সিরিয়ায় আত্মঘাতী হামলায় দুই সেনাসহ ৪ আমেরিকান নিহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০১৯
উত্তর-পূর্ব সিরিয়ায় এক আত্মঘাতী বোমা হামলায় দুই সেনাসদস্যসহ চার মার্কিন নাগরিক নিহত হয়েছেন। ইসলামিক স্টেট এ হামলার দায় স্বীকার করেছে।
সন্ত্রাসী গোষ্ঠীটি পরাজিত দাবি করে সিরিয়া থেকে আমেরিকান সেনা প্রত্যাহারের ঘোষণা দেয়ার কয়েক সপ্তাহের মধ্যে এ হামলার ঘটনা ঘটেছে।
মানবিজ শহরের একটি রেস্তোরাঁয় বুধবার বোমা হামলাটি ঘটেছে। মার্কিন সেনারা এখানে নিয়মিত জড়ো হতেন।
হামলায় ১৬ জন নিহত হয়েছেন। সিরিয়ায় মার্কিন সেনাদের চার বছরের উপস্থিতিতে এটিই সবচেয়ে প্রাণঘাতী হামলা।
মার্কিন সেন্ট্রাল কমান্ড নিশ্চিত করে বলেছে, দুই মার্কিন সেনা, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বেসামরিক কর্মকর্তা ও একজন চুক্তিভিত্তিক কর্মী নিহত হয়েছেন। এ ছাড়া আর তিন সেনা আহত হয়েছেন।
স্থানীয় কুর্দি সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, দুটি বিকলাঙ্গসহ বেশ কিছু মরদেহ মাটিতে শুইয়ে রাখা হয়েছে। তাদের চারপাশে লোকজন জড়ো হয়েছেন। ক্ষতিগ্রস্ত ভবন, গাড়ি ও দেয়ালে রক্তের দাগও দেখা গেছে।
নিজেদের প্রচারমাধ্যম আমাকে দ্রুতই হামলার দায় স্বীকার করেছে আইএস। গত চার বছর একটি সুসংগঠিত বাহিনী হিসেবে মানবিজ থেকে তাদের তাড়ানো হয়েছে।
তবে তাদের স্লিপার সেল আছে। যার মাধ্যমে তারা স্থানীয় কর্মকর্তা ও বিরোধী যোদ্ধাদের ওপর হামলা চালাত।
এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, মার্কিন সেনারা রেস্তোরাঁয় বসে নিজেদের সমর্থিত মিলিশিয়াদের সঙ্গে বৈঠক করছিলেন। তখন হামলার ঘটনাটি ঘটে।
মার্কিন সেন্ট্রাল কমান্ডও বলছে, মানবিজে স্থানীয়দের সঙ্গে আলোচনা চলার সময় হামলাটি হয়।
এক প্রত্যক্ষদর্শী বলেন, আমেরিকানদের লক্ষ্য করে একটি রেস্তোরাঁর কাছে বিস্ফোরণ ঘটানো হয়। সেখানে তাদের সঙ্গে মানবিজ সামরিক কাউন্সিল বাহিনীর কিছু ফোর্সও ছিল।
যুক্তরাষ্ট্র সমর্থিত কুর্দি নেতৃত্বাধীন বাহিনীগুলো ২০১৬ সালে আইএসকে হটিয়ে মানবিজের নিয়ন্ত্রণ নেয়ার পর থেকে শহরটি এই সামরিক কাউন্সিলের কর্তৃত্বাধীনে আছে।
এক বিবৃতিতে কাউন্সিল জানিয়েছে, নিহত বেসামরিকদের মধ্যে নারী ও শিশু রয়েছে। বিবৃতিতে তারা বীর আমেরিকান সৈন্যদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে।
মানবিজের কাছেই রাশিয়া সমর্থিত সিরিয়ার সরকারি বাহিনীর নিয়ন্ত্রিত এলাকা ও তুরস্ক সমর্থিত সিরীয় বিদ্রোহীদের নিয়ন্ত্রিত এলাকা রয়েছে।
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
