হংকংয়ে বহুতল আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত বেড়ে ১৩
প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৫
হংকংয়ের উত্তরাঞ্চলের তাই পো জেলায় বুধবার বহুতল আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনায় অন্ত ১৩ জন মারা গেছেন। নিহতদের মধ্যে নয়জনকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়েছে বলে ফায়ার সার্ভিস বিভাগের চৌ উইং-ইন এক প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন।
বিবিসি জানিয়েছে, ঘটনাস্থলে কাজ করছে অন্তত ৭০০ ফায়ার ফাইটার।
আরও ছয়জনকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। এছাড়াও অনেকে ভবনের ভেতরে আটকা পড়েছেন বলে সরকারি কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিস বিভাগ জানিয়েছে।
সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে দমকলকর্মীরা আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছিলেন। ৩১ তলা ভবন থেকে ঘন কালো ধোঁয়া বের হচ্ছিল এবং কমলা রঙের আগুনে আকাশ আলোকিত দেখাচ্ছিল।
৭১ বছর বয়সী এক বাসিন্দা কান্না বিজড়িত কণ্ঠে বলেন, তার স্ত্রী ভবনে আটকা পড়েছেন।
সরকার জানিয়েছে, তিনজন গুরুতর দগ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থায় আছেন এবং একজনের অবস্থা গুরুতর। এ ছাড়া ফায়ার সার্ভিস সদস্যসহ আরও অনেকে আহত হয়েছেন।
পাশের একটি ওভারহেড ওয়াকওয়েতে লোকজন জড়ো হয়ে আতঙ্কের সঙ্গে দেখছিলেন ভবনগুলো থেকে বের হওয়া ধোঁয়ার দৃশ্য, যেগুলোর কিছুতে বাঁশের মাচা লাগানো ছিল। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ইউনিটগুলো সংস্কারের কাজ চলছিল।
রয়টার্সের প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন নেভানোর সময় দমকলকর্মীদের প্রচেষ্টার মধ্যে মাচার ফ্রেমগুলো ভেঙে নিচে পড়ে যাচ্ছিল, আর নিচের সড়কে সারি সারি ফায়ার ইঞ্জিন ও অ্যাম্বুলেন্স ছিল।
ওয়াং ফুক কোর্ট হংকংয়ের বহুতল আবাসিক কমপ্লেক্সের মধ্যে অন্যতম যা বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ অঞ্চলের একটি। মূল ভুখণ্ড চীনের সীমান্তের কাছে অবস্থিত তাই পো একটি সুপ্রতিষ্ঠিত উপনগরীয় জেলা যার জনসংখ্যা প্রায় ৩ লাখ।
কমপ্লেক্সটি সরকারি ভর্তুকিযুক্ত হোম ওনারশিপ স্কিমের অধীনে। সম্পত্তি সংক্রান্ত ওয়েবসাইটগুলোতে বলা হয়েছে, এটি ১৯৮৩ সাল থেকে বসবাসের উপযোগী।
হংকং বিশ্বের শেষ কয়েকটি স্থানের মধ্যে একটি, যেখানে নির্মাণকাজে এখনো ব্যাপকভাবে বাঁশের মাচা ব্যবহার করা হয়।
ফায়ার সার্ভিস জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ২টা ৫১ মিনিটে ওয়াং ফুক কোর্টে আগুন লাগার খবর পায় তারা। সন্ধ্যা ৬টা ২২ মিনিটে এটিকে সর্বোচ্চ সতর্কতা ৫ নম্বর অ্যালার্মে উন্নীত করা হয়।
গত বছরের এপ্রিলেও হংকংয়ের কোলাহলপূর্ণ কাউলুন জেলায় একটি ঘনবসতিপূর্ণ আবাসিক ভবনে আগুন লেগে পাঁচজন মারা যান।
- ড.ইউনূসকে হয়রানি ও হেনস্তায় তীব্র ক্ষোভ সাবেক ১২ উপদেষ্টার
- ইরানে ফের হামলার ছক?
- ইরান নিয়ে সম্ভবত আমরা বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
- তেলের দাম বাড়াতে হুতিরা হামলা চালাচ্ছে: ট্রাম্প
- সৌদির রাষ্ট্রীয় তেল কোম্পানিতে হুথিদের হামলা
- কেন হুথিদের হামলা ঠেকাতে পারছে না সৌদি?
- এলপিজি সিলিন্ডার মিলছে না, কোথাও পেলে দাম বেশি
- রিয়াদে হামলা আতঙ্ক, ঢাকায় চরম ভোগান্তি
- ড. ইউনূসকে হয়রানি ও হেনস্তায় সাবেক ১২ উপদেষ্টার ক্ষোভ
- নিউইয়র্কে হেনস্তার শিকার ড. ইউনূস
- সৌদি আরবে কাজ হারানোর শঙ্কায় হাজার হাজার প্রবাসী
- গাজায় ইসরায়েলি ড্রোন হামলা, নিহত ৩ ফিলিস্তিনি
- স্কুলছাত্রী তাজমিন হত্যা: কক্সবাজার থেকে হোটেল কর্মচারী রাজু আটক
- আন্দোলনকারীদের দেশবিরোধী আখ্যা কঙ্গনার
- ইউরোপের স্বপ্ন দেখিয়ে লিবিয়ায় জিম্মি করে মুক্তিপণ আদায়
- ঘূর্ণিঝড় ইসাইয়াসের তাণ্ডবে যুক্তরাষ্ট্রে ৪ জনের মৃত্যু
- নেপালে আকস্মিক বন্যায় ভেসে গেল ৪০ বাড়ি
- সৌদি আরবে বিমানবন্দরে হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশি
- গাজায় যুদ্ধবিরতি শুধু নামেই
- এত কিছু করেও নোবেল পেলাম না, ক্ষোভ ট্রাম্পের
- যুক্তরাষ্ট্রে বাড়িতে ঢুকে নির্বিচারে গুলি, শিশুসহ নিহত ৯
- ট্রাম্পের নতুন ঘনিষ্ঠ সহযোগী ও প্রেস সেক্রেটারি কেটি জ্যাকারিয়া
- যুক্তরাষ্ট্রের উপকূলে ১৭০ কিমি বেগে আঘাত হানল হ্যারিকেন ‘ইসাইয়াস’
- ‘ঢাকা থেকে পাশে আছি’, ভারতের আন্দোলনরত তরুণদের প্রতি নাহিদ
- টিএলসি লাইসেন্স ফিরে পেলেন একাধিক চালক
- প্রধান নির্বাচন কমিশনার পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে
- রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২
- বিজনেস আমেরিকা ম্যাগাজিনের ‘সফল ৫০ বাংলাদেশী’ তালিকায় চট্টগ্রামের
- সৌদিগামী ২ ফ্লাইট স্থগিত, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ
- ৫৯ শতাংশ মানুষই জানেন না তাদের উচ্চ রক্তচাপ আছে: গবেষণা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আজকাল ৯৩২
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
