স্টার সিনেপ্লেক্সে চলছে ‘দ্য লেগো মুভি’র সিক্যুয়াল
প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি ২০১৯
২০১৪ সালে মুক্তি পাওয়া ‘দ্য লেগো মুভি’র কথা দর্শকদের মনে আছে নিশ্চয়ই। ছবিটির বক্স অফিস সাফল্য ছিলো ঈর্ষা করার মতো। মুক্তির প্রথম সপ্তাহেই এটি জায়গা করে নিয়েছিলো টপচার্টের শীর্ষে।
৬৫ মিলিয়ন মার্কিন ডলারের ছবিটি শেষ পর্যন্ত আয় করেছিলো প্রায় ৪৭০ মিলিয়ন মার্কিন ডলার। শুধু দর্শক নয়, সমালোচকদেরও মন জয় করে নেয় ছবিটি।
‘দ্য লেগো মুভি’ সব বয়সী দর্শকদের জন্য এক রঙিন আনন্দের জগৎ। আর এই আনন্দের রেশ ধরে রাখতেই পরবর্তীতে নির্মিত হয় আরো দু’টি ছবি। ‘দ্য লেগো ব্যাটম্যান মুভি’ এবং ‘দ্য লেগো নিনজাগো মুভি’ নামে দু’টি ছবিই মুক্তি পায় ২০১৭ সালে। তবে এ ছবিগুলো ফ্রাঞ্চাইজির ছবি হলেও সরাসরি সিক্যুয়াল ছিলো না।
এবারই প্রথম দর্শকদের সামনে আসছে ‘দ্য লেগো মুভি’র সরাসরি সিক্যুয়াল ‘দ্য লেগো মুভি ২: দ্য সেকেন্ড পার্ট’। থ্রিডি অ্যানিমেটেড সায়েন্স ফিকশন মিউজিক্যাল কমেডিনির্ভর এ ছবির পরিচালক মাইক মিশেল।
বিভিন্ন চরিত্রে কণ্ঠ দিয়েছেন ক্রিস প্রাট, এলিজাবেথ ব্যাঙ্কস, উইল আর্নেট, চার্লি ডে, টিফানি হ্যাডিশ, অ্যালিসন ব্রি-সহ অনেকে। ওয়ার্নার ব্রাদার্স পিকচার্সের পরিবেশনায় আজ শুক্রবার ৮ ফেব্রুয়ারি আন্তর্জাতিকভাবে মুক্তি পেয়েছে ছবিটি।
একই দিনে আজ থেকে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও চলবে ‘দ্য লেগো মুভি ২: দ্য সেকেন্ড পার্ট’।
ছবির বিষয়বস্তু শিশুদের খেলনা লেগো। জনপ্রিয় এই খেলনাকে কেন্দ্র করে এই অ্যানিমেটেড সিনেমাটি সব বয়সের মানুষের কথা ভেবেই বানানো হয়েছে, যেন বয়সের কথা মোটেই না ভেবে বাচ্চাদের লেগো নিয়ে যারা খেলতে বসে যান, তারাও কিছু মিস না করেন।
আগের সিনেমায় দেখা গিয়েছিলো একটি গোপন জায়গা থেকে মারণাস্ত্র ‘ক্র্যাগেল’ চুরি করে আনে লর্ড বিজনেস। লর্ড বিজনেস এই সিনেমার অশুভ চরিত্র। তার খারাপ কাজের জন্য লেগো দুনিয়ার মানুষ শান্তিতে, স্বাধীনভাবে থাকতে পারে না। সব কিছুই সে দখল করে রাখে আর অন্যদের বাধ্য করে তার কথামতো চলতে।
সেসময় এক অন্ধ সাধু ভবিষ্যদ্বাণী করে, একদিন একজন আসবে যে লর্ড বিজনেসের এই খারাপ কাজ করে গড়ে তোলা রাজত্ব তছনছ করে দেবে। সেদিন থেকেই লর্ড বিজনেস শুরু করে সেই একজন মানুষকে খোঁজা, যে তার এই রাজত্বের শেষ করতে পারে। খোঁজা হয় মারণাস্ত্র ‘ক্র্যাগেল’ থামানোর উপায়। যে খুঁজে পাবে তাকে বলা হবে ‘লিডার অব মাস্টার বিল্ডার্স’।
ওয়াইল্ডস্টাইল তাকে নিয়ে যায় সেই সব মাস্টার বিল্ডারদের কাছে। এই মাস্টার বিল্ডারদের দেখে অবাক না হওয়ার উপায় নেই। ব্যাটম্যান, সুপারম্যান, হ্যারি পটার, পাইরেটস, লর্ড অব দ্য রিংস, স্টার ওয়ার্স, ফ্ল্যাশ, ওয়ান্ডার ওম্যান, আয়রন ম্যান- কে নেই এই তালিকায়!
প্রথম ছবির পথ ধরেই এগিয়ে যায় ‘দ্য লেগো মুভি ২: দ্য সেকেন্ড পার্ট’-এর কাহিনী। সাফল্যের দিক থেকে প্রথম ছবির চেয়ে কম হবে না বলে ধারণা করা হচ্ছে। ইতোমধ্যেই বোদ্ধা-সমালোচকদের দৃষ্টি আকর্ষণ করেছে ছবিটি। হলিউডের শীর্ষস্থানীয় পত্রিকাগুলোর রিভিউ বেশ ইতিবাচক। এখন দর্শকদের মতামতের অপেক্ষা।
- `বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ানো নারীরা অশুভ`
- পশ্চিমা সম্প্রসারণবাদই ইউক্রেন সংকটের মূল: রুশ পররাষ্ট্রমন্ত্রী
- সাত মাসে ৪০০ ধর্ষণ, শিশুদের বিরুদ্ধে সহিংসতার ঘটনা ৬০৬
- মন্ত্রিসভায় পাস হলেও গেজেট হচ্ছে না পে-স্কেলের
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির
- মধ্যবর্তী নির্বাচনের আগে ‘দুর্বল’ ট্রাম্প
- জ্বালানিসংকট সমাধানে কয়লা উত্তোলনে জোর
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড, আগস্টেই প্রবৃদ্ধি ২৫.৬৫ শতা
- ইরানের হামলায় মার্কিন ঘাঁটিতে ধ্বংস শত শত ভবন ও ড্রোন
- রেলের জমিতে দখলের রাজত্ব
- এয়ারলাইন্সের বিল ডলারে নেওয়ার সিদ্ধান্ত
- হুতিদের ঠেকাতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সৌদি-ইসরায়েল যোগাযোগ
- গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ
- গ্যাস-বিদ্যুৎ সংকটে ৫৫% নিটওয়্যার রপ্তানি আদেশ বাতিল বা কমেছে
- পে-স্কেলে বড় পরিবর্তন
নিচের গ্রেডে ৫% ইনক্রিমেন্ট - রাজধানীতে বাড়ছে অজ্ঞাত লাশ
- ভাঙনের পথে যুক্তরাজ্য
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- ট্রেনে রুশ ড্রোন হামলা পুতিনের পরিকল্পিত উসকানি
- সিন্ডিকেটে বন্দি খাদ্যগুদাম
- ৮৯৩ বন্ডেড প্রতিষ্ঠানের নথি গায়েব!
- নেতার মোটরসাইকেল আটক,পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও
- বিদেশে ১ পয়সা বিনিয়োগের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দিবো
- তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার
- মমেকে আগুনের পর ৬ মৃত্যু নিয়ে ধোঁয়াশা
- ভেনেজুয়েলার মতো ইরানের তেলের দখল চান ট্রাম্প
- দেশ জুড়ে ঘরে ঘরে জ্বর, হাম-ডেঙ্গুর সঙ্গে টাইফয়েড
- রাশিয়ার হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
- ভাড়াটিয়ার তথ্য যাচাই ছাড়া ফ্ল্যাট ভাড়া নয়, হাউজিং মালিকদের র্যাব
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
