সিঙ্গাপুরের হাসপাতালে দুপুরেই পাঠানো হচ্ছে কাদেরকে
প্রকাশিত: ৪ মার্চ ২০১৯
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ইনটেনসিভ করোনারি কেয়ার ইউনিটে (সিআইসিইউ) চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতু ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত। আজ সোমবার দুপুরেই তাকে এয়ারঅ্যাম্বুলেন্স যোগে সিঙ্গাপুর পাঠানো হতে পারে।
আজ সকালে ওবায়দুল কাদেরের সর্বশেষে শারীরিক অবস্থা পর্যালোচনা করার জন্য বিএসএমএমইউর বিশেষজ্ঞ চিকিৎসকরা সিঙ্গাপুর থেকে আসা বিশেষজ্ঞ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেন। কাদেরের শারীরিক অবস্থা পর্যালোচনা শেষে সিঙ্গাপুরের প্রতিনিধিদল মতামত দেন গতকালের তুলনায় আজ ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার অনেকটা উন্নতি হয়েছে। তাই রোগীকে এয়ারঅ্যাম্বুলেন্স করে সিঙ্গাপুরে নিয়ে যেতে কোনো সমস্যা নেই। একই মতামত ব্যক্ত করেন বিএসএসএমইউর চিকিৎসকরা। বৈঠক সূত্রে এ তথ্য জানা গেছে।
নাম প্রকাশ না করার শর্তে বৈঠকে উপস্থিত একজন হৃদরোগ বিশেষজ্ঞ জাগো নিউজকে বলেন, ‘ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা গতকাল রাত থেকে ক্রমান্বয়ে উন্নতি হচ্ছে। তার জ্ঞান ফিরেছে। কোনো প্রশ্ন করলে ইশারায় সায় দিচ্ছেন। এ ধরনের রোগীর ক্ষেত্রে পোস্ট সিসিইউ ম্যানেজমেন্ট অর্থাৎ ইনফেকশন কন্ট্রোলসহ বিভিন্ন বিশেষায়িত সেবা জরুরি। এক্ষেত্রে সিঙ্গাপুরের চিকিৎসা গ্রহণে তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।’
জানা গেছে, প্রধানমন্ত্রীর ইচ্ছানুসারে ভারতের প্রখ্যাত হৃদরোগবিশেষজ্ঞ দেবী শেঠি ওবায়দুল কাদেরকে দেখতে দুপুর ১টায় ঢাকায় আসছেন। গতকাল থেকেই তার সঙ্গে যোগাযোগ করেন বিএসএমএমইউর হৃদরোগবিশেষজ্ঞ অধ্যাপক ডা.মোস্তফা জামান। প্রধানমন্ত্রীর ইচ্ছার কথা শুনে তিনি তাৎক্ষণিকভাবে বাংলাদেশ আসতে রাজি হন। পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তাকে আনার দ্রুত পদক্ষেপ নেয়া হয়।
দেবী শেঠি এসে দেখার পর তিনি, বিএসএমএমইউ ও সিঙ্গাপুরের প্রতিনিধি দল বৈঠকে বসবেন। ত্রিপক্ষীয় বৈঠক শেষে সিঙ্গাপুর পাঠানোর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।
তবে একাধিক হৃদরোগবিশেষজ্ঞ বলেন, ‘হাসপাতাল অ্যাকুয়ারর্ড ইনফেকশন এড়াতে ও সুষ্ঠু চিকিৎসার জন্য তাকে দ্রুত সিঙ্গাপুরের হাসপাতালে স্থানান্তর করা উচিত। গতকাল শারীরিক অবস্থা খারাপ ছিল বলে তারা সিঙ্গাপুরে না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিলেন।’
তারা বলেন, ‘ওবায়দুল কাদেরের সোডিয়াম ও পটাশিয়াম অর্থাৎ ইলেকট্রোরাল ইমব্যালান্স হচ্ছে। এক্ষেত্রে দ্রুত স্থানান্তরই শ্রেয়।’
রোববার (৩ মার্চ) সকালে শ্বাসকষ্ট নিয়ে বিএসএমএমইউর আইসিইউতে ভর্তির পর ওবায়দুল কাদেরের ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়। আইসিইউতে চিকিৎসা দিয়ে অবস্থা কিছুটা স্থিতিশীল হলে তার এনজিওগ্রাম করে হৃদপিন্ডের রক্তনালীতে তিনটি ব্লক ধরা পড়ে। এসময় একটি রক্তনালীতে রিং (স্ট্যান্টিং) বসানো হয়। এরপর উচ্চমাত্রার ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের কারণে তার শারিরিক অবস্থার অবনতি হতে থাকে। তবে বর্তমানে তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।
তাকে দেখতে হাসপাতালে ছুটে যান রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ একাধিক মন্ত্রী, এমপি ও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
- যারা গণভোট মানবেন না, তারা ‘মুনাফেক’: শিশির মনির
- যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
- হামের উপসর্গ নিয়ে আরও ১০ জনের মৃত্যু
- ইরানে নিখোঁজ পাইলটকে উদ্ধার করলো যুক্তরাষ্ট্র, উচ্ছ্বসিত ট্রাম্প
- গুম নিয়ে বিস্ফোরক তথ্য
হাসিনার নির্দেশেই ইলিয়াসকে হত্যা! - ফোবানা একাংশের (জাকারিয়া-বাবু) কনভেনশন নিউইয়র্কে
- ব্রুকলিনে সানম্যান গ্লোবাল মানি ট্রান্সফারের অফিস উদ্বোধন
- বাংলাদেশ ডে প্যারেড ১৭ মে
- ফ্রি টিকেট, হোটেল ও ৫ ভাগ কমিশন দেবে গ্লোবাল ট্যুরস
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- নির্বাচনে চ্যালেঞ্জের মুখে ক্যাথি হোকুল
- লায়ন্স ক্লাবের প্রধান নির্বাচন কমিশনার রানো নেওয়াজ
- ফান্দে পড়িয়া জামায়াত কান্দেরে
- নিউইয়র্কে গ্যাস ট্যাক্স স্থগিতের আহ্বান
- মার্কিনীদের কাছে ইরান প্রেসিডেন্টের খোলা চিঠি
- আজকাল ৯১৬
- অফিস ৯টা থেকে ৪টা, ৬টায় মার্কেট বন্ধ: মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত
- একলাফে ১২ কেজি এলপিজি’র দাম বাড়লো ৩৮৭ টাকা
- ১১৬ টাকার তেল বিক্রি হচ্ছিল ১৬০ টাকায়, ব্যবসায়ীকে শাস্তি
- তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
- আরব দেশগুলোর ওপর ইরান যুদ্ধের খরচ চাপাতে চান ট্রাম্প
- অস্ত্র পরিবহনে ইসরায়েলকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি ফ্রান্স
- গ্ল্যামার জগতকে বিদায় জানিয়ে বিয়ে, প্রশংসায় ভাসছেন লুবাবা
- মিত্রদের ‘সাহস করে’ হরমুজে গিয়ে তেল ‘ছিনিয়ে নিতে’ বললেন ট্রাম্প
- হরমুজ প্রণালি কার্যত স্থবির, আজ পারি দিয়েছে মাত্র ৩টি জাহাজ
- ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের আইন পাস ইসরায়েলি পার্লামেন্টে
- মার্কিন প্রযুক্তি কোম্পানিকে লক্ষ্যবস্তু করার হুমকি ইরানের
- হামসহ ছয় টিকার সংকট
- চাঁদা তোলা নিয়ে যুবদলের দুগ্রুপে সংঘর্ষ, আহত ১০
- স্কুল-কলেজে ৩ দিন অনলাইন ক্লাস, ৩ দিন অফলাইনে
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৯
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- আজকাল ৮৯৪
- আজকাল ৮৯০
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- সব ভিসাতেই পালন করা যাবে ওমরাহ
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- শেখ হাসিনা একজন ছোটখাটো হিটলার: মাহমুদুর রহমান
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- ইতিহাসে সবচেয়ে বেশি ডলারের মালিক হলেন ইলন মাস্ক
- নোয়াখালী ও কুমিল্লা বিভাগের দাবিতে মানববন্ধন
- আজকাল ৯০২
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
