সোলেডার `ছেড়ে যাবার কথা ভাবছে` ইউক্রেনীয় বাহিনী
প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২৩
ইউক্রনের পূর্বাঞ্চলীয় সোলেডার শহরে এখনো প্রচণ্ড যুদ্ধ চলছে বলে জানিয়েছে ইউক্রেন। তবে দেশটির সামরিক বাহিনীর একজন মুখপাত্র আভাস দিয়েছেন, তাদের কম্যান্ডাররা সোলেডার থেকে নিজেদের প্রত্যাহার করে নেওয়ার কথা বিবেচনা করছে। খবর বিবিসির।
দৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
ইউক্রেনের ডেপুটি প্রতিরক্ষামন্ত্রী হান্না মালিয়ার সোলেডারের পরিস্থিতিকে কঠিন বলে উল্লেখ করেন। শহরটির বড় এলাকাই ধ্বংস হয়ে গেছে বলে খবরে বলা হচ্ছে।
ইউক্রেনীয় মুখপাত্র বলেন, বাখমুট শহরের নিকটবর্তী সোলেডারে তাদের সেনারা রুশ ওয়াগনার বাহিনীর সবচেয়ে ভালোভাবে প্রস্তুতি নেওয়া যোদ্ধাদের বিরুদ্ধে লড়াই করছে।
এর আগে গতকাল বুধবার ওয়াগনারের প্রধান ইয়েভগেনি প্রিগোশিন দাবি করেন, সোলেডার শহরটি তার বাহিনী দখল করেছে। তবে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, যুদ্ধ এখনো চলছে।
সোলেডার শহরের ধ্বংসলীলা। অগাস্টে স্যাটেলাইটে ধারণকৃত ছবিতে (বামে) সোলেডর । হামলার পরের চিত্র (ডানে) যা জানুয়ারিতে ধারণ করা হয়।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, ইউক্রেনের ডেপুটি প্রতিরক্ষামন্ত্রী হান্না মালিয়ার বলেন,'রুশরা তাদের হাজার হাজার লোককে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে, কিন্তু আমরা আমাদের অবস্থান ধরে রেখেছি।'
এক সংবাদ বিবৃতিতে তিনি আরও বলেন, রাশিয়া ইউক্রেনে তাদের সেনা অবস্থান বাড়াচ্ছে। হান্না মালিয়ার বলেন, এক সপ্তাহ আগেও ইউক্রেনে রুশ সেনা ইউনিটের সংখ্যা ছিল ২৫০টি । তবে মস্কো এখন এক কৌশলগত উদ্যোগ নিয়ে ইউনিটের সংখ্যা বাড়িয়ে ২৮০টি করেছে ।
এসব ইউনিটে নতুন নিয়োগ-পাওয়া সেনারা রয়েছে বলে ইউক্রেনের সামরিক গোয়েন্দা সূত্রে বলা হয়। আরেকজন উর্ধ্বতন সামরিক কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ওলেক্সেই গ্রোমভ বিবৃতিতে জানান, ইউক্রেনে সামরিক পরিস্থিতি ‘দুরূহ’।
তার কথায়, পূর্ব ফ্রন্টে প্রচণ্ড লড়াই চালিয়ে রুশ বাহিনী ইউক্রেনের রক্ষণব্যুহ ভেঙে তাদের সেনাদের ঘিরে ফেলার চেষ্টা করছে। গ্রোমভ আরও বলেন, উত্তর দিকে বেলারুসের ভূখণ্ড ব্যবহার করে আক্রমণ চালানোর সম্ভাবনা পুরো বছর জুড়েই জোরদার থাকবে।
প্রিগোশিন এর আগে বলেছেন, সোলেডার শহরের ভেতরে প্রবেশে লড়াইয়ে শুধু ওয়াগনার যোদ্ধারাই অংশ নিচ্ছে। আর রুশ বাহিনী ইউক্রেনীয় অবস্থানগুলোর ওপর বিমান আক্রমণ চালাচ্ছে।
প্রায় ১০ হাজার লোকের বাসস্থান লবণের খনিসমৃদ্ধ শহর সোলেডার রুশ দখলে চলে গেলে তা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাখমুট শহরটি ঘিরে ফেলতে রুশ সেনাদের সহায়তা করবে।
তাছাড়া এর ফলে বাখমুট শহরটিতে রসদপত্র সরবরাহের জন্য নিকটবর্তী স্লোভিয়ানস্কের সঙ্গে গুরুত্বপূর্ণ সংযোগপথটিও প্রায় বিচ্ছিন্ন হয়ে যাবে। সোলেডারের খনির গভীর সুড়ঙ্গগুলোর নেটওয়ার্ককে ইউক্রেন-নিয়ন্ত্রিত এলাকাগুলোতে ঢুকতে ব্যবহার করতে পারবে রাশিয়া।
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
