সুদানে তিন কর্মী নিহতের পর ডাব্লিউএফপির কার্যক্রম বন্ধ
প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৩
সুদানে সমস্ত কার্যক্রম সাময়িকভাবে বন্ধের ঘোষণা দিয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডাব্লিউএফপি)। দেশটিতে সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) মধ্যে দ্বিতীয় দিনের মতো সংঘর্ষ চলছে। এতে সংস্থার তিন কর্মী নিহত হওয়ার পর রবিবার তারা এ ঘোষণা দেয়।
ডাব্লিউএফপির নির্বাহী পরিচালক সিন্ডি ম্যাককেইন এক বিবৃতিতে বলেছেন, ‘যখন আমরা ক্রমবর্ধমান নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করছি, তখন সুদানে সমস্ত কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করতে বাধ্য হচ্ছি।’
তিনি আরো বলেন, ‘ডাব্লিউএফপি ভয়াবহ খাদ্য নিরাপত্তাহীনতার সম্মুখীন সুদানের জনগণকে সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু আমাদের দল এবং অংশীদারদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত না হলে আমরা জীবন রক্ষার এই কাজ করতে পারব না।’
উত্তর দারফুরের কাবকাবিয়ায় সংঘর্ষে ডাব্লিউএফপির তিন কর্মী নিহত এবং দুজন আহত হয়েছেন। সংস্থার একজন মুখপাত্র রয়টার্সকে বলেছেন, নিহত তিনজনই সুদানি।
ম্যাককেইন আরো বলেছেন, শনিবার গোলাগুলির সময় সুদানের খার্তুম বিমানবন্দরে জাতিসংঘের মানবিক বিমান পরিষেবার (ইউএনএইচএএস) একটি বিমান ‘উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত’ হওয়ার পর তাদের কর্মীদের জন্য কাজ করা কঠিন ছিল। ঘটনাটি সুদানে মানবিক কর্মীদের স্থানান্তর এবং সহায়তায় সংস্থার ক্ষমতাকে গুরুতরভাবে প্রভাবিত করেছে বলেও উল্লেখ করেছেন তিনি।
এর আগে রবিবার জাতিসংঘ ডাব্লিউএফপি কর্মীদের হত্যার নিন্দা জানিয়ে বলেছিল, তারা তাদের দায়িত্ব পালন করতে গিয়ে মারা গেছেন।
সুদানের গণতান্ত্রিক উত্তরণকে সমর্থন করার জন্য ২০২০ সালে প্রতিষ্ঠিত জাতিসংঘের ইন্টিগ্রেটেড ট্রানজিশন অ্যাসিসট্যান্স মিশনের প্রধান ভলকার পার্থেস একটি বিবৃতিতে বলেছেন, জাতিসংঘ এবং অন্যান্য মানবিক প্রাঙ্গণে ক্ষেপণাস্ত্র আঘাত করার খবরে তিনিও আতঙ্কিত হয়েছেন। দারফুরের বেশ কয়েকটি স্থানে জাতিসংঘ এবং অন্যান্য মানবিক প্রাঙ্গণে লুটপাটের খবর পাওয়া গেছে।
রবিবার সাঁজোয়া যান, মেশিনগানসহ ট্রাক এবং যুদ্ধবিমান রাজধানী খার্তুমের পার্শ্ববর্তী শহর ওমদুরমান এবং সারা দেশের ফ্ল্যাশপয়েন্টগুলোতে ছড়িয়ে পড়েছে। শুধু রাজধানীতেই প্রতিদ্বন্দ্বী বাহিনীর হাজার হাজার যোদ্ধা রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
দুই পক্ষই ইঙ্গিত দিয়েছে যে তারা আলোচনা করতে রাজি নয়। অন্যদিকে সংঘর্ষ বন্ধে কূটনৈতিক চাপ বাড়ছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী, জাতিসংঘের মহাসচিব, ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতির প্রধান, আরব লীগের প্রধান এবং আফ্রিকান ইউনিয়ন কমিশনের প্রধানসহ শীর্ষ কূটনীতিকরা দুই পক্ষকে সংঘর্ষ বন্ধ করার আহ্বান জানিয়েছেন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যরা বিশ্বজুড়ে অন্যান্য সংকটের বিপরীতে অবিলম্বে শত্রুতার অবসান এবং সংলাপে ফিরে আসার আহ্বান জানিয়েছে। সুদানের অংশীদার আরব রাষ্ট্রগুলো—কাতার, মিসর, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত অনুরূপ আবেদন করেছে।
সুদানের ডাক্তারদের সিন্ডিকেট জানিয়েছে, সুদানের সেনাবাহিনী এবং আরএসএফের মধ্যে ক্ষমতার লড়াইয়ে রবিবার অন্তত পাঁচজন বেসামরিক নাগরিক নিহত এবং ৭৮ জন আহত হয়েছে। ফলে দুই দিনে মোট মৃতের সংখ্যা ৬১ এবং আহতের সংখ্যা ৬৭০ জনের বেশি।
শনিবার জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহানের অনুগত সেনা ইউনিট এবং হেমেদতি নামে পরিচিত জেনারেল মোহাম্মদ হামদান দাগালোর নেতৃত্বে আরএসএফের মধ্যে লড়াই শুরু হয়। ২০১৯ সালে প্রেসিডেন্ট ওমর হাসান আল-বশিরকে ক্ষমতাচ্যুত করার জন্য তারা দুজন বাহিনীতে যোগদানের পর এটি প্রথম এজাতীয় সংঘর্ষ।
সূত্র : রয়টার্স, এপি
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
