সেনাবাহিনীর বিরুদ্ধে বিক্ষোভকারীদের ‘নির্যাতনের’ অভিযোগ
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০১৯
বিক্ষোভ দমনে সেনাবাহিনীর অভিযানে কাঠামোবদ্ধ নির্যাতন ব্যবহারের অভিযোগ তুলেছে জিম্বাবুয়ের মানবাধিকার কমিশন। সরকারের নিয়োগকৃত মানবাধিকার গ্রুপটি বিক্ষোভ দমনে সেনা সদস্যের ব্যবহার করায় কর্তৃপক্ষের কঠোর নিন্দা করেছে। তেলের দাম দ্রুত বৃদ্ধির প্রতিবাদে এক সপ্তাহেরও আগে দেশটিতে বিক্ষোভ শুরু হয়। সরকারের এক মুখপাত্র ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে বলেছেন, যখন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন কঠোর হওয়ার দরকার রয়েছে। তবে বেসামরিক নাগরিকদের ওপর নির্যাতন সহ্য করা হবে না জানিয়েছেন প্রেসিডেন্ট মানগাগওয়া।
চলতি মাসের শুরুতে তেলের দাম বাড়ানোর ঘোষণা দেন প্রেসিডেন্ট মানগাগওয়া। তেলের ঘাটতি মেটানোর লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হলেও নাজুক অর্থনেতিক পরিস্থিতিতে থাকা দেশটির বহু অধিবাসী পড়েন বিপাকে। হঠাৎ করে তেলের দাম বৃদ্ধির কারণে অনেকেই কাজে যাওয়ার বাস ভাড়াও যোগাড় করতে পারছেন না। এই কারণে প্রথমে হারারে ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর বুলাওয়েতে বিক্ষোভ শুরু হয়। মানবাধিকার কমিশনের বিবৃতিতে এস সপ্তাহের বিক্ষোভে আটজন নিহত হওয়ার কথা বলা হয়েছে। তবে অন্য খবরে অন্তত ১২ জন নিহত এবং বহু সংখ্যক মানুষ গুলিবিদ্ধ হয়ে আহত হওয়ার কথা বলা হয়েছে।
রাজধানী হারারের বিভিন্ন অঞ্চলে সেনাবাহিনী বিক্ষোভকারীদের ওপর হামলা চালানোর খবর পাওয়া গেছে। মঙ্গলবার হারারেতে মিনিবাস চালকদের একটি জমায়েতে সেনা সদস্যদের পেটাতে দেখার কথা জানিয়েছে বিবিসি। এক প্রত্যক্ষদর্শী বলেছেন, তিনি এবং তার সঙ্গে আরও প্রায় ৩০ জনকে ঘিরে রাখা হয় এবং সেনা সদস্যরা তাদের দুই ঘণ্টারও বেশি সময় ধরে পেটায়। বিক্ষোভ সংশ্লিষ্টতায় ৬০০ জনেরও বেশিজনকে গ্রেফতার করা হয়েছে। আর মানবাধিকার গ্রুপ ও বিরোধী আইনজীবীরা বলেছেন অনেককেই বিনা বিচারে আটক করা হয়েছে। ২০১৬ সালে রবার্ট মুগাবের বিরুদ্ধে বিক্ষোভে নেতৃত্ব দেওয়া প্রখ্যাত অধিকার কর্মী পাস্তুর ইভান মাওয়ারিকে গত ১৬ জানুয়ারি গ্রেফতার করে আটক রাখা হয়েছে।
বিক্ষোভ শুরুর পর গত সপ্তাহ থেকে অন্তত আটজনের মৃত্যুর কথা জানিয়ে জিম্বাবুয়ের মানবাধিকার কমিশনের বিবৃতিতে বলা হয়েছে, বেশিরভাগই তাজা গুলির ব্যবহারে নিহত হয়েছে। সেনা ও পুলিশ বাহিনীর পোশাকধারী ও সশস্ত্র সদস্যরা কাঠামোবদ্ধ নির্যাতনের উসকানি দিয়েছে বলেও বিবৃতিতে অভিযোগ তুলেছে মানবাধিকার কমিশন।
মানবাধিকার কমিশন বলেছে, যেসব স্থানে ব্যারিকেড স্থাপন করা হয়েছে বা বিক্ষোভকারীরা যেসব এলাকার আশেপাশে আগুন ধরিয়ে দিয়েছে বা লুট করা হয়েছে সেসব এলাকার মানুষদের লক্ষ্য করে নিরাপত্তা বাহিনীর সদস্যরা নির্যাতন করেছে।
মানবাধিকার কমিশনের প্রতিবেদনে নিরাপত্তা বাহিনীর সদস্যদের রাতের বেলায় বেসামরিক নাগরিকদের বাড়িতে প্রবেশ করার বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, বাড়িতে প্রবেশ করে নিরাপত্তা বাহিনীর সদস্যরা পুরুষ, শিশু এমনকি ১১ বছরের বালককে মাটিতে ফেলে দিয়ে পিটিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, ‘বেসামরিকদের বিশৃঙ্খলা দমন করতে সেনাবাহিনী মোতায়েন করায় প্রাণহানি ও শারিরীকভাবে মারাত্মক আহত ও মানবাধিকার হরণের ঘটনা ঘটেছে। তা সত্ত্বেও সরকার সেনা মোতায়েন অব্যাহত রেখেছে’।
চলমান বিক্ষোভ সামাল দিতে দাভোস ইকোনোমিক সম্মেলনে যোগ না দিয়েই গত সোমবার দেশে ফিরেছেন ৭৬ বছর বয়সী প্রেসিডেন্ট মানগাগওয়া। ওই সম্মেলনে তিনি জিম্বাবুয়েতে বিনিয়োগের আহ্বান জানাবেন বলে আশা করা হচ্ছিল। রাজধানীতে ফিরে তিনি জিম্বাবুয়ের ভঙ্গুর অর্থনীতি ঠিক করতে সব পক্ষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন। একাধিক টুইট বার্তায় তিনি বলেছেন, নিরাপত্তা বাহিনীর সহিংসতা এবং অসদাচরণ অগ্রহণযোগ্য এবং নতুন জিম্বাবুয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল। প্রয়োজন পড়লে দায়ীদের শাস্তির ব্যবস্থা করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
বিবিসি প্রতিনিধি জানিয়েছেন, ১৪ মাস আগে প্রেসিডেন্ট মানগাগওয়াকে ক্ষমতায় বসাতে সাহায্য করেছিল সেনাবাহিনী। তবে সহিংসতা বৃদ্ধির প্রেক্ষাপটে সেনাবাহিনীর ওপর প্রেসিডেন্টের নিয়ন্ত্রণকে আরও প্রশ্নবিদ্ধ করেছে।
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
