স্বমহিমায় উজ্জ্বল আলিয়া
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২১ মার্চ ২০১৯
মহেশ ভাট কন্যা আলিয়া ভাট। বাবার (মহেশ ভাট) নাম বললে অবশ্যই না চেনার কিছুই নেই। কারণ অনেক অভিনেতাকে তিনি খুঁড়িয়ে এনে নায়ক বানিয়েছেন। তাদের মধ্যে সুপরিচিত একজন হলেন ইমরান হাশেমি। যিনি মহেশ ভাটের হাত ধরে নায়ক হয়েছেন। তারই মেয়ে আলিয়া ভাট। তিনিও বলিউডের বর্তমান একজন প্রতিষ্ঠিত নায়িকা, যিনি ২০১২ সালে পুরোদস্তুর অভিনেত্রী হিসেবে ক্যারিয়ার শুরু করেন।
আর মিডিয়ায় ক্যারিয়ারের সাত বছর পর ২০১৯ সালে এসে তিনিও বলিউডের অন্যতম সেরা জনপ্রিয়, দক্ষ এবং বেশি পারিশ্রমিক পাওয়া একজন অভিনেত্রী হিসেবে পরিচিতি লাভ করেছেন। বলিউডের প্রায় সব প্রথম সারির পরিচালক প্রযোজকদের মতে আলিয়া আগামী দিনের বলিউডের সবচেয়ে বড় তারকা অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে যাচ্ছেন।
শুধুমাত্র সৌন্দর্য্য বা পারিবারিক ব্যাকগ্রাউন্ডের জোরে নয় আলিয়া তার অভিনয় দক্ষতা এবং ভিন্নধর্মী সিনেমা, শক্তিশালী চরিত্র নির্বাচন দিয়ে নিজেকে দিন দিন নিয়ে যাচ্ছেন এক অন্যন্য উচ্চতায়। তবে আলিয়ার শুরুটা নিজেদের প্রযোজনা প্রতিষ্ঠান বলিউডের সুপ্রতিষ্ঠিত ভাট ফিল্মসের মাধ্যমে নয়।

তার শুরুটা হয়েছিল করন জোহর এবং শাহরুখ খানের প্রযোজনায় ‘স্টুডেন্ট অব দ্যা ইয়ার’ দিয়ে। ওই সিনেমাটিই সুপারহিট হয় নায়িকার। সাথে নিজের সৌন্দর্য্য এবং অভিনয় দক্ষতার ঝলক, এবং নৃত্য পারদর্শীতা দিয়ে নজর কাড়েন আলিয়া। ফলাফল সেই বছর সেরা নবাগতার সকল পুরস্কার তার ঝুলিতে আসে।
দ্বিতীয় সিনেমা বলিউডের অন্যতম সেরা পরিচালক ইমতিয়াজ আলীর ‘হাইওয়ে’। প্রথম সিনেমায় ধনীর আদুরে দুলালী, ডিজাইনার ড্রেস, রোমান্টিক নায়িকার ইমেজ থেকে বেরিয়ে ‘হাইওয়ে’ সিনেমায় পুরোপুরি এক অন্য চরিত্রে দেখা দেন তিনি। মেকআপ ছাড়াই এক স্টকহোম সিনড্রোমে আক্রান্ত একটি কিশোরীর চরিত্রে ভাটের অভিনয় চলচ্চিত্র সমালোচকদের নিকট ইতিবাচক মন্তব্য লাভ করে।
এতেও তিনি শ্রেষ্ঠ অভিনেত্রীর জন্য ফিল্মফেয়ার সমালোচক পুরস্কার জিতে নেন। এরপর কপাল খুলে আলিয়ার। বলিউডের সমালোচক এবং সাধারন দর্শকেরা নড়েচড়ে বসেন তাকে নিয়ে। অভিনেত্রী হিসেবে আলিয়া যে পরিপক্ক এবং তিনি যে বলিউড রাজত্ব করতে এসেছেন তা প্রমান করেছেন নায়িকা নিজেই। এরপরের গল্পটা শুধুই এগিয়ে যাবার।
‘টু স্টেটস’, ‘বদ্রিনাথ কি দুলহানিয়া’, ‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’, ‘কাপুর এন্ড সন্স’ আলিয়া বক্স অফিসে নির্ভরযোগ্য দক্ষ তারকা অভিনেত্রী হিসেবে নিজেকে প্রমান করেন। মাঝে ‘শানদার’ সিনেমায় অভিনয় করে সমালোচিত হলেও তারপরেই ‘ডিয়ার জিন্দেগি’ সিনেমায় এই যুগের এক স্বাধীনচেতা নারী যে নিজের সম্পর্কের নানা দিক নিয়ে জীবন-যাপন, এবং বিভিন্ন বিষয়ে সিদ্ধান্তহীনতায় ভোগা একজন মানুষ এবং ‘উড়তা পাঞ্জাব’ সিনেমায় এক আদিবাসী ভারতীয় কিশোরী অভিনয় করে বলিউডের এই প্রজন্মের সবচেয়ে শক্তিশালী অভিনেত্রী হিসেবে পুরস্কার এবং জনপ্রিয়তা সবই লাভ করেন তিনি।

২০১৮ সালে মেঘনা গুলজারের ‘রাজি’ সিনেমায় ‘স্যাহমাত’ নামের এক গুপ্তচরের ভূমিকায় অভিনয় করেন তিনি। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময়ে ভারতীয় একজন এজেন্ট হিসেবে পাকিস্তানি এক সেনা অফিসারকে বিয়ে করে পাকিস্তানে চলে যাওয়া এবং সেখান থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য ভারতে পাঠানো এক গুপ্তচর হিসেবে তিনি এককথায় মুগ্ধ করে দিয়েছেন দর্শকদের।
ওই সময় নারী কেন্দ্রিক এই সিনেমা বক্স অফিসে ১০০ কোটির ক্লাবে জায়গা করে নেয়। একা নিজের কাঁধে ভর করেই এই সিনেমা টেনে নিয়েছেন আলিয়া। ২০১৯ সালে কিছুদিন আগে মুক্তি পাওয়া জয়া আখতারের ‘গাল্লি বয়’ সিনেমায় রণভীর সিংহের সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করেছেন তিনি।
তার লুক, ড্রেস আপ, চরিত্রের সঙ্গে মিশে যাওয়া এবং ডায়লগ ডেলিভারি তাকে এনে দিয়েছে প্রশংসা এবং খ্যাতি। এই সিনেমাও এরই মধ্যে ১০০ কোটির ক্লাবে এন্ট্রি পেয়ে গেছে। এই সিনেমা নিয়ে আলিয়ার চারটি সিনেমা ১০০ কোটির ক্লাবে জায়গা কতে নিলো।
স্বাভাবিক ভাবেই আলিয়া বক্স অফিসের এই সময়ের সবচেয়ে সফল নায়িকা তা বলার অপেক্ষা রাখেনা। সম্প্রতি রিলিজ দেয়া হয়েছে ধর্মা প্রোডাকশনের বিগ বাজেটের মাল্টিস্টারার ‘কলঙ্ক’ সিনেমার টিজার। মাধুরী, সঞ্জয়, বরুণ, সোনাক্ষী, আদিত্য এর মতো তারকাদের মাঝে টিজারে নিজের অস্তিত্ব বেশ ভালোভাবেই দেখিয়েছেন আলিয়া।
এছাড়াও সামনে আসছে অয়ন মূখ্যার্জির পরিচালনায় ফ্যান্টাসি-সুপার হিরো সিনেমা ‘ব্রক্ষ্মাস্ত্র'’। ‘তাখত’, ‘সড়ক-২’ অরুনিমা সিনহার বায়োপিকসহ একাধিক সিনেমা নিয়ে এখন ব্যস্ত সময় পার করছেন আলিয়া ভাট।
এদিকে, আলিয়া ভক্তদের জন্য আরেকটি সুখবর এসেছে। ভারতের দক্ষিণের ‘বাহুবলী’খ্যাত নির্মাতা এস. এস. রাজামৌলির নতুন সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তিনি। সিনেমাটির প্রাথমিক শিরোনাম ‘ট্রিপল আর’। এতে আলিয়ার বিপরীতে অভিনয় করবেন দক্ষিণের অভিনেতা রামচরণ ও জুনিয়র এনটিআর। এছাড়া একটি বিশেষ চরিত্রে দেখা যাবে অজয় দেবগণকে। ৩০০ কোটি রুপি বাজেটের এই সিনেমার শ্যুটিং খুব শিগগির শুরু করবেন আলিয়া।
‘ট্রিপল আর’ মুভিজের অফিসিয়াল টুইটার পেজে আলিয়া ও অজয় দেবগণ থাকার বিষয়টি চূড়ান্ত করে আনুষ্ঠানিকভাবে পোস্ট করা হয়েছে। তাদের দুটো ছবি পোস্ট করে জানানো হয়েছে, এই সিনেমার জন্য আলিয়া ও অজয় চুক্তিবদ্ধ হয়েছেন। শুধু তাই নয়, ছবিটি পোস্ট করে সিনেমায় অভিনয়ের জন্য ধন্যবাদ জানিয়ে আলিয়াকে তার আসন্ন জন্মদিনের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন ট্রিপল আর টিম।
এ সব মিলিয়ে বলা যায়, দারুণ একটি ক্যারিয়ারের সেরা সময় পার করছেন আলিয়া ভাট।
সংক্ষেপে তার পরিচিতি: ১৯৯৩ সালের ১৫ মার্চ ভারতের মুম্বইয়ে জন্মগ্রহণ করেন আলিয়া। তার বাবা জনপ্রিয় চলচ্চিত্রকার মহেশ ভাট এবং মা অভিনেত্রী সোনি রাজদান। বোন পূজা ভাট, চাচাতো ভাই পরিচালক মোহিত সুরী, আরেক ভাই জনপ্রিয় নায়ক ইমরান হাশমী। তবে পরিবারের কারো কাছ থেকেই ক্যারিয়ার জীবনে কোনো সাপোর্ট নেননি এই নায়িকা। বরাবরই নিজের প্রতি ভীষণ আত্মবিশ্বাসী ছিলেন তিনি। তার অভিনেত্রী হবার শখ ছিল ছোটবেলা থেকেই। তাই নিজেকে তিনি তৈরী করেছেন সেভাবেই।
এক সময় এই অভিনয়ের জন্য তিনি নাচ শিখেছেন, আবৃত্তি শিখেছেন। বই পড়া নায়িকার অন্যতম পেশা। তবে পাকাপোক্তভাবে বলিউডের অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে এখনো চেস্টা বা এক্সপেরিমেন্ট করতে কোনো ক্লান্তি বা বিরতি নেই তার।
কিছুদিন আগে এক সংবাদ সম্মেলনে আলিয়া বলেন, ‘বলিউড এখন আমার ধ্যান-জ্ঞান। অনেকেই বলেন আমি ভালো অভিনয় করতে পারি, কিন্তু আমার মনে হয় আমার শেখার এখনো অনেক কিছুই বাকি। আমি প্রতিদিনই নতুন নতুন কিছু শিখছি। ভবিষ্যতে আমি যেন বলতে পারি, একজন ভালো অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারি, সে আশীর্বাদ কামনা করছি।
- ইরানের হামলায় মার্কিন ঘাঁটিতে ধ্বংস শত শত ভবন ও ড্রোন
- রেলের জমিতে দখলের রাজত্ব
- এয়ারলাইন্সের বিল ডলারে নেওয়ার সিদ্ধান্ত
- হুতিদের ঠেকাতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সৌদি-ইসরায়েল যোগাযোগ
- গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ
- গ্যাস-বিদ্যুৎ সংকটে ৫৫% নিটওয়্যার রপ্তানি আদেশ বাতিল বা কমেছে
- পে-স্কেলে বড় পরিবর্তন
নিচের গ্রেডে ৫% ইনক্রিমেন্ট - রাজধানীতে বাড়ছে অজ্ঞাত লাশ
- ভাঙনের পথে যুক্তরাজ্য
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- ট্রেনে রুশ ড্রোন হামলা পুতিনের পরিকল্পিত উসকানি
- সিন্ডিকেটে বন্দি খাদ্যগুদাম
- ৮৯৩ বন্ডেড প্রতিষ্ঠানের নথি গায়েব!
- নেতার মোটরসাইকেল আটক,পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও
- বিদেশে ১ পয়সা বিনিয়োগের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দিবো
- তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার
- মমেকে আগুনের পর ৬ মৃত্যু নিয়ে ধোঁয়াশা
- ভেনেজুয়েলার মতো ইরানের তেলের দখল চান ট্রাম্প
- দেশ জুড়ে ঘরে ঘরে জ্বর, হাম-ডেঙ্গুর সঙ্গে টাইফয়েড
- রাশিয়ার হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
- ভাড়াটিয়ার তথ্য যাচাই ছাড়া ফ্ল্যাট ভাড়া নয়, হাউজিং মালিকদের র্যাব
- ডিজিটাল নিরাপত্তার মতোই হচ্ছে সাইবার সুরক্ষা আইন
- ইউক্রেনে রুশ ড্রোন হামলা: অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
- গ্যাস-বিদ্যুৎ সংকট
চাপে জনগণ, সরকারে অস্বস্তি - দেশজুড়ে আন্তর্জাতিক প্রতারক চক্রের জাল
- মিরপুরে নিকাহ রেজিস্ট্রার আজিজের ভয়ংকর জালিয়াতি
- শিক্ষার্থীদের রেটিংয়ে ঢাবি শিক্ষিকা মোনামি পেলেন ১.৫৯
- কাঠগড়ায় ঢাবি শিক্ষকরা!
- দেশ এখন ভালো নেই, সরকারও তা স্বীকার করতে বাধ্য: ডা. শফিকুর রহমান
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
