত্রী সর্বোচ্চ কতদিন কথা না বলে থাকা জায়েয?
- শিয়া সুন্নী দ্বন্দ্বের আদ্যোপান্ত
- পাঁচ অবস্থার আগে পাঁচ অবস্থার মূল্যায়ন করুন
- দুনিয়ার সর্বোত্তম সম্পদ নেককার স্ত্রী
- মৃতের আত্মা কখনও আত্মীয়-স্বজনের সঙ্গে সাক্ষাত করতে আসে না
- কেমন হবে হাশরের ময়দান
- কবরে কি নবীজীর ছবি দেখিয়ে প্রশ্নোত্তর করা হবে?
- হিজামার স্বাস্থ্য উপকারিতা
- পরিচ্ছন্নতা ও সুস্বাস্থ্য সম্পর্কে নবীজির ১০ বাণী
- ইসলামের দৃষ্টিতে হিংসার কুফল
- জীবনে সুখী হওয়ার পাঁচ পরামর্শ
- সন্তানের প্রতি লোকমান হাকীমের ১১ উপদেশ (প্রথম পর্ব)
- পথ চলার আদব!
- মুসলিম হিসেবে মৃত্যু লাভের দোয়া
- কোরআন-হাদিসের আলোকে কবর জিয়ারতের দোয়া
