স্বামী-স্ত্রী বলে বাসা ভাড়া, মিললো নারীর পচাগলা ঝুলন্ত লাশ!
প্রকাশিত: ৩১ জুলাই ২০১৯
স্বামী-স্ত্রী পরিচয়ে ফেব্রুয়ারিতে বাসা ভাড়া নিয়েছিলেন এক যুগল। এলাকার মানুষ তাদের দম্পতি বলে চিনত। তবে মঙ্গলবার (৩০ জুলাই) তাদের রুম থেকে স্ত্রী’র পচাগলা ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে ভারতের কেষ্টপুরের প্রফুল্ল কানন এলাকায় একটি আবাসনের ফ্ল্যাটে।
মঙ্গলবার দুপুরের এই ঘটনা নিয়ে রহস্য দেখা দিয়েছে। প্রাথমিক ভাবে ভারতের বাগুইআটি থানার পুলিশ জেনেছে, ওই মহিলার নাম খুশি গঙ্গোপাধ্যায় (২৮)। তবে এটি তার আসল নাম কি না, সে বিষয়ে সন্দিহান পুলিশ। কারণ, ওই মহিলার আরও একটি নাম রয়েছে বলে তদন্তে জানা গিয়েছে। তদন্তকারীরা জানান, মঙ্গলবার রাত পর্যন্ত তার স্বামী কিংবা অন্য আত্মীয়দেরও কাউকে পাওয়া যায়নি।
সূত্রের খবর, ফ্ল্যাটের ভিতরে শোয়ার ঘরে গিয়ে পুলিশ দেখে, সিলিং ফ্যানের সঙ্গে ওড়না জড়িয়ে ঝুলছে ওই মহিলার দেহ। পরনে সাদা টি-শার্ট এবং নীল রঙের ট্র্যাক প্যান্ট। দেহটি ময়না-তদন্তের জন্য পাঠানো হয়েছে।
প্রাথমিক তদন্তের পরে পুলিশ বলছে, এই দম্পতি সত্যিই স্বামী-স্ত্রী কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। তারা জানান, প্রফুল্ল কানন এলাকার ওই আবাসনের পাঁচতলার একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন ওই দম্পতি।
স্থানীয় বাসিন্দারা জানান, তারা শুনেছিলেন মহিলা পাঁচ নম্বর সেক্টরে কাজ করতেন। এবং তার স্বামী কোনও জিমের সঙ্গে যুক্ত। মহিলার ঘর থেকে সুইসাইড নোট মিলেছে বলে পুলিশ জানায়। তবে সেটি ওই মহিলারই হাতের লেখা কি না, তা পরীক্ষা করে দেখা হবে।
ময়না-তদন্তের রিপোর্ট পেলে স্পষ্ট হবে, এই ঘটনা আত্মহত্যার না অন্য কোনও রহস্য রয়েছে। তদন্তকারীরা জানান, মহিলার স্বামী কোথায় রয়েছেন, তা জানার চেষ্টা করছেন তারা। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, চলতি বছরের ফেব্রুয়ারিতে ওই ফ্ল্যাটে বসবাস শুরু করেন ওই দম্পতি।
কলকাতায় তাদের আত্মীয়েরা রয়েছেন বলে জানতে পেরেছে পুলিশ। তাদের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করছেন তদন্তকারীরা। ওই আবাসনে সিসি ক্যামেরা থাকলেও সূত্রের খবর, কারিগরি ত্রুটির কারণে সেটি কিছু দিন ধরে বন্ধ রাখা হয়েছে।
- আমার স্ত্রীর মুখটা আপনারা শেষবারের মতো দেখতে দেননি: জাহের আলভী
- খামেনির স্ত্রীও নিহত হয়েছেন: ইরানের গণমাধ্যম
- নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের
- ‘ভুল করে’ যুক্তরাষ্ট্রের ৩ যুদ্ধবিমান ভূপাতিত করল কুয়েত
- ইরানে ‘বড় হামলা’ এখনো শুরুই হয়নি: ট্রাম্প
- ইরানের সার্বভৌমত্ব রক্ষায় পাশে থাকার ঘোষণা চীনের
- ৩ দিনের সফরে ঢাকায় আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী
- স্টারমারের ওপর ক্ষুব্ধ ট্রাম্প
- দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত ইরান: লারিজানি
- জ্বলছে মধ্যপ্রাচ্য
- ইরানে হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ
- হরমুজ প্রণালী বন্ধে তেলের দাম বাড়ল ১০ শতাংশ
- আমিরাতে হামলায় নিহত বাংলাদেশির পরিচয় মিলেছে
- ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হিজবুল্লাহ
- যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলায় ইরানের শীর্ষ ৪৮ নেতা নিহতের দাবি
- ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় রাজি ট্রাম্প
- মধ্যপ্রাচ্যগামী স্থগিত ফ্লাইট পুনঃনির্ধারণে নজরদারি করছে সরকার
- এরপর কী?
- শ্রীলংকা গেল তো গেল, পাকিস্তানকে নিয়েই ‘রসাতলে’ গেল
- হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি তেল পরিবহন স্থগিত
- ফাঁস হলো আলভীর স্ত্রীর আত্মহত্যার বিস্ফোরক তথ্য
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় এক বাংলাদেশিসহ আহত কয়েকজন
- ট্রাম্পের ক্ষমতা দখলের আহ্বানকে বৃদ্ধাঙ্গুলি দেখালেন ইরানিরা
- কোটি টাকা ‘চাঁদা না পেয়ে’ ব্যবসায়ীর বাসা লক্ষ্য করে গুলি
- ইসরাইলি হামলায় খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস
- ইরানের ৩২ প্রদেশের মধ্যে অন্তত ২০টিতে হামলা: রেড ক্রিসেন্ট
- ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত ২০১
- জামায়াতের ইফতারে প্রধানমন্ত্রী
- ইরানের একাধিক জ্যেষ্ঠ নেতা হামলায় নিহত, দাবি ইসরায়েলের
- সরকারে বিএনপি ছন্দপতন দলে
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৪ তম সংখ্যা
- পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর
- আজকাল ৮৮৭
- আজকাল ৮৮৬ তম সংখ্যা
- আজকাল ৮৮৯
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- আজকাল ৮৮৫ তম সংখ্যা
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকাল ৮৯২
- আজকালের আজকের সংখ্যা ৮৮৩
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- পবিত্র রমজান মাস শুরু হতে পারে ১৭ ফেব্রুয়ারি
- শুভ জন্মদিন সাদমান
- আজকাল ৮৯৪
- আজকাল ৮৯০
- ডাকসু ইলেকশন মেটিকুলাসলি ডিজাইন্ড!
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- সাত বছরের শিশুর আয় ১৭৬ কোটি টাকা
