স্মার্টফোন কিনে কী ঠকছেন?
প্রকাশিত: ১৩ এপ্রিল ২০১৯
মানুষের সবচেয়ে প্রিয় ব্যবহৃত জিনিসের মধ্যে একটি হলো স্মার্ট ফোন। যে যত দাম দিয়ে ফোন কিনে সে তত স্মার্ট। যার ক্যামেরার মেগাফিক্সেল বেশি সেই ফোনের চাহিদাও বেশি। এমন একটি প্রতিযোগিতা এখন নিয়মিত ঘটছে ব্যবহারকারীদের মধ্যে। একটি মডেল ব্যবহার করতে না করতে বাজারে আসছে অন্য একটি মডেল। অপরদিকে ব্যবহারকারীরাও একটি মডেলের ব্যবহার শেষ করতে না করতে অন্য একটি নতুন মডেলের ফোন কিনতে মরিয়া হয়ে উঠছে। কারণ চায়ের আড্ডায়, বন্ধুদের গল্পচ্ছলে সেই ফোনটি তাকে করে তুলবে সবার চেয়ে স্মার্ট, এমন একটি মানসিকতা এখন মানুষের মধ্যে প্রবেশ করেছে।
কিন্তু প্রশ্ন হলো, যে ব্যক্তি এত দাম দিয়ে ফোনটি কিনছে, সে কি বাস্তবে আসল ফোনটি কিনছে? কারণ বিশ্বখ্যাত সব স্মার্টফোনগুলো এমনভাবে ‘কপি’ করে যে, হুবহু একই রকম দেখতে মনে হয়, আর সেই নিম্নমানের গ্যাজেট বাজারে ছেড়ে দেয়া হয়, যা দেখলে আসল-নকলের তফাৎ করা মুশকিল। আরেকটি ব্যাপার হল, আসল ফোন চেনার জন্য তাকে আসল জিনিস অবশ্য বুঝতে হবে। তা না হলে নকল জিনিস সে কীভাবে চিনবে।
কিন্তু বাজারের নকল ফোনগুলো দেখতে এতটাই আসল যে, কেউ একপলক দেখলে বোঝার কোন উপায় নেই, এটা আসল না নকল! তারপরেও নকলবাজরা ছোটখাটো কিছু ভুল করে ফেলেন। আর সেই ভুলগুলো দেখে নিলে হয়ত আপনিও নকল গ্যাজেট সনাক্ত করতে পারেন। তবে আগে থেকে বলে রাখা ভালো, ফোন কিনতে গেলে প্রথমে আসল-নকল জেনে যাবেন, কারণ আপনি যদি নকল বা ক্লোন ফোন চেনেন, সে ক্ষেত্রে আসল ফোন আপনি বেছে নিতে পারবেন। আর যদি আপনি আসল ফোন চেনেন তাহলে নিশ্চয় নকলটিও ধরতে পারবেন।
চলুন তাহলে দেখে নেয়া যাক, আসল ফোন যেভাবে চিনবেন-
প্যাকেজিং
আসল ফোন চিনতে পারবেন আপনি প্যাকেজিং দেখে। কারণ নকল স্মার্টফোন নির্মাতারা অনেক সময়ই প্যাকেজিংয়ের বিষয়টা আমলে নেয় না। তবে আসল ফোন তথা, আইফোন, স্যামসং, সনি, অপ্পো ও নোকিয়ার সত্যিকারের নির্মাতাদের প্যাকেজিং হয় একেবারেই নিখুঁত। তাই প্রথমে কেনার আগে আপনাকে প্যাকেজিংটা ভাল করে দেখতে হবে। প্রিন্ট কোয়ালিটি অথবা যে প্লাস্টিক দিয়ে আপনার ক্রয়কৃত ফোনটি মোড়ানো তার কোয়ালিটি পরখ করুন। সত্যিকারের ম্যানুফ্যাকচারাররা কখনোই পরিবহনের সময় প্যাকেজিংয়ের কোনো ক্ষতি হতে দেয় না। এছাড়াও প্যাকেটের প্রতিটা কোণ ভালোভাবে পর্যবেক্ষণ করুন। বাঁকানো মনে হলে বা কোনো সন্দেহ হলে সেটি কেনা থেকে বিরত থাকুন। আর অবশ্য প্যাকেটের গায়ে প্রদর্শিত সিরিয়াল নাম্বারের সঙ্গে আপনার ফোনের আইএমইআই মিল আছে কিনা দেখে নিবেন।

ইউজার ম্যানুয়াল
আসল ফোন চেনার আরেকটি উপায় হল ইউজার ম্যানুয়াল। কারণ যেকোনো স্মার্টফোনের ব্যবহার নির্দেশিকা হলো এই ইউজার ম্যানুয়াল। পণ্যটি যে দেশের সেখানকার ভাষায় এই ইউজার ম্যানুয়ালটি লিপিবদ্ধ থাকে। আর সেখানে ফোন ব্যবহার করার সব নিয়মাবলী দেয়া থাকে। যদি ফোনটি যে দেশের ইউজার ম্যানুয়ালটি সে দেশের না হলে বুঝবেন সেটা আসল নয়। তখন ফোনটি কেনা থেকে বিরত থাকবেন।
কাঁচামাল
আসল না নকল ফোন পরখ করার জন্য স্মার্টফোনের কাঁচামাল কি দিয়ে বানানো হয়েছে সেটা দেখে নিন। প্লাস্টিক, রাবার না অ্যালুমিনিয়াম কোন কোয়ালিটির স্মার্ট ফোন, সেটা যাচাই করে নিন। প্লাস্টিক নিয়ে নির্মিত হল বহির্ভাগটা মসৃন কি না দেখুন, এসব গ্যাজেট সাধারণত নিখুঁত হয়। নকল গ্যাজেটের ক্ষেত্রে সস্তা প্লাস্টিক ব্যবহৃত হয়, ফলে বহির্ভাগটা সমতল থাকে না, উঁচু-নিচু হয়ে যায়।
লোগোর ফন্ট
যে প্রতিষ্ঠানের স্মার্টফোন (অ্যাপেল বা স্যামসং, সনি, হুয়াই) তাদের লোগোটা ভালভাবে দেখে নিন। কারণ অরজিনাল ফোনের প্রতিষ্ঠানগুলো নিজেদের লোগোর ব্যাপারে বেশ সচেতন। আর যাইহোক তারা নিজেদের লোগো ঊনিশ-বিশ হতে দিবে না। তাই ফোন কেনার আগে তাদের লোগো ভালোভাবে চেক করে নিন।

চার্জার
অবশ্য একটি স্মার্ট ফোন কেনার আগে চার্জারটি দেখে ফোনটি কিনবেন। তবে চার্জারটি কেনার আগে আপনার দেশের সঙ্গে যাই কিনা দেখে নিবেন। যেমন ইউরোপের চার্জারগুলোতে বিশেষ একটা ‘ব্লক’ থাকে। যদি ফোন কেনার সময় আপনাকে কোনো অ্যাডাপটার বা আলাদা চার্জার কিনতে বলা হয় তাহলে ধরে নিবেন ওই ফোনটি নকল। আর একটা জিনিস খেয়াল রাখবেন, ব্র্যান্ডের চার্জারগুলো কখনোই রঙিণ হয় না। আর ব্র্যান্ডগুলোই আপনার ফোনের অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করে। তাই অনেক দামী ফোন কেনার আগে আপনার চার্জারটি আসল কিনা দেখে কিনবেন।

ডাটা কেবল
আসল ফোনের কেবলগুলো অনেক ভালো কোয়ালিটির হয়ে থাকে। তাই কেনার আগে কেবল ওয়ারের কোয়ালিটি দেখে নেবেন। আর নকল স্মার্টফোনে অনেক সময় পিনগুলো তুলনামূলক লম্বা হয়। যা ফোনে ডুকালে সহজে কানেক্ট হতে চায় না। অপরদিকে ব্র্যান্ডের ডাটা কেবলগুলো সহজেই ফোনের সঙ্গে কানেক্ট হয়ে যায়। যেহেতু আপনার ফোনটি অনেক দাম দিয়ে কিনছেন সেহেতু ডাটা কেবলটিও সে মানের কেনার চেষ্টা করবেন। শুধু তাই নয়, কেবলের ওপরে খোদাই করা নানা রকম প্রতীকগুলোর দিকে চোখ রাখুন। তাহলে নিমিষেই বুঝতে পারবেন আপনার ক্যাবলটি আসল না নকল।
- নিউইয়র্কে খোলা মাঠে ঈদুল আজহার নামাজের প্রস্তুতি
- নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির সঙ্গে অভিনয়ে জায়েদ খান
- ট্রাম্পের সর্বোচ্চ চাপেও কিউবার পরিণতি ভেনেজুয়েলার মতো হবে না
- সাকিবের বিরুদ্ধে মামলা অভিনেত্রীর
- এআই তৈরি নগ্ন ছবি ভাইরাল, পুলিশে অভিযোগ দিলেন অভিনেত্রী
- গাজীপুরে ২০ কিলোমিটার যানজট
- চীনের নতুন নীতিতে হুমকির মুখে ভারতের ১২০ বিলিয়ন ডলারের স্বপ্ন
- বাংলাদেশকে ৫ বিলিয়ন ডলার দেবে এডিবি
- স্বর্ণের সন্ধানে অবৈধ অনুপ্রবেশ, খনিধসে ২৮ জনের মৃত্যু
- ইরানের সঙ্গে হয় অর্থবহ চুক্তি, নয়তো কোনো চুক্তিই নয়: ট্রাম্প
- হাম ও হামের উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- ইরানি প্রশিক্ষণ নিয়ে ট্রাম্পকন্যাকে হত্যার নীলনকশা
- বান্দরবান সীমান্তে মাইন বিস্ফোরণে নিহত ৩
- মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- লোয়ার অর্ডারে নিজের ব্যাটিং রহস্য ফাঁস করলেন তাইজুল
- কয়েক ঘণ্টার মধ্যে বিশ্ববাসী সুখবর পাবে: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
- ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জুবায়দুর রহমানের পদত্যাগ
- দেশে হামের উপসর্গে আরও ১৬ শিশুর মৃত্যু
- আরাকান আর্মির জেলে ‘অপহরণ রহস্য’
- ইরান আলোচনা থেকে ইসরায়েলকে প্রায় বাদ দিয়েছে যুক্তরাষ্ট্র
- এবার পাকিস্তানে ‘ককরোচ আওয়ামী পার্টি’
- যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড আবেদনকারীদের নতুন নির্দেশনা
- দুই দেশের সীমান্তে ইসরায়েলের হামলা
- ক্যালিফোর্নিয়ায় যেকোনো সময় বিস্ফোরণ
- ইরানের হামলায় মার্কিন ‘রিপার’ ড্রোনের ২০ শতাংশ ধ্বংস
- বেঁচে গিয়ে বিধ্বস্ত হেলিকপ্টারের পাশে ভারতীয় ৩ কর্মকর্তার সেলফি
- ফের মার্কিন হামলার আশঙ্কা
- হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ১৩ শিশুর মৃত্যু
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- আজকাল ৮৯৭
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০৪
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৯০১
- আজকাল ৮৯৮
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- আজকাল ৮৯৬
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- ‘গুগল প্লাস’ বন্ধ হচ্ছে
- টেসলা সিইওর ৫ হাজার কোটি ডলার বেতন যৌক্তিক!
- ডিজিটাল বাংলাদেশ সম্মাননা পেলেন অর্থমন্ত্রী
- টয়োটার মানব রোবট ৬ মাইল দূর থেকে নিয়ন্ত্রণযোগ্য
- গুগল ম্যাপসে বন্ধুকে লোকেশন জানাবেন যেভাবে
- সাবধান! হেডফোনে গান শুনতে গিয়ে কিশোরের মৃত্যু
- ছবি এডিটিং ফ্রিল্যান্সিংয়ে আয়
- ভাঁজ করা যাবে এই ফোন
- এআই ব্যবহারের অনুমতি পেল শিক্ষার্থীরা
- তরুণরাই এগিয়ে নিচ্ছে ডিজিটাল বাংলাদেশকে : অর্থমন্ত্রী
- ফ্রিল্যান্সারদের ১০ শতাংশ উৎসে কর প্রযোজ্য নয়: এনবিআর
- ফেসবুক অফিসে বোমাতঙ্ক
- হয়রানি বন্ধে ফেসবুকে নতুন ফিচার
- কেমন হবে নকিয়ার নতুন ফোন ৮.১? জেনে নিন বিস্তারিত…
- ফেসবুক ব্যবহারেও এখন করতে হবে টাকা খরচ
