সেরা টেক সিইও...
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০১৮
২০১৮ বৈশ্বিক প্রযুক্তি খাতের জন্য একটি আলোচিত বছর। ব্রিটিশ রাজনৈতিক পরামর্শক ও তথ্য বিশ্লেষক প্রতিষ্ঠান ক্যামব্রিজ অ্যানালিটিকার মাধ্যমে সোস্যাল মিডিয়া জায়ান্ট ফেসবুকের বিপুলসংখ্যক ব্যবহারকারীর তথ্য বেহাত, লাইভ অনুষ্ঠানে টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলোন মাস্কের গাঁজা সেবন এবং পেটেন্ট নিয়ে অ্যাপল-কোয়ালকমের বৈশ্বিক দ্বন্দ্ব, সব মিলিয়ে চলতি বছর প্রযুক্তি খাতের জন্য ছিল ঘটনাবহুল। টেক নির্বাহীদের অপ্রত্যাশিত কর্মকাণ্ড নিয়ে যখন বিশ্বব্যাপী সমালোচনার ঝড় চলছে, তখন বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীদের মতামতের ভিত্তিতে চলতি বছরের সেরা টেক সিইওর তালিকা প্রকাশ করা হয়েছে। এ তালিকার প্রথম সারির কয়েকজনকে নিয়ে আয়োজন
সত্য নাদেলা
২০১৪ সালে বিশ্বের বৃহৎ সফটওয়্যার কোম্পানি মাইক্রোসফটের সিইওর দায়িত্ব নিয়েছিলেন ভারতীয় বংশোদ্ভূত সত্য নাদেলা। এরপর ব্যবসায় বৈচিত্র্য আনতে ফোকাস পরিবর্তন করেন তিনি। কম্পিউটার সফটওয়্যারের পাশাপাশি ক্লাউড কম্পিউটিং খাতে গুরুত্ব দেয়ায় মাইক্রোসফটের ব্যবসায় উল্লেখযোগ্য উল্লম্ফন ঘটেছে। বাজারমূল্যে বিশ্বের সবচেয়ে দামি কোম্পানির তকমা এখন প্রতিষ্ঠানটির দখলে। সেরা টেক সিইওর তালিকায় সবার উপরে রয়েছেন সত্য নাদেলা।
সুন্দর পিচাই
২০১৫ সালে বৈশ্বিক সার্চ জায়ান্ট গুগলের সিইওর দায়িত্ব নেন ভারতীয় বংশোদ্ভূত সুন্দর পিচাই। ক্লাউড কম্পিউটিং, হার্ডওয়্যার ও সফটওয়্যার খাতে জমজমাট ব্যবসা করছে অ্যালফাবেট নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানটি। চলতি বছর গুগলের অভ্যন্তরীণ সংস্কৃতি নিয়ে কিছু বিতর্কের সৃষ্টি হলেও কর্মীদের দৃষ্টিতে সুন্দর পিচাই একজন বিচক্ষণ সিইও।
ব্র্যাড স্মিথ
২০০৪ সালে জনপ্রিয় অ্যাকাউন্টিং সফটওয়্যার নির্মাতা ইনটুইটের সিইওর দায়িত্ব নিয়েছিলেন ব্র্যাড স্মিথ। ট্যাক্স ও বেতন ব্যবস্থাপনার সফটওয়্যার সরবরাহ করে এ প্রতিষ্ঠান। ইনটুইটের কর্মীদের দৃষ্টিতে ব্র্যাড স্মিথ এক অনন্য স্পৃহার নাম। ব্র্যাড স্মিথ গত এপ্রিলে চলতি বছর শেষে অবসরে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
ব্রায়ান হালিগান
২০০৬ সালে সফটওয়্যার কোম্পানি হাবস্পটের সিইওর দায়িত্ব নিয়েছিলেন ব্রায়ান হালিগান। বিক্রয় ও বিপণনসংশ্লিষ্ট সফটওয়্যার সরবরাহ করে থাকে প্রতিষ্ঠানটি। সেরা টেক সিইওর তালিকায় চারে রয়েছেন তিনি।
জেফ বেজোস
মার্কিন ই-কমার্স জায়ান্ট অ্যামাজনের প্রধান নির্বাহী কর্মকর্তা জেফ বেজোস। ১৯৯৪ সাল থেকে তিনি নিজের প্রতিষ্ঠিত কোম্পানির নেতৃত্ব দিচ্ছেন। ই-কমার্সের পাশাপাশি ক্লাউড কম্পিউটিং, কনজিউমার ইলেকট্রনিকসসহ বেশকিছু খাতে ব্যবসা জোরদার করেছে অ্যামাজন। কর্মীদের দৃষ্টিতে জেফ বেজোস একজন দক্ষ সিইও।
অ্যালেক্স শুটম্যান
২০১৬ সালে প্রজেক্ট ব্যবস্থাপনা সফটওয়্যার নির্মাতা ওয়ার্কফ্রন্টের প্রধান নির্বাহীর দায়িত্ব নিয়েছিলেন অ্যালেক্স শুটম্যান। আন্তরিকতা ও টিম ব্যবস্থাপনায় দক্ষতার জন্য খুব অল্প সময়ে কর্মীদের মধ্যে প্রিয়মুখ হয়ে ওঠেন তিনি। সেরা টেক সিইওর তালিকায় ছয় নম্বরে আছেন অ্যালেক্স শুটম্যান। সূত্র: বিজনেস ইনসাইডার
- গ্রিস উপকূলে ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু: ২১ বাংলাদেশি উদ্ধার
- আওয়ামী পরিবারের স্বাধীনতা দিবস উদযাপন
- ব্র্রংকস কমিউনিটির উদ্যোগে আলবেনিতে বাংলাদেশ ডে
- ব্রংকসে ডিটেকটিভ দিদারের নামে রাস্তা
- ‘ড. ইউনূসকে ২০২৯ পর্যন্ত রাখতে চেয়েছিল’
- ট্রাম্পের আঙ্গিনায় ডেমোক্র্যাটদের বিজয়
- বিমানবন্দরে আইস পুলিশ মোতায়েন
- বাংলাদেশিদের ঈদের জামাতে মেয়র মামদানি
- ইরানকে আলোচনায় বাধ্য করার চেষ্টা
- দৃশ্যমান হচ্ছে আওয়ামী লীগ
- মার্কিন সেনাদের রুখতে ইরানের ১০ লাখ যোদ্ধা প্রস্তুত
- ডা. জুবাইদা রহমান প্রশংসিত
- সেন্ট্রাল পার্কে মুসলিম নারীকে হিজাব খুলে ধর্ষণচেষ্টা
- নিউ ইয়র্ক সিটিতে ন্যূনতম মজুরি ঘণ্টায় ৩০ ডলার!
- যুক্তরাষ্ট্রের ইতিহাসের বৃহত্তম বিক্ষোভ শনিবার
- ৫ লাখ নিউইর্য়কার মেডিকেইড সুবিধা হারাচ্ছেন
- নিউইয়র্ক স্টেট আইনসভা বাংলাদেশময়
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- ১/১১ কুশীলবরা গা ঢাকা দিচ্ছে
- নিউইয়র্ক সিটিতে ৮ হাজার কলেজ শিক্ষার্থীই হোমলেস
- আজকাল ৯১৫
- ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দিলেন হামজা চৌধুরী
- সংসার ভেঙে গেল মৌসুমী হামিদের
- যুক্তরাষ্ট্রের গ্লোবাল সামিটে জুবাইদা রহমান
- ইসরায়েলের অন্যতম বড় বিদ্যুৎকেন্দ্রে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
- শাসক বদলেছে, শোষণের ধারা বদলায়নি: শফিকুর রহমান
- নবীন ফ্যাশনের শোরুম বন্ধের ঘটনায় হাতিরঝিল থানার ওসি ‘ক্লোজড’
- জ্বালানি তেলের মজুত পর্যাপ্ত
- ট্রাম্পের শান্তি আলোচনার প্রস্তাবে দুশ্চিন্তায় ইসরায়েল
- টেনে তোলা হয়েছে বাস, বের হচ্ছে একের পর এক মরদেহ
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৭
- আজকাল ৮৮৯
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- আজকাল ৮৯৪
- শাহ নেওয়াজ গ্রুপে নতুন মুখ
- আজকাল ৮৯০
- ডাকসু ইলেকশন মেটিকুলাসলি ডিজাইন্ড!
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- সব ভিসাতেই পালন করা যাবে ওমরাহ
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- শেখ হাসিনা একজন ছোটখাটো হিটলার: মাহমুদুর রহমান
- ‘গুগল প্লাস’ বন্ধ হচ্ছে
- টেসলা সিইওর ৫ হাজার কোটি ডলার বেতন যৌক্তিক!
- ডিজিটাল বাংলাদেশ সম্মাননা পেলেন অর্থমন্ত্রী
- টয়োটার মানব রোবট ৬ মাইল দূর থেকে নিয়ন্ত্রণযোগ্য
- গুগল ম্যাপসে বন্ধুকে লোকেশন জানাবেন যেভাবে
- সাবধান! হেডফোনে গান শুনতে গিয়ে কিশোরের মৃত্যু
- ছবি এডিটিং ফ্রিল্যান্সিংয়ে আয়
- ভাঁজ করা যাবে এই ফোন
- তরুণরাই এগিয়ে নিচ্ছে ডিজিটাল বাংলাদেশকে : অর্থমন্ত্রী
- এআই ব্যবহারের অনুমতি পেল শিক্ষার্থীরা
- ফেসবুক অফিসে বোমাতঙ্ক
- ফ্রিল্যান্সারদের ১০ শতাংশ উৎসে কর প্রযোজ্য নয়: এনবিআর
- হয়রানি বন্ধে ফেসবুকে নতুন ফিচার
- কেমন হবে নকিয়ার নতুন ফোন ৮.১? জেনে নিন বিস্তারিত…
- ফেসবুক ব্যবহারেও এখন করতে হবে টাকা খরচ
